Profile

বায়োডাটা নং : 11483

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: সাতক্ষীরা সদর উপজেলা।
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম:
কোথায় বড় হয়েছেন? সাতক্ষীরা সদর। বিস্তারিত যোগাযোগের পর জানতে পারবেন ইনশা আল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? উসুলুদ্দীন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Al Azhar University,Cairo,Egypt
এখন কোন বর্ষে পড়ছেন? First year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী (সিনিয়র শিক্ষক ) আলিয়া মাদ্রাসা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য হেফজ বিভাগের শিক্ষার্থী। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য সবাই বিবাহিতা এবং রব্বাতুল বাইত। ১/বড় আপুর কলেজ থেকে অনার্স,মাস্টার্স, এবং মাদরাসা থেকে কামিল কমপ্লিট। ২/ মেজো আপুর এসএসসি পর্যন্ত। ৩/ সেজো আপুর কামিল চলমান। ৪/ ছোট বোন আমার ছোট। তার মাদরাসা থেকে ফাজিল চলমান।
চাচা মামাদের পেশা চাচা মোট চারজন। ১/বড় চাচা চাকরিজীবী (সিনিয়র শিক্ষক আলিয়া মাদ্রাসা)। বর্তমানে অবসর প্রাপ্ত। ২/কৃষক। ৩/ আমার বাবা। ৪/ হাফেজ। মামা দুই জন। ১/ বিজনেসম্যান। ২/মালেশিয়ান প্রবাসী, এখন তিনি দেশে আছেন-
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসবাসের স্থান:- গ্রামের নিজস্ব বাসা আছে। আয়ের উৎস:-বাবার চাকরি। এবং একটা ছোটখাটো মিল কারখানার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ। ফসল ফলানোর মতো কিছু জমি রয়েছে আলহামদুলিল্লাহ । ইনশাআল্লাহ যোগাযোগের পর বিস্তারিত জানতে পারবেন ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি আমাকে একটি দ্বীনদার ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হিসেবে কবুল করেছেন। আমরা ছোট থেকেই দ্বীনি পরিবেশে বড় হয়েছি। আমার দাদা (রহ.)-এর স্বপ্ন ছিল তাঁর পরিবারকে দ্বীনের আলোয় আলোকিত করা, আর তিনি এ লক্ষ্যে সারাজীবন আপ্রাণ চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, তাঁর চার ছেলের মধ্যে দুইজন মাওলানা, একজন হাফেজ এবং একজন কৃষক। দুই মেয়ের জামাইও মাওলানা ও মাদরাসা শিক্ষক। নাতিদের মধ্যে চারজন হিফজ সম্পন্ন করেছে এবং একজন হিফজে অধ্যয়নরত। আমাদের পরিবারের অধিকাংশ সদস্যই শিক্ষা ও দ্বীনি খেদমতের সঙ্গে সম্পৃক্ত। আমরা সবাই মাদরাসা শিক্ষায় বেড়ে উঠেছি; পাশাপাশি অনেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ও করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের ছেলে-মেয়েরা ছোটবেলা থেকেই দ্বীন পালনের চেষ্টা করে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের ওপর অটল থাকার তাওফিক দান করুন। আমীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকেই আলহামদুলিল্লাহ, আনুমানিক ৯ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয়না, ঘুম না ভাঙার কারণে মাঝে মধ্যে হয়ে থাকে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোন কিছু প্রার্থনা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর-রাহীখুল মাখতুম,সীরাত ইবনে হিশাম,উসওয়াতুল লিল আলামিন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা সাঈদী, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, ড. জাকির নায়েক, শায়েখ আহমাদুল্লাহ, ড.মিজানুর রহমান আজহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখ ও আগ্রহের কেন্দ্রবিন্দু হলো সমাজসচেতন একজন উদ্যোক্তা হওয়া। আমি এমন কিছু করতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষায় সহায়তা করা এবং তরুণদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হিসেবে গড়ে ওঠার বিষয়ে আমার বিশেষ আগ্রহ রয়েছে। ২০১৮–১৯ সাল থেকে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবছি এবং সামর্থ্য অনুযায়ী গঠনমূলক কাজে যুক্ত থাকার চেষ্টা করছি। মানুষ ও সম্পর্ককে আমি মূল্য দিই। অশ্লীলতা, গালিগালাজ ও কটু আচরণ অপছন্দ করি এবং সাধারণ, পরিমিত ও সুশৃঙ্খল জীবনযাপন পছন্দ করি। আমার স্বপ্ন হলো একটি স্থিতিশীল আয়ের উৎস গড়ে তুলে জীবনের একটি বড় অংশ দ্বীনের খেদমতে ব্যয় করা, একটি আদর্শ পরিবার গঠন করা এবং ভবিষ্যতে জ্ঞানচর্চাকেন্দ্রিক একটি সুন্দর লাইব্রেরি প্রতিষ্ঠা করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা পাইজামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, প্রথম থেকেই আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি অবশ্যই আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। অভ্যাস নাই, ফেসবুক একাউন্ট Deactivate করে অ্যাপস ডিলিট করে রাখা হয়েছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অনলাইন দাওয়াহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন ছাত্র। পাশাপাশি অনলাইনের মাধ্যমে দ্বীনের বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়ে থাকি। উপার্জন শতভাগ হালাল আলহামদুলিল্লাহ।
মাসিক আয় আনুমানিক ৩০,০০০/- আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশা আল্লাহ শতভাগ চেষ্টা করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ, মিশরে নিয়ে আসার ইচ্ছা আছে, আজহারে পড়তে পারবেন অথবা সায়েন্স বিভাগের শিক্ষার্থী হলে কায়রো ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করার সুযোগ আছে।অথবা মওমি মাদ্রাসার ভালো কোনো শিক্ষার্থী যিনি কৃতিত্বের সাথে পড়াশোনা করছেন এবং আগামীতেও চালিয়ে যেতে চান।আমার চাওয়া, তার জায়গা থেকে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করবে, এজন্য লেখাপড়ার প্রতি আগ্রহী এমন মানুষ হলে ভালো হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ইচ্ছা নেই, তবে একসাথে বিজনেস করার ইচ্ছা আছে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে মিশরে নেওয়ার ইচ্ছা আছে। বিশেষ দ্রষ্টব্য:- আমি এখন বাংলাদেশে অবস্থান করছি এবং অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? ইনশা আল্লাহ কখনোই এমন হবে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সুন্নাহ পালন, চরিত্রের হেফাজতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫’২/৫’৫
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা প্রথমত ইসলামীক নলেজ থাকা আবশ্যক। একাডেমিক শিক্ষা:- হাফেজা,আলেমে,এমবিবিএস শিক্ষার্থী ,অথবা সায়েন্স বা অন্য যেকোনো ধরনের শিক্ষার্থী হতে পারে।
জেলা সাতক্ষীরা আমার বাসা হওয়ায় এর কাছাকাছি প্রত্যাশা থাকবে তবে অন্য যেকোনো জায়গা হলেও সমস্যা নাই ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেধাবী , পরিশ্রমী শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন পুরুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন নেককার জীবনসঙ্গী। আমি এমন একজনকে প্রত্যাশা করি, যিনি আল্লাহভীরু, উত্তম চরিত্রের অধিকারী এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। দ্বীনের ক্ষেত্রে চরমপন্থা নয়, মধ্যমপন্থা ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পছন্দ করি। দল-মতের ঊর্ধ্বে উঠে উম্মাহর কল্যাণে কাজ করার মানসিকতাকে সম্মান করি। আমি বিশ্বাস করি, স্বামী-স্ত্রী একে অপরের জান্নাতের পথের সহযাত্রী। তাই পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, নসীহত ও সহযোগিতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেকে একজন যোগ্য পিতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি এবং তাদের জন্য একজন উত্তম মায়ের প্রত্যাশায় আল্লাহর কাছে দোয়া করি। মূলনীতি “নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু—সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের রব।” — সূরা আল-আন‘আম: ১৬২
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাতক্ষীরা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3090

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1170

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6242

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7155

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7495

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9782

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, খুলনা
সাতক্ষীরা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন