| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, ২০১৭-১৮ সাল থেকে নিয়মিত ৫ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা হয় আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
৩-৪ ওয়াক্ত অনিচ্ছাসত্ত্বেও কাযা হয়ে যায়। আল্লাহ সহজ করুন। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নেই, আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মৃত্যুকে স্মরণ করার উদ্দেশ্যে কবর জিয়ারত সুন্নাহ। সেখানে ইবাদত করা/মিনতি করা কুফর ও শিরকে আকবর।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
The Alchemy of Happiness (ইমাম গাযালী রহ.), Diseases of the Hearts and Their Cures, Principles of Love and Desire (ইবনু তাইমিয়্যাহ রহ.), মুসলিমবঙ্গ, চিন্তাপরাধ, The Productive Muslim, Destiny Disrupted, Lost Islamic History, হিউম্যান বিয়িং, মুহাম্মদ ইবন কাসিম, সালাফদের কুরআনচর্চা, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ইমাম ইবনু তাইমিয়া (রহ.), ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.), শাইখ নাসিরুদ্দিন আলবানী (রহ.), ইবনু বায (রহ.), ইবনু উসাইমীন (রহ.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি যা ভালোবাসি তা আল্লাহর জন্যই ভালোবাসি, যা অপছন্দ করি তা আল্লাহর জন্যই অপছন্দ করার চেষ্টা করি। শখ: বই পড়া (এটার জন্য কিন্ডেল কিনে বসে আছি, হার্ডকভার বই ও অনেক পড়া হয়), বুদ্ধিবৃত্তিক আলোচনা শোনা এবং তাতে অংশ নেওয়া, কুরআনের বহুপঠিত আয়াতসমূহ নির্দিষ্ট ক্বারীর সুরে হিফজ করা ও সালাতে পড়ার চেষ্টা করা, বাস্কেটবল খেলা, ম্যারাথন দৌড়ানো, আতর ও সুগন্ধির কালেকশন বানানো, রান্না করা (ডর্মে নিজে রান্না করে খাই ও বন্ধুদের খাওয়াই) সহ আরো অনেক। পছন্দ-অপছন্দ: প্রকৃতি, শান্তি, নীরবতা, সহনশীলতা ও সজীবতা আমার পছন্দ। প্রতিটা মানুষের মধ্যে যেই প্রাকৃতিক শিশুসুলভ আচরণ থাকে সেটা আমার অনেক পছন্দ (অবশ্যই গুরুতর পরিস্থিতিতে না)। দোষ শিকার না করা একদম অপছন্দ। রাগারাগি, চিল্লাপল্লা, দোষ খোঁজা, অন্যের পিছে কথা বলা অপছন্দ। মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ, কেবল ঝাল ভালোলাগে না, তবে ফ্লেবারফুল হলে আবার ভালোই লাগে সময়ে-অসময়ে। রুচিবোধ: দুইটা কথা - ইসলাম ও পুরোনো জামানা। সবকিছুই মিনিমালিস্ট ভালো লাগে। স্বপ্ন: অনেক। পরিপূর্ণরূপে আরবি বলতে, বুঝতে ও লিখতে পারা। বেশি বেশি কুরআন হিফয রেখে ইমামতি করতে পারা (লম্বা তিলাওয়াত চালিয়ে যাওয়া, কিছুটা পারি, আরও অনেক বেশি পারতে চাই)। একটা আপাদমস্তক দ্বীনি পরিবার গঠন করা। পরিবারকে নিয়ে পবিত্র হজ্জ ও উমরাহ পালন করা (বেশি বেশি উমরাহ করার সামর্থ্য আল্লাহ দান করুন)। মানবজাতির প্রতি আল্লাহর নেয়ামত দেখার উদ্দেশ্যে বিশ্ব সফর করা। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের একটা সুন্দর পরিণতির জন্য কাজ করতে পারা। সম্মানজনক মাধ্যমে আল্লাহর নিকট প্রত্যাবর্তন।
|