Profile

বায়োডাটা নং : 11514

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মধ্য বাবুখাঁ, রংপুর সদর, রংপুর
বর্তমান ঠিকানা , রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মধ্য বাবুখাঁ, রংপুর সদর, রংপুর
কোথায় বড় হয়েছেন? আমার জন্মস্থান রংপুরেই মাঝে দুই বছর আব্বুর চাকরির জন্য বাইরে থাকা হয়েছে ক্লাস 4 থেকে 5 পর্যন্ত তারপরে আবার রংপুরে ফেরত আসা হয়েছে এবং তারপর থেকে রংপুরেই বেড়ে ওঠা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ ভোকেশনাল
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rangpur Ideal Institute of Technology, Rangpur.
পাসের সন 2022
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কুড়িগ্রাম জুট মিলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন ২০১৮ সাল পর্যন্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই বর্তমানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত। এ মুহূর্তে সে আলাদা কোনো কাজে যুক্ত না থাকলেও, নিজেকে গড়ে তুলতে বিভিন্ন সফট স্কিল আয়ত্ত করার চেষ্টা করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার বাবারা মোট ৫ ভাই ৩ বোন । বড় চাচা ইন্তেকাল করেছেন তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। দ্বিতীয়, তৃতীয় ও ছোট চাচা কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। বড় মামা একটি শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। দ্বিতীয় মামা ড্রাইভার হিসেবে কাজ করছেন। এবং ছোট মামা রংপুর সিটি কর্পোরেশনে যান্ত্রিক শাখা দেখাশুনা করছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বর্তমানে আল্লাহ তায়ালার এই জমিনে আমাদের তেমন কিছুই নেই। বাবার শহর ও গ্রামে (কুড়িগ্রাম, উলিপুর) যথেষ্ট জমিজমা ছিল, কিন্তু কিছু ঋণের কারণে সেগুলো একে একে হারিয়ে যায়। নানাবাড়িতে আম্মুর শুধু অল্প কিছু জমি রয়েছে। এখন আমরা ভাড়া বাসায় বসবাস করছি। আমি চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত সম্ভব একটি জমি বা বসতবাড়ির ব্যবস্থা করতে। আল্লাহ তায়ালার ইচ্ছার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার বাসায় দীনি পরিবেশ আছে। আম্মু পর্দার বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল। ছোট ভাই একটু অগোছালো, মাঝে মাঝে নামাজে অমনোযোগী হয়ে যায় এটি শুধরে নেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করি। ২০১০ সালের পর থেকে নামাজ তেমন কাযা হয় না। মাঝে ২০১৬/২০১৭ সালের দিকে একটু অগোছালো হয়ে গিয়েছিলাম, এরপর আবার নিজেকে শুধরে নিয়েছি। ২০১৮ সালের পর থেকে নিয়মিত নামাজ আদায় করে থাকি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত ২–৩ ওয়াক্ত কাযা হয়। কাযা নামাজ আদায় করে নেই আলহামদুলিল্লাহ ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুল্লাহ পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ তেমন কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোনো কিছু চাওয়া বা মানত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), শায়খ আহমাদুল্লাহ, ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, মাওলানা তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি নিজের জীবনকে দ্বীনের আলোতে গুছিয়ে নিতে চাই। আমার বিশ্বাস, জীবনের প্রকৃত সাফল্য আল্লাহর সন্তুষ্টির মধ্যেই। তাই চেষ্টা করি প্রতিটি সিদ্ধান্ত ও পথচলা দ্বীনকে সামনে রেখেই নির্ধারণ করতে ইনশাআল্লাহ। ডিপ্লোমা শেষ করার পর পড়াশোনার প্রতি তেমন গতি দেখছিলাম না। তাই পরিবারের সঙ্গে আলোচনা করে পড়াশোনা থেকে নিজেকে গুছিয়ে নিই। তখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত আছি এবং নিজেকে স্কিলফুল করে গড়ে তুলতে ব্যস্ত রেখেছি। আমি পড়াশোনার ফাঁকে আলহামদুলিল্লাহ দুইবার ১ চিল্লাহ করে সময় লাগিয়েছি। বিভিন্ন ব্যস্ততার কারণে ৩ চিল্লাহ দেওয়া হয়নি। সামনে সময় ও সুযোগ পেলে সময় লাগানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমি শান্ত স্বভাবের মানুষ। সাধারণ জীবনযাপন পছন্দ করি এবং অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। দুনিয়াবি চাহিদার চেয়ে আত্মিক প্রশান্তি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি পশু-পাখি ভালোবাসি এবং ঘুরতে খুব পছন্দ করি। বর্তমানে কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের কারণে খুব বেশি কিছু করা হয়ে ওঠে না। সামনে ওমরা করার প্রবল ইচ্ছা রয়েছে, পাশাপাশি দেশ ও দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাও আছে ইনশাআল্লাহ। মানুষের উপকারে আসতে পারলে অন্তরে শান্তি পাই। ভবিষ্যতে একটি দ্বীনি পরিবার গড়ে তোলার স্বপ্ন দেখি, যেখানে ভালোবাসা, দায়িত্ববোধ ও আল্লাহভীতি থাকবে। সন্তানদের দ্বীনি আদব ও নৈতিকতায় বড় করা আমার অন্যতম ইচ্ছা। জীবনসঙ্গীকে এবং মা কে সঙ্গে নিয়ে বায়তুল্লাহ তাওয়াফ করার প্রবল ইচ্ছা আছে এবং হালাল পথে জীবন চালিয়ে যাওয়াই আমার একমাত্র চাওয়া আল্লাহ তায়ালার কাছে। আমি অহংকার, গীবত, মিথ্যা এবং ফিতনাময় পরিবেশ অপছন্দ করি। চেষ্টা করি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শালীন জীবনে অভ্যস্ত রাখতে। সাধারণত ঘরকেন্দ্রিক জীবনই আমার পছন্দ, তাই আল্লাহ তায়ালা চাকরিটাও সেভাবেই মিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে মাঝে মাঝে খেলাধুলা করি এবং সাইকেল বা বাইক নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালো লাগে। সবশেষে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর উপর ভরসা রেখে এগোচ্ছি, এই ছোট্ট জীবনে পরিবারের সব কিছু হারাতে দেখেছি। দ্বায়িত্ব এখন আমার উপরে চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা সহজ করবেন। বর্তমানে আমার অবস্থার কারণে হয়তো অনেকের সঙ্গে কুফু মিলবে না। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ তায়ালার উপর। সামনে আল্লাহ চাইলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি নিজের জায়গা থেকে সৎভাবে এগিয়ে যেতে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। দ্বীনের উপর অটল থাকতে চাই এবং তাঁর পক্ষ থেকে একটি উত্তম পরিণতির আশা করি, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বাহ ও পাঞ্জাবি মিলিয়ে পড়া হয়ে থাকে। বাসায় থাকলে সাধারণত ট্রাউজার ও গেঞ্জি পরে থাকি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। দাড়ি গজানোর পর থেকেই, আনুমানিক ২০১৪ বা ২০১৫ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, আলহামদুলিল্লাহ সর্বদাই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুল্লাহ সর্বদাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত কোনো কিছুর সাথে যুক্ত নেই তবে মাঝে মাঝে তাবলীগের সাথে যুক্ত হই।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি পাকিস্তানের একটি এজেন্সির সঙ্গে রিমোটলি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি (নিজ বাসা থেকেই)। আমার পড়াশোনা ছিল গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিংয়ে, তবে নিজের সফট স্কিল হিসেবে গ্রাফিক ডিজাইন শেখা ছিল আগে থেকেই। সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে গত তিন বছর ধরে এই সেক্টরেই কাজ করছি, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় ৪৫,০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি দ্বীনি কোনো ইলম হয়, তবে আলোচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? রংপুর শহরে, নিজের কাছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আশা করি না। আমার পরিবারও আশা করে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আত্মার প্রশান্তির জন্য এবং নিজের চরিত্রকে হেফাজতে রাখার জন্য। আমার কাছে বিয়ে কেবল একটি সামাজিক সম্পর্ক নয় এটি ইবাদতের একটি সুন্দর মাধ্যম। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার কাছে নিজের মনের সব কথা নিশ্চিন্তে বলা যাবে। যার পাশে থাকলে মনে হবে, বুঝি আর কিছুই চাই না। যে সঙ্গ আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে এবং যার সঙ্গে জীবনটা সহজ মনে হবে। আমার বিশ্বাস, বিয়ে দুইটা মানুষের বন্ধন, পাশাপাশি দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি করে। এখানে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় বরং ধৈর্য, দায়িত্ব আর একে অপরের পাশে থাকা। বিয়ে আল্লাহর নির্দেশিত পথ ও প্রিয় রসুলের সুন্নাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৪.১০" - ৫.৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা ন্যূনতম এসএসসি (বর্তমান ফিতনাহ ও বিশ্বব্যবস্থা সম্পর্কে সচেতনতা বা ধারণা থাকতে হবে।
জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত কোনো জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তাকওয়াবান সর্বাবস্থায় আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেন। শরিয়তের ফরজ বিধানসমূহ জেনে ও বুঝে পালন করেন। অবশ্যই পরিপূর্ণ পর্দা করে চলেন। ছোটবেলা থেকেই নিজের পবিত্রতা ও শালীনতা বজায় রেখে চলেছেন। জীবনযাপনে সরলতা আছে এবং অল্পে তুষ্ট থাকার মানসিকতা রয়েছে। বই পড়ার অভ্যাস ও আগ্রহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকা যাবে না। শিরক ও বিদআত মুক্ত থাকতে হবে এবং অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে আগ্রহী হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1435

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1278

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4618

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2543

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গংগাচড়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6952

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর সদর, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2213

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তারাগঞ্জ, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন