Profile

বায়োডাটা নং : 11388

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঝিকরগাছা, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: পায়রাডাঙ্গা, ঝিকরগাছা, যশোর
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকা
কোথায় বড় হয়েছেন? পায়রাডাঙ্গা, ঝিকরগাছা, যশোর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc in Computer Science and Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Daffodil International University (DIU)
পাসের সন ২০২৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পিতা একজন ব্যবসায়ী। তিনি আমাদের বাসার সামনে অবস্থিত একটি মুদিখানার দোকান পরিচালনা করেন। পাশাপাশি পরিবারের মালিকানাধীন দুটি দোকানঘর/গুদামঘর ভাড়া প্রদান করা হয়েছে, যেখান থেকে নিয়মিত আয় আসে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত-গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন: বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী (বিজ্ঞান বিভাগ)। বড় দুলাভাই: কর্মসূত্রে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং কর্মব্যস্ত। মেজো বোন: বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা: অনার্স প্রথম বর্ষ (ব্যবসায় শিক্ষা বিভাগ) পর্যন্ত অধ্যয়ন; পরবর্তীতে বিবাহিত হন। মেজ দুলাভাই: পূর্বে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন; বর্তমানে দেশে অবস্থান করে নিজস্ব জমিতে কৃষিকাজ ও দেখাশোনা করেন। ছোট বোন: অবিবাহিত। বর্তমানে পরিবারসহ বাড়িতে বসবাসরত এবং ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী।
চাচা মামাদের পেশা চাচা: নিজস্ব জমিতে কৃষিকাজে নিয়োজিত। পাশাপাশি পরিবারের মালিকানাধীন দোকানঘর ভাড়া প্রদান করে অতিরিক্ত আয় করেন। মামা (৩ জন): বড় মামা: কাঁচামাল ব্যবসায়ী। মেজ মামা: কাঁচামাল ব্যবসায়ী। ছোট মামা: জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব ১২ শতক জমির উপর পাঁচতলা ফাউন্ডেশনের ভিত্তিতে দোতলা বাড়ি, নিচতলা আন্ডারগ্রাউন্ড এবং উপরতলায় আমরা থাকি। মাঠে প্রায় ৩–৪ বিঘা জমি আছে, যা থেকে আমাদের দৈনন্দিন খাদ্যদ্রব্য জোগানো হয়। এছাড়াও বাবার ব্যবসা এবং দোকানঘর ভাড়া থেকে আমাদের ভালো আয় হয়। এছাড়া কিছু জমি রাস্তার পাশে অবস্থিত যেগুলো মাঠের জায়গা বাদেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার দ্বীনি পরিবেশ পালন করতে যথেষ্ট উদগ্রীব এবং চেষ্টা করে। পরিবারের সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং ইসলামের বিধি-নিষেধ মেনে চলার চেষ্টা করে। নিজের ইচ্ছা রয়েছে, বিয়ের পরে আমি এই নীতি আরও সুন্দরভাবে পালন করব, কঠোরতা ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ সীমার মধ্যে রাখব এবং পর্দার ব্যাপারেও সচেতন থাকব। আমার বাবা-মাও সর্বোচ্চ চেষ্টা করেন ইসলামের বিধি-নিষেধ ঠিকভাবে মানার এবং খুব শীঘ্রই হজ্জ পালন করার ইচ্ছা রয়েছে—ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? পরিপূর্ণভাবে ৮ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছি। খুব ছোটবেলা থেকেই নামাজ পড়ি। যখন বুঝতামই না তখন- এক অজু করে দুই-তিন দিন নামাজ পড়তাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? যথেষ্ট চেষ্টা করি কাযা না করার। তারপরেও ভুলবশত সপ্তাহে/মাসে এক-দুই ওয়াক্ত নামাজ কাজা হয়, তবে খুব কমই। চেষ্টা করি নিয়মিত নামাজ পড়ার। তারপরেও চেষ্টা করি কাজা নামাজের কাফফারা আদায় করার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই, শারীরিক বা মানসিক কোনো গুরুতর সমস্যা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সম্পর্কে আমার ধারণা এটি সম্পূর্ণ কুফরি মতবাদ এবং সরাসরি আল্লাহর সাথে শিরকের অন্তর্ভুক্ত। তাই এ ধরনের কাজ থেকে দূরে থাকা উচিত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন 1. রাহীকুল মাখতুম 2. আল-আজগার 3. রাসুল সাঃ এর বিপ্লবী জীবন 4. ঈমানী দীপ্ত সাক্ষাৎকার 5. মক্কার পথ 6.তাসকিয়াতুন নাফস
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন 1. শায়খ আহমাদুল্লাহ 2. মিজানুর রহমান আজহারী 3. আবু তোহা মুহম্মদ আদনান 4. শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর 5. ডঃ জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন শান্ত, সাধুসত্য এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি। মূলত আমি দুনিয়াবী রং-তামাশা, হই-হুল্লোড় এবং অহেতুক বিনোদন পছন্দ করি না। নিজের মত নিজে থাকতে পছন্দ করি এবং বেশি মানুষের সঙ্গে চলাচল করি না; তাই নিজেকে সবসময় নিজের মধ্যেই রাখি এবং নিজের মধ্যে সময় কাটানো আমার জন্য বেশি স্বাচ্ছন্দ্যবোধ তৈরি করে। ছোটবেলা থেকেই আমি চেষ্টা করি ইসলামী জীবনপদ্ধতি অনুসরণ করতে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং ইসলামের বিধি-নিষেধ মেনে চলি। এছাড়া, পরিবারের দৈনন্দিন কাজে যথাসাধ্য সাহায্য করি—বিশেষ করে মা ও বাবার কাজে, যাতে ঘরের কাজ ও ব্যবসায়িক দায়িত্ব সুন্দরভাবে চলে। আমি চাই আমার জীবন শান্তিপূর্ণ, সাদামাটা এবং দ্বীনি নৈতিকতার সাথে পরিপূর্ণ হোক। টুকিটাকি বিনোদন বা খেলাধুলা করি, যেমন ব্যাডমিন্টন, কিন্তু প্রধানভাবে সময় ব্যয় করি নিজের ব্যক্তিগত শিক্ষা, ইসলামী জ্ঞান অর্জন এবং আত্মসংযমের উন্নতিতে। নিজের মতো চলা, নিজের মধ্যে থাকা এবং ইসলামী নীতি মেনে জীবন পরিচালনা করা আমার স্বাভাবিক অভ্যাস। পাশাপাশি, পরিবারের প্রতি সম্মান ও সাহায্য প্রদানের মাধ্যমে আমি চেষ্টা করি ভালো সম্পর্ক বজায় রাখতে। আল্লাহ তায়ালা যদি তৌফিক দেন, আমি সবসময় দোয়া, সালাম, জাকাত ও অন্যান্য দ্বীনি কর্তব্য যথাযথভাবে পালন করতে চাই। এই জীবনধারা আমাকে মানসিক শান্তি, ঈমানের স্থিতিশীলতা এবং দ্বীনি মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত প্যান্ট, শার্ট, গেঞ্জি, টাওজার পরি। তবে প্রয়োজন বিশেষে পাঞ্জাবি পায়জামা পরা হয়। অধিকাংশ সময় সাধারণ পোশাক প্যান্ট-গেঞ্জি-শার্ট পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, সুন্নতি দাড়ি আছে। ২০১৮ সাল থেকে দাড়ি রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই টাখনুর উপরে কাপড় পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পূর্ণভাবে পারি না, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে সোশ্যাল মিডিয়াতে আমার প্রোফাইলে কোন নন মাহারাম নাই। এবং বাস্তবেও চেষ্টা করি খুবই মেনে চলার
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তেমন দেখার অভ্যাস নেই। ফেসবুকের সময় হালকা কিছু দেখা হয়, তাও সচেতনভাবে কম করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হ্যাঁ, তাবলীগের মেহনতের সাথে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। শিক্ষাজীবন থেকেই চেষ্টা করেছি সৎভাবে পরিশ্রম করে নিজের যোগ্যতা গড়ে তুলতে এবং আলহামদুলিল্লাহ, এখন একটি সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমি হালাল উপায়ে জীবিকা অর্জনকে অত্যন্ত গুরুত্ব দিই এবং বিশ্বাস করি, রিযিকের ফয়সালা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। তাই কর্মজীবনে সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে চলার চেষ্টা করি। ভবিষ্যতে যদি আরও ভালো কোনো সুযোগ আসে, যেখানে ব্যক্তিগত ও পেশাগত উন্নতির সুযোগ বেশি থাকবে, তাহলে সে বিষয়ে বিবেচনা করার ইচ্ছা রয়েছে। আর যদি বর্তমান কর্মস্থলেই পদোন্নতি ও উন্নতির সুযোগ পাই, তাহলে এখানেই দীর্ঘমেয়াদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আগ্রহী। পারিবারিক জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হলো পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও দ্বীনি মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর ও স্থিতিশীল পরিবার গড়ে তোলা। ইনশাআল্লাহ, বিবাহের মাধ্যমে দায়িত্বশীল জীবন শুরু করে একে অপরের সহযোগিতায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের চেষ্টা করতে চাই।
মাসিক আয় ৮০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, অভিভাবক আমার বিয়েতে রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, বিয়ের পর আমি স্ত্রীকে সম্পূর্ণভাবে ইসলামের বিধি অনুযায়ী কঠোরভাবে পর্দায় রাখব। আমি চেষ্টা করব যেন ঘরের ভিতর ও বাইরে, সকল ক্ষেত্রে দ্বীনি মূল্যবোধ এবং শালীনতা বজায় থাকে। আমার বিশ্বাস, পর্দা মানে শুধু আচার-আচরণ নয়, এটি একজন মুসলিম দম্পতির জীবনকে শান্তি এবং সম্মানপূর্ণ করে তোলে। এই ক্ষেত্রে আমি কোনো ছাড় বা শিথিলতা দেখাব না এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ সীমার মধ্যে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ,যদি আমার স্ত্রী চায়- আমি আমার স্ত্রীকে পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করব। আমাদের যৌথ জীবন হবে শান্ত, ঈমানসম্মত এবং ইসলামের নিয়ম ও বিধি মেনে চলা। পরিবারের সঙ্গে এবং পারিপার্শ্বিক পরিবেশে আমরা সবাই চেষ্টা করব যেন দ্বীনি ও নৈতিক মূল্যবোধ বজায় থাকে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ইনশাআল্লাহ,যদি আমার স্ত্রী চায়- আমি আমার স্ত্রীকে হালাল, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে চাকরির সুযোগ থাকলে তা সমর্থন দেব।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজস্ব বাড়িতে যেখানে নিরাপদ ও শান্ত পরিবেশে, যেখানে পরিবারিক ও দ্বীনি মূল্যবোধ বজায় থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, কোনও উপহার প্রত্যাশা নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার জন্য বিয়ে মানে কেবল পারস্পরিক সঙ্গী নির্বাচন নয়; এটি হলো নিজে ও স্ত্রীর ঈমানকে বজায় রাখার পথ, দ্বীনি দায়িত্ব পালন এবং নৈতিক জীবনযাত্রার ধারাকে শক্তিশালী করার মাধ্যম। আমি চাই বিয়ে একটি এমন সম্পর্ক হোক, যেখানে আমরা একে অপরের জন্য সাপোর্ট, দ্বীনি জ্ঞান অর্জন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দেব। বিয়ের মাধ্যমে শুধু দাম্পত্য নয়, রিজিকের বরকত, শান্তিপূর্ণ ও ঈমানসম্মত জীবন গঠনের সুযোগও পেতে চাই। এবং আমি আমার অর্ধেক দিন পূরণ করতে চাই
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা 4' 10"--5' 1"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষিত বা কওমি শিক্ষিত যে কোনো নারী এই দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য। হাফেজা বা মাওলানা হলে এটি আরও প্রাধান্য পাবে। তবে, জেনারেল শিক্ষিত হলেও সমস্যা নেই, শর্ত হলো ইসলামের বিধি-নিষেধ মেনে চলা এবং যথাযথ ইসলামী জ্ঞান থাকা। উভয় দিকের মিল থাকলে সর্বোত্তম।
জেলা খুলনা বিভাগের যে কোনো জেলা থেকে হোক—যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদা বা কুষ্টিয়া। তাছাড়া যদি রিজিকে থাকে যেকোনো জেলা থেকেই প্রস্তাবনা আসলে গুরুত্ব সহকারে দেখা হবে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা থাকা প্রয়োজন নেই। তবে স্টুডেন্ট হলে ভালো। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামের যথার্থ জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন যাপনে ইসলামিক মানসিকতা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার সক্ষমতা থাকা আবশ্যক।
অর্থনৈতিক অবস্থা কুফু অনুযায়ী মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তও হলে খুব ভালো হবে। উচ্চ মধ্যবিত্তও প্রযোজ্য।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি চাই আমার জীবন সঙ্গী হবে অত্যন্ত বিনয়ী এবং সহমর্মী। তিনি কখনো ঝগড়াটে স্বভাবের হবেন না, বরং শান্ত, ধীরস্থির ও যুক্তিবাদী মনোভাবের হবেন। সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলামের নির্দেশনা অনুসরণ করবেন। তিনি হই-হুল্লোড় বা অহেতুক রং-তামাশায় লিপ্ত হবেন না, বরং নিজেকে সাদামাটা, পরিমিত এবং জীবনযাপনে বাস্তবমুখী রাখবেন। তার চরিত্রে এমন গুণাবলী থাকবে যা আমাকে প্রেরণা যোগাবে—সৎ, দ্বীনি, বিনয়ী, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল এবং প্রয়োজনে সহানুভূতিশীল। তার মানসিক ও আত্মিক শক্তি হবে যাতে আমরা একসাথে ইসলামের বিধি-নিষেধ মেনে সুন্দর সংসার গড়ে তুলতে পারি। আমি চাই, আমাদের মধ্যে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য এবং বিশ্বাস থাকবে, এবং আমার ব্যক্তিগত গুণাবলী যেমন সততা, ধৈর্য, আল্লাহভীরু মনোভাব ও দ্বীনি চেতনা—এই সব তার মধ্যেও প্রতিফলিত হবে। এছাড়া, আমার সঙ্গী এমন একজন হবেন যিনি জীবনকে সামান্য রঙিন চাহিদা বা মায়ার লোভে নষ্ট করবেন না, বরং সহজ, শান্তিপূর্ণ, ইসলামী নীতির সঙ্গে মিল রেখে চলবেন। এই সমস্ত গুণাবলী এবং চরিত্রগত দিকনির্দেশনা আমাদের দাম্পত্য জীবনকে মজবুত, সুস্থ এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সহায়ক করবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঝিকরগাছা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6937

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9350

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7619

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2841

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #793

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3754

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিকরগাছা, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন