| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার পছন্দঃ আল্লাহর সাথে মন খুলে কথা বলা সবক্ষেত্রেই দোয়া করা আমার পছন্দের খুব পছন্দের, আরো পছন্দ কোরআন তেলোয়াত করা, কোরআন তেলাওয়াত,বয়ান, গজল নাত ইত্যাদি শোনা, লেখালেখি করা আলহামদুলিল্লাহ আমি ভালো লিখতে পারি। লেখালেখি আমার অনেক পছন্দের যেমনঃ কবিতা,গজল ইত্যাদি তবে গজল ই বেশি লেখা হয়। যে কোন বিষয় নিয়ে লিখতে পারি আলহাদুলিল্লাহ। আমার অনেক গজল লিখা হইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে অনেক ভালো লাগে। আমার মাদরাসায়, পরিচিত অনেকেই আমার লেখার অনেক অনেক সুনাম করছে আলহামদুলিল্লাহ, সবাই আমার এই প্রতিভা কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে, আমার স্বপ্ন আমার লেখা গুলো প্রকাশিত হক। অনেকেই বলছে বই লিখার জন্য, বই লিখার ও অনেক ইচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ ও কবুল করুক। আমার লিখার অংশ থেকে ছোট্ট একটি লাইন শেয়ার করলাম : আমি বন্ধুরুপে রব কে পাই মনের কথা বলাতে, আমি দোয়া কবুলের আশায় রবো সবর স্বলাতে🤲 " আমি জীবন জুড়ে জানা অজানা গুনাহের বাবদে, সঙ্গী করে নিলাম ইস্তেফার দুরুদ কে। আমার আরো একটি লিখার খন্ডিত কিছু অংশ শেয়ার করলাম: "অর্ধেক দ্বীন" বিষন্নতায় ঘিরে শূণ্যতায় ভরে আছে হৃদয় গহীন, ওগো রাব্বে কারীম, পূর্ণতায় জুরে দাও জীবনের অর্ধেক দ্বীন। আমি করেছি দোয়া আশা রেখেছি বুকে, তাকিয়ে আছি তোমার রহমতের দিকে। কেউ না বুঝুক প্রভূ তুমি তো বুঝো, কেউ না জানুক প্রভূ তো জানো, জীবনের এ কঠিন সত্য, আমি চাই না প্রভূ দ্বীনহীন আভিজাত্য। আমি এই দ্বীন কে পেতে শত ব্যাথা সয়েছি নিত্য, আমি করেছি ত্যাগ কত দ্বীনহীন আভিজাত্য। হয় যেনো সে দ্বীনের পথিক সুন্নতি বিনয়, হোক না দেরি আরো কিছুটা সময়, তবু জীবনে আসুক সঠিক প্রণয়। দ্বীনের আলোয় আলোকিত জ্ঞানী হৃদয়, শুধু চাই এমনি ভালো গুণ তার, খুব করে চাই রবের কাছে, হোক সে প্রকৃত দ্বীনদার। আমি চাই আমার জীবনসঙ্গীর সাপোর্ট ও তার মাধ্যমে আমার লেখাগুলো পাবলিশ হোক। আমার কাছে বিনয়ী সুন্দর আচরণ অনেক প্রিয় ও দামী উপহার। বিনয়ী হয়ে থাকতে পছন্দ করি, মানুষ কে সাহায্য করতে পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করি। অনেকেই বলে আমি মানুষ কে ভালো মোটিভেট করতে পারি। আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমার বৃদ্ধ মুরব্বিদের অনেক পছন্দ,তাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে। আমার অপছন্দগুলো যেমনঃ কাউকে কষ্ট দিয়ে কথা বলা টা আমার অনেক অপছন্দের। গীবত,পরনিন্দা, জুলুম,মিথ্যা বলা আমার অনেক অপছন্দের। আমার স্বপ্ন ভবিষ্যত প্রজন্ম কে ইনশাআল্লাহ দ্বীনের জ্ঞানে বড় করা,দুনিয়ার জীবনে নেককার সন্তান রেখে যাওয়া। একজন আদর্শ মা হওয়ার স্বপ্ন। রাব্বে কারীম কবুল করুক আমীন। আমার স্বপ্ন নবীর দেশে যাওয়ার হজ্জ করার। আমার স্বপ্ন একটা আমলী জিন্দেগী পার করার। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন রাব্বে কারীম এর দিদার দেখার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক আমীন। আমার জীবনের লক্ষ্য জান্নাত।
|