Profile

বায়োডাটা নং : 1111

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শেরপুর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: গাড়িদহ, মাদ্রাসাপাড়া
বর্তমান ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কোথায় বড় হয়েছেন? সিরাজগঞ্জ সদর। বাবার চাকরি সুবাদে জন্ম থেকে এসএসসি পর্যন্ত সিরাজগঞ্জে ছিলাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিকস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী। কর্মজীবনের শুরুতে ব্রাকের হ্যাচারিতে চাকরি শুরু করেন এরপর মাইক্রোফাইনান্সে আসেন। চাকরি শেষের দিকে। সুদি প্রতিষ্ঠান হওয়ায় পরিপূর্ণ দ্বীনে ফেরার পর থেকে তাকে বারবার বোঝানো হয়েছে যেন চাকরি না করেন। অন্য কোনো ইনকাম সোর্স না থাকায় এটাই করে যাচ্ছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী, আগে বাসায় বসেই এলাকার মহিলাদের পোশাক বানাতেন, এখন আর অর্ডারের ভিত্তিতে বানান না, শুধু নিজের/আত্মীয়স্বজনের টা বানান
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার বড়। এসএসসি ২০১০, টেক্সটাইল ডিপ্লোমা(বেসরকারী), এরপর বিএসসি(নর্দান) কমপ্লিট করে এখন গাজিপুরে কর্মরত। বিবাহিত, এক সন্তানের বাবা।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা তিন চাচা, আমার বাবা ছোট। বড় চাচা রেলে কর্মরত ছিলেন, মেঝো চাচা ব্যাবসা এবং কৃষিকাজ করতেন, ছোট চাচা ঘড়ির দোকানী ছিলেন এরপর তেলের পাম্পে চাকরি করতেন। বিগত ৩ বছরে ৩ জন চাচাই মারা গেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমি বলতে বাবার চার শতক যায়গার উপর একটা বাড়ি যার অর্ধেক টিন শেড বাকি অর্ধেক এক তলা ছাদ করা। এছারা আর কোনো জমিজমা নেই। বাবার চাকরির বেতনেই পরিবারের সকল খরচ চলত, বর্তমানে বাবার পাশাপাশি বড়ভাই যথাসম্ভব কন্ট্রিবিউট করেন
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা, ভাই দাড়ি রাখেন। বাবা আগে রাখতেন না, এক বছর হলো রাখেন। দুইজন ই একদম ছেড়ে না দিয়ে এক মুষ্টি পরিমাণ রাখার চেষ্টা করে। মা পর্দানশীল তবে হাতমোজা পা মোজা পরেন না। পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়ার চেষ্টা করেন। মা'র আমলের পরিমান আরও বেশি। অনেক আগে থেকে তাহাজ্জুদে নিয়মিত ছিলেন, এখন বয়সের কারনে আগের মত পারেন না, (তাও হয়ত পড়েন, আমি হয়ত জানি না)। ভাবি বাহিরে পর্দা করলেও বাসায় তেমন পর্দা করেন না। তবে পূর্ণাঙ্গ শালিনতার সাথে চলাফেরা করেন। চাচীদের অবস্থাও এক। যদিও চাচীদের বাসা আলাদা তবে পাশাপাশি হওয়ায় আমাদের বাসার সাথে দেখাসাক্ষাত আসা-যাওয়া বেশি। সহজ কথায় জেনারেল পরিবার। তবে আহলিয়ার দ্বীন মেনে চলা কষ্ট হবে না বলে মনে করি। মা/চাচি রা যথেষ্ট বুঝদার এবং সাপোর্টিভ। পারিবারিক নর্ম হিসেবে হয়ত ভাইয়া এবং মামাদের সাথে কথা বলতে বা সামনে যেতে বলতে পারে তবে তা অবশ্যই পর্দার সাথে। মামী রা এভাবেই মেশেন/আপ্যায়ন করেন। পর্দা করেন তবে নন-মাহরাম আত্মীয় দের সামনে যান/কথা বলেন পর্দা করেই। এক্ষেত্রে আহলিয়ার ইখলাসের পূর্ণাঙ্গ সমর্থন আমার পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি, আমার পরিবার পরিজন ও এক্ষেত্রে কোনো জোরাজুরি করবে না ইনশাআল্লাহ। তাদের দ্বীনি বুঝে কমতি থাকতে পারে, আমি আশা করব আমার আহলিয়া তাদেরকে বুঝিয়ে বলতে পারবে। জেনারেল পরিবার যেহেতু, এটাই একটা দাওয়াত এর কাজ হতে পারে। আমি পর্দার পরিবেশ দিতে পারবো, তবে তাদেরকে বুঝানোর ক্ষেত্রে আমাকে সাহায্য করতে হবে। বিস্তারিত উল্লেখ করলাম কারন আমার পরিবার এবং বংশ একদমই জেনারেল। নানা মওলানা মানুষ হলেও দাদি বাড়ির আত্মীয় রা পুরোপুরি জেনারেল। এজন্য পরিপূর্ণ দ্বীন মানা একটু কষ্ট তবে সবাই যথেষ্ট সাপোর্টিভ। আচার আচরণে আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, স্কুলে পড়তে ছাড়া-ছাড়া পরেছি। পাঁচ ওয়াক্ত ধরেছি আবার ছেড়েছি। ২০১৯ থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত পড়ি যদিও বেশিরভাগই বাসায় পড়তাম। ২১-২২ থেকে নিয়মিত মসজিদে পড়ি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না বললেই চলে। ইমানি দুর্বলতায় মাঝেমাঝে ফজর কাজা হয় এবং জার্নি করলে ২/১ তবে তা খুবই কম। সব মিলিয়ে যদি হয় তাহলে সপ্তাহে ১/২ ওয়াক্ত, শুধু ফজর টাই
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। গতবছর ও ভালোভাবে পারতাম না। এখন যথেষ্ঠ আয়ত্বে এসেছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না তবে চশমা পড়তে হয়, পাওয়ার মাইনাস ১
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এককথায় বললে শিরক। কবর জিয়ারত, দ্বীন প্রচারে প্রাপ্য সম্মান/দোয়া করা ছাড়া বাকি যা অতিরিক্ত করা হয়
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিরাত(-রেইন ড্রপ্স, নবিয়ে রহমত, যেমন ছিলেন তিনি), মুহসিনীন, আরিফ আজাদ(-বেলা ফুরাবার আগে, নবী জীবনের গল্প, প্যারাডক্সিক্যাল সাজিদ-১, এবার ভিন্ন কিছু হোক), শামসুল আরেফিন শক্তি(-মিশন ইসলাম, মুমিনের ক্যারিয়ার ভাবনা), লস্ট ইসলামিক হিস্ট্রি, সানজাক ই উসমান, ইনকাম এন্ড মাইন্ডসেট, ইসলাম প্রতিষ্ঠা-ডঃ ইয়াদ কুনাইবি, শে'রঃ(মেহফিল এ ওয়াসিক, সময়ের সীমা পেরিয়ে)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আম্মারুল হক, মুফতী হারুন ইজহার, শায়খ আব্দুল কাইয়ুম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার সাধারণ স্বভাব চরিত্র সম্পর্কে মোটামুটি একটা ধারনা পেতে এই পার্সোনালি (INFJ) এর বিস্তারিত পড়লেই হয়ে যাবে। আমি অসাধারণ নই আবার খুব সাধারণ ও নই। নিজেকে খুব দ্বীনি বলে পরিচয় দেবো না, জেনারেল জাহিলিয়াত থেকে উঠে আসা এক দিক ফেরা পাখি হয়ত বলা যায়। লক্ষ করেছি ছোট থেকেই আমি খুব ভালো ফিতরত নিয়ে বড় হয়েছি যা এখনও আমার মধ্যে আছে। ছোটখাটো বিষয়ে মন খারাপ হয়, অন্যের কষ্ট দেখে মন খারাপ হয়, মানুষের কথায়/ব্যাবহারে সহজেই দুঃখ পাই। জাহিলিয়াতের মাঝে থাকলেও সকল বড় পাপ থেকে আল্লাহ আমাকে সর্বদা-ই হেফাজত করেছেন। ফ্রিমিক্সিং এর পরিবেশে পড়াশোনা করলেও অফলাইনে নারীদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতাম বা স্বভাবতই দূরে থাকতাম, কথা বলতে পারতাম না, ইচ্ছা করে তাকাতে বা তাকিয়ে থাকতে পারতাম না, লজ্জা অনেকবেশি ছিলো। যাইহোক, শখ বলতে আপাতত ঘুরাফিরার সামান্য শখ আছে, ছবি উঠানোর শখ আছে। সোশাল মিডিয়ায় মোটামুটি এক্টিভ থাকা হয়, আগে এই অভ্যাস আরও বেশি ছিলো, কমানোর চেষ্টা করছি, দোয়া চাই। রুচিবোধ - সোশাল মিডিয়ার কথা বিস্তারিত উল্লেখ করার উদ্দেশ্য হলো, আমি খুব ক্লাসি কেও না হলেও একদম গেয়ো ধরনের কেও ও না। গোটা জীবনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঘোরায় সোশাল মিডিয়া রুচির দিক দিয়ে আমি বেশ সেনসিটিভ। সোশালে স্পষ্ট লিখা, অহেতুক/ক্রিঞ্জ জিনিসপত্র শেয়ার/পোস্ট করা নিয়ে বেশ এলার্জি আছে আমার। বাংলা লিখা স্পষ্ট পছন্দ করি। English e bangla likhleo seta eirokom porishkar howa pochondo kori. পার্সোনালিটিতে ইন্ট্রোভার্ট তবে কথা বলতে ভালো লাগে। ক্যাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করায় বেশকিছু লিডারশিপ এক্টিভিটি তে থেকেছিলাম। এজন্য হাই স্কুলে শেষদিক থেকে কথা বলা টা বাড়তে শুরু করে। ভার্সিটি তে এসে তা আরও বাড়ে। দৈনন্দিন কাজে অনেক কথা বলতে হয়। তবে, বাহিরে এতো কথা বললেও নিকট আত্মীয় দের সাথে তেমন কথা বলতে পারি না। প্রচুর জড়তা কাজ করে। এটা হয়ত ছোট থেকে ইন্ট্রোভার্ট থাকার কারণে এমন। আমি কথা যেমন বেশি বলি, চুপ ও তেমন বেশি থাকি। কথা বলার সঠিক প্রেক্ষাপট এবং মানুষ পেলে তবেই কথা বলি। স্বপ্ন খুবই সিমিত। রবের সন্তুষ্টি, পরিবারের সাথে ছোটখাটো ছিমছাম একটা সংসার, আহলিয়ার ভালোবাসা। আমি উচ্চাকাঙ্খী নই একদম মিনিমালিস্ট ও না। দুনিয়া নিয়ে স্পেসিফিক কোনো স্বপ্ন দেখতে পারি না। কোথায় যেন বাধা পরে যাই। ইচ্ছা আছে দ্বীনি একটা এনভায়রনমেন্টে নিজের ক্যারিয়ার সেট করা, (দোয়া চাই) এমন যদি কোনো সুযোগ আল্লাহ যেন যার মাধ্যমে তার দ্বীনের খেদমতে আসতে পারি, তবে সেটাই আমার স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? 22 এড় শেষ দিক থেকে এক কালার/রেডিমেড/বানানো পাঞ্জাবী, সাদা পায়জামা/কালো ট্রাউজার্স। নিয়মিত টুপি পড়ার অভ্যাস নেই। বাবরি রাখায় এখন আফগানী টুপি পড়ার চেষ্টা করি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে, কোনোদিন কাটিনি। এক মুষ্ঠি পরিমান হয়েছে আনুমানিক ১ বছর হলো
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি চেষ্টা করি তবে সহশিক্ষা এবং জেনারেল পরিবারে পরিপূর্ণ ভাবে মানা হয়ে ওঠে না। নানান সময় মুখ দেখতেই হয় বা চোখ পরে যায়। পরিবারে চাচা দের বাসায় যাওয়ার অভ্যাস খুবই কম আগে থেকেই লজ্জাশীলতার কারনে, চাচাতো বোন রা আমাদের বাড়িতে আসলে দেখা/কথা বলা হয় তাও শুধু কুশলাদির অংশ হিসেবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বিনে ফেরার আগে প্রচুর দেখা হতো দ্বিনে ফেরার পর বাদ দেয়া হয়েছে। তবে এখনোও মুভির মায়া আমাকে পুরোপুরি ছাড়ে-নি। ইমান-আমলে দূর্বলতা আসলে দেখা মুভি গুলোই মাঝে মধ্যে আবার দেখি। এই দিকের অনেক ডেপথ এ গিয়েছিলাম, পুরোপুরি ছাড়তে সময় লাগবে। তবে, আগের চেয়ে যে অনেক কমেছে এবং আস্তে আস্তে আরও কমছে, এটুকু হলফ করে বলতে পারি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ক্যাম্পাসে এসে দ্বিনি সহবতে থাকার জন্য প্রথম বর্ষে তাবলীগের কাজ করা হয়েছে, দ্বিতীয় বর্ষ থেকে তেমন কাজ করা হয় না, তবে সহবতে থাকা হয়, তাবলীগের রুমেই থাকি, তাদের সাথেই ওঠা বসা চলাফেরা। এখন চেষ্টা করছি ক্যাম্পাসের দ্বীনি কমিউনিটিতে কিছুটা সময় দিতে। কাজের বাইরে যে একটু সময় পাই আরকি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পার্মানেন্ট কোনো পেশায় যাইনি এখনও। একটা টেক কম্পানি তে রিমোটলি পার্ট টাইম কাজ করছি তবে সেটা বৈবাহিক পরিচয়ে দেয়ার মতো যথেষ্ট নয়। চেষ্টা করছি যত দ্রুত কর্মক্ষেত্রে ঢোকা যায় এবং বিয়ে করলে এসব পার্টটাইম কাজ/টিউশন দিয়েই তার আগ পর্যন্ত চালিয়ে নিতে হবে। স্কুলের কিছু বন্ধু মিলে ব্যাবসা শেখার চেষ্টা করছি, সেখানে খুবই সামান্য কিছু ইনভেস্ট আছে।
মাসিক আয় 10,000/+ আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। তবে সিদ্ধান্ত নেয়ার আগে আমার পারিবারিক দ্বীনি পরিবেশ আরেকবার ভেবে দেখার অনুরোধ রইলো। এমন দ্বীনি পরিবেশে যদি একটু মুজাহাদা করে থাকতে পারেন এবং আমার পরিবারের দ্বিনি পরিবেশে যেসকল যায়গায় কমতি আছে সেসকল যায়গায় আমার সাথে দাওয়াতি কাজ করতে চান তাহলেই তবে এগোতে পারেন
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? এটা সম্পূর্ণভাবে তার মানসিকতার উপর নির্ভর করবে। যদি চাকরির জন্য বা উচ্চ শিক্ষার উদ্দেশ্যে সহশিক্ষা চালিয়ে যেতে চান, সেটা গ্রহনযোগ্য হবে না (ডাক্তারি হলে হবে-তবে তা শুধু দ্বীন মেনে সেবা দানের উদ্যেশ্যে) তবে যদি শুধু ভবিষ্যৎ আনসার্টেনিটির কথা ভেবে ডিগ্রি নিয়ে রাখতে চান সেক্ষেত্রে তা করা যাবে। দ্বীনি বা পারিবারিক বা গৃহস্ত পড়াশোনায় কোনো বাধা নেই তবে তা অবশ্যই সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমার আয় রুজি তে যদি সংসার চলে, তাহলে একদমই না। তবে যদি দ্বীনি পড়াশোনার ভিত্তিতে কোনো মহিলা মাদ্রাসা বা বাচ্চাদের মাদ্রাসায় চাকরি করতে পারবেন। তবে আমার আয় সংসারের জন্য যথেষ্ট হলে তখন আর করতে দিতে ইচ্ছুক না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? খরচ কভার করতে পারলে আমি যেখানে থাকব, বাসা নিয়ে তাকে নিয়ে থাকব ইনশাআল্লাহ। যদি বাসার খরচ কভার করতে না পারি, সেক্ষেত্রে মা'এর কাছে।(আল্লাহ তো বলেছেন বিয়ে করলে তিনি নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন, কিছুদিনের ধৈর্য তো তাহলে এর প্রাপ্য) শিক্ষার্থী হলে পারিবারিক আলোচনার মাধমে নিজ বাড়িতে থাকতে পারবেন তবে তা অবশ্যই দুই বাড়ির সম্পর্ক ঠিক রেখে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদম ই না, কোনো অর্থ/উপহার আশা আমিও করব না আমার পরিবার ও করবে না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দুনিয়ায় জীবন পাড়ি দিয়ে আখিরাতে স্থায়ী হওয়ার এই দীর্ঘ যাত্রায় একজন সঙ্গী পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করছি। আদম আঃ এর জন্য আল্লাহ হাওয়া আঃ কে সৃষ্টি করেছিলেন তার নিঃসঙ্গতার জন্য। আমিও সেইজন্যই বিয়ে করতে চাচ্ছি। যেন আমি আমার কথা গুলো বলার কাওকে পাই। চলার পথে সাহস যোগানোর কাওকে পাই। দ্বীনকে পরিপূর্ণ করার জন্য - আমার ইমানি দুর্বলতা আসলে যেন তিনি আমার দুর্বলতা ধরিয়ে এবং পূরণ করে দেন এবং তার ইমানি দুর্বলতা আসলে যেন আমি ধরিয়ে এবং পূরণ করে দিতে পারি। এভাবে দুইজন দুইজনের দ্বীন কে পূর্ণ করার জন্য। আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য- উপরে উল্লেখ করেছি আমি নিকট আত্মীয় দের সাথে তেমন কথা বলতে পারতাম না আগে থেকেই। এখন আত্মীয়দের মোটামুটি সবাই আমাকে প্র্যাক্টিসিং হিসেবে জানে। এখন আরও সুযোগ হয় না। বিশেষ করে চাচি/মামী/বোনদের সাথে। আমি চাই, আমার এই কমতি টা আমার আহলিয়া পূর্ণ করে দিক। এখানে মূল উদ্দেশ্য আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, আর জেনারেল পরিবার হওয়ায় দাওয়াতের সুযোগ টা কে কাজে লাগানো। হেয়াদের আল্লাহর হাতে, তারপরও আমাদের চেষ্টা টুকু করা উচিৎ এরপর না হলে পরবর্তী প্রজন্মের দিকেই ফোকাস থাকবে ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়াহ পাওয়ার জন্য - বিয়ে করতে চাই যার মাধম্যে আল্লাহর কাছ থেকে নেককার সন্তান চাই যে কিনা আমি মৃত্যুর পরেও আমার সওয়াব আবাদকারী হবো। সর্বপরি পাপ থেকে বাঁচতে নিজের সুখ দুঃখ ভাগাভাগি করতে, জীবন পরিপূর্ণ করার জন্য বিয়ে করতে চাই। আল্লাহর দ্বিনের জন্য কিছু দ্বায়ী/মুজাহিদ দিয়ে যেতে চাই। বিয়ে একটি দায়িত্ব। বর্তমান সময় আমাদের একাডেমিক বেড়াজালে ফেলে যেই দায়িত্ব নিতে দেড়ী করিয়ে দিয়ে পাপের পরিমান বাড়িয়ে দেয়, সেই দায়িত্ব সঠিক সময়ে কাধে নিয়ে সৃষ্টির নিয়ম ঠিক রাখতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৪'৫"-৫'-৩/৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এসএসসি/সমমান পাশ
জেলা সিরাজগঞ্জ, বগুড়া বা উত্তরবঙ্গ হলে ভালো হয়। বাকি সবকিছু মিললে অন্য জেলা হলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, বেকার, মহিলা বা বাচ্চাদের মাদ্রাসায় পড়াচ্ছেন এমন হলেও চলবে
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সৌন্দর্য, শিষ্টাচার, তাকওয়া-পরহেযগারি এবং স্বভাব চরিত্রে আমার চেয়ে ভালো হতে হবে। বিপদে ধৈর্য ধারণ করা, জীবনের সব ওঠানামায় পাশে থাকা। সকালের নাস্তা থেকে রাতের ঘুম সব মুহূর্ত ভাগ করে নেওয়া। ঝগড়ার পর মুখ ফুলিয়ে রাখা, আবার নিজেই ঠিক হয়ে যাওয়া, জেদি না হওয়া। পরিবার ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকা। আত্বীয়তা রক্ষা করতে পারা। (রাসুল ﷺ এর উপর অনেক বেশি জোড়দান করেছেন) বিনয়ী হতে হবে। সর্বপ্রথম রবের প্রতি। এরপর স্বামীর প্রতি, পরিবারের প্রতি। দান করতে বা কাওকে কিছু(খাবার/সাহায্য) দিতে দ্বিধাবোধ না করা। যোগ্যতা: ভালোবাসতে জানতে হবে (অবশ্যই নিঃস্বার্থভাবে)। হাস্যরসের বোধ থাকতে হবে। জীবন নিয়ে সিরিয়াস, কিন্তু একসাথে পাগলামিও করতে পারবে এমন। রাঁধতে পারলে ভালো, না পারলেও চলবে। নামাজ তো পড়তেই হবে! ইসলামি মূল্যবোধ মানতে হবে। পরিবার ও জীবনধারণে দ্বীনের দৃষ্টিভঙ্গি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত যোগ্যতা (না থাকলেও চলবে): ট্রাভেল করতে ভালোবাসা। বিড়ালের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমি ফ্রি মিক্সিং সম্পূর্ন এড়িয়ে চলেছি এবং চলি। তাকেও অবশ্যই অবশ্যই ফ্রি মিক্সিং থেকে সর্বদা বেচে থাকতে হবে। এছাড়া অবশ্যই সাপোর্টিভ মানসিকতার হতে হবে। উচ্চাকাঙ্ক্ষী হওয়া যাবে না, অল্পে তুষ্ট হতে হবে। বুঝদার হতে হবে, অবুঝ/জেদি হওয়া যাবে না। অনুকরনপ্রিয় হওয়া যাবে না। গীবত থেকে যতটা সম্ভব বেঁচে থাকতে হবে। অর্থব্যাবস্থা, আয়, রুজি, দান সাদাকাহ, খরচ - এসব বিষয়ে ইসলামিক দর্শন মেনে চলার মানসিকতা থাকা। এই দিক টা অল্প হলেও আমার মধ্যে ফিতরাতগত ভাবেই আছে। তা যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখা, আমাকে সতর্ক করে দেয়া। সর্বপরি, তার দ্বারা যেন আমার দ্বীনে টিকে থাকা সহজ হয়, কঠিন না হয় সর্বশেষে বলতে চাই, আমি এখনও একজন ছাত্র। ফুলটাইম ইনকাম এখনও করতে পারি না। এই এডুকেশন সিস্টেমে সেই পর্যন্ত যেতে যেতে জীবনের অর্ধেক পেরিয়ে যাবে। আমি সেটা চাই না। আমি চাই আমার জীবনসঙ্গী কে আমার জীবনের প্রাইম সময়টায় সাথে রাখতে। এটা ট্রেডিশনাল বিয়ের বাইরে। কাজেই, আমি এমন পাত্রী চাই যে আমার সিচুয়েশন টা বুঝেই আমার কাছে আসবে। আমি দুনিয়ার এই উঁচু নিচু পথ পারি দেয়ার জন্য একটা উত্তম পথের সাথী চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শেরপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7162

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12114

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6455

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5698

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10518

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2806

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন