Profile

বায়োডাটা নং : 11490

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: হাজরাবাড়ী।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: খিলগাঁও, উত্তর শাহজাহানপুর।
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে ,তবে পড়ালেখার জন্য ছোট থেকেই ঢাকাতে থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসা ঢাকা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে ব্যবসায়ী ছিলেন বাজারে দোকান ছিল অসুস্থতার কারণে ব্যবসা ছেড়ে দিয়েছেন বর্তমানে নিজের জমিতে চাষাবাদ করেন এবং (বাংলাদেশ সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা সম্মানী পান)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য 1/বড় ভাই। (সরকারি প্রথম শ্রেণীর ব্যাংকের কর্মকর্তা) সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) রূপালী ব্যাংক পিএসসি প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। বিবাহিত। ফ্যামিলি নিয়ে ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করে। 2/দ্বিতীয় ভাই।(সরকারি চাকরিজীবী)ডাক বিভাগে কর্মরত,ঢাকা। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা,মামাদের পেশা চাকরি,ব্যবসা,কৃষি কাজ, নিজেদের জমা জমি চাষাবাদ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ। নিজস্ব বসত বাড়ি,যথেষ্ট গাছপালা সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ আছে এবং চাষাবাদের জন্য জায়গা জমি আছে এবং নগদ অর্থ আসে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে মাদ্রাসায় পড়ার কারণে 100% দীন মানার চেষ্টা করি। ফ্যামিলির বাকিরাও মানার চেষ্টা করে। সবাই নামাজ কালাম পড়েন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয় তখন থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল্লাহর রহমতে সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী , আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে যাওয়া পুরুষ এবং নারী-কারো জন্যই জায়েজ নেই, এটি হারাম। কারণ মাজারে যে কর্মকাণ্ড হয়ে থাকে, সেগুলোর বেশির ভাগই শিরকী কাজ। সেখানে সিজদাহ করা হয়, পূজা করা হয়, সেখানে অনেক ধরনের আকিদা জড়িত আছে। অনেকে মনে করে মাজারে গেলে সব আশা পূরণ হয়ে যায়। অনেকে মনে করে যে মাজারে গিয়ে কবরবাসীর কাছে চাইলেই সব পূরণ হয়ে যাবে। সুতরাং এই উদ্দেশ্যে মাজারে যাওয়ার বিষয়টি মূলত নবীর (সা.) সুন্নাহ অনুযায়ী একেবারে হারাম। এটি পুরুষ, নারী সবার জন্য হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাতে মুস্তফা, গীবত , আল ইলমু ওয়াল উলামা, ফাযায়েলে আমল ইত্যাদি ও ইসলামীক এবং আত্মশুদ্ধিমূলক অনেক কিতাব পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমার প্রিয় উস্তাদ ও শায়েখ দেশ বরেণ্য আলেমেদ্বীন আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব (মহাপরিচালক জামিয়া রশীদিয়া মাদ্রাসা, ফেনী) আল্লামা জিকরুল্লাহ খাঁন সাহেব মুহাদ্দিস(ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা) মুফতী ত্বকী ওসমানী (পাকিস্তান) মাওলানা তারেক জামিল (পাকিস্তান) এছাড়াও আমাকে যে সকল উস্তাদগণ দ্বীনি এলেম শিক্ষা দিয়েছেন এবং সকল আহলে হক ওলামায়ে কেরাম।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্নেরা পেখম মেলে বহুদূর যেতে চাই রবের তৌফিকে ইনশাআল্লাহ ইসলামী শরীয়াহ অনুযায়ী সাধারণ জীবন যাপন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, শালীনতা বজায় রেখে কথা-বার্তা বলতে ও সবার সাথে হাসি-খুশি থাকতে পছন্দ করি। নিজের স্বাধীনতাকে পছন্দ করি। সকল শ্রেণীর মানুষের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করি। ইসলামের মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করি। অল্পতেই সন্তুষ্ট থাকি। মেহমানদারী করাতে পছন্দ করি। সর্বদা হালাল উপার্জন করে জীবন যাপন করার পথ খুঁজি। সহজ সরলভাবে থাকা ও সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে পথ চলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারো কাছে যেন, মুখাপেক্ষী না হই, এবং কারোর উপর যেন, বোঝা না হই, আল্লাহ তায়ালার কাছে সব সময় এই কামনা করি। অপছন্দ,, একঘেয়েমি, অলসতা, বদ-রাগী, অপরিচ্ছন্নতা, তর্ক-বিতর্ক করা, কথা না শোনা, উশৃঙ্খল চলা-ফেরা পছন্দ করিনা। অল্পতে সন্তুষ্ট না থাকা এবং অতিরিক্ত চাহিদা থাকা। অতিরিক্ত চিন্তা করা। অল্পতেই হতাশ হওয়া এবং আল্লাহর উপর ভরসা না করা। স্বপ্ন,, #স্বপ্ন দেখি সমগ্র বিশ্বে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীমের বাণীকে ছড়িয়ে দিতে। #স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মুসলমান নর-নারী বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই যেন আল্লাহ তায়ালার কালাম কুরআনুল কারীম সহীহ শুদ্ধভাবে পড়তে পারে এবং কমপক্ষে দ্বীনের মৌলিক জ্ঞানটুকু শিখতে পারে সেই লক্ষ্যে কাজ করার। বিশেষভাবে বাংলাদেশের শহর থেকে গ্রামের প্রতিটি মুসলিম সন্তান যেন সহীহ শুদ্ধভাবে কুরআনের কারীম কে পড়তে পারে এবং ইসলামের মৌলিক জ্ঞানটুকু শিখতে পারে,সেই লক্ষ্যে কাজ করার। #স্বপ্ন:প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া। #বহুমুখী শিক্ষা ব্যবস্থার সুযোগ সম্বলিত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা যেন আমাকে তাওফিক দান করেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করি ,আমিন। #নিজেকে অর্ধেকদ্বীন থেকে কিভাবে পূর্ণদ্বীন এর অন্তর্ভুক্ত করা যায়। #জীবন সঙ্গীকে নিয়ে পরিপূর্ণ ইসলামীক পরিবার গঠন করা। #পবিত্র মক্কা ও মদিনার মুসাফির হওয়া। #অসহায় মানুষের পাশে দাঁড়ানো। #পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহর মেহমান হওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি পোশাক পাঞ্জাবি, পায়জামা ,জুব্বা, টুপি ইত্যাদি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, যখন থেকে দাড়ি গজিয়েছে তখন থেকেই আজ পর্যন্ত আল্লাহর মেহেরবানীতে কাটিনি।
টাখনুর উপরে কাপড় পরেন? জী , আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী , আলহামদুলিল্লাহ।চেষ্টা করি তবে ফ্যামিলিতে ও আমাদের বংশের মধ্যে একমাত্র আমিই হাফেজ, আলেম, বাকিরা জেনারেল শিক্ষিত এবং আমার কর্মস্থলে অনেক স্টুডেন্টের অভিভাবকের সাথে প্রয়োজনে কথা বলতে হয় তাই ১০০% সম্ভব হয় না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কোরআনের খেদমত এবং নিজের এলেম অনুযায়ী আল্লাহর পথভোলা বান্দাদেরকে আল্লাহ সঠিক পথ দেখানোর খেদমত।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ স্কুল ,কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীদেরকে ব্যাচ ভিত্তিক কোরআন ও মৌলিক দ্বীন শিক্ষা এবং হিফজ করানোর লক্ষ্যে ( দারুল আরকাম ইনস্টিটিউট ) এর শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালনার দায়িত্ব পালন করছি। উত্তর শাহজাহানপুর খিলগাঁও, ঢাকা। এবং পাশাপাশি দেশ ও দেশের বাহিরে কিছু শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে কোরআন ও মৌলিক দ্বীন শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ।
মাসিক আয় 45,000 / 50,000+ আলহামদুলিল্লাহ। আমার যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে , সাথে সাথে ইনকাম সোর্স ও বাড়তেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাইলে অনেক ভালো কিছু হবে। আল্লাহ তাআলা চাইলে পরিবার নিয়ে ঢাকায় সুন্দরভাবে বসবাস করা যাবে ইনশাল্লাহ। ইনকাম সোর্স উল্লেখ করাটা আসলে ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ না তার পরেও শুধুমাত্র সামান্য ধারণা দেওয়ার জন্য উল্লেখ করা , এছাড়াও নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা আছে ইনশাআল্লাহ , বাদবাকি বিস্তারিত কথা প্রস্তাবকারীকে বলা হবে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইসলামের হুকুম মেনে পড়াশোনা করতে পারে কোন সমস্যা নেই। আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবে ইনশাল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে। বর্তমান বাহিরে পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ানক মেয়েরা সেফ ভাবে কাজ করার পরিবেশ খুবই কম অতএব আমি জেনে শুনে আমার প্রিয় মানুষকে কখনোই কোন বিপদের মুখে দিবোনা, আমি চাই আমরা দুজনে মিলে সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং পরিবারকে আলোকিত করতে। তবে তার ইচ্ছা থাকলে বা প্রয়োজন হলে, সে সম্পূর্ণ পর্দা মেনে এবং দ্বীনের নির্দেশনা অনুসরণ করে চাকরি বা যে কোন কাজ করতে পারবে। আর সে যদি শিক্ষকতার পেশায় নিয়োজিত হয় ইসলামের সৌন্দর্যকে তার মাধ্যমে ছড়ায় আমি সেই বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট করব, এবং সেবামূলক, কাজে আমি সর্বোচ্চ পাশে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই স্বামী এবং সন্তানের দায়িত্ব ও লালন-পালনকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি যদি সে বাসায় থেকে কোনো কাজ বা ব্যবসা করতে চায়, তবে আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট করব, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে এবং ইনশাল্লাহ ঢাকাতে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: 'তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।' (সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)। সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন: নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়। (মুসনাদে আহমাদ ও মুস্তাদরাকে হাকিম)। এ ছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে। যেমন: বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া; অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা। (তাবারানি আওসাত, হাদিস নং-৩৬১২)। (আবু দাউদ: ২১০৬)। কনেপক্ষ থেকে অলংকারের শর্ত করা নিষেধ এবং ছেলেপক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা: ১৩)।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২"-৫'৩" বা আরো বেশি বা মানানসই।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল পড়ুয়া পাশাপাশি মাদ্রাসা পড়ুয়া / হাফেজা / জেনারেল লাইনে পড়াশোনা করা বিশেষ করে ভার্সিটি পড়ুয়া, বা ভার্সিটি লেভেলের পড়াশোনা করেন যিনি মন থেকেই ইসলাম প্র্যাকটিস করেন, বা পরিবেশ ও পরিস্থিতির কারণে পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করতে পারেন না তবে ইসলাম মানতে ইসলামের পথে চলতে প্রচন্ড আগ্রহী এমন মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তিনি আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন সর্বক্ষেত্রে ইনশাল্লাহ।
জেলা যে কোন জেলা তবে ঢাকায় বসবাস করে বা তার আশেপাশে বসবাস করে এমন হলে সবচেয়ে ভালো হয়। বিশেষভাবে বৃহত্তর ময়মনসিংহের হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী/শিক্ষিকা/পর্দা মেনে চাকরিজীবী/কোন পেশার সাথে জড়িত না।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত/ উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ ভীরু, দ্বীনদার-পরহেজগার, তাকওয়াবান, উত্তম চরিত্রবান, চক্ষুশীতল সুন্দরী, বিনয়ী, মিশুক প্রকৃতির, নম্র- ভদ্র, অধিক চাহিদা না থাকা। সামান্যতে শুকরিয়া জ্ঞাপন করা। সবসময় হাসিখুশি থাকা, বড়- ছোট সবার সাথে ভালো ব্যবহার করা। সাংসারিক হওয়া, অথিতিপরয়ণ হওয়া। ইসলামী শরীয়াহ অনুযায়ী জীবন যাপন করবেন। ইসলামীক পরিবার গঠন করতে জীবনসঙ্গীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবেন। সুখে-দুখে সর্বদাই স্বামীর পাশে থাকবেন এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। ## অল্পতেই রেগে যায় , ধৈর্য কম , মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে , মানুষকে কষ্ট দিয়ে কথা বলে , কথা দিয়ে কথা ঠিক রাখে না, ওয়াদা ভঙ্গ করে, সুযোগ বুঝে কথা ঘুরিয়ে ফেলে। এমন কেউ যোগাযোগ না করার অনুরোধ রইল। বিশেষ দ্রষ্টব্যঃ মৌলিক বিষয় ঠিক থাকলে ভালো মানসিকতা সম্পন্ন মেয়ে হলে যে কোন বিষয়ে বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। # যদি কারো নিকট এই বায়োডাটা ভালো লাগে তাহলে প্রথমে নিজে ভালোভাবে চিন্তা ফিকির করে মেইলে বায়োডাটা পাঠাবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মেলান্দহ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3655

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6414

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #166

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11844

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8435

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3637

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেলান্দহ, জামালপুর, ময়মনসিংহ
জামালপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন