| পেশা |
বেসরকারী বা সরকারি চাকরিজীবি, উকিল, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ইত্যাদি । তবে ব্যাংকের চাকরি বাদে।
|
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন চাই যার ইনকাম মাসে অনেক বড় এমাউন্ট না হোক। কিন্তু সৎ হোক, হালাল হোক । ইসলামি বিধান মেনে চলুক। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মধ্যবিত্ত হোক তবুও তাদের মন মানসিকতা থাকুক উন্নত, তাদের ব্যবহার থাকুক সুন্দর, মানুষের মতো। তারা সত্যিকারের মানুষ থাকুক। আর পার্টনার ব্যক্তিত্ববোধ সম্পন্ন, গায়রত থাকবে খুব প্রখর। বিশ্বস্ত থাকবে আমার প্রতি। নামাজ পড়বে, কোরআন পড়বে আমাকেও পড়তে বাধ্য করবে ( যদি কখনো অবহেলা করি আর কি)। আমাকে সঠিক ভাবে বুঝবে , যাচাই বাছাই না করে জাজ করবে না, সব রকম পরিস্থিতিতে ঢাল হয়ে আমার পাশে থাকবে। আমার জন্য নিজেকে বীরপুরুষ, সুপুরুষ, আদর্শ হাসবেন্ড হিসেবে তৈরি করবে। তার সাথে আমিও তার যোগ্য হওয়ার, তার জন্য পারফেক্ট হওয়ার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো। শারীরিক সুখের পাশাপাশি আমার মানসিক শান্তির দিকে বেশি খেয়াল রাখবে। আমাকে সঠিক ভাবে বুঝবে, তার ফ্রী সময়ে আমার কাজে সাহায্য করবে, আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিবে ও আমার সম্মান রক্ষা করবে, আমি যদি কোনো ভুল করি আমাকে বুঝাবে, আমাকে শুধরে দিবে। আমার যত্ন নিবে, আমার সকল বিষয় খেয়াল রাখবে(পছন্দ, অপছন্দ, ভালো লাগা,খারাপ লাগা ইত্যাদি) ও আমাকে অনেক ভালোবাসবে। আমার পরিবারের লোকজন কে সম্মান ও শ্রদ্বা করবে এবং ভালোবাসবে। তাদের খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করবে। আর হ্যাঁ রাগ অভিমান থাকবে অবশ্যই, এগুলো ছাড়া কোনো মানুষ হয় না । মাঝে মাঝে এগুলো সম্পর্কে ভালোবাসা বাড়ায়, সৌন্দর্য বাড়ায়। কিন্তু কখনো রাগ অভিমান কে গাঢ় হতে দেয়া যাবে না । ইগো থাকা যাবে না । এটা সুন্দর সম্পর্ক ধ্বংস করে দেয়। আমি তার ইহকাল ও পরকালের সঙ্গী হিসেবে থাকতে চাই । তাই সেভাবেই আমাকে এফোর্ট দিবে, প্রায়োরিটি দিবে। আমিও সেভাবেই দিবো। ছেড়ে যাওয়া, ছেড়ে দেয়ার কথা ভুলেও মুখে আনবে না। আর নিজেদের মধ্যেকার কোনো ব্যাপার বা কথাবার্তা, বা ঘটনা বাইরের কোনো ৩য় ব্যক্তির কাছে বলবে না , সে যত কাছেরই হোক। আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমাকেই বলবে। যদি এমন হয়, আমি কোনো ভুল করে ফেলছি। তখন আমাকে রাগ না করে আমার কাছে বসে ভালোবেসে বুঝাবে, যতক্ষণ না বুঝবো ততক্ষণ। আমি তার পার্টনার, আমাকেই তো বুঝাবে তাইনা। বিয়ে একটা সুন্দর সম্পর্ক এটা যেন বুঝতে পারি দুজনেই। সর্বোপরি একজন ব্যক্তিত্ববান, চরিত্রবান, গায়রতসম্পন্ন, বিবেকবান, মনুষত্ববোধ সম্পন্ন, নামাজি, সুন্দর আখলাকের একজন পুরুষ । Note: slim, চাপ দাড়ি পছন্দ আমার । এর বাইরে অন্য কেউ আমার যোগাযোগ তথ্য পারসেস করবেন না দয়াকরে।
|