Profile

বায়োডাটা নং : 1161

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বরগুনা সদর, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: কে.জি স্কুল রোড
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মাতয়াইল মেডিকেল,কদমতলি,ঢাকা।
কোথায় বড় হয়েছেন? বরগুনা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম তেজগাঁও কলেজ
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ সেনাবাহিনী (অবসরপ্রাপ্ত)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য স্নাতকোত্তর,ইডেন মহিলা কলেজ বিবাহিত তাঁর স্বামী সরকারি চাকরি করেন তাদের একটা মেয়ে সন্তান আছে।
চাচা মামাদের পেশা চাচা চারজন বড় চাচা মারা গেছেন তিনি ব্যবসা করতেন মেজ চাচা, গ্রামের বাড়িতে থাকেন এবং গ্রামের জমি দেখাশোনা করেন নয়া চাচা, প্রাইমারি স্কুল শিক্ষক, রাঙামাটিতে কর্মরত আছেন ছোট চাচা,রাঙামাটিতে কাঠের ব্যবসা করেন সকলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মামা দুইজন বড় মামা প্রোবাসে ছিলো দীর্ঘ দিন,এখন এলাকায় নিজের দোকান আছে ছোট মামা, বর্তমানে সৌদিতে আছেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের পরিবার সামাজিক ও আর্থিকভাবে সম্মানজনক অবস্থানে রয়েছে। বর্তমানে কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও, আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় চাহিদা পূরণে কোনো অসুবিধা নেই। আমরা অপচয় বা অতিরিক্ত চাহিদার পেছনে না ছুটে, পরিশ্রম, দায়িত্ববোধ ও সরল জীবনের মাঝে বরকত খোঁজার চেষ্টা করি। আল্লাহর রহমতে মৌলিক প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবন পরিচালনার মতো বিষয়গুলো সুন্দরভাবে পূরণ হচ্ছে। আমাদের নিজস্ব বাসা বরগুনা শহরে অবস্থিত, যা একটি দুই তলা বাড়ি। আমরা পরিবারসহ দ্বিতীয় তলায় বসবাস করি এবং প্রথম তলাটি ভাড়ায় দেওয়া রয়েছে। গ্রামে (পৈতৃক এলাকায়) আমার বাবার কিছু উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিও রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেন। তবে আমার বাবা নামাজের বিষয় উদাসীন। পরিবারে মাহরাম ও গায়রে মাহরামের পর্দার বিষয়টি এখনও সম্পূর্ণরূপে মেনে চলা কঠিন হচ্ছে। তবুও আমরা আল্লাহর রহমতে ধাপে ধাপে উন্নতির চেষ্টা করছি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই নামাজ পড়ি। তবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস শুরু করেছি ২০২৪ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝেমধ্যে ২-৩ ওয়াক্ত নামাজ মিস করি, যা অধিকাংশই ফজরের নামাজ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি পারি তবে অনাবরত পড়তে পারি না।শেখার চেষ্টা চলমান।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হ্যাঁ, আমার বাথজনিত সমস্যা আছে, যাকে SPA (Spondyloarthritis)বলা হয় মেডিকেলের ভাষায়।হাপানির সমস্যা আছে পারিবারিক ভাবে।যেটা আসলে খুব একটা সমস্যা করে না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা ইসলামে অনুমোদিত, তবে মাজারে গিয়ে কোনো কিছু চাইতে বা বিশেষ দোয়া করতে যাওয়া শিরক ও বিদআত হিসেবে গণ্য হয়। কারণ দোয়া ও সাহায্যের একমাত্র দাতা আল্লাহ্। তাই শুধুমাত্র আল্লাহ্র কাছে সাহায্য প্রার্থনা করা উচিত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম,প্যারাডক্সিক্যাল সাজিদ ১-এছাড়া আর পড়া হয়নি, তবে পড়ার ইচ্ছা রয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন • স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর • শায়েখ আহমাদুল্লাহ • মুফতি আব্দুল্লাহ মালেক সাহেব
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সত্যবাদী, পরিশ্রমী ও আদর্শবান মানুষকে পছন্দ করি। অপছন্দ করি মিথ্যা, সময়ের অপচয় এবং দায়িত্বহীনতা। শখের মধ্যে রয়েছে নতুন কিছু শেখা, কুরআন শেখা, ভালো বই পড়া, প্রযুক্তি ও স্বাস্থ্যবিষয়ক বিষয়ে আগ্রহ রাখা, এবং ঘনিষ্ঠদের সাথে সময় কাটানো। আমার স্বপ্ন একটি দীনদার ও সুন্দর মানসিকতার পরিবার গঠন করা, যেখানে পরস্পরের প্রতি সম্মান, সহানুভূতি ও ইসলামী মূল্যবোধ থাকবে। জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টির সাথে সফল দুনিয়াবি জীবন গঠন করা, এবং এমনভাবে চলা যেন পরিবার, সমাজ ও নিজের জন্য কল্যাণকর হতে পারি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা ও পাঞ্জাবি পড়ি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ, আমার দাড়ি রয়েছে এবং ২০২২ সাল থেকে তা নিয়মিতভাবে রাখা ও পরিচর্যা করছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আমি চেষ্টা শুরু করেছি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক বা সিনেমা দেখা হয় না।তবে রিলস দেখা হয়,ছাড়ার চেষ্টা চলমান।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ জামাত
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে একটি ইসলামিক প্রকাশনিতে কর্মরত আছি।তার নাম সন্দীপন প্রকাশন।
মাসিক আয় ১৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকব।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই কারণ এটা ইসলামিকভাবে একটি পূর্ণাঙ্গ সুন্নত এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মানুষের ইমান, চরিত্র, দায়িত্ববোধ এবং ভালোবাসা পরিপূর্ণ হয় বৈধ বিবাহের মাধ্যমে। বিয়ের মাধ্যমে একজন মানুষ নিজের জীবনসঙ্গীর সাথে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি, নিরাপত্তা ও আল্লাহভীতির ভিতর দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবার গঠন করতে পারে। আমার ধারণায়, বিয়ে মানে শুধু দু’জন মানুষের মিলন নয়, বরং এটা দুইটা পরিবারের বন্ধন, দায়িত্বের আদান-প্রদান, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে পথ চলা। আমি বিশ্বাস করি, ভালোবাসা তখনই টিকে থাকে যখন তাতে দীন, সম্মান, ধৈর্য, এবং আল্লাহর ভয় থাকে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-29
উচ্চতা ৫’-৫’৩
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা এইচএসসি পাশ গ্রহণযোগ্য, তবে পারিবারিক আদব ও দ্বীনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।
জেলা বরিশাল, দক্ষিণাঞ্চল ও ঢাকা অঞ্চলের হলে ভালো হবে, তবে ভবিষ্যৎ আল্লাহর উপর নির্ভরশীল।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী,পেশাজীবী না হলে ভালো হয়।
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে যাকে খুঁজছি: আমি এমন একজন মেয়ের সন্ধানে আছি যিনি পর্যাপ্ত ধার্মিক মনোভাবসম্পন্ন একজন মুসলিমাহ, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে দ্বীনে আরও পরিপূর্ণ হবেন। আমি এমন কাউকে চাই, যিনি আমার সংগ্রামগুলোকে বুঝবেন ও পাশে থাকবেন; শুধু স্ত্রী নন, সত্যিকারের একজন সাথী হবেন। এ জন্য তিনি ত্যাগী মনোভাবসম্পন্ন হতে হবে, কারণ সংসার গড়ার পথে একসঙ্গে অনেক ত্যাগ ও সহনশীলতা প্রয়োজন। আমার পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ খুব গুরুত্বপূর্ণ, তাই চাই তিনি আমার পরিবারকে নিজের পরিবার মনে করবেন, ভালো ব্যবহার করবেন এবং মেহমানদারিতে আন্তরিক হবেন। অতিথি আসলে হাসিমুখে অভ্যর্থনা জানানো, যত্নবান হওয়া এগুলো যেন তাঁর স্বভাবে থাকে। চাই এমন একজন, যিনি চাহিদাসম্পন্ন নন, কারণ আমি এখনো ক্যারিয়ারে সংগ্রাম করছি। তিনি যেন স্বামীর আয়ে নিজের চাহিদাগুলো মানিয়ে নিতে পারেন, অপচয় বা অহেতুক খরচ না করেন। সবচেয়ে বড় কথা, আমি এমন একজন সঙ্গী চাই যিনি পরিবারকে অগ্রাধিকার দেন, হৃদয়ে ভালোবাসা আর সম্মান নিয়ে সংসার গড়ার ইচ্ছা রাখেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বরগুনা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2604

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7766

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7314

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7168

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5402

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7898

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন