| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ। ক্লাস সেভেন থেকেই সালাত আদায় করা হয়। তবে মাঝে মাঝে কাযা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে নিয়মিত নামাজ পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আল্লাহর রহমতে কাযা খুব কম হয়। তবে হলে মাসে ১/২ ওয়াক্ত। তবে সাথে সাথেই কাযা আদায় করে ফেলি আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। তবে শীঘ্রই আরও ভালো ভাবে তাজবিদ শেখার নিয়ত আছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানা মতে কোনো শারীরিক বা মানসিক রোগ নাই আলহামদুলিল্লাহ। তবে -0.50 পাওয়ারের চশমা পড়তে হয় বই পড়ার সময়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর জিয়ারত করা জায়েজ। কিন্তু বাংলাদেশে প্রচলিত মাজার ব্যবস্থা সম্পূর্ণ রূপে শিরকের উপর দাঁড়িয়ে আছে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম, সীরাহ (রেইন্ড্রপ্স), আল্লাহর প্রতি সুধারনা, চিন্তাপরাধ, লা তাহযান, সংশয়বাদী।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ হারুন ইযহার হাফিজাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুল্লাহ আযযাম রাহিমাহুল্লাহ, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়েখ আব্দুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ, মাহমুদ আল হাসানাত হাফি:, ড.ইসরার আহমেদ রাহি., শায়েখ তামীম আল আদনানী, আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রমূখ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
"বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব" (সূরা আন'আম : ১৬২) জীবনের সকলকিছু আল্লাহর জন্য, যিনি আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যার কাছে সকল কল্যান ও ফায়সালা। যিনি আল-ওয়ালিইউ, গানিয়্যুল হামিদ। যিনি যাকে ইচ্ছে অফুরন্ত উৎস থেকে রিজক দান করেন। আমি একজন অ্যাম্বিভার্ট, ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে। স্ট্রেট ফরোয়ার্ড কথা বলতে পছন্দ করি। কোনো প্রকার ভণিতা বা মিথ্যা কথা পছন্দ করি না। কথা প্যাচানো পছন্দ করি না সেটা নিজের এবং অপরের উভয়ের জন্য। পরিবারের সাথে সময় কাটানো, বই পড়া, টুকটাক রান্না-বান্না, বেকিং, বাগান করা, ইসলামি লেকচার শোনা পছন্দ করি। ইসলামি হিস্ট্রি, পলিটিক্স, দাওয়াহ এসব আমার পছন্দের পড়াশোনার ফিল্ড। ঝামেলা-কোলাহল, অযথা আড্ডাবাজি এসব পছন্দ না। বাইরে মাহরাম-নন মাহরাম মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়, কিন্তু বাড়িতে পুরোপুরি মেইনটেইন করতে পারি না, তবুও সর্বোচ্চ চেষ্টারত আছি। আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি তিনি আমাকে সেই তৌফিক দান করুন। স্বপ্ন: বায়োলজিক্যাল রিসার্চ রিলেটেড কাজ করা আমার খুবই পছন্দের। ক্যান্সার বায়োলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি, বায়োইনফরমেটিক্স এধরনের কাজ করি। এধরনের পড়াশোনা করার ইচ্ছেও আছে পরবর্তীতে ইন শা আল্লাহ। তবে এক্ষেত্রে আমার যাওজের সর্বোচ্চ সাপোর্ট লাগবে বলে আমি মনে করি। তবে দ্বীনের বরখেলাপ হবে এমন কিছু থেকে আল্লাহ হেফাজত করুন। এছাড়া দুনিয়া-আখিরাতের জন্য ক্যালনকর, সুকুনে পরিপূর্ণ, চক্ষুশীতলকারী একটি পরিবার গঠনের স্বপ্ন দেখি। যে পরিবারে আর-রহমানের রহমত-বরকত থাকবে। আল্লাহর সর্বোত্তম বান্দী হয়ে তার সন্তুষ্টি অর্জন, সহজ-সরল জীবন-যাপন করতে চাই। এবং সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহর সন্তুষ্টি নিয়ে, সিরাতুল মুস্তাকিমের পথে আমৃত্যু টিকে থাকা। যখন থেকে আল্লাহ মেহেরবানি করে তার হেদায়েতের নূরের ক্ষুদ্রাংশ আমায় দান করেছেন তখন থেকেই এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় আমার প্রাণাধিক রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুদ্র, অক্ষম একজন মানুষ হওয়া সত্বেও আমি আমার প্রাণপ্রিয় রাসূলে কারিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর ও হারাম শরীফে যাওয়ার স্বপ্ন দেখি। আল্লাহ তার বান্দীর এ আশা পূরণ করুন, ইন শা আল্লাহ।
|