| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
শৈশব থেকেই নামাজ পড়া হলেও কিছুটা অনিয়মিত ছিল। ২০১৭ সালের শেষ দিক থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝেমধ্যে এক-দুই ওয়াক্ত কাযা, তবে সেটাও অনিচ্ছুক ভাবে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
মোটামুটি পড়তে পারি; আরও উন্নতির জন্য চেষ্টা করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ বড় কোনো অসুস্থতা নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বুঝুর্গদের মাজার জিয়ারত করা যেতে পারে; তবে মাজারে মানত করা, সিজদাহ করা ইত্যাদি শিরক ও বিদআতের অন্তর্ভুক্ত—এসব থেকে বিরত থাকা উচিত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বই আসলে অনেক.. পড়া হয়েছে; আর রাহীকুল মাখতুম, স্মার্ট ইউথ মুহাম্মদ, মনের উপরে লাগাম, ফেরা, প্রাক্টিসিং মুসলিম, বিয়ের আগে, জেগে উঠো আবার, প্যারাডক্সিক্যাল সাজিদ ১,২ ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডা. জারিক নায়েক, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজাহারী, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর; এরকম আরও অনেকের আলোচনা শোনা হয়।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🖋️ আমি একজন সাধারণ, সংযত ও সাদাসিধে জীবনযাপন পছন্দ করা মানুষ। ছোটবেলা থেকেই প্রতিটি ধাপে সংযম বজায় রেখে চলার চেষ্টা করেছি। বন্ধুবান্ধবের সংখ্যা কম, সবসময় ভালো ও পরিমিত স্বভাবের মানুষের সঙ্গেই নিজেকে যুক্ত রেখেছি। আমি কিছুটা আবেগপ্রবণ, অল্পতেই কষ্ট পাই, তবে নিজের মনের কথা খোলামেলাভাবে প্রকাশ করতে পছন্দ করি। মিথ্যা ও কুটিলতা আমার একদম অপছন্দ, আর সততা ও আন্তরিকতাকেই সবচেয়ে বেশি মূল্য দেই। ✪ শখ ইসলামী বই, কালজয়ী ইতিহাস এবং মুসলিম বীরদের জীবনী পড়তে ভালো লাগে, যা আমাকে অনুপ্রাণিত করে। এছাড়াও উপন্যাস, গল্প, ছোটগল্প, রাজনৈতিক বই ও পাশ্চাত্যের সাহিত্য কিছুটা পড়া হয়েছে; অবসর সময় সাধারণত টুকটাক বই/পিডিএফ/বিভিন্ন লেখা পড়েই কাটানো হয়। কোলাহলমুক্ত পরিবেশ ভালোবাসি। পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। ভবিষ্যতে প্রিয় মানুষকে পাশে নিয়ে শান্ত বিকেলে নিঃশব্দে সময় কাটানোর স্বপ্ন দেখি। ✪পছন্দ-অপছন্দ ঘরের রান্না আমার কাছে সবচেয়ে প্রিয়, বাইরের খাবারের প্রতি তেমন আগ্রহ নেই। খোলামেলা ও আন্তরিক কথাবার্তা পছন্দ করি এবং সবসময় সাদাসিধে জীবনযাপনে স্বাচ্ছন্দ্যবোধ করি। শীতকাল আমার কিছুটা প্রিয় ঋতু, যদিও অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনোটাই সহজে সহ্য করতে পারি না। আড্ডা, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি, ফ্রিমিক্সিং, ঝগড়াঝাটি, অহংকার ও মিথ্যা—এসব থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। বন্ধুর সংখ্যাও খুব বেশি ছিল না আমার। অনার্সে এসে তো বন্ধুই বলতে গেলে ছিল না। যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তাদের মধ্যে আড্ডাবাজ বা ঘোরাঘুরি ফ্রিমিক্সিং মানুষ ছিল না। সবসময় নিজেকে সীমার মধ্যে রাখার চেষ্টা করেছি। সুতারং আমার অর্ধাঙ্গিনী আমার মতো হোক আল্লাহর কাছে এটাই চাওয়া। ✪রুচিবোধ দ্বীনের দিকগুলো মেনে চলতে আগ্রহী, প্রত্যাশা করি, এমন একজন আসবেন; যার সংস্পর্শে দ্বীনের পথে অটুট থাকতে অনুপ্রেরণা দিবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া ও পারস্পরিক সম্মানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমার রাগ থাকলেও তা দীর্ঘস্থায়ী নয়, এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। বিশ্বাস আমার কাছে খুব মূল্যবান—একবার ভেঙে গেলে সেটি পুনরায় গড়ে তোলা বেশ কঠিন। তাই বিশ্বাস, ওয়াদা-কে যথেষ্ট সম্মান করি। নিজেকে প্রকাশ করতে অপছন্দ করি। বর্তমান সোশাল মিডিয়ার যুগে নিজেদের(বৈবাহিক জীবনের) ব্যক্তিগত সময়, মুহুর্ত প্রকাশ করা অত্যন্ত অপছন্দ করি। যারা করে তাদের-কে বিরক্তিকর লাগে। নিজে সাধাসিধে হওয়ায় সাধাসিধে ব্যক্তিদের পছন্দ করি। ✪স্বপ্ন আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি সংযত, মার্জিত এবং দ্বীনের সীমার মধ্যে জীবনযাপন করতে আগ্রহী হবেন। আমি চাই আমাদের দাম্পত্য জীবন হোক শান্ত, ভালোবাসাপূর্ণ ও বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা। আল্লাহ যদি সন্তান দান করেন, তবে আমি তাদের দুনিয়া ও আখিরাত—উভয় দিক থেকেই সুশিক্ষিত করে গড়ে তুলতে চাই। বর্তমান সময়ের চ্যালেঞ্জ সত্ত্বেও একজন দায়িত্বশীল ও নৈতিক অভিভাবক হওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। আমার মেয়েসন্তানের প্রতি বিশেষ টান রয়েছে—আমি তাদের ভালোবাসার প্রতীক মনে করি। সর্বোপরি, আমি একটি শান্ত, সুন্দর ও ভালোবাসায় ভরা পরিবার গড়ে তোলার স্বপ্ন দেখি।
|