Profile

বায়োডাটা নং : 11366

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1992
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: উত্তর বালুচর, সিলেট।
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: উত্তর বালুচর, সিলেট।
কোথায় বড় হয়েছেন? সিলেট
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন
বিভাগ lang.
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ লন্ডন রেস্টুরেন্টে কাজ করতেন। এখন তিনি অসুস্থ তাই এখন কাজে নেই।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই বিবাহিত দুবাই থাকেন, দুবাই সুপারশপে কাজ করেন। মেজ ভাই বিবাহিত দেশে আছেন, ব্যাবসা করেন।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য চার বোন সবাই বিবাহিত। বড় বোনের স্বামী ডাক্তার, মেজো বোনের স্বামী মাওলানা, সেজো বোনের স্বামী ব্যাবসায়ী, ছোট বোনের স্বামী সরকারী চাকুরীজীবী।
চাচা মামাদের পেশা চাচা তিন জনের মধ্যে বড় চাচা লন্ডন রেষ্টুরেন্টে কাজ করেন। মেজো চাচা লন্ডন একটি সুপারশপে কাজ করেন এবং উনার নিজস্ব আতরের ব্যাবসা আছে। আর ছোট চাচাও লন্ডন একটি হসপিটালে কাজ করেন। মামা ১জন ছিলেন, মৃত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থার দিকে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার সচ্ছল। আল্লাহর হুকুমে চাহিদা অনুযায়ী সবকিছুই করতে পারি, কোন প্রকার সমস্যা হয় না। আর সামাজিক অবস্থার দিকে আলহামদুলিল্লাহ এলাকায় আমরা যথেষ্ট সম্মানী। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আর আমি পরিপূর্ণ দ্বীন মেনে চলতেছি, আলহামদুলিল্লাহ। ঘরে আমি আর আমার আম্মু, সেই ক্ষেত্রে ঘরে আমার কোন পর্দার প্রয়োজন হয় না। আর ভাই ২ জন তাদের ফ্যামিলি নিয়ে আলাদা আছেন। আলাদা বলতে বাসাটা আমাদের নিজস্ব বাসা। বাসায় ২টি ইউনিট আছে, এক ইউনিটে ভাইয়েরা থাকেন তাদের ফ্যামিলি নিয়ে। অন্য ইউনিটে আমি আর আম্মু থাকি, তাই দ্বীনি পরিবেশে চলতে আমার কোন সমস্যা হয় না। ভাইয়েদের ফ্যামেলি পরিপূর্ণ দ্বীনি পরিবেশে চলাফেরা করেন না। তবে একবারে যে খোলামেলা চলাফেরা করেন আবার তাও না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আগেও প্রতিদিন নামাজ পড়তাম কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিতাম। পরিপূর্ণ দিনের বুঝ চলে আসার পর থেকে নামাজ প্রতিদিন পড়া হয়। ২/৩ বছর আগে আল্লাহতায়ালা পরিপূর্ণ দিনের বুঝ দান করেছেন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না। হঠাৎ ঘুমের কারণে হলে হয়। আর না হলে হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ মোটামুটি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না, তবে মাঝে মাঝে এলার্জি একটু সমস্যা করে, তাও হঠাৎ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দ্য কেয়ারিং হাজব্যান্ড, দ্য কেয়ারিং ওয়াইফ, মাগফেরাত ও মহাপুরুষ্কার প্রাপ্ত দশ গুনের অধিকারী মুমিন, প্রচলিত ভুল, ফিরে আসুন শেষ সময়ের আগে, কবীরা গুনাহ, সবরের প্রতিদান, হিজাবী কন্যা ১,২, ধুলিমলিন উপহার রামদান, এবং ইমাম সিরিজ সহ আলহামদুলিল্লাহ আরো অনেক ইসলামিক বই পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা নূরুল ইসলাম অলিপুরী, মুফতি মুশতাকুন্নবী কাসেমী, আলী হাসান উসামা, আরিফ বিন হাবীব, শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান, খালেদ সাইফুল্লাহ আয়ুবী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আনিছুর রহমান আশরাফী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন অতি সাধারন মানুষ। সাধারণ ভাবে চলতেই পছন্দ করি। আমি জেনারেল লাইনে ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করেছি। ক্লাস নাইনে উঠার পর কোন এক কারণে আর পড়াশোনা করা হয়নি। পড়াশোনা না করলেও একবারে যে কিছুই জানি না তাও না। মানুষের সাথে কিভাবে চলাফেরা এবং সমাজে কার সঙ্গে কিভাবে চলতে হয় সেটা জানা আছে। মানুষের সাথে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটাও জানা আছে। এতদিন আমি জেনারেল লাইনে চলাফেরা করেছিলাম। আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ চলে আসার পর থেকে এখন আমি পরিপূর্ণ দ্বীনি লাইনে চলাফেরা করি। আল্লাহর হুকুম এবং নবীজী (স) এর তরীকায় চলার সর্বোচ্চ চেষ্টা করি। পছন্দের মধ্যে আলদা ভাবে আমি তেমন কিছু একটা পছন্দ করি না। শুধু সর্বপ্রকার মাংস খেতে আর মজার চা খেতে ভালবাসি। চা আমার খুব প্রিয় একটা খাবার। চা ছাড়া চলেনা বললেই চলে। কিছু ইচ্ছে+স্বপ্ন আছে যে আমার হবেন উনাকে নিয়ে। তবে তেমন বেশি কিছু না। আর সত্যি কথা বলতে নিজের ইচ্ছে-পছন্দ-অপছন্দ-রুচিবোধ-স্বপ্ন ইত্যাদি এইগুলো নিয়ে এখানে সব আলোচনা করাও সম্ভব না। আসলে নিজের সম্পর্কে লিখলেতো অনেক কিছুই লিখা যায়৷ শুধু আমি না যে কেউই। এর আগে যখন বায়োডাটা লিখেছিলাম তখন এতো কিছু লিখিনি। এখন আবার কিছু জিনিস ঠিক করতে গিয়ে নিজের সম্পর্কে আরো কিছু লিখা হলো। অপছন্দের মধ্যে আমি মিথ্যা কথা বলা অপছন্দ করি। অন্যের গীবত করা অপছন্দ করি। ছবি তুলা অপছন্দ করি। ধুমপান করা, পান খাওয়া স্মার্টফোন রেগুলার ব্যাবহার করা এগুলো আমি অপছন্দ করি, যদিও আগে স্মার্টফোনের রেগুলার ইউজার ছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োজন হয় তখন আম্মুরটা ব্যাবহার করি। আর যে কোন জিনিস নিয়ে বেশি পেচাপেচি করা অপছন্দ করি। অন্যের প্রতি খারাফ ব্যাবহার করা অপছন্দ করি। অসহায়দের উপর জুলুম করা অপছন্দ করি। আর আল্লাহর হুকুমের বাহিরে যাকিছু আছে সবই অপছন্দ করি। আমি সর্বস্তরের বড়দের মন থেকে সম্মান করি এবং সর্বস্তরের ছোটদের মন থেকে স্নেহ করি। আমার কাছে সর্বস্তরের মানুষ'ই মানুষ। আমি সবার সাথে মিশতে পছন্দ করি। আমি বাহিরে যেমন ভিতরেও তেমন। বাহিরে এক কথা আর মনের মধ্যে আরেক কথা রাখার মানুষ আমি না। আলহামদুলিল্লাহ আমি নিজেকে বড় মন করে চলাফেরা করি না। এবং হিংসা, লোভ, অহংকার এইসব কিছু আমার মধ্যে নাই এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। দ্বীনি বা দুনিয়া কোন লাইনে আমার তেমন একটা যোগ্যতা নাই। আগে জেনারেল লাইনে চলাফেরা করতাম আর এখন সম্পূর্ণ দ্বীনি লাইনে চলাফেরা করি এতটুকু। দ্বীনি লাইনে চলাফেরা করার কারণ একটাই আর সেটা হচ্ছে এটাই হলো আল্লাহর হুকুম আর নবী (স) এর তরীকা। আর আমি চাই আমার বাকি জীবনটা যেনো দ্বীনি লাইনে চলাফেরা করে, সব মানুষের সাথে সুন্দর ব্যাবহার করে, মা বাবার খেদমত করে, নিজের স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারি। আল্লাহ যেনো আমাকে সেই তৌফিক দান করেন। আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ আমার সুন্নতি দাড়ি আছে। ৩/৪ বছর আগে দাড়ি রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ আমি টাখনুর উপরে কাপড় পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ ভালো লাগে, আর দ্বীনের যেকোন কাজ করতে ভালো লাগে।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমার নিজস্ব অনেকগুলো অটোরিকশা আছে। সেগুলো ভাড়া দেয়া হয়। সেগুলো থেকে প্রতিদিন দুই হাজার টাকার উপরে আসে। আলহামদুলিল্লাহ।
মাসিক আয় ৬০,০০০/-+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইন শা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী না, তবে দ্বীনি শিক্ষা হলে অবশ্যই পড়তে দিবো, ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বী না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের বাসায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বী না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো আল্লাহর নবী (স) এর সুন্নত। আমি নিজেকে পবিত্র এবং ফিতনা মুক্ত রাখার জন্য বিবাহ করতে চাই। এবং আমার বাকি অর্ধেকদ্বীন পরিপূর্ণ করতে চাই। সুন্নত তরিকায় আমার বিবাহ সম্পাদন করতে চাই।রাসূলুল্লাহ (স) বলেছেন নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয়। এবং ওয়ালিমা হচ্ছে রাসূল (স) এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সুতরাং আমার সাধ্য অনুযায়ী ওয়ালিমা করবো। আর বিয়েটা হবে মসজিদ ভিত্তিক, ইন শা আল্লাহ। কনের বাড়ি থেকে সেন্টার ভিত্তিক কোন আয়োজন মেনে নেয়া হবে না। মসজিদে বিয়ের কাজ শেষ হওয়ার পর, আমি আমার স্ত্রীকে তাদের বাসা থেকে গিয়ে আনবো। আমার সাথে আমার ফ্যামেলির মানুষ ছাড়া অন্য কেউ যাবে না। বিয়েতে কনের বাড়ি থেকে কোন কিছু যেমন:- ফার্নিচার, উপহার-সামগ্রী ইত্যাদি নেয়ার ইচ্ছা আমার নাই। ইভেন উনারা কিছু দিতে চাইলেও নেয়া হবে না। দিতে চাইলে নেয়া হবে না এই কথা এর জন্য বললাম অনেকেই বলে যে এইগুলোতো আমরা আমাদের মেয়েকে দিচ্ছি। তাছাড়া আমারা ইচ্ছে করি দিচ্ছি, এই সেই নানান কথা। এসব হবে না। টুটাললি না। আর মোহরানা ছাড়া মেয়ের পক্ষ থেকেও কোন কিছু চাওয়া মেনে নেয়া হবে না। যদি আপনার মেয়ে/বোনকে দুনিয়ার সিষ্টেমে বিয়ে দিয়ে চান, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না। বিয়ে হবে ইসলামিক নিয়ম অনুযায়ী। ইসলামের বাহিরে গিয়ে কোন কিছু করা আমার পক্ষে সম্ভব না। যে জিনিস বিয়ের অংশ নয় সেগুলোকে ইস্যু করে, বিয়েকে কঠিন করার কোন মানেই হয় না। দিতে হলে শুধু মেয়েকেই দিবেন। ভাল মনের একজন নেককার স্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-25
উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ২ ইঞ্চি, সর্বোচ্চ আমার সাথে মানানসই।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, দেখতে মায়াবী চেহারার মানুষ।
পেশা যে কোনো, এস এস সি এর নিচে, এস এস সি এর উপরে হলে সমস্যা নাই। মাদ্রাসা লাইনের পড়ুয়া হলেও সমস্যা নাই। কিন্তু দ্বীনের পরিপূর্ণ বুঝ থাকা জরুরী।
জেলা সিলেট বিভাগের যেকোনো জেলার হলে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যে কোন কিছু।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ভদ্র, নম্র, ফ্রেন্ডলি, শান্ত-স্বভাবের, দায়িত্বশীল, সংসারী, পরহেজগার, সুন্দর মনের একজন নেককার মানুষ। যে হবে তাকদিরে বিশ্বাসী, যে হবে অনেক ধৈর্যশীল, যে নিবে আমার এবং আমার ফ্যামেলির দায়িত্ব। যার মাঝে থাকবে আল্লাহর হুকুম এবং প্রচুর পরিমাণে আল্লাহর ভয়। যে চলবে নবীজী (স) এর সুন্নত মুতাবেক। যার কাছে থাকবে আমার জন্য অফুরন্ত প্রচুর পরিমাণে ভালবাসা। আসলে একটা মানুষ সবগুণের অধিকারী নাও হতে পারেন। তাও আমি চাইবো অন্তত এইগুণে গুণ্বানিত হওয়ার ইচ্ছেটা যেনো উনার মনের ভিতরে থাকে। তাহলে পরবর্তীতে এইগুণে গুণ্বানিত হয়ে যাওয়াটা সহজ বিষয় হয়ে যাবে, ইন শা আল্লাহ। বিঃদ্রঃ বায়োডাটার লেখা অনুযায়ী যারা বিয়েতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবেন, ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিলেট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1554

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6189

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1152

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোয়াইনঘাট, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4306

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোলাপগঞ্জ, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2234

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোয়াইনঘাট, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5381

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোয়াইনঘাট, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন