Profile

বায়োডাটা নং : 11541

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বিয়ানীবাজার, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: খশিরবন্দ কিয়াছারা
বর্তমান ঠিকানা বিয়ানীবাজার, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: খশিরবন্দ কিয়াছারা
কোথায় বড় হয়েছেন? গ্রামে(শহরে থাকারও অভিজ্ঞতা রয়েছে)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চালের ব্যবসা করতেন। বর্তমানে বেকার।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবাহিত, ইউকে প্রবাসী।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন: বিবাহিতা, গৃহিণী, স্বামী USA প্রবাসী। মেজো বোন: বিবাহিতা, স্বামী-স্ত্রী দুজনেই ইউকে প্রবাসী। সবার ছোট বোন: অবিবাহিতা, মাদ্রাসা শিক্ষিকা। ভাই-বোনদের মধ্যে আমি চতুর্থ তম।
চাচা মামাদের পেশা ছয় চাচার মধ্যে দুই জন জীবিত আছেন। একজন কৃষি কাজ করেন এবং অন্যজন ব্যবসা করেন। মামা দুইজন। বড় মামা মৃত আর ছোট মামা দুবাই প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, নিজস্ব বাড়িতেই আমাদের বসবাস। পরিবারের ভরণ- পোষণের দায়িত্ব একমাত্র ভাইয়ের উপর, আর তিনিও উনার দায়িত্ব যথার্থ পালন করে যাচ্ছেন। আর গ্রামে কিছু পারিবারিক ভূ-সম্পত্তি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বিশেষত ফরজ পালনে অভ্যস্ত এবং ইসলামিক মাইন্ডেড পরিবার। আব্বা-আম্মা, ভাই-বোনেরা, এবং ভাবী ইসলামের প্রতি অনুরাগী এবং দানশীল। পরিবারে দ্বীন-সম্পর্কিত কোনো ঘাটতি দেখলে নিজের ইলম অনুযায়ী জানান দেওয়ার চেষ্টা করি। ইসলামিক কোনো কথাবার্তা শ্রবণকালে নেতিবাচক বাক্য ছুঁড়ে দেন না। পালন করতে না পারলেও সম্মান করেন। যদিও অন্যরা নন-মাহরাম মেনে চলার ক্ষেত্রে তেমন কঠোর না, তবে আমার নন-মাহরাম মেনে চলতে কাঠখর পোহাতে হয় না। তাছাড়া পারিবারিক বন্ধন এবং আত্মীয়তার সম্পর্কগুলো অত্যন্ত দৃঢ়। একে অপরের সহযোগী এবং সামাজিকভাবে সম্মানিত পরিবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, পড়া হয়। আগে পড়তাম ঠিকই তবে বকুনি খাওয়ার পর। ২০২১ সাল থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? যদিও চাই না তবুও মাঝেমধ্যে ফজরের ওয়াক্ত কাযা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠেই প্রথমে তা আদায় করে নিই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, জানানুযায়ী নেই। মাঝেমধ্যেই জাস্ট এলার্জির সমস্যা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শায়িত ব্যক্তির নিকট কোনোকিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুহাস্বনাত, বাইতুল্লাহর মুসাফির, বাইতুল্লাহর ছায়ায়, কয়েদী ৩৪৫, সীরাহ ১ ২ (রেইনড্রপস মিডিয়া), নবিজির দিনলিপি, নবিজির সংসার, বিবাহ পাঠ,সংকেত,মহীয়সী মা, শিকড়ের সন্ধানে,সেহরা সে সমন্দর তক এবং আরও অনেক বই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), শায়খ আনোয়ার আল আওলাকি (রাহিমাহুল্লাহ), ড. ইসরার আহমেদ (রাহিমাহুল্লাহ), মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ...
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রশংসা একমাত্র আল্লাহ তা'য়ালার, যিনি আমাকে সহজ-সরল-সঠিক পথ দেখিয়েছেন, অন্ধকার আর মরিচীকাময় অন্তরে ঢেলে দিয়েছেন ঈমান আর তাকওয়ার স্বাদ। উক্ত স্বাদ আস্বাদন করেই আমার বোধগম্য হয়েছে, জীবনের আসল মাকসাদ কি? আর তা হলো- ক্ষনস্থায়ী জীবনে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী সুখের স্থানের বাসিন্দা হওয়া... আলহামদুলিল্লাহ, অতি সাধারণভাবে দিনাতিপাত করতে পছন্দ করি। বরকতময় সকাল ঘুমহীন উপভোগ করতে ভালোই লাগে। সুন্নাহভিত্তিক দিন অতিবাহিত করতে পারলে মন প্রফুল্ল থাকে সেই সাথে প্রতিটি কাজে থাকে প্রোডাক্টিভিটি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং সবকিছুই গুছিয়ে রাখার প্রবল প্রবণতা রয়েছে। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না করে পরিবারের সদস্যদের থেকে প্রশংসা কুড়াতে পারলে একটা গুড ফিলিং হয়। পরিবারের প্রতিটি সদস্য ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ, তাঁদের সাথে সময় কাটাতে সাচ্ছন্দ্যবোধ করি। বাড়ির পিচ্চিদের সাথেও সময় কাটাতে অত্যন্ত ভালো লাগে। চলাফেরার ক্ষেত্রে দুনিয়াবি সঙ্গীর চেয়ে দুনিয়াবিমুখ সঙ্গীদের সান্নিধ্য পছন্দ করি- যাঁদের কথা-কর্মে অনুপ্রেরণা পাই দ্বীনের পথে অবিচল থাকতে। দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সাদাসিধে এবং ন্যাচারাল থাকতে পছন্দ করি। যেকোনো জিনিস ক্রয়ের বেলায় একান্ত প্রয়োজনের সীমারেখায় সীমাবদ্ধ। প্রাকৃতিক পরিবেশ ও প্রাণীজ-উদ্ভিজ্জ খাদ্য আমার নিকট অত্যধিক প্রীতিকর। সারপ্রাইজ/হাদিয়া দিতে ভালোবাসি। অল্পে তুষ্ট থাকতে পছন্দ করি। ঈমান ডাউনের দিবসে মনের কোণে একটি প্রশ্ন উঁকি দেয়- আল্লাহ তা'য়ালাকে ভুলে যাচ্ছি না তো? তখন বোবাকান্না প্লাস মুড সুয়িং হয়। বস্তুত, এটাই আমার সবচেয়ে বড় ভয়ের বিষয়। ঘরকুনো। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন বের হই না। বিশেষ করে একজন মাহরামের অনুপস্থিতি অনুভব করি। তাছাড়া জনসমাগম পরিবেশে অস্বস্তি বোধ করি। অল্পভাষী এবং কিছুটা ইন্ট্রোভার্ট। অহেতুক আর অপ্রয়োজনী কথা বলা থেকে নিজেকে বিরত রাখি। মানুষের সাথে মিশতে সময় লাগে তবে মিশে গেলে মনে হয় আমি ইন্ট্রোভার্ট নই। আচার-আচরণে কিংবা কথার মাধ্যমে মানুষের হক নষ্ট হওয়ার ব্যাপারে সতর্ক থাকি। আখলাকে হামিদার উত্তরাধিকারী হওয়ার জন্য দুআ করি সেই সাথে চেষ্টারত। নিজের ছবি তোলা প্লাস সোস্যাল মিডিয়ায় মাত্রাতিরিক্ত আসক্তি অতি অপছন্দের। প্রাইভেট লাইফ শান্তিপূর্ণ জীবন মনে হয় এবং এই যুগে নিজেকে আড়ালে রাখা নিয়ামত মনে করি। উপরন্তু, এটা খুব ভালো করেই উপলব্ধি হয়েছে যে- excessive use of social media means reducing barakah of my time. অতি প্রয়োজন ছাড়া এখানে আসতে দ্বিধাবোধ করি। তাছাড়া দ্বীনের ব্যাপারে বিতর্কিত বস্তু কিংবা সোস্যাল মিডিয়ার অহেতুক কর্মকান্ড এড়িয়ে চললে ভালো বোধ করি। দ্বীনকে কাজে লাগিয়ে খ্যাতি অর্জন করার নিয়ত প্রচন্ড ঘৃণা করি। গীবত করা, অন্যকে হেয় করা, খোঁটা দেওয়া, খোঁচা মেরে কথা বলা, কথায়-কর্মে অসাদৃশ্য থাকা, ব্যাংকে সুদসহ লেনদেন করা, রিয়া, বড়-ছোট যে কারোরই সাথে মিথ্যে বলে ফান করা/মিথ্যা কথা বলা, কথায় কথায় তর্ক করা, দ্বীনের ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি/ছাড়াছাড়ি, নিজেকে সবসময়ই সঠিক/বড় মনে করা, আত্মতুষ্টি, অলসতা- গুণসমূহ বরাবরই ঘৃণা করি। বিপরীতে আত্মার পরিচর্যাকে প্রাধান্য দেওয়া পছন্দনীয় বিষয়। শিরক, কুফর, বিদআত, পশ্চিমা সংস্কৃতি, সামাজিক কুসংস্কার প্রভৃতির তীব্র বিরোধী। আশেপাশের মানুষের নেগেটিভ দিক দেখে জাজ করা মোটেই ভালো লাগে না। বরং নেগেটিভ দিক উল্লেখ করে মানুষটির জন্য দুআ করা কিংবা আন্তরিকতার সাথে বুঝিয়ে বলা পছন্দ করি। কারো মধ্যে ভালো আর উপকারী গুণ দেখলে নিজের মধ্যে বাস্তবায়নে অগ্রসর হওয়া, মন্দ গুণ দেখলে তা থেকে পিছপা হওয়া, কেউ সামনাসামনি প্রশংসা করলে এড়িয়ে চলা এবং ভুল ধরিয়ে দিলে সাদরে গ্রহণ করা- আত্মার উন্নয়নের জন্য সহায়ক মনে করি। একজন মানুষ পজিটিভ-নেগেটিভ উভয় দিক নিয়ে গঠিত। আমারও অনেক কমতি রয়েছে। প্রতিনিয়ত মুহাসাবা করার পরপরই প্রতিজ্ঞা করি নিজের কমতিগুলোকে বিদায় দেওয়ার। বলতে গেলে পুঙ্খানুপুঙ্খরূপে সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টারত। অনাগত জীবনসঙ্গী হয়ত সবদিক দিয়ে আমাকে পারফেক্ট পাবেন না, তাই এদিক দিয়ে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকা চাই। আমার স্বপ্নগুলো মূলত আমার দ্বীনকে ঘিরে। তন্মধ্যে বাইতুল্লাহর মুসাফির ও মদীনার অলিগলির পথচারী হওয়া শীর্ষে। প্রবল ইচ্ছে- বিয়ের পরপরই আমার অনাগত জীবনসঙ্গীর সাথে কবুলযোগ্য হজ্ব/উমরাহ করব। আল্লাহ তা'য়ালা সহজ করে দিন, আমীন। Indeed Allah knows me in the bestest way. So ask first Allah whether I'm good for you or not (istikhara).
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা, নিকাবসহ হিজাব/ জিলবাব, হাত মোজা, পা মোজা। জাঁকজমক বোরখা, বোরখা- নিকাবসহ ছবি তোলা এবং সোস্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা আমার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে শো- অফের চেয়ে নিরাপত্তা প্লাস কম্ফোর্টকে প্রাধান্য দেই।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, (অনলাইন+অফলাইন) মেনে চলি। তবে অফলাইনে একটু কষ্টকর হয়ে যায় যেহেতু গ্রামীণ পরিবেশে আছি। নন-মাহরাম কারোর সাথে আকস্মিক মুখোমুখি হয়ে গেলে অনুশোচনা কাজ করে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নেই। যা জানি তা নিকটস্থ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ রব্বাতুল বাইত হতে ইচ্ছুক।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন আর গুনাহ থেকে দূরে থাকার লক্ষ্যে বিয়ে সম্পন্ন করতে চাচ্ছি। বিয়ে হলো এমন একটি বন্ধন যেথায় একে অপরের প্রতি ভালোবাসা সচল রেখে দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল থাকতে হয়। বিয়ের মাধ্যমে গঠিত হয় একটি আদর্শ পরিবার যদি সেই পরিবার পরিচালিত হয় আল্লাহ তা'য়ালার বিধান অনুযায়ী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে আলিঙ্গন করে। তাছাড়া নিজের চরিত্রকে হেফাজত করা যায়। একাকীত্ব দূরীকরণ হয় বিধায় মানসিক প্রশান্তি লাভের পথ সুগম হয়। ইসলামিক ওয়েতে পরিবার গঠিত হলে স্বামী-স্ত্রী উভয়েই হতে পারেন একে অপরের রিমাইন্ডার- চিরস্থায়ী স্থানের উত্তম পাথেয় সংগ্রহ করার ক্ষেত্রে। অধিকন্তু, জীবনসঙ্গীর পূণ্যকাজে অনুপ্রেরণা প্রদানে কিংবা ভেঙ্গে পড়ার দিনে আশার আলোর সন্ধান দিতে বিয়ে ভালোই অবদান রাখে। সর্বোপরি, হালালভাবে বংশ বিস্তারে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আ'লাম। অত্যাবশ্যকীয় করণীয়: ১)সমমনা আর বায়োডাটা পছন্দ হলে অবশ্যই প্রথমে অভিভাবকের সাথে যোগাযোগ করবেন। ৩) কনে দেখার দিন কোনো নন-মাহরাম সাথে নিয়ে আসা যাবে না। ইভেন নিজের বাবাকেও না। আর যদি নিয়েও আসতে হয়, কামনা করি কনে দেখার কোনো নিয়ত যেনো না থাকে। কনের ফটো-তোলার সংস্কৃতি থেকে দূরে থাকবেন। saying again, আমি একদমই নিজের ছবি তুলি না। ৪) বিয়ের পূর্বে কনের সাথে নেহাত অপ্রাসঙ্গিক/অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। ৫)উভয়পক্ষ আর্থিক চাপের মধ্যে না গিয়ে নিকটস্থ কম মানুষের উপস্থিতে অতি সাধারণভাবে সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পন্ন করতে আগ্রহী। বিয়ের পোশাক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে জাঁকজমক বাঞ্চণীয় নয়। ফ্রি- মিক্সিং মুক্ত পরিবেশ আয়োজন করার জন্য কঠোরতা থাকা চাই। ফটোগ্রাফির তো প্রশ্নই উঠে না। বিয়েটা এতটা জাঁকজমকহীন সম্পন্ন করতে চাই যেনো অন্যদের জন্য দাওয়াহ হয় এবং অন্যরা বুঝতে পারেন ইসলামে বিয়ে কতটা সহজ! ৬)যৌতুক বিহীন বরের সাধ্যমত মোহরানা সহিত বিয়ে করতে ইচ্ছুক। বি ইযনিল্লাহ। বলা বাহুল্য, আমি এবং আমার পরিবার কনের বাড়ি থেকে বরের বাড়ি ঘটা করে ইফতারি, গ্রীষ্মের ফলমূল পাঠানো ইত্যাদি জাতীয় সামাজিক রেওয়াজ অত্যন্ত অপছন্দ করি। ৭) কনে দেখা থেকে বিয়ে পর্যন্ত সমস্ত আয়োজন একমাত্র আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামিক মোতাবেক করার প্রবল আগ্রহ কাজ করে। এদিক দিয়ে 'লোকে কি ভাববে?' কিংবা সামাজিক নিয়মনীতির গোলামে রুপান্তরিত হতে চাই না। ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-35
উচ্চতা ৫+
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, (as Allah wants)
পেশা দ্বীনী জ্ঞানার্জন চলমান। পাশাপাশি প্র্যাকটিসিং মুসলিম।
জেলা সিলেট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশার দিক দিয়ে আমার অত্যন্ত প্রিয় একটি আয়াত হলো: 'আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন' (সূরা বাক্বারাহ :২৭৫)। Foreigner(kuffar Country), Banker, Govt. Job etc. not allowed.
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল/মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তাকওয়াবান। যে মানুষ অন্তরে তাকওয়া লালন করেন তার পক্ষে জামাতে নামায আদায় করা, দৃষ্টি হেফাজত করা, অনলাইন-অফলাইন নন-মাহরাম মেইনটেইন করা, ব্যবসার ক্ষেত্রে শরীয়াহ মানা, হালাল কর্মে আগ্রহী হওয়া, যেকোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা-কষ্টসাধ্য ব্যাপার নয়। তাছাড়া হালাল-হারাম বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেন না, ইভেন সন্দেহপূর্ণ জিনিস থেকেও নিজেকে দূরে রাখেন। সহজ কথায়, 'শুনলাম এবং মানলাম' আয়াতের ওপর আমল করেন। সর্বোপরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে (দৈনন্দিন রুটিন, আখলাক এবং লেবাসে) একমাত্র রোল মডেল মনে করেন, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সালাফদের অনুসরণ করেন/করার আপ্রাণ চেষ্টারত থাকেন। প্রতিটি মাযহাবের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকিদাহ অন্তরে-আমলে লালন করে থাকেন। দায়িত্ববান। নিজ পরিবারের সদস্যদের দায়িত্ব পালনে যথেষ্ট যত্নশীল থাকেন। আই থিংক, যে মানুষটা নিজের বাবা-মা এবং ভাই-বোনদের যথাযথ হক পালন করে তাঁর পক্ষে তাঁর স্ত্রীর দায়িত্ব পালনও রহমত মনে হয়। এক কথায়, বাবা-মায়ের দায়িত্বশীল ছেলে, ভাই-বোনদের দায়িত্বশীল ভাই, স্ত্রীর দায়িত্বশীল স্বামী, সন্তানদের দায়িত্বশীল বাবা এবং উম্মাহের জন্য দায়িত্বশীল মানব.... গায়রতবোধসম্পন্ন। বন্ধুমহলে স্ত্রীর প্রশংসা করা দূর কি বাত, স্ত্রীর নাম না বলা-এমন মনোভাব পোষণ করা। প্রাইভেসির ব্যাপারে কঠোর থাকতে হবে। অযথা নিজের ছবি তোলে সোস্যাল মিডিয়ায় প্রকাশ না করা। স্ত্রীর কোনো ভুল নজরে পরলে অন্যকে না বলে স্ত্রীকে জানিয়ে শোধরানোর সুযোগ দেওয়া। দাম্পত্য জীবনের সুখ, দুঃখ, ভালো-খারাপ লাগা-এক কথায় সমস্ত দিক নিজেদের মধ্যে রাখা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আয়োজন, সেই আয়োজন শুধুমাত্রই আল্লাহর গোচরে থাকুক-এমন কামনা অন্তরে রাখা। উম্মাহ দরদী মানব। উম্মাহের অধঃপতনে নিজের অন্তর ভারাক্রান্ত হয় এবং নিজেকে সর্বদা নিয়োজিত রাখেন উম্মাহের সার্বিক কল্যাণে। এমন অন্তরের প্রতি আমার সমর্থন সর্বদা জাগ্রত থাকবে। ইন শা আল্লাহ। যিনি আমার জীবনসঙ্গী হবেন তিনি এবং তাঁর পরিবারের শ্রদ্ধাভাজন সদস্যগণ আমাকে দ্বীনের ইলম অর্জনে এবং পালনে সাহায্য করলে, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। ওয়াল্লাহি, আমার ধন-সম্পদ হারানোর ভয় ততটা হয় না যতটা আল্লাহ তা'য়ালাকে ভুলে যাবার ভয় হয়। তাই আমি চাই আমার জীবনসঙ্গী হবেন এমন ব্যক্তি যাঁকে দেখলে আমার আল্লাহ তা'য়ালাকে স্মরণ হবে। যাঁর সান্নিধ্যে থাকলে আমার তাকওয়া-ঈমান বৃদ্ধি পাবে। যিনি শুধুমাত্র জীবনসঙ্গীর ভূমিকা পালন করবেন না, দ্বীনের ক্ষেত্রে একজন শিক্ষকেরও ভূমিকা পালনে অগ্রসর থাকবেন। আশা করি, জীবনসঙ্গী ক্ষণস্থায়ী দুনিয়ার চাকচিক্যের কথা ভুলিয়ে স্বপ্ন দেখাবেন চিরস্থায়ী সুখের স্থান জান্নাতুল ফিরদাউসের। একপাক্ষিক দিক অবশ্য অপছন্দ করি। এজন্য আমি যেভাবে চাই আমার জীবনসঙ্গী আমার দ্বীন-দুনিয়া-আখিরাতের জন্য কল্যাণকর হবেন, হুবহু আমিও যেন হই তাঁর দ্বীন-দুনিয়া-আখিরাতের জন্য কল্যাণকর! দিনশেষে চাই, আমি এবং আমার জীবনসঙ্গী উভয়েই উভয়ের জন্য প্রশান্তির কারণ হব। অন্তরের অন্তঃস্থল থেকে চাই এমন কেউ আমাকে প্রপোজাল পাঠাবেন না যিনি বিয়ের পর নিজের পরিবারে নিজের স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দিতে পারবেন না এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইসলামিক পরিবেশ গড়ে তোলতে পারবেন না। সেই সাথে মডারেট চিন্তা-চেতনা লালন করেন, অশালীন কথাবার্তায় অভ্যস্থ, ক্ষেত্রবিশেষে ব্যক্তিগত ফায়দা লাভের উদ্দেশ্যে সামাজিক কুপ্রথা ও কুসংস্কারকে ধর্ম বলে আখ্যায়িত করেন এমন ব্যক্তি এবং ফ্যান্টাসিতে ভোগা অন্তর থেকেও আশ্রয় চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বিয়ানীবাজার এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1513

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4785

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4675

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7609

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6527

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2718

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বিয়ানীবাজার, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন