Profile

বায়োডাটা নং : 11288

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাগমারা, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: সমসপাড়া, গোয়ালকান্দি, বাগমারা, রাজশাহী
বর্তমান ঠিকানা বাগমারা, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: সমসপাড়া, গোয়ালকান্দি, বাগমারা, রাজশাহী
কোথায় বড় হয়েছেন? সমসপাড়া, গোয়ালকান্দি, বাগমারা, রাজশাহী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Department of Physics
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi College, National University, Bangladesh
এখন কোন বর্ষে পড়ছেন? Honours 3rd year, Session 2022-2023
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইলেকট্রনিক্স এর জিনিস পত্রের ব্যবসা রয়েছে । উনি বিএ পাশ করেছেন। তবে দাদুর পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। বলা বাহুল্য, আম্মু আর আব্বু সেপারেটেড তাই উনি আমার ভরণ পোষণ দেন না। আমার জন্মের পর থেকে আম্মু আর আমি নানুর বাসায় থাকি। ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী। আম্মু এইচ এস সি পাশ। ঘরের কাজের পাশাপাশি তিনি ছোট বাচ্চাদের পড়ান। ডিভোর্স এর পরে তিনি আর বিয়ে বসেননি আমার কথা ভেবে।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা মামা মাস্টার্স পাশ তবে ফেসিয়াল প্যারালাইসিস হওয়ার কারনে পূর্বে RFL এর জোনাল ম্যানেজার পদ থেকে অব্যাহতি দিয়ে বর্তমানে কৃষি কাজ করেন। চাচা ও বাবার একই রকমের ব্যবসা। তবে তাঁরা কেউই আমার আর্থিক দায়িত্বে নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমি নিজে টিউশন করি। জমি জমা আছে কিন্তু তা মামার কাছে আছে। উনি দেখা শোনা করেন। তবে এখনো ভাগাভাগি না করায় এক্সাক্ট হিসাব বলতে পারছিনা। আনুমানিক আম্মুর ভাগে ৩ বিঘা মতো জমি পাবেন ইনশাআল্লাহ্। কিছু জমি বন্ধক রাখা আছে। আর যেগুলো হাতে আছে ওইগুলো থেকে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা আসে। বাগান, ভিটা জমি, পুকুর আছে। আমাদের বাড়িটা আম্মুর নিজস্ব। মামার বাড়িও আলাদা। নানু মারা যাওয়ার আগে আম্মুকে কিছু জমি লিখে দিয়েছিলেন, যদিও সেগুলোর দখল এখনো নেয়নি । পূর্বে নানুর অনেক সম্পদ থাকলেও অলসতা বসত সব বিক্রি করে , অসুস্থতার কারণে খরচ করে আপাতত অর্থনৈতিক মন্দায় চলছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে আম্মু আর নানি এখনও পরিপুর্ণ পর্দা সহ নন মাহরাম, মাহরাম মানেননা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি তাদের পরিবর্তন করার। আমি গত ১০ বছর থেকে পর্দা করি। পূর্বে হিজাব পরে মাস্ক পড়তাম। তবে এখন একদম পরিপুর্ণ পর্দা করছি ২ বছর থেকে। গত ২ বছরে কোনো নন মাহরাম পুরুষ আমাকে দেখেনি আলহামদুলিল্লাহ্। আমি টিউশন করাই, এছাড়াও জেনারেল থেকে পড়াশোনা করার কারনে বিভিন্ন গ্রুপ ভিত্তিক কাজ প্রভৃতির জন্য ছেলেদের সাথে কথা বলতে হয়। তবে মনের মধ্যে কোনরূপ বাজে ইচ্ছে আকাঙ্ক্ষা নেই। প্রয়োজন ব্যতীত আড্ডা দেওয়া ঘুরা ফিরা করিনা। তবে একটা বিষয় উল্লেখ্য, আমি টিউশন করে সংসারের খরচ চালাই, তাই কণ্ঠের পর্দা করা আপাতত সম্ভব হয়ে উঠেনি। ইচ্ছে আছে ভবিষ্যতের স্বামীর সহায়তায় এই স্বপ্ন পূরণ এর।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। আমি ২০১৪ সাল থেকে পড়ি যতদূর মনে পড়ে। তবে আমার স্পষ্টত মনে থাকা হিসেবে আগে কাযা হতো অনেক। ২০১৮-১৯ সাল নাগাদ থেকে নামায নিয়মিত পড়ি একদম। কাযা না করার চেষ্টা করি বিনা ওজরে। এখন বর্তমানে আমি বাসা থেকে রাজশাহীতে কলেজ করি তাই যোহরের নামাজ কাযা হয় । পরে কাযা নামায আদায় করে নিতে চেষ্টা করি । গোপন ইবাদত হিসেবে ৬ বছর থেকে নিয়মিত তাহাজ্জুত পড়ি, ডেইলি জিকির আজকার করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আগে শিখেছিলাম ছোটবেলায় তবে ভুলে গেছিলাম চর্চা না থাকায় তাই উসতাজা আপুর পরামর্শে পুনরায় এখন নতুন করে শিক্ষা নিচ্ছি, খুব শীঘ্রই শেষ হবে ইনশাআল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। কিন্তু চশমা পড়তে হয় দূরের জিনিস দেখতে। তবে মানসিক একটা ছোটো সমস্যা আছে, ওসিডি। মাইনর লেভেল এর। আসলে অপরিষ্কার অগোছালো কোনো কিছু দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। সব কিছু গুছানো আর পরিষ্কার না দেখলে মেজাজ হারিয়ে ফেলি। তবে আমি এটা এড়িয়ে চলার চেষ্টা করছি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন,(তাফসীর, হাদীস)- সফটকপি, হিজাব আমার পরিচয়.. প্রচণ্ড ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আযহারী, ত্বহা মুহাম্মদ আদনান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: আমার শাড়ি পড়তে, বাগান করতে, বই পড়তে, ডায়রি লিখতে, গল্প করতে, রান্না করতে, ফটোগ্রাফি করতে, টাইপোগ্রাফি করতে, লেখালেখি করতে, ঘুমাতে ভালো লাগে। পছন্দ- অপছন্দ: জনসমাগম খুব একটা ভালো লাগে না। নিরিবিলি পরিবেশ এ থেকে অভ্যস্ত। আমি বরাবরই ঘুরতে যেতে ইচ্ছুক কিন্তু কখনো যাওয়া হয়নি। মিথ্যে বলা একদমই পছন্দ করি না। যত তিক্ত সত্যই হোক আমার সেটাই ভালো লাগে। একটু শর্ট টেম্পার্ড কিন্তু সেইটা সর্বোচ্চ ৩০ সেকেন্ড। এইজন্যে কেও সিরিয়াসলি নেয়না। স্বপ্ন: ইচ্ছে আছে পড়াশোনা শেষ করে চাকরি করার তবে তা বিয়ের আগে অবধি। আমি চাই বিয়ের পরে পরিপূর্ন পর্দা মেনে চলতে। আমি জেনারেল থেকে পড়াশোনা করেছি, তাই কুরআন শিক্ষা, হিফজ, এছড়াও ইসলামিক প্রচুর জ্ঞান অর্জন করতে চাই। যদি স্বামী সহায়তা করে ভবিষ্যতে এই স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি গ্রাফিক্স ডিজাইন এর কাজ পারি। তাই পর্দা মেনে বাসায় থেকে ইনকাম করতে চাই। কারন আম্মুর আমি ছাড়া কেউ নেই। তাঁর দায়িত্ব সম্পূর্ণ আমারই। স্বামী সহায়তা করলে আমার জন্য তা সহজ হয়ে যাবে। স্বামীর অনুগত্যে থেকে তাঁর সন্তুষ্টিতে হালাল যেকোনো কিছু করতে রাজি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারন ঢিলেঢালা কালো বোরখা ও হাত পা মোজা সহ নিকাব পরি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ২ বছর। এর আগে বোরখা পড়তাম হিজাব পড়তাম মুখ এ মাস্ক পড়তাম। এখন হাত মোজা পা মোজা সহ নিকাব পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি। তবে জেনারেল থেকে পড়াশোনা করেছি তাই পরিপূর্ণ ভাবে সম্ভবপর হয়না। কিন্তু আড্ডা দেওয়া বিনা কারনে গল্প করা এইসব করিনা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আগে দেখতাম। আনুমানিক ৩ বছর থেকে দেখিনা। টুকটাক গুণ গুণ করে বেখেয়ালে গান গাই, আল্লাহ মাফ করুক। তবে হানি বানি কার্টুন আর ক্রাইম স্টোরি টেলিংভিডিও দেখি। বাজে কনটেন্ট এড়িয়ে চলার চেষ্টা করি। অবসরে রিলস্ দেখি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি পড়াশোনার পাশাপাশি টিউশন করাই। আমি বাসাতেই টিউশন করি। 4 টা ব্যাচ পড়াই, আনুমানিক ৩৫-৪০ জন স্টুডেন্ট থাকে। এর আগে একটা মাদ্রাসাতে ক্লাস নিতাম অস্থায়ী ভাবে। ফ্রিল্যান্সিং হিসেবে গ্রাফিক্স ডিজাইন এ টুকটাক প্রজেক্ট নিই।
মাসিক আয় 10k-20k
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দীন কে পূর্ণতা দিতে এবং নিজের নফসের হেফাজত করতে একজন উত্তম জীবনসঙ্গী খুঁজছি। এই উদ্যেশ্যে স্রষ্টার সন্তুষ্টির আশায় বিয়ে করতে চাই। একা একা এই সংগ্রামের জীবনে আর পেরে উঠছিনা। মানসিক ভাবে বিপর্যস্ত লাগে। একজন সাপোর্টিভ কেউ থাকলে জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ্। বিয়ে বলতে আমি মনে করি একটা পবিত্র বন্ধন। দুইজনের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক এবং পারিপার্শ্বিক সম্পর্ক গড়ে উঠে। একজন দীনদার জীবন সঙ্গী জান্নাতের পথে সঙ্গী হবে ।ইনশাআল্লাহ্।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫'৭"-৫'১০"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম অনার্স/ডিগ্রী/মাস্টার্স (সমমান) পাস
জেলা রাজশাহী বিভাগ ( তবে কুফু মিলিয়ে ভেবে দেখা যেতে পারে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল উপার্জন হলে আলহামদুলিল্লাহ। আমার বেশি চাওয়া পাওয়া নেই। আমিই বরাবর অল্পে সন্তুষ্ট। আল্লাহ তায়ালা যেন এরকমই রাখেন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত। তবে সর্বদাই হালাল উপার্জন হতে হবে। আমি অর্থনৈতিক ব্যাপারে কষ্ট করেই জীবনযাপন করছি, তবে এতে আফসোস নেই। আর তেমন চাওয়া পাওয়াও নেই। রিজিকের মালিক আল্লাহ। সব তাঁর ওপরেই অর্পণ করে আমি নিশ্চিন্ত। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাঁর কৃপায়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে আল্লাহ তায়ালা যা নির্ধারণ করেছেন তাতেই সন্তুষ্ট। তবে ব্যক্তিগত পছন্দ হিসেবে ছেলেকে দ্বীন্দার হতে হবে। নামায পড়তে হবে নিয়মিত। কুরআন সুন্নাহ মেনে চলতে হবে। নূন্যতম ইসলামিক জ্ঞান সম্পন্ন হতে হবে। পরহেজগার, গাইরতবান, দীনদার হতে হবে। কোনো বাজে অভ্যাস থাকা যাবে না। সুন্নত হিসেবে দাড়ি থাকতে হবে মানানসই। পোশাক আশাক মার্জিত হতে হবে। উগ্র মেজাজি, বাজে অভ্যাস, অশ্লিল ভাষী, নেশাখোর, অহংকারী সব রকম বাজে অভ্যাস বর্জিত হতে হবে। হারাম সম্পর্কে লিপ্ত থাকা যাবে না। যেহেতু আমি নিজের হেফাজত করেছি এমনটাই প্রত্যাশা। আর যদিও করে থাকেন তাহলে তো কিছু করার নেই। খাস নিয়তে তওবা করে ভবিষ্যতে আর কিছু না করলেই হলো সর্বদা সৎ, নিষ্ঠাবান, মিষ্টভাষী, প্রকৃত দীনদার এবং সর্বোপরি বিশ্বস্ত হতে হবে। এক কথায় আমার শান্তির ঠাঁই হলেই হলো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাগমারা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5426

বয়স
29 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8155

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12010

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7643

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5905

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11802

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাগমারা, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন