Profile

বায়োডাটা নং : 11271

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: থানা: মোগলাবাজার, এলাকার নাম পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: থানা: মোগলাবাজার, এলাকার নাম পরে জানানো হবে।
কোথায় বড় হয়েছেন? সিলেটেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রহঃ মাদ্রাসা সিলেট।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমাদের স্হানীয় বাজারে ব্যাবসা করতেন, বর্তমানে আমাদের কিছু ফসলী জমি আছে সেগুলো দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ভাইয়েরা আমার ছোট। ১ম জন কানাডায় বসবাস করেন, ওয়ার্ক পারমিটে আছেন। অবিবাহিত ২য় জন হিফয সমাপ্ত করে, মাওলানা লাইনে অধ্যায়নরত। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বোন ২ জন উভয়েই আলেমা। অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা ৭ জন। ১ম জন সৌদি আরব ছিলেন এখন ব্যাবসা করেন। ২য় জন পরিবার সহ UK বসবাস করছেন। ৩য় জন মাদ্রাসার মুহাদ্দিস। ৪র্থ জন রাজমিস্ত্রীর কাজ করেন। ৫ম কৃষি কাজ করেন। ২ জন মারা গেছেন। মামা ৪ জন। ১ জন পরিবার সহ ইউকে থাকেন। ১ দেশে আছেন। ২ জন মারা গেছেন। প্রত্যেক মামার ছেলে-মেয়েরা ইউকেতে থাকেন। প্রত্যেকের ব্যাবসা আছে UK তে সবাই প্রতিস্ঠিত আলহামদুলিল্লাহ। খালা ৩ জন ১ জন পরিবার সহ আমেরিকা থাকেন। ২ জন দেশে আছেন। প্রত্যেক খালার ছেলে মেয়েরা ইউকে,আমেরিকায় বসবাস করছেন। ফুফু ২ জন ১ম ফুফুর স্বামী হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ২য় ফুফুর স্বামী মাদ্রাসার প্রিন্সিপাল।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা আমাদের নিজস্ব বাড়িতে বসবাস করছি। আমি এবং আমার ভাই মিলে পরিবারের সব কার্যক্রম পরিচালনা করি। পরিবারের নিজস্ব কিছু ফসলী জমি রয়েছে, যেগুলো থেকে ভালো ফসল উৎপাদন হয়, এ কারণে কখনো আমাদের চাল কিনে খেতে হয়নি। আলহামদুলিল্লাহ। সত্যিই বলতে গেলে, আমাদের জীবন আল্লাহর রহমতে সমৃদ্ধ ও প্রশান্তিপূর্ণ, আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার সম্পূর্ণ দ্বীনি পরিবেশে পরিচালিত। আলহামদুলিল্লাহ। এখানে মাহরাম ও নন-মাহরামের সম্পর্কের সব নিয়ম সুশৃঙ্খলভাবে মেনে চলা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। বালেগ হওয়ার আগে থেকেই
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি। আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আস্তানা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. সিরাত বিশ্বকোষ ২.বেলা ফুরাবার আগে ৩. বিশ্ব নবীর রাস্ট্র দর্শন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. সায়্যিদ আল্লামা আরশাদ মাদানি হাফিঃ ২. জাস্টিস মুফতি তাকি উসমানী হাফিঃ ৩. হাসান জামিল হাফিঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনে কিছু বিষয় আছে যেগুলো আমাকে আনন্দ দেয়, অনুপ্রেরণা জোগায় এবং নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আমার শখের মধ্যে সবচেয়ে প্রিয় হলো পড়া ও লেখা। ফাঁকা সময় পেলেই বই পড়তে ভালো লাগে — বিশেষ করে ইসলামি সাহিত্য, ইতিহাস, ও আত্মউন্নয়নমূলক বই। এছাড়া প্রকৃতি দেখা, শান্ত পরিবেশে হাঁটা, এবং কুরআন তিলাওয়াত করা আমার মনে প্রশান্তি আনে। আমার স্বভাব আল্লাহ তায়ালা নরম ও সহানুভূতিশীল করেছেন। আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি — কাউকে সহায়তা করতে পারলে অন্তরে এক ধরনের গভীর তৃপ্তি ও ভালো লাগা কাজ করে। আমি বিশ্বাস করি, ছোট ছোট সৎকাজও মানুষের জীবনে আলোর সঞ্চার ঘটাতে পারে। আমি সাদামাটা ও পরিপাটি জীবনযাপন পছন্দ করি। অতিরিক্ত জাঁকজমক বা কৃত্রিমতা আমার ভালো লাগে না। মানুষের সততা, নম্রতা, পরিশ্রমী মনোভাব ও আল্লাহভীতি আমাকে আকর্ষণ করে। অপরদিকে অহংকার, মিথ্যা ও অন্যের প্রতি অবহেলা আমার অপছন্দ। রুচির দিক থেকে আমি পরিমিত ও পরিশীলিত জীবনধারা পছন্দ করি। পোশাকে সরলতা, আচরণে ভদ্রতা ও কথায় শালীনতা — এই গুণগুলো আমি জীবনে ধারণ করার চেষ্টা করি। আমি ঘুরতে ভালোবাসি। নতুন জায়গা দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং ভিন্ন সংস্কৃতি জানার প্রতি আমার আগ্রহ প্রবল। এছাড়া মজাদার খাবারের প্রতি আমার আলাদা টান আছে — যত দূরেরই হোক না কেন, ভালো কিছু খাওয়ার সুযোগ পেলে আমি সেটি টেস্ট করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দীন ও দুনিয়ার ভারসাম্য রেখে চলা, এবং মানুষের উপকারে আসা। আমার দ্বিতীয় স্বপ্ন হলো – প্রিয় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে রবের কাবা শরীফ যিয়ারত করা। আর তৃতীয় ইচ্ছা হলো – সহধর্মিণীসহ বিদেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, যেখানে একটি শান্ত, দ্বীনদার ও সুখী পরিবার গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সব সময়ই জুব্বা, পায়জামা, টুপি পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে। বুঝ হওয়ার পর থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি।
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ সিলেট শহরের একটি মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছি, পাশাপাশি একটি মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষাদান করছি।
মাসিক আয় ২৫,০০০ হাজার প্লাস
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমি মনে করি, শিক্ষা কখনো বাধা নয়; বরং এটি একটি আলোকিত জীবনের চাবিকাঠি। তাই যদি আমার স্ত্রী দ্বীনি সীমার মধ্যে থেকে পড়াশোনা চালিয়ে যেতে চান, আমি অবশ্যই তাকে উৎসাহ দেবো ও সহায়তা করবো। আমার বিশ্বাস, একজন শিক্ষিত স্ত্রী শুধু নিজের জীবনকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজকেও আলোর পথে নিয়ে যেতে পারেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? বিয়ের পর স্ত্রী চাইলে কর্মজীবনে অংশ নিতে পারেন; তবে সব সিদ্ধান্তে পারস্পরিক পরামর্শ ও সমঝোতা গুরুত্বপূর্ন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? শহরে অথবা বাড়িতে উনি যেখানে থাকতে স্বাচ্ছন্দ্যে বোধ করবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিয়েতে যৌতুক, অতিরিক্ত অর্থ বা উপহার আশা করি না; এমনকি আমি কোনো খরচ করাতে চাই না, সবকিছু সুন্নাত তরিকায় সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। পারস্পরিক সম্মান ও আল্লাহর বরকতের উপর বিশ্বাস রেখে জীবন গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং জীবনে দ্বীন ও দুনিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য। আমি চাই একজন সহধর্মিণী পেয়ে তার সঙ্গে মিলেমিশে দ্বীনি ও পারিবারিক জীবন গড়ে তোলা, একে অপরকে সাহায্য করা এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। আমার ধারণা অনুযায়ী বিয়ে হলো সুখ-দুঃখ, দায়িত্ব ও দোয়ার মিলনস্থল, যেখানে দুইজন একে অপরকে সহায়তা, সম্মান ও ভালোবাসা দিয়ে জীবন চালিয়ে যায়। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটি আধ্যাত্মিক ও দ্বীনি দায়িত্বের অংশ, যেখানে দুজন মিলেমিশে আল্লাহর নির্দেশ অনুযায়ী সুখী, সমৃদ্ধ ও শান্ত জীবন গড়ে তোলা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫' ফুট থেকে 5' 7" পর্যন্ত
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মিনিমাম HSC।
জেলা সিলেট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা Student
অর্থনৈতিক অবস্থা মধ্যবিও
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি চাই আমার জীবনসঙ্গী হোক দ্বীনি সচেতন, নরম হৃদয়, নম্র ও সহানুভূতিশীল, যিনি পরিবার ও সমাজের কল্যাণে আগ্রহী। মাদ্রাসা লাইন বা জেনারেল লাইন — কোনোটাই সমস্যা নয়, তবে দ্বীনদ্বারিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, সংসারের আসল সৌন্দর্য ব্যাকগ্রাউন্ডে নয়, বরং পরস্পরের বোঝাপড়া, ভালোবাসা আর আল্লাহর জন্য একসাথে চলার মাঝে। যেহেতু আমি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছি, তাই এমন জীবনসঙ্গী থাকলে বিশেষ সুবিধা হবে যিনি আন্তর্জাতিক পড়াশোনা বা বিদেশি ব্যবস্থাপনায় প্রস্তুত, তবে এর বাইরে সবকিছু আল্লাহর হাওলায়। আশা করি, আমরা একসাথে সুস্থ, সহযোগিতাপূর্ণ ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারব, যেখানে পরস্পরের ভালো-মন্দ বোঝার চেষ্টা, একে অপরকে উৎসাহ দেওয়া এবং দ্বীনি ও পারিবারিক দায়িত্ব পালন সহজ হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দক্ষিণ সুরমা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6189

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10701

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8036

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2231

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুরমা, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন