Profile

বায়োডাটা নং : 11078

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাজিতপুর বাজার।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মহাখালী, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? নিজের এলাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং-ফাইনাল ইয়ার (চাকরিকালীন শিক্ষা ছুটি নিয়ে স্ব-বেতন অধ্যয়নরত)।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কলেজ অব নার্সিং মহাখালী, ঢাকা।
এখন কোন বর্ষে পড়ছেন? শেষ বর্ষে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে বালগেটের (মালবাহী নৌকা) ব্যবসা ছিলো। বর্তমানে বাজিতপুর বাজারে দোকান (ভাড়া) আছে, ফলের ব্যবসা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ২য় ভাইঃ- হাফেজ, মসজিদের খেদমতে নিয়োজিত পাশাপাশি পার্শবর্তী কওমী মাদ্রাসায় মেশকাত জামাতে পড়ে, অবিবাহিত। ৩য় ভাইঃ দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১ম বোনঃ- প্রাইমারি পর্যন্ত, বিবাহিত, গৃহিণী, স্বামীঃ-সৌদি আরব প্রবাসী। ২য় বোনঃ-কওমী মাদ্রাসা পড়ুয়া, বিবাহিত, গৃহিণী, স্বামী: টেকনেশিয়ান, বাজিতপুর বাজারে মোবাইল ও ইলেকট্রনিকস গেজেটের দোকান আছে। ৩য় বোন:- কওমী মাদ্রায় হেদায়া জামাত (৮ম) পর্যন্ত পড়েছে, বর্তমানে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত, অবিবাহিত।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাজিতপুর বাজার নিকটস্থ নিজস্ব বসত বাড়িতে বসবাস করি। বাজিতপুর বাজারে দোকান আছে, ফলের ব্যবসা এবং বাৎসরিক কিছু জমি-জামা, পুকুর ইজারা নিয়ে চাষাবাদ করা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই নামাযী, ফ্যামিলিগত ভাবে দাওয়াতে তাবলীগের সাথে জড়িত। তবে আব্বা আম্মার ক্ষেত্রে মাহরাম নন-মাহরাম মেনে চলার ব্যাপারে একটু ঘাটতি রয়েছে দাওয়াত চলমান আশাকরি আল্লাহ তাআলা সহজ করে দিবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ ২০১৬ সালের মাঝামাঝি থেকেই নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নাই (চশমা পরি)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বাংলাদেশে এমন অনেক ওলী-আউলিয়াদের মাজার/কবর রয়েছে যাদের মাধ্যমে এ দেশে ইসলাম এসেছে। উনাদের সম্পর্কে সু-ধারণা পোষণ করি। কিন্তু মাজারে বিশ্বাস করি না এবং বর্তমানে অনেক মাজার শিরকী কার্যকলাপ ও নেশাখোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন • মনের মত সালাত • হে নবী তোমাকে ভালোবাসি, • বায়তুল্লাহর মুসাফির
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন হকপন্থী সকল ওলামায়ে কেরামকে পছন্দ করি নাম উল্লেখ করতে হলেঃ- • শায়খ মুফতি মুস্তাকুন্নবী সাহেব •ওস্তাদ মুফতি যুবায়ের আহমদ •শায়েখ হারুন ইজহার
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলা বরাবরই কঠিন ব্যাপার যেখানে নিজের জীবন বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে অনেক রথি-মহারথিরা খেয় হারিয়ে ফেলে, সেখানে আমার মত আনাড়ি মানুষের জন্য ব্যাপারটা কিছুটা দুর্বোধ্য, ইনশাআল্লাহ, এক্ষেত্রে নিরপেক্ষতার নীতি বজায় রেখে নিজের সম্পর্কে কিছুটা আলোকপাত করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রথমত সাদাসিধে অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত দুনিয়ার উচ্চবিলাসিতায় খুব একটা আগ্রহ রাখি না। স্পষ্টভাষী, যে কোন বিষয়ে বাস্তবতা এবং যুক্তিকতার নিরিখে জীবন নির্বাহ করার চেষ্টা করি। এই ফিতনার যামানায় নিজের ঈমান আমল ঠিক রেখে আসল গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সহজ-সরল পথ ধরে হাটার চেষ্টা করি। পরকালের চূড়ান্ত সফলতার অর্জনের লক্ষ্যেই জীবনের প্রতিটি কাজ-কর্ম সম্পাদন করার চেষ্টা করি। দুনিয়ার জীবনে আমল, আখলাক, মুয়ামালাত ও মুয়াশারাতসহ যাবতীয় কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমার আজন্মলালিত স্বপ্ন। অল্প কথায় পছন্দ বলতেঃ- বই পড়তে ভালো লাগে, দাওয়াতি কাজ করতে ভালো লাগে, টুকটাক লেখালেখি করতেও ভালো লাগে, সফর করতে ভালো লাগে, কুরআন তিলওয়াত করতে ভালো লাগে, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে ভালো লাগে, মানুষের বিপদে আপদে অর্থ ও সৎ পরামর্শ মাধ্যমে পাশে থাকতে ভালো লাগে। অপরদিকেঃ- মিথ্যা, গীবত, পরনিন্দা, অহংকার, আত্মহমিকা, আত্মতুষ্টি, সংকীর্ণ মনমানসিকতা, কৃপণতা, অযুক্তিক তর্ক-বির্তক করা, অতিরিক্ত কথাবলা, অহেতুক কাজে সময় নষ্ট করা পছন্দ করি না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অফিস ছাড়া ম্যাক্সিমাম পাঞ্জাবী ও টুপি পরিধান করা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, ২০১৬ সালের মাঝামাঝি থেকে রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী,আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, সর্বাত্মক চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সর্বাত্মক চেষ্টা করি, তবে কর্মস্থলে সেবা প্রদান, কলিগদের সাথে কমিউনিকেশন এবং প্রফেশনালিসম বজায় রাখতে শরিয়ত অনুমোদিত সীমানার মধ্যেই থাকার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াত ও তাবলীগ (ওলামায়ে কেরামের তত্বাবধানে)।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নার্সিং পেশা নামক মানবিক পেশায় জড়িত হওয়ার তৌফিক দিয়েছেন। ২০২১ সালে থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শের-ই-বাংলা নগর ঢাকায় নার্স কর্মকর্তা (১০ম গ্রেড/২য় শ্রেণী) হিসেবে কর্মরত আছি।
মাসিক আয় বেতন: ২০১৫ পে-স্কেল অনুযায়ী ১০ম গ্রেড।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হুম
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হুম
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? শরয়ী প্রয়োজনে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? শরয়ী প্রয়োজনে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? চাকরির সুবাদে যেখানে থাকব সেখানেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, এটা গর্হিত এবং ছোটলোকদের কাজ মনে করি কোন আত্মমর্যাদাশীল ব্যক্তি কখনো অন্যের কাছে যৌতুক নামক ভিক্ষা চাইতে পারে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফিতনার জামানায় নিজের ঈমান আমল হেফাজত করতে এবং সর্বোপরি নিজের দ্বীনকে পরিপূর্ণ করতে। বিয়ে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র হুকুম, সকল নবীগণের সুন্নত। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে একমাত্র বিয়ের ক্ষেত্রেই ১+১ এর যোগফল ১ হয়। আমি মনে করি মানুষ শারীরিক অবয়বে ভিন্ন দুটি দেহে আবদ্ধ থাকলেও বিয়ের মাধ্যমে আদতে দুটি ভিন্ন দেহের মানুষ আত্মিকভাবে এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-28
উচ্চতা 5.1’-5.5’
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক ৪র্থ বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
জেলা কিশোরগঞ্জ জেলা ও তার সাথে লাগোয়া এলাকাসমূহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা দ্বীনদার কর্মজীবী, শিক্ষিকা (অনলাইন/অফলাইন) ও শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
রাসুল সাঃ এর হাদিস অনুসারে বিবাহের ক্ষেত্রে একজন নারীর যে গুণাবলি দেখতে বলা হয়েছে ইনশাআল্লাহ সেই বিষয় গুলোতেই দৃষ্টিপাত করা হবে যেমনঃ- ১- অবশ্যই দ্বীনদার হতে হবে দ্বীনদারিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। ২- রূপ ও সৌন্দর্যের ক্ষেত্রে চক্ষুশীতল হলেই যথেষ্ট। ৩- বংশমর্যাদা এবং সম্পদ মানানসই। •নিদিষ্ট করে বলতে গেলে আল্লাহভীরু রমনী যিনি দ্বীনের ক্ষেত্রে আমার চাইতে অগ্রগামী হবে এবং আমাকে ও আমার পরিবারকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মহাব্বত করবে। •যথা সম্ভব পরিপূর্ণ দ্বীন পালনের অভ্যাস আছে মাদ্রাসা বা জেনারেল পড়ুয়া, দ্বীনদার পরিবারে (পরিবার সেক্যুলার, লিবারেল, ফেমিনিস্ট মেন্টালিটির হলে যোগাযোগের প্রয়োজন নেই) বেড়ে ওঠা একজন মুসলিমাহ, দ্বীনের ব্যপারে যার অফুরন্ত ভালোবাসা রয়েছে আর যিনি দ্বীনের জ্ঞান আহরণ করতে ও যথেষ্ট আগ্রহী। •পরিবারের প্রতিটি মানুষের দায়িত্ববান, ধৈর্যশীল ও সহনশীল হবে। পরিবারের হক আদায় করে নিজের মত করে ফ্যামিলি ম্যানেজ করার গুণ ও মনমানসিকতা থাকবে। •উত্তম চরিত্রের অধিকারী, বিনয়ী, লজ্জাশীলা, প্রশস্তমনা, মিশুক, আয়েশা (রাঃ) এর ন্যায় অভিমানী হতে পারে কিন্তু রাগী এবং বদমেজাজি নয়। যার কথায় ভালোবাসা সূলভ অভিমান প্রকাশ পেলে ও প্রতিটি কাজ-কর্ম ভালোবাসার অনুপম দৃষ্টান্ত স্থাপন করবে। •উচ্চাভিলাষী হবে না, অল্পেতুষ্টি থাকবে, ক্ষমাশীল, অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত থাকবে। •হালাল-হারাম বিনাবাক্যে মেনে নেয়ার মন-মানসিকতা থাকবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ মেনে চলবে। প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ্ তাআলাকে রাজি খুশি করানো। এক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুরআন-সুন্নাহ এবং কোন একজন হক্কানি আলেমের পরামর্শকে গুরুত্ব দিবে। •ইসলামে একজন পুরুষকে নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এবং স্বামীকে তার স্ত্রীর অভিভাবক করা হয়েছে অর্থাৎ স্বামীর হকের ব্যাপারে জ্ঞান থাকা এবং শরিয়ত মোতাবেক তার প্রতি আনুগত্যশীল হওয়া। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সম্মান, শ্রদ্ধা, এবং ভালোবাসবে এই মানসিকতা লালন করে। •সন্তানদের সঠিক তরবিয়ত প্রদানের জন্য ইসলামের ন্যূনতম জ্ঞান ও সামর্থ্য (যেমন-সহীহ শুদ্ধ ভাবে কুরআন শিক্ষা, বেসিক ঈমান, আকিদা, আদব, আখলাক ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া) থাকা। •ইনশাআল্লাহ উপরিউক্ত গুণগুলো বিশেষ করে উম্মাহাতুল মমিনীনদের মধ্যে খাদিজাতুল কুবরা ও আয়েশা রাদিআল্লাহু তাআ'লা আনহুমাদ্বয়ের গুণে গুণান্বিত একজন মানুষ পেলে আমি মনে করি, দুজনে মিলে আমাদের অধিনস্ত হকদারদের নিয়ে এমন একটি তাকওয়াপূর্ণ পরিবার তৈরি করতে পারব যা দ্বীন ও ইলমের একটি সূতিকাগার হবে। •পরিশেষে বলতে চাই উত্তম স্ত্রীকে দুনিয়ার জান্নাত বলা হয়। যিনি পরকালে জান্নাতের সাথী হবেন, তিনি যেন দুনিয়াতেই জান্নাতী নেয়ামত হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাজিতপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7795

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4561

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #709

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11168

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #576

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1026

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন