Profile

বায়োডাটা নং : 1127

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৭ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: এলাকার নাম পরে জানানো হবে ইনশাআল্লাহ
বর্তমান ঠিকানা শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: এলাকার নাম পরে জানানো হবে ইনশাআল্লাহ
কোথায় বড় হয়েছেন? আব্বুর চাকরির সূত্রে একদম ছোটবেলায় রাজশাহী ছিলাম। তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। বেশিরভাগ সময় আমি গ্রামেই থেকেছি। অতএব, আলহামদুলিল্লাহ আমি গ্রামেই বড় হয়েছি।।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? English
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Islamic University, Kushtia
পাসের সন 2026
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি চাকরিজীবী (BA)। বর্ডার গার্ড বাংলাদেশ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য স্নাতক চলমান। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
চাচা মামাদের পেশা চাচা নাই। মামা প্রবাসে থাকেন। (BA)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,গ্রামে আমাদের পর্যাপ্ত জমি জমা আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পরিবারে দ্বীনের প্রতি সম্মান ও আগ্রহ আছে। নামাজ, রোজা ও ইসলামি বিধান মেনে চলার চেষ্টা করা হয়। ঘরে ইসলামি পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন সবাই। মোটামুটি মাহরাম, নন-মাহরাম মেনে চলেন। বাসার বাইরে গেলে পর্দা করেন। আমি ও আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুবই সাধারণ ভাবে জীবনযাপন করি। বর্তমান দুনিয়ার নিত্যনতুন ফ্যাশন ও লাইফস্টাইলের সঙ্গে আমরা খুব বেশি পরিচিত না। বরং অনেক কিছু থেকেই ইচ্ছাকৃতভাবে দূরে থাকি। আধুনিক/বিলাসবহুল জীবনযাপন করার সামর্থ্য বা সুযোগ থাকলেও মধ্যমপন্থা অবলম্বন করে চলার চেষ্টা করি। তাই বলে কৃপণতা করি না। কারণ আল্লাহ বলেছেন,"নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।" (সূরা আল-ইসরা, ১৭:২৭) দুনিয়া অস্থায়ী। আজকে যে জিনিস নিয়ে এত গর্ব, এত প্রতিযোগিতা একসময় তার কিছুই আমাদের সাথে থাকবে না। থাকবে শুধু আমাদের আমল। এই দুনিয়াটা একটি পরীক্ষা ক্ষেত্র। It is not a bed a Roses. তাই দুনিয়াকে সঠিকভাবে কাজে লাগিয়ে আখিরাতের সাফল্য অর্জনের দিকে ফোকাস করা প্রয়োজন ইং শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ। কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ।আরো ভালো করার জন্যে শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শরীয়ত সম্মত।এটা আখিরাতের কথা স্মরণ করায়। কিন্তু মাজারকে কেন্দ্র করে যেসব কুসংস্কার সমাজে গড়ে উঠেছে তা সম্পূর্ণ আল্লাহর সাথে শিরক করার সমান।মাজারের কাছে কিছু চাওয়া, সিজদা করা কিংবা মাথা নত করা এগুলো শিরক বা বিদাআত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল কুরআন, আর রাহীকুল মাখতুম, আত তিব্বুন নববী, তাসাউফ ও আত্মশুদ্ধি, ফয়জুল কালাম,প্যারাডক্সিক্যাল সাজিদ, প্যারাডক্সিক্যাল সাজিদ টু,এক নজরে কুরআন এছাড়াও আরো অনেক ইসলামিক বই পড়েছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমার প্রিয় অনেক আলেম আছেন। এটা বলা মুশকিল যে কে সবচেয়ে বেশি পছন্দের। উনারা একেকজন এক এক গুনে গুণান্বিত। আমার প্রিয় আলেমদের মধ্যে অন্যতম -খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লামা তাকি উসমানী, মাওলানা তারিক জামিল, ডক্টর জাকির নায়েক, মুফতি মেনক, মাওলানা তারেক মাসুদ, মিজানুর রহমান আজহারী, শাইখ আহমাদুল্লাহ, নোমান আলী খান,শায়খ আসিম আল হাকিম এবং আরো অনেকই আছেন।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করি। কুরআন ও হাদীস অনুযায়ী চলার চেষ্টা করি। যদিও শয়তানের প্ররোচনায় ও নফসের ধোঁকায় পড়ে গাফেল হয়ে যাই, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে ফেলি। ঈমান আমলের উত্থান পতন চলতে থাকে (আল্লাহুমাগফিরলি)। তবুও দ্বীনকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। ইসলামিক বই পড়া, নিজের একটা ব্যক্তিগত পাঠাগার তৈরি করার ইচ্ছা আছে। ইসলামিক লেকচার, কুরআন তিলাওয়াত শুনতে পছন্দ করি। সাথে নিজেও তারতিলের সাথে তিলাওয়াত করতে পছন্দ করি। কুরআনের আয়াত নিয়ে ভাবা উচিত সবার। তবে এটা পছন্দের আমার। রান্না করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা এগুলো মৌলিক কাজ হলেও এগুলো সুন্দর করে করতে পছন্দ করি। অবসর সময়ে দ্বীনি মজলিসে বসতে পছন্দ করি। দ্বীনি সার্কেল মেইনটেইন করার চেষ্টা করি। সব সময় পর্দায় থাকতে পছন্দ করি, বিশেষ করে ঘরে থাকতেই পছন্দ করি। সাধারণত নিজেকে নিয়েই বেশি ভাবা উচিত তবুও দ্বীনের ব্যাপারে নিজের উদাসীনতা ও অন্যদের উদাসীনতা আমাকে প্রচন্ড রকম কষ্ট দেয়। আমি নিজে ভালো কিছু করতে পারলে বা জানলে আমি চাই এটা আমার কাছের মানুষরাও জানুক বা করুক। আমি চাই না, আমার দ্বারা কারো সামান্য কিছু ক্ষতি হোক। এটাকে খুবই ভয় পাই। মানুষের সাথে কথা বললেই যেনো পাপ বেশি হয় তাই একটু কথা কম বলার চেষ্টা করি। মিশুক নই এমন না আবার। আল্লাহ তায়ালা যখন আমাকে অন্য কারো খুশির ওয়াসিলা বানান, তখন আমার সবচেয়ে বেশি খুশি লাগে। মানে অন্য রকম শান্তি লাগে। অতিরিক্ত খরচ খুবই অপছন্দের তবে কাউকে সাহায্য করতে পারলে ভালো লাগে। হারামকাজ গুলো অপছন্দ সুদ, ঘুষ, জুলুম, হারাম ইনকাম একদমই পছন্দ না। আমি যেহেতু দ্বীনি পরিবেশ পাইনি তাই দ্বীনি পরিবেশ গড়ার স্বপ্ন দেখি। আমার হালাল জীবনসঙ্গীর জন্য সারা জীবন নিজেকে পবিত্র রেখেছি। একজন নেককার জীবনসঙ্গী পৃথিবীতে এক টুকরো জান্নাতের মতো। আমার কাছে বিয়ে মানে সারা জীবন তথা মৃত্যু পর্যন্ত আহালকে সাথে নিয়ে চলার অঙ্গীকার। নিজেকে সূরা আহযাবের ৩৩ নাম্বার আয়াতের মতো গড়ে তোলার চেষ্টা করছি এবং জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই আশা করছি। যার উদ্দেশ্যই হবে জান্নাত, দুনিয়া নয়। ইসলামিক পরিবার গঠনের স্বপ্ন দেখি। আহালের প্রতি সর্বোচ্চ অনুগত হতে চাই।ইং শা আল্লাহ প্রিয় নবী (সা:)-এর দেশে যাওয়ার এবং আল্লাহর ঘর তাওয়াফ করার স্বপ্ন দেখি। সুন্নাহ সম্মত বিয়ে করার ইচ্ছা আছে। আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো জীবনের প্রতিটি ধাপ দ্বীনের আলোতে সাজানো। নিয়মিত দ্বীনী ইলম অর্জন করতে চাই। আলিম কোর্স সম্পন্ন করে কুরআন হিফয করার স্বপ্ন রাখি ইং শা আল্লাহ। যাতে কুরআন আমার জীবন ও হৃদয়ের অংশ হয়ে যায়। ভবিষ্যতে একটি পরিপূর্ণ দ্বীনী পরিবার গড়ে তুলতে চাই, যেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে মূল উদ্দেশ্য। বাবার বাড়ির ও শ্বশুর বাড়ির পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি ইং শা আল্লাহ। সন্তানদের এমনভাবে লালন-পালন করতে চাই যেন তারা দ্বীনদার, চরিত্রবান ও উম্মাহর জন্য উপকারী মানুষ হিসেবে বড় হয় এবং তাদের মাধ্যমে যেন দ্বীন ইসলাম সমাজে ছড়িয়ে পড়ে ইং শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, বাসার বাইরে গেলে কালো বোরখা, নিকাব সহ লং হিজাব এবং হাতের ও পায়ের মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ, আমি একদম ছোটবেলা থেকেই শালীনভাবে চলাফেরা করি। ছোট থেকেই ফ্রি মিক্সিং এড়িয়ে চলি। কলেজ লাইফ থেকে বোরখা ও হিজাব পরি। এরপর ভার্সিটি লাইফের শুরু থেকেই (২০২২ সাল থেকে) আলহামদুলিল্লাহ পরিপূর্ণ (নিকাবসহ) পর্দা করি। ২০২০ ও ২০২১ সালে করোনার জন্য বাইরে তেমন কোথাও যেতাম না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, মাহরাম/নন-মাহরাম মেনে চলি। অপ্রয়োজনে নন-মাহরমের সাথে একটি কথাও বলি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, দেখি না, শুনিও না। মিউজিক যুক্ত ইসলামিক নাশীদও শুনি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ত্বলিবাহ
মাসিক আয় মাসিক আয় করার প্রয়োজন পড়ে না। করার সুযোগ থাকলেও করি না।আলহামদুলিল্লাহ, আব্বুর উপার্জনে আমাদের সকলের প্রয়োজন মিটে যায় ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সম্পর্কে ধারণা বলতে অন্যান্য রিযিকের মতো বিয়েও একটি রিযিক যা আল্লাহ তায়ালা উপযুক্ত সময়ই দিবেন ইং শা আল্লাহ। বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূরণ করতে চাই। নিজেকে ফেতনা থেকে বাঁচাতে চাই। সাথে চাই আমার মাধ্যমে কয়েকজন মুজাহিদ তৈরি হয়ে উঠুক এই উম্মাহর জন্য এবং গড়ে উঠুক মুজাহিদ গড়িয়ে তোলার কারিগর। আল্লাহ তায়ালা যেন আমাকে আফিয়াতের সাথে কবুল করেন। আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৬"-৫'৯"
গাত্রবর্ন শ্যামলা, ফর্সা
পেশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী(BBA/MBA /B.sc / M.sc)/ বিএসসি ইঞ্জিনিয়ার
জেলা খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ফরিদপুর হলে মুনাসিব হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক যেকোনো হালাল ইনকামের ব্যবসা/চাকরি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন মানুষ চাই যিনি সত্যিকার অর্থেই একজন দ্বীনদার মানুষ হবেন কোন লেবাসধারী নন। যার ফরজ পরিমাণ ইলম আছে। সাথে ইলম অর্জনে আগ্রহী, ঈমান আমলের দিক থেকে আমার চেয়ে অগ্রগামী, অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন এবং সহিহভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন বা চেষ্টা করছেন। হালাল হারাম, তাগুত,কুফর,শিরক, বিদায়াত সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন। নন-মাহরাম থেকে আমাকে হেফাজত করবেন ইং শা আল্লাহ। সাথে নিজেও দৃষ্টির হেফাজত করবেন। মা, স্ত্রী, আত্মীয় সবার হক সম্পর্কে জ্ঞান রাখবেন। স্ত্রী যদি কখনো দ্বীন পালনে দুর্বল হয়ে পরে তাহলে তাকে আখিরাত ও দুনিয়ার পার্থক্য বুঝাতে হবে। ইলম অর্জনে সহযোগিতা করতে হবে এবং নিজেকেও ইলম অর্জনে আগ্রহী হতে হবে। জীবনে যা কিছু হয়ে যাক না কেন কখনো হারামের পথে যাওয়া যাবে না,যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। সকল কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। হট্টকারী ও বদমেজাজি মানুষের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ্ চাই। চিন্তাশীল ও স্থির মেজাজের মানুষ পছন্দ করি। আল্লাহর কাছে একজন উত্তম চরিত্রের, তাকওয়াবান, ইলম ও আমলওয়ালা,কর্মঠ ও পরিশ্রমী,গাইরতওয়ালা জীবন জীবনসঙ্গী চাই। ব্যক্তিত্ববান এবং আমার পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল হবেন। আমি বই পড়তে অনেক বেশি পছন্দ করি সাথে সংগ্রহ করতেও। তাই বই পড়েন বা পড়তে পছন্দ করেন এমন কাউকে আশা করছি। **আরো একটা গুরুত্বপুর্ন বিষয় যে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হওয়া যাবে না। অহেতুক স্ক্রলিং করা যাবে না। সময়ের গুরুত্ব বুঝতে হবে। আর অবশ্যই পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। এমনকি অহেতুক ছবি তোলা ও আপলোড করাও অপছন্দের। আর সকল মাযহাব কে সম্মান করেন এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি করবেন না। একজন সাহসী মুসলিম হবেন। যিনি ইসলামের জন্য ত্যাগ করার মানসিকতা রাখেন। সব শেষে যদি বায়ো পছন্দ হয় তবে ইস্তেখারা করবেন ইং শা আল্লাহ।***বাহ্যিক সৌন্দর্য আর উচ্চবিত্ত পরিবার যাদের প্রত্যাশা দয়া করে যোগাযোগ করা থেকে বিরত থাকবেন আফওয়ান***।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শৈলকুপা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7569

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8466

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8275

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6591

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11968

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5973

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন