Profile

বায়োডাটা নং : 11118

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪২ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ফান্দাউক
বর্তমান ঠিকানা নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ফান্দাউক
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী।চাউলের ব্যবসা করেন। মাঝে মাঝে অন্য খাতেও কিছু ইনভেস্ট করেন। গত দু'বছর গরু বাজার ডাকে শেয়ার ছিলেন। ৬/৭ বছর পাড়ার একটি মসজিদের সভাপতি ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য পড়াশোনা ডিগ্রি ১ম বর্ষ পর্যন্ত। অবিবাহিত। আল্লাহ যদি কবুল করেন, গ্রীস যাওয়ার প্রসেস চলছে
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পড়াশোনা নবম শ্রেণি পর্যন্ত। ডিভোর্সড। কোনো পেশায় নেই। বর্তমানে আমাদের পরিবার সামলান।
চাচা মামাদের পেশা চাচা ১জন। ইউরোপ(গ্রীস) প্রবাসী। মামা ৩জন। ১ম জন-পশু চিকিৎসক, নিজের ফার্মেসী আছে। উনি পরিবারসহ শহরে বসবাস করেন। ২য় জন-ব্যবসায়ী ৩য় জন-নিজের ফার্মেসী, বাড়িতে খামার এবং ছোটখাটো একটি মাদ্রাসা আছে। বেশ কয়েক বছর মেম্বার ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসত বাড়ি এবং নিজেদের জমি আছে আলহামদুলিল্লাহ। সামাজিকভাবে সম্মানিত। দাদার আমলে আরো ভালো ছিল।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। পরিপূর্নভাবে ইসলাম প্র্যাক্টিস করা হয় না। বোনও গায়রে মাহরাম মেনে চলেন। আমার কাজিনদের সামনে না যাওয়া/ভালো-মন্দ জিজ্ঞেস না করাকে একটু বাড়াবাড়ি মনে করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। নিয়মিত হয় দশম /একাদশ শ্রেণি থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? বিষাক্ত পোকা লেগে ডান হাতের আঙুলে(বিশেষ করে দু'টো আঙুলের মাথার কিছু অংশে) এলার্জির সমস্যা হয়ে গেছে।বর্তমানে ভালো আছি আলহামদুলিল্লাহ। এগুলোকে মূলত নিয়ন্ত্রণে রাখতে হয়। কিছু খাবার মেনে চলতে হয়।এছাড়া ডক্টর(ডার্মাটোলজি) ধূলোবালি এবং কাপড় ধোয়ার সাবান থেকে সাবধানে থাকতে বলেছেন। চোখে সামান্য সমস্যা হওয়াতে ডক্টর ৬ মাসের জন্য চশমা দিয়েছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার/পীর/মুরিদ অপছন্দ। আজকাল তো শির্ক ও বিদআতের আড্ডাখানা হচ্ছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, রাহে বেলায়াত,ধূলিমলিন উপহার রমাদান,ছলাত সম্পাদনের পদ্ধতি,আক্বিদাতুত তাওহীদ, আল্লাহর ভয়ে কাঁদা,বিয়েঃস্বপ্ন থেকে অষ্টপ্রহর ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.),শায়খ আহামাদুল্লাহ,আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমুখ।এছাড়া হক্কানী ওলামায়ে কেরাম।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে কিছু বিস্তারিত বলতে চাই। আমাদের রক্ষণশীল পরিবার। সেই জন্য কার্টেসী মেইনটেইন করে বড় হওয়া। যখন অজ্ঞতার মধ্যে ডুবে ছিলাম তখনও আর দশটা মেয়ের মতো ছিলাম না। ফি-মিক্সিং কিংবা হারাম রিলেশন থেকে দূরে ছিলাম(আমি নিজের মতোই কাউকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করি)। আল্লাহ তায়ালা আমাকে হেফাযতে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার রব আমার ফিতরাত হারিয়ে যেতে দেননি,বিশেষ অনুগ্রহ দান করেছেন আলহামদুলিল্লাহ। বড়দের দেখে সালাত শুরু করেছিলাম অষ্টম শ্রেণি থেকে, নিয়মিত হয় দশম/একাদশের দিকে। তবে আগের সালাত এবং জ্ঞান হওয়ার পরের সালাতের মধ্যে বিশাল পার্থক্য। পর্দার কোনো জ্ঞান না থাকলেও শালীন পোশাক পরা এবং মাথায় কাপড় দেওয়া হতো। লজ্জায় কাজিনদের সামনে যেতাম না। অল্প বয়স থেকেই পুরুষ মানুষ আকৃষ্ট হয় এমন কোনো কাজ করতাম না। কিছুটা ইন্ট্রোভার্ট টাইপ,কম কথা বলি।পছন্দের মানুষ হলে ভিন্ন কথা। মানুষের সাথে মিশতে ভালো লাগে। দাওয়াহ দেওয়া যায়। এছাড়া আমি ঘরকুনো মেয়ে। একা একা কোথাও যেতে পারি না। আসলে আমার লজ্জা লাগে,সাহসে কুলায় না। ঘরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এইসবের কারণে অনেকের কাছে আমি অসামাজিক,পাওা দেই না। বাইরের দুনিয়া সম্পর্কে অজ্ঞ ছিলাম,সোশাল মিডিয়ার সুবাধে কিছুটা চতুর-চালাক হয়েছি বলা যায়। এখন ফোন তেমন ইউজ করি না,অপছন্দ। সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করি।আমার আরও কিছু কাজ আছে পছন্দের যেমন-পরিপাটি থাকা,বেসিক স্কিনকেয়ার করা,হেলদি লাইফস্টাইল,নিজের পোশাক নিজে সেলাই করে পরা, গাছ লাগানো,বই পড়া,দান সদকা করা,কুরআন রিসাইটেশন সুন্দর করা ইত্যাদি। অপছন্দের কিছু কাজ যেমন-তর্ক/ঝগড়া,চোগলখোরি,গিবত,বিলাসিতা ইত্যাদি। যথেষ্ট মিতব্যয়ী বলা যায় আলহামদুলিল্লাহ। পড়াশোনা নিয়ে কিছু বলতে চাই। অনার্স ১ম বর্ষের মাঝামাঝি সময়ে বুঝতে পারি সহশিক্ষা হারাম। আল্লাহ তায়ালা নারীদের ঘরে থাকা ওয়াজিব করে দিয়েছেন। তখন থেকেই মূলত পড়াশোনাটা মন থেকে উঠে যায়। পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিয়েছি। ঠেলে ঠেলে ৩য় বর্ষ পর্যন্ত আসা। মে মাসে ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করিনি আলহামদুলিল্লাহ। চারপাশ থেকে তেমন কিছু শুনতে হয়নি(উল্লেখ্য পড়াশোনার জন্য আমি বিয়ে আটকে রেখেছি কিংবা পরিবার রেখেছে এমন ভাবার কোনো অবকাশ নেই। এই পর্যন্ত বেশ কয়েকটা সিরিয়াস প্রপোজালে আমিই বিপওি ঘটিয়েছি। কারণ পাএরা প্র্যাক্টেসিং ছিল না।)আমি মনে করি মুমিন নারীর ক্যারিয়ার মানেই স্বামী-সন্তান। আমি যেকোনো কিছুর বিনিময়ে জান্নাতে যেতে চাই,জান্নাতুল ফিরদাউসে ইন শা আল্লাহ। আমি চাই আমার দুনিয়ার জীবন সহজ হোক(ইন শা আল্লাহ)। একটি হাদিস আমার খুব পছন্দের। আমাদের রাসূল(স.) বলেছেন,"যে নারী চারটি কাজ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন"। সুবহানাল্লাহ! অবশ্যই বেদ্বীন জীবনসঙ্গীর তুলনায় মুওাকি/তাকওয়াবান জীবনসঙ্গীর আনুগত্য করা সহজ হবে বলে আমি মনে করি। পাশাপাশি বাকি তিনটাও উনার ওপর অনেকাংশে নির্ভর করছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি।চোখে চশমা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রায় ৫ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ কিছু স্টুডেন্ট পড়াই। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য কয়েকজনকে আরবি পড়াই। মাঝেমধ্যে সেলাই কাজের টুকটাক অর্ডার নিই।
মাসিক আয় প্রায় ৩০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার জীবন সহজ হওয়ার জন্য ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-31
উচ্চতা ৫'৪" থেকে
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা মাদ্রাসা /জেনারেল(অনার্স সমমান)
জেলা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষকতা,সরকারী চাকুরী কিংবা বেসরকারি,ব্যবসায়ী। অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিও। সামাজিকভাবে সম্মানিত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অন্তত ফরজ ইলম সম্পন্ন হতে হবে। সকল হালালকে হালাল এবং সকল হারামকে হারাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন। ৫ ওয়াক্ত সালাতই জামাআতে আদায় করেন। গায়রে মাহরাম(অনলাইন /অফলাইন) কঠোরভাবে মেনে চলেন। দৃষ্টির হেফাযত করেন। গায়রতওয়ালা/ব্যক্তিত্ববান। স্ত্রীর পর্দার ব্যাপারে সচেতন আছেন। আখলাক সুন্দর,উগ্রমেজাজী নই। কর্মঠ। দায়িত্বশীল। দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেন বেশি। অন্তরে যুহুদ আছে। বেশি সন্তান পছন্দ করেন। উম্মাহ নিয়ে চিন্তা করেন। (সালাফি আক্বিদার। কুরআন ও বিশুদ্ধ হাদিসকে প্রাধান্য দেন। মাযহাবী গোড়াঁমি অপছন্দ করেন। সকল আলেমদের সম্মান করেন। মধ্যমপন্থা অবলম্বন করেন।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাসিরনগর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5472

বয়স
29 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4754

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8483

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5031

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6987

বয়স
29 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8270

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন