Profile

বায়োডাটা নং : 11508

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ছয়ানী রসুলপুর
বর্তমান ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: কেওয়াটখালী, পাওয়ার হাউজ রোড
কোথায় বড় হয়েছেন? বর্তমান ঠিকানায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইইই
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পাসের সন ২০২৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী। প্লাস্টিক ইন্ডাস্ট্রি। প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য—বক্স,খেলনা, কৌটা ইত্যাদি তৈরি করা হয়।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য কওমী মাদ্রাসায় জালালাইন জামাতে অধ্যয়নরত। অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য কওমি মাদ্রাসায় শরহে বেকায়া জামাতে অধ্যয়নরত। অবিবাহিত
চাচা মামাদের পেশা বড় চাচা প্রবাসী ছিলেন। এখন ব্যাবসায়ী। দ্বিতীয় চাচা দাখিল মাদ্রাসায় কর্মরত। তৃতীয় চাচা কৃষক। বড় মামা সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাংলাদেশ রেলওয়ে। দ্বিতীয় মামা ব্যবসায়ী। তৃতীয় মামা ব্যবসায়ী। চতুর্থ মামা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আকিজ গ্রুপে কর্মরত। পঞ্চম মামা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কাজী গ্রুপে কর্মরত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক ব্যবসা আছে ময়মনসিংহে। প্লাস্টিক ইন্ডাস্ট্রি। মোল্ডিং মেশিন বেইসড। প্লাস্টিক বক্স,কৌটা, খেলনা ইত্যাদি পণ্য তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হালাল উপায়ে ব্যবসা করা হয়। কোনো ধরনের লোন বা সুদি কারবারের সাথে সম্পৃক্ততা নেই। গ্রামে কৃষি জমি আছে। (একটা অসচ্ছল পরিবারকে দেখভাল করার দায়িত্ব দেওয়া আছে। উৎপাদিত ফসল তাদেরকেই দান করে দেওয়া হয়) আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত, কলহ-বিবাদ মুক্ত, অল্পে তুষ্ট সুখী পরিবার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারে পরিপূর্ণ শরয়ী পর্দা মেইনটেইন করার চেষ্টা করা হয়। (নিকটাত্মীয়দের সাথে মাহরাম, গায়রে মাহরাম মেইনটেইন করা হয়)। পরিবারের সকল সদস্যই সুন্নাহ সম্মত জীবনযাপনে অভ্যস্ত। সাধ্যানুযায়ী সবাই কুরআন তিলাওয়াত, জিকির-আযকার সহ নফল ইবাদতের পাবন্দী করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ফরজ হওয়ার পর থেকে। ক্লাস সেভেন পর্যন্ত পারিবারিক অনুশাসন এর জন্য এবং তারপর থেকে অদ্যাবধি আল্লাহর ভয়ে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃতভাবে নামাজ কাযা হয় না। হঠাৎ ঘুমের কারণে ফজরের নামাজ কাযা হয় কালে ভাদ্রে। পরিমাণ অনুল্লেখযোগ্য। সপ্তাহে সর্বোচ্চ ১-২ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বানানো বিদআত, একে কেন্দ্র করে উৎসব হারাম। মাজারে সিজদা দেওয়া বা প্রার্থনা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাতে মোস্তফা, তাফসীরে তাওযীহুল কুরআন, ফিকহুস সুনানি ওয়াল আসার, মুসলিম উম্মাহর পতনে বিশ্ব কি হারালো, মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ, আর রাহীকুল মাখতুম, দলিল সহ নামাজের মাসায়েল, ইমাম আজমের আকীদা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবুল হাসান আলী নদভী (রহ.), মাওলানা আব্দুল মালেক (হাফি.), ইমাম শামসুদ্দীন যাহাবী (রহ.)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলার অনুগত বান্দা এবং সাধ্যানুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করি। তাই নিজের ধ্যান জ্ঞান সবকিছু শরীয়তের মুআফিক করার চেষ্টা করছি। প্রধান শখ বই পড়া। বই পড়া আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক। আল্লাহর শোকর যে বই পড়ার ক্ষেত্রে কখনও ক্লান্তি আসে না। ভ্রমণ করতে খুব ভালবাসি। সাধ্যানুযায়ী চেষ্টা করি। যদিও এর সাথে ফিনান্সিয়াল বিষয় জড়িত থাকায় চাহিদা অনুযায়ী সম্ভব হয়ে ওঠে না। সবসময় নিজের রুচিবোধ ও ব্যাক্তিত্বকে উন্নত রাখার চেষ্টা করি। নিজের কোনো একটা লস হলেও ব্যাক্তিত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না।সব শ্রেণীর মানুষের সাথেই কম বেশি উঠা বসা করি। কিন্তু কারো ধারা প্রভাবিত হই না। বরং দাওয়াতি মেজাজে চলার চেষ্টা করি। অহংকারী, খুঁতখুঁতে মেজাজ, নেগেটিভ চিন্তার মানুষের সাথে চলাফেরা এভয়েড করি। নিজের মধ্যে জ্ঞাতসারে এগুলো লালন করি না। কেউ আমার ভুল ধরাইয়া দিলে পজেটিভলি গ্রহণ করি। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে উম্মাহর জন্য এমন কিছু করা যা আমলে জারিয়া হয়। ক্যারিয়ারকেও সেভাবে বাস্তবসম্মতভাবে গড়ার চেষ্টা করছি। সঙ্গত কারণেই এখানে বিস্তারিত লিখা সম্ভব নয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, ২০১৮ সাল থেকে দাঁড়ি উঠার পরে কখনো শেইভ করা হয়নি। এক মুষ্টি পরিমাণ লম্বা হওয়ার আগে ছাটা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তাবলীগে সময় দিয়েছি
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ সদ্য বিএসসি ইন ইইই কমপ্লিট করেছি। এম এস সি করার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি একটা শেয়ার ব্যবসা আছে। রোবোটিক্স শপ। (Projectile-electronics.com)। অনলাইনের সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শপ আছে। তাছাড়া ছোট থেকে পারিবারিক ব্যবসায় বাবাকে সহযোগিতা করছি। এখন গভমেন্ট জব এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সকল বিষয়ে পরিবার খুবই সাপোর্টিভ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে আমার পরিবারের পরিবেশ সম্পূর্ণ উপযোগী আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরিস্থিতি সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা যথেষ্ট হালাল রিজিক দিয়েছেন, এবং পুরুষ হিসেবে রিযিক অন্বেষণের দায়িত্ব আমার। তাই স্ত্রীর চাকরি করার কোনো প্রয়োজন নেই
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে। তবে অবশ্যই শশুর শাশুড়ির খেদমত করার মানসিকতা থাকতে হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মোটেই না। এমনকি ইনিয়ে বিনিয়েও না। আমি গ্যারান্টি দিতে পারি আলহামদুলিল্লাহ আমার পরিবার এমন ছ্যাঁচড়া না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি কারণ এটা আল্লাহর রাসূলের সুন্নাহ। গুনাহমুক্ত পবিত্র জীবনের জন্য। এবং পরবর্তীতে আল্লাহর রাসূলের নেক উম্মতের সংখ্যা বৃদ্ধি করার আশায় এবং নিজের ও জীবন সঙ্গীর জন্য ছাদাকায়ে জারিয়ার মাধ্যম রেখে যাওয়ার জন্য। এবং দুনিয়ার জীবনে নিজের সুখ দুঃখের একজন বিশ্বস্ত সঙ্গীর জন্য। যে জান্নাতে যাওয়া পর্যন্ত হাতে হাত রাখবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'০"-৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, চেহারাও সুন্দর হতে হবে
পেশা কওমী মাদ্রাসার হলে নূন্যতম কুদূরী জামাত পর্যন্ত। তবে অবশ্যই অনাবাসিক হতে হবে। জেনারেল ব্যাকগ্রাউন্ড হলে এইচএসসি পর্যন্ত। উভয়ক্ষেত্রে অবশ্যই মাহরামের সাথে প্রতিষ্ঠানে যাতায়াত জরুরি। জেনারেল এর ক্ষেত্রে বালিকা স্কুল/কলেজ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পারাবারিক অবস্থা সাপেক্ষে বিবেচনাযোগ্য।
জেলা ময়মনসিংহ বিভাগের সকল জেলা। এবং অন্যান্য সব জেলা যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো আছে। তবে চট্টগ্রাম, সিলেট হলে শুদ্ধভাষী হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, গৃহিণী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবার।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কথা হচ্ছে গুণাবলী তো চাওয়ার ক্ষেত্রে মানুষের চাহিদার কোনো শেষ নেই। তবে বাস্তবতা হচ্ছে মানুষ ফেরেস্তা না। তাই একজনের মধ্যে সকল গুণের সমাহার থাকবে না। উভয়কে মানাইয়া নিতে হবে। তাই যে কোনো পরিবেশে মানাইয়া নেওয়ার মানসিকতা থাকতে হবে। আর দ্বীনদারিতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। দ্বীনদারিতা মানে শুধু পর্দা,নামাজ,রোযা এগুলোই না। বরং সকল ক্ষেত্রে আল্লাহ এবং তাঁর রাসূলের সিদ্ধান্তের উপর আন্তরিক ভাবে সন্তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ নিজের আমলের বিভিন্ন কমতি থাকলেও আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি জ্ঞাতসারে আমি এর উপর থাকার পূর্ণ চেষ্টা করি। আমি মনে করি এই গুণটা উভয়ের মধ্যে থাকলে বাকি সব ম্যানেজেবল। রিযিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাই কোনোদিন জীবন গেলেও হারাম উপার্জন করবো না ইনশাআল্লাহ। এর উপর সন্তুষ্ট থাকতে হবে। হারাম উপার্জন এর জন্য ফুসলানো যাবে না। অল্পে তুষ্ট থাকতে হবে বাকি গুণগুলোর জন্য আপনার মা-বাবার দিকে তাকান। যদি সুখী পরিবার হয়ে থাকে, তাহলে আপনার মায়ের পজিটিভ গুণগুলো থাকলে হবে। আর যেগুলো কমতি আছে মনে করেন এগুলো অর্জন করলেই যথেষ্ট। সর্বোপরি, সংসার সুখের হয় রমণীর গুণে। এইটাই বাস্তব। একটা পুরুষ তার স্ত্রীর কাছে ধন সম্পদ হাবিজাবি চায় না। শুধু একটু প্রশান্তি চায়। দয়া করে হিজাবি নিকাবি ফ্যামিনিষ্টরা এবং আগে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে হঠাৎ করে যাদের উপর ইসলাম ভর করিছে তারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এই ফিতনার যুগে বহু কুরবানী করে নিজেকে পবিত্র রাখছি একজন চক্ষুশীতল কারী জীবন সঙ্গীর জন্য। জীবনে কোন মেয়ের সাথে কোনো হারাম রিলেশন করি নাই তাই আমিও চাই না এমন মেয়ে আমার জীবনে আসুক। দুনিয়াতে শুধু চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া উপার্জনের জন্যই আসি নাই। আখিরাত মুখ্য উদ্দেশ্য। শুধু তাসবিহ জপার নামই দ্বীন না। বরং কীভাবে নিজে এবং পুরা মানবজাতিকে আল্লাহমুখী করা যায় এইটাই আমার মূল ফিকির। এইজন্য হালাল ভাবে দুনিয়া উপার্জনের পাশাপাশি এর মাধ্যমে দ্বীনের খিদমত করতে চাই। তাই আমি চাই আমার জীবনসঙ্গীও এই মানসিকতার হোক।তাকী উসমানী সহ দুনিয়ায় বহু মহিরুহ কে পাওয়া যেত না যদি তাদের ঘরের মানুষের সাপোর্ট না থাকতো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গফরগাঁও এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4638

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7288

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7265

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3924

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7649

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12061

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন