Profile

বায়োডাটা নং : 11308

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চর হাসান, ভূঁইয়ারহাট
বর্তমান ঠিকানা সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চর হাসান, ভূঁইয়ারহাট
কোথায় বড় হয়েছেন? জন্মের পর থেকে প্রায় ১৪ বছর পর্যন্ত লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডারে বড় হয়েছি। পরবর্তীতে মেঘনা নদীর ভাঙনে আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হলে পরিবারসহ নোয়াখালীতে চলে আসি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? English language and literature
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Noakhali government college
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার পিতা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বাজারে তাঁর একটি ছোট দোকান রয়েছে, যেখানে তিনি সন্ধ্যার পর কিছু সময় দেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার বড় বোনের বিবাহ প্রায় ছয় বছর আগে হয়েছে। তাঁর স্বামী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আল্লাহর রহমতে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমার ছোট দুই বোনের মধ্যে একজনের বিবাহ প্রায় এক বছর আগে হয়েছে। তাঁর স্বামী ফাজিলে অধ্যয়নরত আছেন, পাশাপাশি একটি চাকরির সঙ্গেও যুক্ত আছেন। সবচেয়ে ছোট বোন বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে পারস্পরিক ভালোবাসা, শালীনতা ও দ্বীনি মূল্যবোধ বজায় রাখার চেষ্টা রয়েছে।
চাচা মামাদের পেশা আমার চার চাচার মধ্যে একজন স্কুলশিক্ষক ছিলেন; তিনি এখন ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাঁকে মাগফিরাত দান করুন। আরেকজন নোয়াখালীর একটি সুনামধন্য কওমি মাদ্রাসায় শাইখুল হাদিস ও শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকি দুই চাচা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। আমার মামারাও ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের সঙ্গে জড়িত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, নিজস্ব বাড়ির জায়গার পাশাপাশি লক্ষ্মীপুরে দাদার রেখে যাওয়া অল্প কিছু জমিজমাও রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে একাধিক আলেম ও হাফেজ রয়েছেন। তাঁদের দীনী মেহনত, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিবারের সবাই সাধ্য অনুযায়ী দ্বীনের বিধি-বিধান মেনে চলার চেষ্টা করেন। নামাজ, পর্দা, হালাল-হারামের ব্যাপারে সচেতনতা এবং ইসলামী আদব-আখলাক বজায় রাখার একটি সুন্দর পরিবেশ আমাদের পরিবারে আছে, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ, বর্তমানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজের প্রতি গুরুত্ব ছিল, তবে আনুমানিক ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত নামাজ কাযা না হয় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করি। খুব জরুরি কোনো অসুবিধা ছাড়া নামাজ কাযা হয় না বললেই চলে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন খুশু খুজু, পর্দার আসল রূপরেখা, সিরাতে খাতামুল আম্বিয়া
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, ইসলামকে আরও গভীরভাবে জানা ও বোঝার আগ্রহ আমার অনেক বেশি। এ জন্য পছন্দের বিভিন্ন লেখকের বই সংগ্রহ করে পড়তে ভালোবাসি। জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং দ্বীনি উপলব্ধি বাড়ানোর মতো বিষয়গুলো আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। সুগন্ধি সংগ্রহ করা আমার একটি প্রিয় শখ। বিশেষ করে ভালো লাগার সুগন্ধি প্রিয়জনদের হাদিয়া দিতে আমার খুব ভালো লাগে। এছাড়া বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। বিশেষত পাহাড়, নদী এবং নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে গভীরভাবে টানে। সুযোগ পেলে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে ভালো লাগে। মাঝেমধ্যে সময় বের করে আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করতাম, সেখানে গিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটাই; এতে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করি। জীবনে সব সময় সহজ-সরল ও পরিমিতভাবে চলার চেষ্টা করি। ব্যক্তিত্বের দিক থেকেও সাদামাটা, বিনয়ী ও আন্তরিক মানুষকে বেশি পছন্দ করি। অহংকার, অযথা রাগ, ক্ষোভ ও ঘৃণার মতো বিষয়গুলো আমার একেবারেই অপছন্দ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাইরে সাধারণত জুব্বা অথবা পাঞ্জাবি-পায়জামা পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ, সুন্নতি দাড়ি রয়েছে। আনুমানিক ২০১৮ সাল থেকে দাড়ি রাখা শুরু করেছি এবং তখন থেকেই তা বজায় রাখার চেষ্টা করছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, দ্বীনের কিছু মেহনতে সামর্থ্য অনুযায়ী যুক্ত থাকার চেষ্টা করছি। আমি ইসলামী ছাত্রশিবিরের একজন সাথী। গত প্রায় পাঁচ বছর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। এছাড়াও মাদ্রাসায় শিক্ষকতা করার সময় বিভিন্ন সময় তাবলীগের কাজে সময় দেওয়ার সুযোগ পেয়েছি। বর্তমানে আগের মতো নিয়মিত না হলেও, সুযোগ হলে এখনো তাবলীগের মেহনতে কিছু সময় দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, বর্তমানে একটি স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। এখানে মূলত ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি বৃদ্ধি এবং ব্যবসার প্রবৃদ্ধি-সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করি। এছাড়াও একটি ছোট ব্র্যান্ডে গ্রোথ অ্যান্ড ব্র্যান্ড কনসালট্যান্ট হিসেবে কাজ করছি। পাশাপাশি আরও কয়েকটি ছোট ই-কমার্স ব্র্যান্ডের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, পেশাগত জীবনে সততা, দায়িত্বশীলতা ও আমানতদারিতা বজায় রেখে কাজ করার চেষ্টা করি।
মাসিক আয় ৩০০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমার ব্যক্তিগতভাবে বিয়ের পর স্ত্রীকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যাওয়ানোর বিশেষ ইচ্ছা নেই। তবে যদি তাঁর এ বিষয়ে গভীর আগ্রহ, আন্তরিকতা এবং উপযুক্ত প্রয়োজন থাকে, তাহলে পারিবারিক পরিবেশ, দ্বীনি মূল্যবোধ ও সামগ্রিক বাস্তবতা বিবেচনা করে পরস্পরের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকার মোহাম্মদপুরে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং নিজেকে হেফাজত করার, চরিত্রকে সুন্দর রাখার এবং দ্বীনের ওপর আরও দৃঢ়ভাবে চলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ একা সব সময় নিজেকে সামলে চলতে পারে না, একজন নেক, বুঝদার ও আন্তরিক জীবনসঙ্গী জীবনের অনেক কিছু সহজ করে দেয়। এ কারণেই আমি মনে করি, নিজের চরিত্র ও ঈমানের সুরক্ষার জন্য বিয়ের বিকল্প নেই। আমি বিয়ের মাধ্যমে এমন একজন সঙ্গী চাই, যিনি শুধু জীবনের অংশই হবেন না, বরং আমার শান্তির কারণ হবেন। যাঁকে দেখলে মন ভালো হয়ে যাবে, হৃদয়ে প্রশান্তি আসবে, এবং জীবনের ক্লান্তির মাঝেও এক ধরনের স্বস্তি অনুভব হবে। আমার দৃষ্টিতে বিয়ে মানে হলো দুইজন মানুষ একসাথে এমন একটি পথচলা শুরু করা, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান, দায়িত্ববোধ, সহানুভূতি এবং দ্বীনের ওপর চলার পারস্পরিক চেষ্টা। আমি চাই, আমাদের সম্পর্ক এমন হোক যেখানে আমরা একে অপরের জন্য শান্তি, সহযোগিতা ও নেকির কারণ হতে পারি, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'৫-৫'৫
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা মহিলা মাদ্রাসায় দাওরায়ে হাদিস অথবা তার কাছাকাছি কোনো জামাতে অধ্যয়নরত আছেন বা সম্পন্ন করেছেন। আর জেনারেল শিক্ষাব্যবস্থা থেকে হলে ন্যূনতম এসএসসি পাস হওয়া কাম্য।
জেলা নোয়াখালী বা আশেপাশে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা Student
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যিনি খুব সহজ-সরল, শান্ত স্বভাবের এবং হাসিখুশি মনের মানুষ হবেন। অযথা রাগ, ক্ষোভ বা কঠোরতা নয় বরং ধৈর্য, কোমলতা আর আন্তরিকতা থাকবে তাঁর ব্যবহারে। আমি এমন একজন পবিত্র মানুষ প্রত্যাশা করি, যিনি নিজেকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করে চলেছেন এবং দ্বীনকে ভালোবাসেন। যিনি ঘরকে শুধু দুনিয়ার একটি ঠিকানা হিসেবে নয়, বরং শান্তি, মায়া, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টির একটি ছোট জান্নাত বানানোর স্বপ্ন দেখেন। আমার ভবিষ্যৎ নিয়ে কিছু স্বপ্ন আছে। নিজের একটি বড় ব্র্যান্ড গড়ে তোলার ইচ্ছে আছে। তাই এমন একজনকে পাশে চাই, যিনি আমাকে বুঝবেন, সাহস দেবেন, ক্লান্ত সময়ে ভরসা হবেন, আর দুঃসময়ে হাত ছেড়ে দেবেন না। আমি চাই, আমরা একে অপরের শক্তি হই, একে অপরকে দ্বীনের পথে স্থির থাকতে সাহায্য করি, এবং ভালোবাসা ও বিশ্বস্ততায় একটি সুন্দর জীবন গড়ে তুলি। সবশেষে, আমার চাওয়া শুধু দুনিয়ার জন্য নয়। আমি এমন একজন সঙ্গী চাই, যার সঙ্গে এই জীবনের পথও চলতে পারি, আর আল্লাহ তাআলা কবুল করলে জান্নাতেও যেন একসাথে থাকতে পারি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সুবর্ণচর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3428

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7019

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7729

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #415

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5357

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সুবর্ণচর, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন