Profile

বায়োডাটা নং : 11556

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: বাদইল, কিসমত গনকৈর ইউনিয়ন, দুর্গাপুর, রাজশাহী।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাড়ি নং - 334, রোড নং - 07, আলীনগর গেটের বিপরীত দিকে, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? বাদইল, কিসমত গনকৈর ইউনিয়ন, দুর্গাপুর, রাজশাহী।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Social Science
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi College
এখন কোন বর্ষে পড়ছেন? 3rd year final
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ এরিয়া ম্যানেজার-রাজশাহী জোন। বেঙ্গল বায়োটেক। বাবার নিজস্ব মাছের ফার্মাসিউটিক্যালস দোকান রয়েছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত (গৃহিণী)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট একটা ভাই, রয়েছে। সে "আস সালাফিয়া" মাদ্রাসায় ক্লাস থ্রি তে পড়ে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার মোট দুটি বোন রয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট, বোনের বিবাহ সম্পন্ন করিয়াছি আলহামদুলিল্লাহ। একদম ছোট একটা বোন রয়েছে, যার বয়স ২ বছর ৯ মাস।
চাচা মামাদের পেশা আমার নিজের মামা নেই। আমার আম্মুরা দুই বোন। আমার আম্মু ছোট। আমার বাবা তার পরিবারের একমাত্র ছেলে। তার বড় এবং তার ছোট একটি, মোট দুটি বোন রয়েছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ৬ কাঠা জায়গার উপর আমার বাসা রয়েছে। এটা নানু আমাকে দিয়েছেন। এ ছাড়াও আমার বাবার মাঠ এ ফসলি জমি রয়েছেন। আমার আম্মু সব সময় আমাকে শিখিয়েছে নিজে আত্মবিশ্বাসী হয়ে পরিশ্রম করে উপার্জন করতে, আমি সেভাবেই পরিশ্রম করছি। আমার নানু আমাকে অনেক ভালবাসতেন। শৈশবের সময় গুলো নানুর সঙ্গে কেটেছে। সেই সুবাদে নানুর রেখে যাওয়া বসত বাড়িটি আমার জন্য দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যেটি বর্তমানে আমার নিজের বসতবাড়ি। আমার বাবা তিনি জনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এখন বর্তমানে "বেঙ্গল ফিড" কোম্পানিতে রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি গবাদি পশু এবং মাছ এর সার্টিফাইড চিকিৎসক। তিনি পরিবারের একমাত্র ছেলে, তিনার পারিবারিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। উনার ইনকাম দিয়েই আমাদের সংসার অনেক ভালো ভাবেই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর পাশা পাশি আমি নিজেও ইনকাম করি। সব মিলিয়ে একটা পরিবার এর স্বচ্ছন্দ ভাবে চলতে যতটা প্রয়োজন মহান আল্লাহ আমাদের তার চেয়ে অনেক বেশি ই দিয়েছেন আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড এর একজন মানুষ। একসময় আমার জীবনযাপন বেশ এলোমেলো থাকলেও, পরবর্তীতে নিজের মধ্যে যখন হেদায়েত এর নূর আসে, তখন আমি সম্পূর্ণ ইসলামিক জীবনবিধান অনুযায়ী নিজেকে পরিচালনার সিদ্ধান্ত নিই। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আমি ইসলামি বিষয়াবলি নিয়ে পড়াশোনা শুরু করি এবং নিজের মধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হই (আলহামদুলিল্লাহ)। নিজেকে আরও পরিপূর্ণভাবে গড়ার লক্ষ্যে আমি ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর ‘আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এ ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট’ (২৮-২৯ ব্যাচ) কোর্সে ভর্তি হই। সেখানে আইটি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি দাওয়াহ এবং কোরআন শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শ্রদ্ধেয় শাইখ আহমাদুল্লাহ এবং তাঁর নিয়োজিত অভিজ্ঞ হাফেজ ও আলেমদের সান্নিধ্যে থেকে আমি দৈনন্দিন ইসলামিক জীবনবিধান সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছি। এই শিক্ষার বদৌলতে বর্তমানে আমি নিজের পাশাপাশি পরিবার ও চারপাশের পরিবেশকে কীভাবে একটি সুন্দর ইসলামিক পরিবেশে গড়ে তোলা যায়, সে বিষয়ে অবগত হয়েছি এবং তা বাস্তবায়নে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ বিদ্যমান। পরিবারের সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে সিয়াম পালনে যত্নবান এবং দান-সাদাকাহ ও নেক কাজে আন্তরিক। নন-মাহরামের সাথে কোনো অপ্রয়োজনীয় মেলামেশা নেই এবং পর্দা ও শালীনতা কঠোরভাবে মানা না হলেও, যথেষ্ট চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ, আমার আহলিয়া সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সাথে ইবাদত-বন্দেগি করার উপযুক্ত পরিবেশ পাবেন। আমি সর্বদা এটি নিজেই এনসিওর করব ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ পড়ি। একাদশ শ্রেণী থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, একটানা ৯০ দিন (তাকবীর উল উলা) এর সঙ্গে, জামাতের সঙ্গে প্রথম তাকবীরে সালাত আদায় করার সৌভাগ্য হয়েছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি না। তবে অসুস্থতা এবং কোন কারণবশত বা বেকায়দায় পড়লে তখন কাজা হয়ে যায়। কখনো-কখনো সফরে দুই থেকে তিন ওয়াক্ত সালাত কাজা হয়ে যায়। তা পরক্ষনে আবার কাজা সালাদ আদায় করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। তবে শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য নতুন করে আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে এ শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলামের দৃষ্টিতে মাজার পূজা বা ভক্তি করা বিদআত ও শিরকের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদিস অনুযায়ী, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। তাই আমি মাজার ভক্তিতে বিশ্বাস করি না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল-কোরআন, ফরজে আইন, গাইরত, যত্নে থাকুক সংসার, ঈমানের অপরিহার্য পাঠ, রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৬), মাহে রমযানের ২৭ আমল, ম্যাসেজ, বেলা ফুরাবার আগে, পারলৌকিক গৃহস্থের অহংকার, মুমিনের ২৪ ঘণ্টা,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহা মোঃ আদনান, মিজানুর রহমান আজহারী, আব্দুল্লাহ, সৈয়দ মুকাররম বারি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই অস্থায়ী পৃথিবীতে আমি মহান আল্লাহর খুবই সাধারণ একজন গুনাহগার বান্দা। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা হয়তো দেখতে পাই, কিন্তু আমার মন সবসময় আমাকে মনে করিয়ে দেয়। আমি এখানে কেবলই একজন মুসাফির, আমার আসল গন্তব্য তো পরকাল। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা খুব সহজ অথচ অকাট্য একটি সত্যের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন: "كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ" "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।" (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫) কুরআনের এই আয়াতটি নিয়ে ভাবলে আমার হৃদয় গভীরভাবে নাড়া দিয়ে ওঠে। তখন মনে হয়, আমার জীবনের প্রতিটি নতুন সকাল যেন রবের পক্ষ থেকে পাওয়া এক ভালোবাসার উপহার। এই উপহার হলো নিজেকে আরেকটু শুধরে নেওয়ার সুযোগ, যেন অনন্তকালের সেই জীবনের জন্য আমি সামান্য কিছু নেক আমল গুছিয়ে নিয়ে রবের সামনে দাঁড়াতে পারি। ছোট থেকেই বাস্তবতার সাথে যুদ্ধ করে পরিশ্রম করে বড় হয়েছি। হাজারো বিষন্নতা, অপূর্ণতা, নিঃসঙ্গতা আঁকড়ে বেড়ে ওঠা এই আমি। অনেক কষ্টে বড় হয়েছি। তবে সবসময় চেষ্টা করেছি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টা করে চলেছি। চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। নিজের সম্পর্কে এতটুকু বলতে পারবো, কখনো সজ্ঞানে কারো খারাপ হয় বা অন্যায় হয় এমন কোন কিছু করিনি আলহামদুলিল্লাহ। এই বায়োডাটা প্রথম ধাপের জানা-শোনার মাধ্যম। আরো অনেক কথা থেকে যায় ২৪ বছরের অভিজ্ঞতা তো আর ২৪০০ শব্দে বর্ণনা করা সম্ভব নয়। একটাই ইচ্ছে, আমার আহলিয়ার সাথে ছোট একটা সুন্দর সংসার গড়ার। যেখানে সম্পূর্ণ হালাল ইনকাম এর ছোট্ট সংসার হবে আমাদের। যদি আপনার অধিক বিলাসীতা না থাকে। তাহলে আমার বাবা মা য়ের সাথে কথা বলতে পারেন। হালাল উপার্জন ও দ্বীনের তৃষ্ণা: জীবন আমাকে হালাল উপার্জনের মর্যাদা ও আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। স্কুল-কলেজ আর কর্মব্যস্ততার মাঝেই মক্তবের নূরানী শিক্ষা আমাকে পথ দেখিয়েছে। একসময় যে হাত গল্পের বইয়ে ডুবে থাকত, আলহামদুলিল্লাহ, আজ সেখানে জায়গা করে নিয়েছে পবিত্র কুরআন, সুন্নাহ ও সালাফদের জীবনী। আমি বিশ্বাস করি, ওহীর জ্ঞানই আত্মাকে প্রকৃতভাবে আলোকিত করে। হৃদয়ের লালিত স্বপ্ন: বুকে দুটি পবিত্র স্বপ্ন লালন করি—এক. নিজেকে কুরআনের আলোয় আলোকিত করা। এমন একজন নেককার ও লজ্জাশীলা জীবনসঙ্গিনী পাওয়া, যিনি হবেন আমার দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এবং আগামী প্রজন্মকে দ্বীনের পথে গড়ে তুলতে ছায়ার মতো পাশে থাকবেন। পছন্দ ও অপছন্দ: আমার পরম প্রশান্তি লুকিয়ে আছে সালাতে, কুরআনের তিলাওয়াতে এবং প্রকৃতির মাঝে রবের সৃষ্টি নিয়ে ভাবনার মাঝে। আর যে কাজগুলো আল্লাহ অপছন্দ করেন—যেমন মিথ্যা, অহংকার বা গীবত—সেগুলো থেকে আমি নিজেকে সযত্নে দূরে রাখার চেষ্টা করি। আত্মশুদ্ধির চেষ্টা: মানুষ হিসেবে আমারও কিছু ভুল বা দুর্বলতা (যেমন: রাগ বা অলসতা) রয়েছে। তবে আমি নিরাশ হই না। প্রতিনিয়ত তওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেকে শোধরানোর চেষ্টা করি। কারণ আমার রব তওবাকারীদের ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন (সূরা আল-বাকারাহ: ২২২)। রবের দরবারে ফরিয়াদ: আমি এমন একটি স্নিগ্ধ জীবন চাই, যা তাওহীদ, সবর ও শোকরে ভরপুর থাকবে। হে দয়াময় রব! আপনি আমাকে হেদায়েতের পথে অবিচল রাখুন এবং আপনার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন। সবশেষে, ছোট্ট এই জীবনে এতটুকু উপলব্ধি, সংসার জীবনে ভালো থাকতে হলে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে। আমি মানুষ, আমার ভুল-ত্রুটি থাবেই। তবে চেষ্টা করি যথাসম্ভব ভুল ত্রুটি এড়িয়ে চলার। দোয়া রাখবেন আল্লাহ তায়ালা যেন আমার মনের নেক আশাগুলো পূরণ করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি-পায়জামা পরা হয়, এর সাথে শার্ট-প্যান্ট পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ আছে। ২০২৪ সাল এর জুন মাস থেকে রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, আলহামদুলিল্লাহ পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। এটি কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন?: আগে শুনতাম, এখন এগুলো থেকে বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? Ilm-ul-Quran USA প্রতিষ্ঠানে কর্মরত আছি। এর পাশাপাশি আস সুন্নাহ ফাউন্ডেশনে একজন উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ • Developer and Media Director at Ilm-ul-Quran USA. • Graphic Designer & Content Writer at Swadesh Aviation Bangladesh. • DurgapurUpazila Representative at As Sunnah Foundation. • Freelance Graphic Designer & Video Editor. আমার একটি ভার্চুয়াল স্টার্টআপ (Bismahsoft Ltd) রয়েছে। এখানে আমার আন্ডারে বেশ কিছু ছেলে কাজ করে। যারা মূলত: গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মেটা মার্কেটিং, এবং ওয়েব ডেভেলপমেন্ট। সার্ভিস প্রোভাইড করে। আমার এই স্টার্টআপ থেকে অবসর সময়ে আমি, বাংলাদেশী ক্লাইন্ট এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এর ক্লায়েন্টের জন্য গ্রাফিক্স ডিজাইন এবং উপরক্ত সার্ভিস নিয়ে কাজ করি। এর পাশাপাশি আমার একটি অনলাইন একাডেমী রয়েছে। (Bismahsoft Academy) যেখানে আমি গ্রাফিক্স ডিজাইন শেখাই। দোয়া রাখবেন, যেন মহান আল্লাহ আমার ইনকামে বারাকাত দান করেন।
মাসিক আয় আলহামদুলিল্লাহ। একটা পরিবার বিলাসীতাবিহীন স্বাচ্ছন্দ্যে চলতে যতটুকু দরকার। আনুমানিক ২০,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, পারবো। তাকে, মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ পর্দা সহকারে চলাফেরা করার নিশ্চয়তা প্রদান করব ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষ। ঘরের রাণী হয়ে থাকবে (ইনশাআল্লাহ)। তবে ইসলামিক শিক্ষা এবং অনলাইন যেকোনো ইসলামিক একাডেমীকে শিক্ষার জন্য আমি সর্বোচ্চটুকু সহযোগিতা করব ইনশাআল্লাহ। দ্বীনী পড়াশোনা মৃত্যু পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। ঘরের রাণী হয়ে থাকবে (ইনশাআল্লাহ)। জব্বানী ব্যতীত মেয়েদের জন্য নিজ ঘরে অবস্থান সর্বোত্তম। তবে তিনি চাইলে অনলাইন মাদ্রাসায় শিক্ষকতা বা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন। আমার সাথে নিজ বাসায়। আমার পরিকল্পনা হচ্ছে, আমি তাকে গ্রাফিক ডিজাইন শেখাবো। সে এখন থেকে বসে বসে চাকরির সমতুল্য টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামের সেই সহজ-সরল পরিবেশ থেকে উঠে আসা আমি আজ রাজশাহীর আলো-বাতাসে বেড়ে উঠছি। পড়াশোনার প্রয়োজনে এখানে আসা হলেও, শহরটির প্রতি এক গভীর ভালোবাসা জন্মে গেছে। আলহামদুলিল্লাহ, এখানকার প্রতিটি মোড় যেন শান্তির বার্তা দেয়। ভাড়া বাসায় আছি ঠিকই, কিন্তু দু চোখে স্বপ্ন—ইনশাআল্লাহ এখানেই স্থায়ী হওয়ার। আল্লাহ তায়ালা যেন আমার এই চাওয়াকে কবুল করেন এবং এই সুন্দর শহরে আমাকে সম্মানের সাথে থাকার তৌফিক দান করেন। কারণ, দিনশেষে হৃদয়ের প্রশান্তি আল্লাহর এক বিশাল নেয়ামত।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আস্তাগফিরুল্লাহ, কোনোদিনও না (ইনশাআল্লাহ)। যারা দ্বীনকে বিনিয়ে উপহারের নাম করে যৌতুকের দাবি করেন, আমি মনে করি এরা ভিক্ষুকের চাইতেও নিকৃষ্ট। ইসলাম কোনোভাবেই যৌতুক সমর্থন করেনা। এটা হারাম। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে সন্তুষ্ট আছি (আলহামদুলিল্লাহ)। আর যেই মানুষগুলো তাদের নিজেদের কলিজা (পাত্রী) আমাকে দিয়ে দিবেন তাদের থেকে আর কি চাওয়ার আছে? আমাকে শুধু তাদের রাজকন্যাটিকে দিবেন আর দোয়া করবেন যেনো আমাদের সম্পর্কটা জান্নাত পর্যন্ত চিরস্থায়ী হয়। আমি এতটুকুতেই সন্তুষ্ট।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি মূলত একজন হালাল জীবনসঙ্গীন চাই, একজন বেস্ট ফ্রেন্ড চাই। হাজারো ক্লান্তির মাঝে যার সাথে কথা বললে হৃদয় শীতল হবে এমন একজন সঙ্গী চাই। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে যখন ঘরে ফিরবো, তখন আমার অপেক্ষায় থাকা দুটি মায়াময়ি চোখ, এবং আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে আমার কপালের ঘাম মুছিয়ে দিবে এমন একজন মানুষ চাই। এমন একজন মানুষ চাই যিনি আল্লাহর জন্য আমার হাতে হাত রেখে আমার সঙ্গে নির্দ্বিধায় শেষ নিশ্বাস পর্যন্ত কাটিয়ে দিতে চায়। আমার মাঝে জমে থাকা হাজারো কথা যা এখনো অব্দি কাউকে বলা হয়নি সেই কথাগুলো বলার একজন মানুষ চাই। গভীর রাতে হাতে হাত রেখে নির্জন রাস্তায় হাঁটাহাঁটি করার জন্য একজন সঙ্গী চাই। আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম ছেলে হিসেবে মনে করি, ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক প্রথা নয়, বরং এটি আমার ঈমানকে পূর্ণ করার একটি পবিত্র মাধ্যম এবং প্রিয় নবীজি (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বর্তমান সময়ের নানা ফিতনা ও অনৈতিকতা থেকে নিজের চরিত্রকে রক্ষা করতে এবং দৃষ্টিকে অবনত রাখতে বিয়ের কোনো বিকল্প নেই। এটি আমাকে মানসিকভাবে পরিপক্ক ও আধ্যাত্মিকভাবে স্থিতিশীল হতে সাহায্য করে। মহান আল্লাহ পবিত্র কুরআনে স্বামী-স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ও দয়ার কথা বলেছেন, সেই প্রশান্তি ও সার্থকতা খুঁজে পাওয়ার জন্যই আমার একটি হালাল জীবনসঙ্গী প্রয়োজন। বিয়ে আমাকে একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে গড়ে তুলবে এবং আমার উপার্জনে বরকত বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি, একটি আদর্শ মুসলিম পরিবার গঠন এবং নেক সন্তান-সন্ততির মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার যে সুযোগ বিয়ের মাধ্যমে তৈরি হয়, তা আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য অত্যন্ত জরুরি। তাই শারীরিক ও ন্যূনতম আর্থিক সক্ষমতা অর্জনের পর আল্লাহর ওপর ভরসা করে সঠিক সময়ে বিয়ে করাকে আমি আমার জীবনের একটি অপরিহার্য সিদ্ধান্ত বলে মনে করি। দোয়া রাখবেন আল্লাহ যেন আমার মনের ইচ্ছা পূরণ করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা হাফেজা অথবা আলেমা। জেনারেল ব্যাকগ্রাউন্ডের হলে, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে পরিপূর্ণ দ্বীনি শিক্ষা এবং জ্ঞান থাকা প্রয়োজন।
জেলা রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, ঢাকা, নওগাঁ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ,পাবনা, বগুড়া।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইসলামিক দ্বীনি শিক্ষায় অধ্যায়নরত। অথবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত।
অর্থনৈতিক অবস্থা তার অর্থনৈতিক অবস্থার প্রয়োজন নেই। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আমার আহলিয়ার মাঝে "অল্পতেই সন্তুষ্ট" এই গুণাবলী চাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ চাই, যিনি আমার হালাল অল্প আয়ের উপর সংসার পরিচালনার মানুষিকতা রাখবে। * দ্বীনদারী বা পরহেজগারি: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহর প্রতি আনুগত্য ও ধর্মীয় বিধিবিধান পালনে নিষ্ঠাবান হওয়া। * উত্তম চরিত্র ও নৈতিকতা: আচরণে নম্রতা, সত্যবাদিতা এবং উন্নত নৈতিক গুণাবলি থাকা। * সতীত্ব ও লজ্জা: নিজের সতীত্ব রক্ষা করা এবং পোশাকে ও আচরণে শালীনতা (পর্দা) বজায় রাখা। * আনুগত্য ও নমনীয়তা: স্বামীর বৈধ ও যুক্তিসঙ্গত সিদ্ধান্তে সম্মান প্রদর্শন এবং মানিয়ে নেওয়ার মানসিকতা। * আমানতদারিতা: স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ, সম্মান এবং ঘরের গোপনীয়তা রক্ষা করা। * অল্পে তুষ্টি: স্বামীর সামর্থ্যের বাইরে অতিরিক্ত বিলাসিতার দাবি না করা এবং যা আছে তাতে সন্তুষ্ট থাকা। * ধৈর্য ও সহনশীলতা: সংসারের কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ধরা এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করা। * মাতৃত্ব ও মমতা: সন্তানদের সঠিক ইসলামিক আদর্শে গড়ে তোলার মানসিকতা এবং পরিবারের সবার প্রতি মমতাবোধ। * দ্বীনি জ্ঞান: হালাল-হারাম এবং মৌলিক ইবাদত সম্পর্কে নূন্যতম সঠিক জ্ঞান থাকা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দুর্গাপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6228

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8290

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8891

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #674

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10768

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন