| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। অবশ্যই পড়ি।আগে অনিয়মিত হলেও ২০১৪ সালের ২৭ আগস্ট থেকে এহতেমামের সাথে আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না বললেই চলে।মাসের হিসাব করলে হয়তো ২/৩ ওয়াক্ত কাযা হতে পারে। তাও সেটা একান্তই অনিচ্ছা বা মজবুরির কারনে।আল্লাহ মাফ করে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জ্বি না আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার জিয়ারতের জায়গা,ইবাদতের নয়।প্রচলিত মাজারের কর্মকাণ্ড গুলা নাজায়েজ হারাম। ঈমান বিদ্ধংসী বেদয়াত এবং শিরকী কার্যকলাপের কেন্দ্রবিন্দু।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম,দ্যা প্রফেট,যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি মাহমুদ কাসেমী, আবু ত্বহা আদনান, শায়েখ তামিম আল আদনানি,মাওলানা সাজ্জাদ নোমানী,নোমান আলী খান।ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর।মুফতি মেনক,মুহাম্মাদ হবলস,শায়েখ মাহমুদ আল হাসনাত,ডা.ইসরার আহমেদ,মাওলানা তারিক জামিল, ডা.জাকির নায়েক।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
দ্বীনের প্র্যাকটিসে থাকার চেষ্টা করি, দ্বীনকে আকড়ে ধরে বাচতে চাই মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। চলার পথে ভুল হয় হোচট খাই আবার উঠে দাড়াই।জিহাদী তামান্না লালন করি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি,আল্লাহর জন্য ই দূরে থাকি।বই পড়া,ডায়েরি লেখা,গার্ডেনিং,বিড়াল পোষা,রাতের বেলা হাটা,বাইকে ঘুরে বেড়ানো (শখ)।অন্যতম পছন্দের কাজ হচ্ছে নিজের সাথে সময় কাটানো।স্বভাবগত ভাবে আমি একজন ইন্ট্রোভার্ট। নিরিবিলি,শান্ত এবং কোলাহল মুক্ত পরিবেশ খুব পছন্দ। ঠ্যাকায় না পড়লে গ্যাদারিং যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। আমার বন্ধু এবং কাছের মানুষ গুলোকে খুব সতর্কতার সঙ্গে বাছাই করি।নদীর পাড়ে, গাছ তলায় বসা,জমির আইলে হাটা বেশ পছন্দের।আর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। মসজিদে ঢুকতে পারলে বেচে যাই।মসজিদে কাটানো সময় গুলো খুব এনজয় করি। স্রোতের বিপরীতে চলা মানুষ আমি।গায়ের চামড়া খুব মোটা কিন্তু খুব সেন্সিটিভ।আমার কাছে ঠিক মনে হলে অন্য কারোর কথায় নিজের সিদ্ধান্ত পাল্টাই না,যতক্ষন না আমার ভুল দেখা যাচ্ছে। ভুল স্বীকার করা,ভুল সংশোধন এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং যেকোনো নৈতিক সামাজিক শিক্ষা গ্রহণের মানসিকতা রাখি সবসময়ই আলহামদুলিল্লাহ।অযৌক্তিক, অতিরিক্ত, অপচয় এবং অপ্রয়োজনীয় সবকিছুই অপছন্দ করি।কেউ আমার উপর তার সিদ্ধান্ত এবং অন্যের উপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অপছন্দ। আমি কখনো কাউকে আমার সিদ্ধান্ত গ্রহনে বাধ্য বা আদেশ করিনা। কেউ কোনো পরামর্শ চাইলে যদি না বুঝি তবে পরিষ্কার বলে দেই দুঃখিত। আর যদি জানা থাকে তবে জানার মধ্যে বিষয়টির +/- (আমার দৃষ্টিতে) দুইটাই তাকে বলি এবং সিদ্ধান্তটা তাকেই নিতে বলি।তর্ক এড়িয়ে চলি।রুচি বোধের ব্যাপারেও আমি বেশ সেন্সিটিভ। সিম্পল সাদাসিধা জীবন যাপন আমার। চালচলনে শালীনতা, মার্জিত আদব,শোভনীয়তা বজায় রাখার চেষ্টা করি।অহেতুক, অসামাজিক, বেহায়ামি, বেয়াদবি, অশোভন, অশালীন বিষয় গুলা বিলকুল অপছন্দ ।আগেই বলেছিলাম গায়ের চামড়া মোটা কিন্তু সেন্সিটিভ। ব্যক্তিত্ত্ব আর আদর্শে আমি অনমনীয় আপোষহীন।গায়রতের প্রশ্নে আমি বিন্দু পরিমান ছাড় দিতে নারাজ।"গালা-গালি" আর "তোষামোদ" আমার গায়ে সহ্য হয় না।আমি পারিনা।স্পষ্ট ভাষী, দায়িত্বশীলতা,পরিশ্রমী ,নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ধৈর্য্যশীলতা আমার ফিতরাতের অংশ মাশা আল্লাহ। পুরুষ মানুষ হিসেবে রাগতো একটু কম বেশি থাকবেই।তবে চেষ্টা করি দেরিতে রাগার আর তাড়াতাড়ি শান্ত হয়ে যাওয়ার। আল্লাহ সহজ করে।আমিন।জীবনে অনেক কিছু অর্জন করতে হবে।স্বপ্ন বহুদূর। হতে চাই আল্লাহর ভালো বান্দা,বাবা মায়ের ভালো সন্তান, ভালো ভাই,ভালো বন্ধু, ভালো প্রতিবেশী, ভালো স্বামী, ভালো বাবা,ভালো অভিভাবক। সর্বপরি ভালো মানুষ। সেই যাত্রায় একজন ভালো নেককার জীবন সঙ্গীনীর খুব খুব খুব দরকার।যিনি আমাকে এই ভালো গুলো হতে অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ।
|