Profile

বায়োডাটা নং : 11607

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1992
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ৩ নং ওয়ার্ড, ফুলবাড়ীয়া পৌরসভা।
বর্তমান ঠিকানা ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ৩ নং ওয়ার্ড, ফুলবাড়ীয়া পৌরসভা।
কোথায় বড় হয়েছেন? স্কুল লাইফে ফুলবাড়িয়ায়,কলেজ লাইফে ময়মনসিংহ শহরে,ইউনিভার্সিটি লাইফে ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস ইন পলিটিক্যাল সায়েন্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৫
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএসএস ইন পলিটিক্যাল সায়েন্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইট ভাটার ম্যানেজার হিসেবে কর্মরত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোনঃএমএসএস(পলিটিক্যাল সায়েন্স),জাতীয় বিশ্ববিদ্যালয় বিবাহিত,গৃহিণী।দুইজন সন্তান আছে,আলহামদুলিল্লাহ্। বোনের স্বামীঃএমএসএস(সমাজকল্যাণ),জাতীয় বিশ্ববিদ্যালয়। ব্র্যাকে জব করতেন,কিছুদিন হলো জব ছেড়ে দিয়েছেন। ব্যবসা শুরু করার প্ল্যান করছেন।
চাচা মামাদের পেশা চাচাঃ ১.অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ২.কৃষক ৩.চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ৪.সরকারি কর্মকর্তা মামাঃ ১.সৌদি প্রবাসী ২.কৃষক ৩.সৌদি প্রবাসী দাদাঃ মৃত।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নানাঃ মৃত।কৃষিকাজ করতেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ সচ্ছল পরিবার।আলহামদুলিল্লাহ্। আমরা উপজেলা শহরে গত ২৩ বছর ধরে বসবাস করছি।এছাড়া গ্রামে আব্বার পৈত্রিক ভিটা রয়েছে।বেশ কিছু চাষের জমি রয়েছে।সেখানে অনিয়মিতভাবে ধান ও মাছ চাষ করা হয়।আব্বা দেখাশোনার জন্য যথেষ্ট সময়-সুযোগ পান না বলে সে জমিগুলো সঠিকভাবে ভোগ করতে পারছি না। উপজেলা শহরে চলে আসার পর কয়েকবছর নিজেদের ব্যবসা(টিন,মেটাল ইত্যাদির) ছিলো।এখন নেই।আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? এ্যাভারেজ। অতীতে একটি সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্য ছিলো বিশেষ করে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে যেটি পরবর্তীতে টিকে থাকে নি।আমার প্রপিতামহ দারুল উলুম দেওবন্দ ফারেগ একজন আলেম ছিলেন।এরপরের জেনারেশন ধীরে ধীরে আলিয়া এবং জেনারেল লাইনে শিফট করে।তবে মোটামুটি রক্ষণশীল এবং আভিজাত্যপূর্ণ একটি পরিবেশ আমরা ছোটবেলায় পেয়েছিলাম।এরপর থেকে সেসব কেবলই লোপ পাচ্ছে। আমরা গ্রাম থেকে চলে এসেছি অনেকদিন হলো।আমাদের বাসায় পর্দার পরিবেশ আছে আলহামদুলিল্লাহ্।ফ্রি-মিক্সিং মোটামুটি নিষিদ্ধ ছিলো আগে থেকেই।তাই সহশিক্ষায় পড়লেও ছেলেদেরকে এভোয়েড করে চলেছি।স্কুল,কলেজ,ইউনিভার্সিটি- কোথাও কখনও স্টাডি ট্যুরেও যাই নি।বাসার সবাই দ্বীনের ব্যাপারে পজিটিভ এবং হালাল উপার্জনের ব্যাপারে সচেতন।ফরজ ইবাদতের ব্যাপারে যত্নশীল।আমার মা,বোন হিজাব,নিক্বাব করেন কিন্তু মাহরাম,নন-মাহরাম মেনে চলার ক্ষেত্রে এখনও শিথিলতা আছে।আমি নিজে এটা মেইনটেইন করার চেষ্টা করি,আলহামদুলিল্লাহ্।বোনের স্বামী,কাজিন ভাইদের সাথে পর্দা মেইনটেইন করার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি,আলহামদুলিল্লাহ্ পড়ি।নিয়মিত পড়ি ২০১১ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি পারি,আলহামদুলিল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল।২০২৫ এর নভেম্বর থেকে টের পাচ্ছি এনাল ফিশার টাইপ কিছু একটা হয়েছে।ট্রিটমেন্ট নেই নি এখনও।যেহেতু পর্দার ব্যাপার আছে।আল্লাহ্ সবকিছু সহজ করুন।আমীন।তাছাড়া জানামতে আর জটিল কোনো রোগ নেই,আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধু যিয়ারত করা যায়। এর বেশি কিছু না।বর্তমানে মাজার সম্পর্কিত অনেক কর্মকাণ্ডই শিরকের পর্যায়ে পড়ে।যেমন,মাজারে সিজদাহ্ করা,মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া ইত্যাদি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.ঈমান সবার আগে ২.আর-রাহিকুল মাখতুম ৩.লস্ট ইসলামিক হিস্ট্রি ৪.তাসাওউফ ও আত্মশুদ্ধি ৫.আত্-তিবইয়ান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.২.মুফতি মুহাম্মাদ তাকী উসমানী ৩.মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ৪.মাওলানা আবু তাহের মিসবাহ ৫.শাইখ আহমাদুল্লাহ্
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অতি সাধারণ একজন মানুষ।আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা অত্যন্ত অনুগ্রহ করে আমাকে সঠিক পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ্।তিঁনি যেনো আমাকে আমৃত্যু এ পথের উপর অটল রাখেন।আমীন।নিজের ঈমান,আমল,আখলাককে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করে যাচ্ছি।এখনও অনেক ঘাটতি রয়ে গেছে।প্রায়ই শয়তানের ফাঁদে পড়ে যাই,নাফসের কাছে হেরে যাই।আবার ঘুরে দাঁড়াই।তারপরও দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতে প্রস্তুত নই।নিজের ব্যাপারে সবসময় ভয় হয় হিদায়াত থেকে কখন ছিটকে পড়ি।এমনই নাজুক হালত আমার।তবে গুনাহমুক্ত হয়ে,পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাযির হতে চাই। অনেকটা সাদাসিধা জীবন-যাপন করি।কিন্তু কৃপণতা পছন্দ করি না।আভিজাত্য ভালো লাগে,কিন্তু বিলাসিতা,অপচয় পছন্দনীয় নয়।মানুষের সাথে মিশতে পারি,আগ বাড়িয়ে কথাও বলতে পারি কিন্তু মানসিকতার মিল না হলে কথাবার্তা তেমন আগায় না।অল্পে তুষ্ট থাকি,তবে দু'হাত ভরে স্বদাকাহ্ করার তাওফীক চাই আল্লাহর কাছে।প্রাকৃতিক সৌন্দর্য,পাহাড়,নদী...সবই আমাকে টানে।কিন্তু বাসায় থাকতেই বরং ভালো লাগে।প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া পছন্দ করি না।দ্বিমুখী স্বভাব,অশ্লীলতা,বেহায়াপনা অপছন্দ করি।মিথ্যাচার মোটেও সহ্য করতে পারি না।মজার ছলেও না,বাচ্চাদের সাথে তো একদমই না।আলহামদুলিল্লাহ্,সম্ভবত আমার একটি গুণই আছে সততা,বিশ্বস্ততা।নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখি,শোধরানোর চেষ্টা করি।মেহমানদারি করাটা এনজয় করি।রান্না করতে ভালো লাগে।মোটামুটি চলার মতো রান্না পারি,আলহামদুলিল্লাহ্।ফেমিনিজমে আক্রান্ত নই।সেক্যুলারিজম,গনতন্ত্রে বিশ্বাসী নই।সোশ্যাল মিডিয়ায় আসক্তি নেই,অনিয়মিত ব্যবহার করি।সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেইসবুক থেকে আমি অনেক কিছু পেয়েছি কিন্তু যেদিন বুঝেছি এটা আমার প্রোডাক্টিভিটি,রুহানিয়্যাত নষ্ট করে সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।অনেক প্র্যাক্টিসিং আপুরাই পারেন অনলাইন,অফলাইন সমানভাবে মেইনটেইন করতে,আমি পারি না।নিজেকে আড়াল রাখতেই পছন্দ করি,অবশ্য জাহির করার মতো কিছু নেই।না জেনে বুঝে ট্রেন্ডে গা ভাসানো আমার স্বভাববিরুদ্ধ।যুহদ অবলম্বন করতে চাই।সবসময় পেরে উঠি না।দামী পোশাক,এক্সেসরিজ নিয়ে মাথাব্যথা নেই,ছিলোও না।তবে বেইসিক স্কিন কেয়ার করি।পরিষ্কার-পরিচ্ছন্ন,পরিপাটি থাকতে পারলে ভালো লাগে।খুব সাদামাটা একটা চেহারা আমার।তবে কৃত্রিমতার কোনো ছাপ নেই,আলহামদুলিল্লাহ্। টেইলরিং,এমব্রয়ডারি,ক্রোশে,টাই-ডাই,...এরকম কিছু শখের জায়গা রয়েছে।তবে টেইলরিং কেবল শখের জায়গা নয় বরং প্রয়োজন।পরিবারের সবার প্রায় সব পোশাকই তৈরি করি,আলহামদুলিল্লাহ্।তাছাড়া বাগান করার প্রতিও আলাদা টান অনুভব করি।একটি ফার্ম হাউসের স্বপ্ন দেখেছি অনেকদিন।বই পড়তে ভালোবাসি।তবে পড়ার হার সংগ্রহের হারের সমানুপাতিক নয়।তারপরও সংগ্রহ করতে চাই। পরবর্তী প্রজন্মের জন্য উৎকৃষ্ট সম্পদ রেখে যেতে চাই,ইন শা আল্লাহ্। একটি দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন দেখি।সন্তানেরা হবে মুত্তাকী,উত্তম আখলাকওয়ালা,বাবা-মায়ের চক্ষু শীতলকারী,উম্মাহর জন্য নিবেদিতপ্রাণ,হাফেজ,আলেম,মুজতাহিদ,দাঈ,মুজাহিদ...।আর আমরা একটি আখিরাতমুখী জীবন কাটিয়ে দেবো। দ্বীনি কমিউনিটির সংস্পর্শে থাকতে চাই।কুর'আনের সাথে সম্পর্কটা আরও উন্নত করতে চাই।স্বদাকায়ে জারিয়া হিসেবে কিছু রেখে যেতে চাই।পরিবারের সাথে আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্ন দেখি।আর দুনিয়ার জীবনে শেষ চাওয়া হলো একটা উত্তম মৃত্যু।আল্লাহ্ কবুল করুন,আমীন। বিয়ের বিষয় বলে এখানে নিজের সম্পর্কে অনেক কিছুই লিখার চেষ্টা করলাম।বাড়াবাড়ি হয়ে থাকলে আল্লাহ যেনো মাফ করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো রঙের বোরকা,হাত-পা মোজাসহ নিকাব পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ খ্রি.থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি,আলহামদুলিল্লাহ্ মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আলহামদুলিল্লাহ্।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ কোন পেশায় জড়িত নই।মাকে ঘর-সংসারের কাজে হেল্প করি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।আলহামদুলিল্লাহ্।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর দেয়া বিধান এবং প্রত্যেক নবী-রাসুলের (আলাইহিমুস সালাম)সুন্নাহ্।দ্বীন পালনের সহযোগী,দুনিয়ার সুখ-দুঃখের ভাগীদার,নিরাপদ আশ্রয়স্থল,নেক সন্তানের ওয়াসিলা এবং সবশেষে জান্নাতের সঙ্গী চাই।আর এজন্যই বিয়ে করছি।বিয়ের মাধ্যমে চরিত্র হিফাযত করা সহজ হয়,বৈধভাবে বংশধারা রক্ষা পায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 33-40
উচ্চতা ৫'৪"-৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা গ্র্যাজুয়েশন।তবে কেবল সার্টিফিকেটধারী হবেন না আশা করি।প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নৈতিক শিক্ষার সমন্বয় থাকবে।
জেলা ময়মনসিংহ।এর বাইরেও বিবেচনা করা যাবে ইন শা আল্লাহ্। ময়মনসিংহের ভেতর হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা নির্দিষ্ট করে তো বলা সম্ভব নয়।একদম এই এই পেশার মধ্যে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।তবে অবশ্যই 'হালাল' বিজনেস অথবা চাকরি হতে হবে।উদ্যোক্তাও হতে পারেন।যে পেশারই হোন না কেনো হালাল-হারাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে এমন কাউকে চাই।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল।নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
-বিশুদ্ধ আকিদার অধিকারী হবেন। -অন্তরে তাক্বওয়া(আল্লাহর ভয়) থাকবে।এটা জরুরি।কারণ একমাত্র তাক্বওয়াই মানুষকে লোকচক্ষুর আড়ালে গুনাহ্ থেকে বিরত রাখতে পারে।লেবাসধারী,ভন্ডদের থেকে আল্লাহর কাছে পানাহ্ চাই। -ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে।'ইলম অর্জনের আগ্রহ থাকবে।অন্তত ফরজে 'আইন পরিমাণ 'ইলম অর্জনের চেষ্টা করবেন।কিন্তু 'ইলমের অহংকার করবেন না।'ইলম অনুযায়ী 'আমাল করার চেষ্টা করবেন। -ফরজ,ওয়াজিব আমলে গাফিলতি করবেন না।রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহর পাবন্দি করবেন।'আমাল,আখলাক সবকিছুতে সুন্নাহ্ আঁকড়ে ধরার চেষ্টা করবেন। -জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন।ইসলামের সাথে সাংঘর্ষিক সমাজের যেকোনো রীতিনীতি,প্রথাকে এড়িয়ে চলার মতো মানসিকতা ও সৎসাহস থাকবে।সব রকমের শিরক,বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। -সর্বদা হালাল-হারামের ব্যাপারে সতর্ক থাকবেন।সব ধরণের হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।হোক সেটা হারাম খাবার,পোশাক,উৎসব কিংবা হারাম সম্পর্ক।হারাম উপার্জনকে খুব ভয় করবেন। -নিজে নজরের হিফাজত করবেন।মাহরাম,নন-মাহরাম মেইনটেইন করবেন অনলাইন ও অফলাইনে।স্ত্রীর পর্দা রক্ষার ব্যাপারে আপোষহীন হবেন।যারা নিজেদেরকে ফিতনার ঊর্ধ্বে ভাবেন এবং অনলাইন-অফলাইনে দাওয়াহর নামে বা অন্য কোনো উদ্দেশ্যে নন-মাহরামদের সাথে অপ্রয়োজনে কথাবার্তা বলেন এমন কেউ যোগাযোগ করবেন না কাইন্ডলি। -অন্যের হকের ব্যাপারে সচেতন থাকবেন সবমসময়।আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। -ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হবেন।পরিবারে প্রকৃত ইসলামী পরিবেশ নিশ্চিত করার ব্যাবস্থা করবেন।সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন।উত্তম তারবিয়াহ্ দিয়ে গড়ে তোলার চেষ্টা করবেন।মূলত আমি আমার সন্তানদের জন্য একজন আদর্শ বাবাকে খুঁজছি। -কোনো 'হক্বপন্থী' আলেমের সোহবতে থাকলে উত্তম।আলেমদেরকে সম্মান করবেন। -আল ওয়ালা ওয়াল বারা'র নীতি অবলম্বন করবেন।তাগুত বর্জন করবেন।তবে বাড়াবাড়ি,ছাড়াছাড়ি দু'ধরণের প্রান্তিকতাই এড়িয়ে চলবেন।যাকে তাকে তাকফির করা থেকে বিরত থাকবেন। -মুসলিম উম্মাহর জন্য যিনি উদ্বিগ্ন থাকবেন।ইসলামের জন্য নিজের জান,মাল উৎসর্গ করতে দ্বিধা করবেন না।আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করবেন না। -প্রচলিত(সেক্যুলার,ডেমোক্রেটিক)রাজনীতি থেকে দূরে থাকবেন।কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবেন না।কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের প্রস্তুতি হিসেবে বর্তমান বিশ্বব্যবস্থা,ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। -অতি আবেগী হবেন না।বাস্তবতার নিরিখে বুঝে-শুনে হিকমাহর সাথে সব বিষয় হ্যান্ডেল করার চেষ্টা করবেন।এটা দাম্পত্যজীবনে হোক বা অনলাইন এক্টিভিটির ক্ষেত্রেই হোক।নিজেকে অতি সাহসী,বিপ্লবী,মহাপুরুষ প্রমাণ করতে গিয়ে নিজের,পরিবারের,কমিউনিটির বিপদ ডেকে আনবেন না। -শারিরীকভাবে ফিট থাকার চেষ্টা করবেন।কারণ যে সময়টার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে অলস,অকর্মণ্য,দুর্বলদেরকে দিয়ে কোন ফায়দা হবে না। -বিনয়ী,নিরহংকার কিন্তু প্রচন্ড আত্মমর্যাদাবোধসম্পন্ন হবেন।লজ্জাশীল হবেন।জবানের হিফাজত করবেন। -পরিশ্রমী,দায়িত্বশীল,বিচক্ষণ হবেন। প্রত্যাশা অনেক বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে।আসলে এগুলো একটার সাথে আরেকটা রিলেইটেড।আমরা কেউই পারফেক্ট নই,পারফেক্ট কাউকে কিভাবে প্রত্যাশা করবো?পাত্রপক্ষের বুঝতে সুবিধা হয় এজন্যই বিস্তারিত লিখা। যোগাযোগ করার আগে ইস্তিখারা করে নিবেন কাইন্ডলি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফুলবাড়ীয়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6484

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9387

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6323

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11800

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7514

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9660

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন