Profile

বায়োডাটা নং : 11545

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মালীগ্রাম বাজার।
বর্তমান ঠিকানা নীলফামারী সদর, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: জাফরাবাদ
কোথায় বড় হয়েছেন? বাবার চাকরির কারণে আমাদের পরিবারকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। জীবনের শুরুটা নীলফামারীতে কেটেছে। তবে আমার শিক্ষাজীবন শুরু হয় পঞ্চগড়ে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সামাজিক বিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Sociology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অব. উপ-সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ, পঞ্চগড়।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই পড়াশোনা করছে। ৩য় বর্ষ, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক রংপুর।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার বাবার দুইটি পরিবার। আমার বোনেরা আমার বাবার প্রথম স্ত্রীর সন্তান। বড় মা কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা দুই পরিবার সম্পূর্ণ আলাদা থাকি, তবে একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। বড় বোন বিবাহিত। অর্থনিতী বিভাগ, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে হাইস্কুলে শিক্ষক। বোন জামাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে কাজি ফার্মসে ফার্ম এক্সিকিউটিভ হিসেবে বর্তমানে কর্মরত আছেন। ছোট বোন বিবাহিত। বিবিএ, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বোন জামাই ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে জব করে।
চাচা মামাদের পেশা মামা নেই। আমার মায়ের ১জন বোন। আমার বাবা ৫ ভাই ৪ বোন। বড় চাচা ব্যাবসা ও নিজের জমি দেখাশোনা করেন। তার পরে আমার বাবা। মেজ চাচা মাদ্রাসার প্রিন্সিপাল ও কাজি। আর বাকি দুই চাচা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাশাপাশি সবাই নিজের জমি দেখাশোনা করে। ছোট চাচা শিক্ষকতার পাশাপাশি বিজনেস আছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পরিবারের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ, স্বচ্ছল। আমাদের গ্রামের বাড়ি দিনাজপুরে, সেখানে প্রায় ৪.৫ বিঘা (৫০ শতকে ১ বিঘা) আবাদি জমি ও ভিটে বাড়ি রয়েছে। এছাড়া, ডিমলা নীলফামারীতে গ্রামে একটি ছোট বাড়ি আছে। যেহেতু আমার নানুর কোনো ছেলে নেই, তাই সেখানকার দেখাশোনার দায়িত্বও কিছুটা আমাদেরই। সেখানে প্রায় ২ বিঘা জমি (৩০ শতকে ১ বিঘা) আবাদি জমি আছে। এছাড়াও আমার একটি ছোট গরুর খামার রয়েছে। বাবার চাকরির কারণে দীর্ঘদিন আমরা পঞ্চগড়ে ছিলাম। বর্তমানে নীলফামারী সদরে ৫ শতাংশ জমি কেনা হয়েছে বাসা করার জন্য। এখন ভাড়া বাসয় থেকে বাড়ির কাজ চলমান। দ্রুতই বাসায় উঠব, ইং'শা'আল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে বাবা-মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। অন্য সাধারণ মুসলিম পরিবারের মতোই। ছোট ভাই নামাজ কিছুটা কম পড়ে। আমি মাহরাম মেনে চলি, ঘরে ও বাইরে দু’জায়গাতেই। পরিবারের সবাই ঘরের বাইরে মাহরাম মেনে চলে। তবে আত্মীয়দের মধ্যে সেটা সবসময় হয়ে ওঠে না। সবাই নামাজ পড়ে এবং ইসলামভীরু। পরিবারের মেয়েরা বাইরে গেলে সবাই পর্দা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০১৩ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে ২-১ ওয়াক্ত কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? চেষ্টা করি। সম্পুর্ন পারি না। শেখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে চোখে (-) . ৫০ চশমা পড়তে হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। আর রাহীকুল মাখতুম ২। রাসুলের চোখে দুনিয়া ৩। চিন্তাপরাধ ৪। রাহে বেলায়াত ৫। প্রডাক্টিভ মুসলিম ৬। প্যারাডক্সিকাল সাজিদ ৭। রিজিক ৮। রাসূলের(সা.) চোখে দুনিয়া
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। আহমেদ হোসেন দিদাত ২। জাকির নায়েক ৩। নোমান আলী খান ৪। মীজানুর রহমান ৫। আবু ত্বহা আদনান ৬। আসিফ আদনান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারণ ও পরিপাটি জীবন পছন্দ করি। অবসরে ইসলামিক বই পড়তে ও লেকচার শুনতে পছন্দ করি। সবার সাথেই মিশতে পারি, তবে নেগেটিভ মানুষকে এড়িয়ে চলি। নিজের এবং পরিবারের সবার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে ভালো লাগে। সবার সাথে থাকতে, সবার দোয়া নিয়ে চলতে চাই। যতটুকু পারি, আমি আমার পরিবার ও আত্মীয়দের পাশে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে, খেলাধুলাও ভালোবাসি। আমার মায়ের রান্না-বান্নাকাজ খুবই প্রিয়; চেষ্টা করি তাঁর রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু যোগাড় করে দিতে। পরিবারের জন্য খরচ করতে আমার খুব ভালো লাগে, আর আল্লাহ যেন সেই রিজিক আরও বাড়িয়ে দেন। আমার সবচেয়ে বড় শখ হলো আমার পরিবারকে সবসময় ভালো রাখা। দীনের পথে যতটুকু সাধ্যের মধ্যে সম্ভব, তাতে শরিক হওয়ার চেষ্টা করি। ফ্যান্সি কিছু আমার তেমন পছন্দ নয়, তবে সবকিছুর মধ্যেই আমি সৌন্দর্য খুঁজি সেটা হোক মানুষের ব্যবহার কিংবা কোনো কাজের ভেতর। আমার সবচেয়ে ভালো বন্ধু আমার নানা-নানি। নানু ইন্তেকাল করেছেন, তাই নানির দেখাশোনার দায়িত্ব কিছুটা আমি পালন করি। আমার স্বপ্ন হলো একটি ইসলামী পরিবার গড়ে তোলা এবং আল্লাহর রাস্তায় কাজ করা। জানি না কতটুকু পারব, তবে আল্লাহ যেন সে তাওফিক দান করেন। আল্লাহকে ডেকে আমি কখনও হতাশ হইনি। আমার ইচ্ছে আছে জীবনে যিনি আমার সঙ্গী হবেন, তাঁর সাথে একসাথে উমরাহ পালন করার। আমার স্বপ্ন-সম্পর্কে আমি কাউকেই সেভাবে বলি না। এটা শুধু আমার কাছের মানুষজনই জানবে। আমার কিছু ব্যক্তিগত শখের মধ্যে আছে, গাছ লাগানো, পাখি পালন, গ্রাফিক্স ডিজাইন করা এবং মানুষকে খাওয়ানো। এগুলো আমাকে ভাল থাকতে এবং আমাকে আরও কৃতজ্ঞ হতে শেখায়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, শার্ট, প্যান্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী আছে। ২০১৯ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, গান খুবি জঘন্য আমার কাছে। সব সময় এসব থেকে দূরে থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তেমন না কিন্তু মাঝে মাঝে তাবলীগ যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে Visual Designer (Graphics) একটি বেসরকারি মার্কেটিং এজেন্সির সাথে কাজ করছি। এর পাশাপাশি ওমান, আমেরিকা এবং যুক্তরাজ্যের বিভিন্ন মার্কেটিং এজেন্সির সাথে রিমোটলি কাজ করে যাচ্ছি। আমার সব কাজই বাসা থেকে পরিচালিত হয়, বিশেষ করে বাবার দেখাশোনার জন্য এই ব্যবস্থাটি আমার জন্য সবচেয়ে উপযোগী। একইসাথে, সরকারি চাকরির প্রস্তুতিও নিচ্ছি। উপার্জনকে শতভাগ হালাল রাখার চেষ্টা করি, এবং এই লক্ষ্য ধরে রাখতে গিয়ে অনেক কিছুই ত্যাগ করেছি, আলহামদুলিল্লাহ। গ্রাফিক্স ডিজাইন আমার শুধু পেশা নয়, এটি আমার শখ এবং ভালোবাসা। ধীরে ধীরে এই শখই আমার রুজির মাধ্যম হয়ে উঠেছে।
মাসিক আয় 30000-40000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? আমি চাই তিনি পর্দায় থাকুক সব সময়।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাড়িতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, এটা হারাম। সম্পুর্ন সুন্নাহ অনুসারে বিয়ে করতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো ধর্মের অর্ধেক পূর্ণ করা। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি সঠিকভাবে দ্বীন পালন করার জন্য বিয়ের বিকল্প নেই। নিজেকে গুনাহ থেকে হেফাজত করা, জীবনকে সঠিক পথে রাখা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিয়েকে আমি অপরিহার্য মনে করি। পাশাপাশি জীবনের পথে একজন সত্যিকারের সাথী পাওয়া যার সাথে একসাথে চলা যাবে, একে অপরকে সহায়তা করা যাবে, এটাই আমার চাওয়া।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'' - ৫'৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন এইচ এস সি পাশ।
জেলা রংপুর বিভাগের যে কোন জেলা। তবে সবকিছু ঠিক থাকলে এই বিষয়ে ছার দিতে রাজি আছি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ইসলামের প্রতি পরিপূর্ণ অনুরাগশীলা, সালাত ও পর্দা হেফাজতকারিণী, কোমল স্বভাব ও উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারিণী। যার মদ্ধে আখিরাতের প্রকৃত জীবনের আকাঙ্ক্ষা কাজ করে। যিনি সুন্দর মনের অধিকারী এবং সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। যিনি পরিবারের সাথে থাকতে পছন্দ করেন। তিনি হবেন এমন একজন, যিনি শুধু নিজের নয়, বরং সবার কথাই ভাবতে পারেন। আমি চাই এমন কাউকে, যার সাথে একটি ইসলামী পরিবার গড়ে তোলা সহজ হবে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এবং উম্মাহর কষ্টে ব্যথিত হবেন। যাকে দেখে আমার চোখ শীতল হবে। যিনি হবেন আমার জীবনের অনন্য সাথী। আমরা যেন ইহকাল-পরকাল একসাথে কাটিয়ে দিতে পারি। তার হৃদয় হবে আকাশের মতো বিশাল, আর তিনি আমার পরিবারকে নিজের পরিবারের মতো গ্রহণ করবেন। আমার বাবা-মাকে সম্মান করবেন, যেমন নিজের বাবা-মাকে করেন। আর আমিও, ইংশাআল্লাহ, তার পরিবারকে নিজের পরিবারের মতোই সম্মান করব। দুআ করি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দিনাজপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2947

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6844

বয়স
30 বছর
উচ্চতা
৬′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3442

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3143

বয়স
33 বছর
উচ্চতা
৬′ ১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3093

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6055

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন