Profile

বায়োডাটা নং : 1106

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ভাটারা
বর্তমান ঠিকানা গৌরনদী, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: উত্তর বিজয়পুর
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি এস সি ইন ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাবা মৃত। জীবিত এবং সুস্থ অবস্থায় সিকিউরিটির চাকরি করত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ বেসরকারি মেডিকেল এ এক্স রে ডিপার্টমেন্ট এ কাজ করে। আমার ছোটকালে বাবার চোখের অসুস্থার পরে থেকে মা কাজ করেই সংসার চালিয়েছে যেহেতু আমাদের পৈত্রিক কিছু ছিলো না। এখন আলহামদুলিল্লাহ আমি কাজ শুরু করেছি, মা কে চাকরি ছাড়িয়ে দিবো।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা সবাই টুকটাক বেসরকারি চাকরি করে উল্লেখযোগ্য কিছু নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পৈত্রিক সুত্রে জমিজমা উল্লেখযোগ্য কিছু নেই। অতি অল্প আছে তা গোনার বাহিরে। ভবিষ্যতে আল্লাহ চাইলে হয়তো ঢাকাতে কিংবা নানাবাড়ির দিকে(গোপালগঞ্জ/নড়াইল) টাউনে কিছু একটা করলে করবো। বর্তমানে কিছু নেই ধরে নিয়ে এগুতে হবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাসায় আমি আর আম্মু। বর্তমানে সাথে মামা আছে বি এস সি করছে, এবছরের শেষেই অনার বি এস সি শেষ হয়ে যাবে তখন যেখানে চাকরি হয় সেখানে থাকবে। মা ফরজ সব কিছু পালন করে বাকি কিছু বিষয়ে সুযোগ ইলম এর অভাবে পিছিয়ে। এক্সটেনডেড ফ্যামিলির অনেকেই আছে পর্দা করে মাহরাম নন মাহরাম মানে। আবার অনেকেই মানে না। মিক্সড অবস্থায় আছে। এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে দেখা সাক্ষাত হয় অকেশনালি। যাওজ যে হবে সে কোন সমস্যা ছাড়াই মাহরাম নন মাহরাম মেনে চলতে পারবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি ২০১৭ সালে এসএসসি এর পর চিল্লা দেয়ার পর থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ০
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চোখে গ্লুকোমা(চোখের প্রেশার) আছে। এই কন্ডিশনটি কখনো নির্মুল হয় না তবে কমিয়ে রাখার চেষ্টা করা যায়। আর প্রেশার নিয়ন্ত্রনে না থাকলে একটু একটু করে দৃষ্টিশক্তি হ্রাস পায়। ডাক্তার এর পরামর্শ মত ঔষধ দিচ্ছি বাকিটা আল্লাহর হাতে।।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামিক বই পড়া হয় না খুব একটা অডিওবুক শুনি। আর রহিকুল মাখতুম, রিয়াদুস সলিহিন, কুরআন তাফসির।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন উস্তাদ নোমান আলী খান, শেখ আহমদুল্লাহ, ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন অতি সাধারন একজন আব্দুল্লাহ এবং তলেবে ইলম। সহজসরল জরাজীর্ণ থাকতে পছন্দ। নিজের জ্ঞ্যান আর সামর্থের মদ্ধে সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহর হুকুম মানার। দুনিয়ার কাজ করি হক আদায়ের তাকিদে। আমি খুবি জ্ঞ্যানপিপাসু মানুষ। নতুন জিনিশ শিখতে আর করতে ভালো লাগে। দুনিয়ায় ইলম হাসিল করি যদি তা আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করে নেয় এই আশায়। আখিরাত কেই নিজের জিবনের কেন্দ্রবিন্দু রাখার চেষ্টা করি। ইউটিউব এবং লিনকডইন ব্যাবহার করি দুনিয়া ও আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য, অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। কুরান আমার প্রতি বেলার সঙ্গি। নিজের ইচ্ছায় এবং আল্লাহর তউফিকে কুরাআন বিশুদ্ধ করে পড়া শিখেছি চিল্লার পর পরই কিন্তু তবুও কুরআন নিয়ে সন্তুষ্ট হতে পারছিলাম না এরপর আল্লাহর দেয়া ইলহাম আর তৌফিকে ই'রাব, সরফ, নাহু শিখেছি আলহামদুলিল্লাহ। এরপর থেকে কুরআন এর সাথে এক অন্যরকম সখ্যতা এবং সন্তুষ্টি বোধ করি যা টাকা দিয়ে কেনা সম্ভব না। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাকে কুরআন অর্থ বুঝে, অন্তরে নিয়ে তার উপর আমল করে অন্যকেও যেন আমলের দিকে ডাকতে পারি। এটাই আমার সফলতার সঙ্গা। দ্বিন এর কম গুরুত্বপুর্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি আবার বেশি গুরুত্তের বিষয় ছাড়া-ছাড়ি কোনটাই পছন্দ না। যেসব আলেম মুখে এক কাজে আরেক তাদেরও পছন্দ না। আল্লাহ আমাকে একটু বেশি পরিক্ষা করতে পছন্দ করে এবং আমি এর উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তাই ধৈর্য ধারন করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে এমন একজনকে খুজছি। সহজ সরল কিংবা ইলম এর ভারে নম্র ভদ্র। মতবিরোধ হলে নিজের জ্ঞ্যান এর মধ্যে হক এর পাশে থাকবে। আর যদি জ্ঞ্যান ভুল প্রমান হয় এবং হক অন্য টা বের হয় তাহলে সাইড বদলে হক এর পাশে যেতে পারে। যেকোন অপছন্দের বিষয় ঠান্ডা মাথায় কমুনিকেট করতে পারে। নিজের আবেগ কে বিবেক আর আল্লাহর ইচ্ছার উপরে উঠতে দেয় না। এরকম মানুষ আমার পছন্দ। নিজেকে বেশি চালাক কিংবা বড় মনে করে। কথায় এক কাজে আরেক। অন্যের হক কথা মানতে চায় না। সত্য প্রকাশ হবার পরেও মতামত পাল্টায় না নিজের গ্রাউন্ড ধরে রাখার জন্য এরকম অপছন্দ। পরিশেষে, ইনসান মাত্রই ভুল আমিও দোষে গুনে মিলে একজন মানুষ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি(কেনা), পায়জামা, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে। ২০১৮ থেকে একটু একটু গজানো শুরু করেছিল। শুরুর থেকেই রেখে দিয়েছি কখনো কাটি নি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে টিভি সিরিজ, এনিমেশন সিরিজ দেখতাম। এখন রেয়ারলি যদি কিছু করার মত নেই এরকম ফাকা সময় থাকে তখন মাঝে মধ্যে দেখা হয়। খুবি রেয়ারলি হয়ত ২-৩ মাসে একবার।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ এর হাত ধরেই দ্বিন এর শুরু এরপর কিছুদিন যুক্ত ছিলাম। পরে সময় সুযোগ এবং দ্বিনি ইলম হাসিলের উদ্দেশ্যে একটু দূরে আছি তাবলীগ থেকে। শুধু তালিমে থাকি। সামনে আবার তাবলীগ জামাত বা অন্য কোনো হক দাওয়া এর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কুরআন ও হাদিসে দাওয়াত এবং জামাত এর সাথে থাকার উপর উৎসাহ প্রদান করার হয়েছে। শুধুমাত্র এর উপর আমলের উদ্দেশ্যে।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বেসরকারি ইলেক্ট্রনিক্স কম্পানিতে R&D তে আছি। উপার্জন সম্পুর্ন হালাল আলহামদুলিল্লাহ। কোন নন-মাহরাম সহকর্মি নেই আলহামদুলিল্লাহ।
মাসিক আয় সম্মানজনক আয় আলহামদুলিল্লাহ। পরিবারকে নিয়ে ঢাকায় কম্ফোরটেবল ভাবা থাকতে পারি। তবে লাক্সারি করার সামর্থ বা ইচ্ছা কোনোটাই নেই। কিয়ামতের দিনের হিসাব জত কমানো যায় ততই ভালো।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি। বাহ্যিক পর্দা সম্পুর্ন করতে পারবে। আর অন্তরের পর্দা তো নিজের মধ্যে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি। দ্বিন+দুনিয়া এর প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক যেকোনো একটা পড়াশুনা থাকলে ভালো। কারন কুরআন এর প্রথম আদেশ হচ্ছে ইকরা। আর যারা ইলম হাসিলের কাজে ব্যাস্ত থাকে তাদের চোগলখোরি, খুত ধরা এসবের সময় থাকে না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? অবস্থার উপরে। যদি দ্বিন এবং তার পারিবারিক দায়িত্ব ঠিক রেখে উম্মাহর স্বার্থে চাকরি করতে চায় তবে করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথেই ঢাকাতে থাকবে। দ্বিনি ইলম এবং পর্দা করার জন্য যেমন পরিবেশ প্রয়োজন তেমনি দেয়া হবে ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ। আর আমার পক্ষ থেকেও মোহরানা খুবি অল্প দিতে পারবো। যাই দিবো তা নগদে দিবো ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? হারাম এর সাথে যুদ্ধ কিছুটা সহজ করা। দীন পরিপুর্ন করা। আল্লাহর নৈকট্য অর্জনের একজন সহোযোদ্ধা লাভ করা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'০" - ৬'০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স/ ফাজিল/ দাওরা এর সমমান কিংবা চলমান হলে ভালো। তবে অন্য সব বিষয়ে মিল থাকলে এটা শিথিলযোগ্য
জেলা দক্ষিন বঙ্গ হলে ভালো হয়। উত্তর বঙ্গের রাজশাহি বিভাগ হতে পারে। তবে জেলার ব্যাপার শিথিলযোগ্য। ঠিকঠাক দ্বিন আমল ইলম আর অন্য বিষয় মিলে গেলে জেলা একটা হলেই হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা অর্থ উপার্জনের পেশা না থাকলে ভালো। অন্য বিষয়ে মিলে গেলে এটাও শিথিলযোগ্য।
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত না হলে ভালো হয়। যারা জীবনের কষ্ট দেখেনি এমন মানুষ না হলে বেটার।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন যার আল্লাহর সাথে যুলফা আছে, ইমানের এবং আমলের স্বাদ পায় এমন, কঠিন থেকে কঠিন অবস্থায়ও আল্লাহর উপর সন্তুষ্ট থেকে তাওয়াক্কুল করার চেষ্টা করতে পারে, যার বেশিরভাগ চাওয়া এবং পাওয়া আল্লাহর কাছে, যার ইয়াকিন আছে আল্লাহর থেকেই সবকিছু হয় কোনো বস্তু থেকে কিছু হয় না। কুরআন যার সবথেকে কাছের বন্ধু, অর্থসহ তাদাব্বুর করতে পারে এমন। হাদিস যার জীবনের সিলেবাস, যা একে একে নিজের জীবনে সে বাস্তবায়ন করছে। দুনিয়াতে থাকার তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আখিরাতে আল্লাহর সান্নিধ্যে বাস করা। আল্লাহর কোনো এক আবদ কে খুজছে নিজের দ্বীন পরিপুর্ন করার উদ্দেশ্যে। এমন একজনকে চাচ্ছি যার সাথে কুরআন হাদিস দিন নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে কাটাতে পারবো। যে আখিরাত, দুনিয়া এবং পারিপার্শ্বিক সাম্যক অবস্থা সম্পরকে ধারনা রাখে। আল্লাহ তার জীবনের কেন্দ্রবিন্দু। সে নিজের ব্যাপারে আল্লাহর সামনে কোন বিষয় কম্প্রমাইস করতে রাজি না। সে মানুষকে হিকমত এর সাথে তরবিয়ত করে। শারিরীক, আর্থিক আরও অন্য সকল বিষয় শিথিলযোগ্য যদি ইলম, তাকওয়া, আমল এসব ঠিকঠাক থাকে। আপনি যদি এই গুনাবলীর অধিকারী হয়ে থাকেন এবং আমার শারিরিক, আর্থিক সকল ব্যাপার চলনসই হয় তবে অনুগ্রহ করে যোগাযোগ করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন