| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ।ছোট বেলা থেকেই সালাত আদায় করা হয় বাট স্ট্রিক্টলি নিয়মিত আদায় করা হয় প্রায় ৭/৮ বছর যাবত। করা হয় প্রায় |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাযা হয় না আলহামদুলিল্লাহ। তবে কখনো কখনো ৩/৪ মাসে বিশেষ কারণে ১/২ ওয়াক্ত কাজা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী,আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মানসিক কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লা।শারীরিক অসুস্থতা নেই,তবে মাইনাস পাওয়ার এর চশমা ইউজ করি মাঝেমধ্যে
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এর কাছে কিছু চাওয়া শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আলহামদুলিল্লাহ, প্রায় ৩০০টি ইসলামি ও আত্মউন্নয়নমূলক বই পড়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য: রাহে বেলায়াত, প্রোডাক্টিভ মুসলিম, সালাত যখন খুশবু ছড়ায়, কুরআন হাদিসের আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা, মুসলিম চরিত্র, সুবেহ সাদিক, বাতিঘর, বিয়ে, ভালোবাসার চাদর, দাওয়াম, আসমান, ইসলামের বুনিয়াদি শিক্ষা, উসওয়াতুন হাসানাহ, ধূলিমলিন উপহার রামাদান, আল আযকার, উম্মুল মুমিনিন, নারী স্বাধীনতার স্বরূপ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মোটামুটি অনেক আলেমের আলোচনাই শুনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো :খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (রাহি.)মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুর (রাহি.,শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ওস্তাদ নোমান আলী খান,প্রোফেসর মোক্তার আহমেদ,মাওলানা আব্দুল বাসেত খান
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আগ্রহের ক্ষেত্র (Area of Interest): পরিবারের সাথে সময় কাটানো আমার কাছে অত্যন্ত প্রিয়। অনেক বেশি ইসলামী বই পড়তে ভালোবাসি ও লেখালেখির প্রতি বিশেষ আগ্রহ রয়েছে।প্রতিদিন কুরআন তিলাওয়াত করা এবং অর্থসহ তাফসির অধ্যয়ন করি । ইসলামী সংগীত (নাশিদ) শুনতে ভালো লাগে।অপরকে সাহায্য করা ভীষণ পছন্দের। এছাড়া অবসর সময়ে বাগান করা, বই সংগ্রহ করা এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার আগ্রহ রয়েছে। দাওয়াতি কাজ করা আমার পেশন।ভবিষ্যতেও দাওয়াহর সাথে যুক্ত থাকতে চাই। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজে পাই।আমার হলের বেলকনিতে ছোট্ট বাগান এবং লাইব্রেরী রয়েছে যেখানে প্রায় ১১০+ বইয়ের সংগ্রহ রয়েছে।বই কিনতে ভালোবাসি।এটাকে একদিন অনেক বড় করার ইচ্ছে। নিজের সম্পর্কে (About Me): ➤ ইসলাম ধর্মের মৌলিক বিধানসমূহ মেনে চলার আন্তরিক চেষ্টা করি। মাহরাম-ননমাহরাম বিধান অনুসরণ করি এবং বোরকা, হিজাব ও নিকাব পরিধান করি। সুন্নাহ অনুসরণের মাধ্যমে নিজেকে একজন উত্তম মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ➤ আমি কট্টরপন্থী এবং ছাড়াছাড়ি পর্যায় এড়িয়ে চলে মধ্যমপন্থা অবলম্বন করার চেষ্টা করি। ➤ আমি পরিবারকেন্দ্রিক, দায়িত্বশীল, যত্নশীল ও মার্জিত স্বভাবের। আমি ব্যক্তিগতভাবে খুবই সহজ সরল, কুরআন ও সুন্নাহর আলোকে একটি সরল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জীবনযাপনই আমার লক্ষ্য। ➤ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলায় বিশ্বাসী; যেখানে দুনিয়াবী ও আখিরাতমুখী উভয় দিকেই একে অপরের সহায়ক হওয়া যায়।
|