Profile

বায়োডাটা নং : 1101

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালকিনি, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ডিক্রির চর হাট, রমজানপুর।
বর্তমান ঠিকানা কালকিনি, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ডিক্রির চর হাট, রমজানপুর।
কোথায় বড় হয়েছেন? মাদারীপুর ও বরিশাল ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এ (পাস কোর্স), রাষ্ট্রবিজ্ঞান।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, গৌরনদী, বরিশাল।
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১. বড় ভাই। বাবা ছোটবেলায় মৃত্যু বরন করেন তাই এলাকায় থাকেন ও আমি এবং মাকে দেখাশোনা করেন এবং সাংসারিক কাজ ও মাঝে মাঝে মৌসুমে ব্যবসা করেন। এইচএসসি পাস করার পর সাংসারিক প্রতিকূলতার কারণে পড়াশোনা হয়নি। বর্তমানে ইতালি যাওয়ার চেষ্টা চলছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তায়ালা কবুল করলে যাবেন। ২. ছোট ভাই। এস.এস.সি.।ঢাকাতে থাকেন। বিবাহিত ও একটি কন্যা সন্তানের জনক। এবং ব্যবসা করেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১. চাচা মৃত। কৃষক ছিলেন। ২. মামা আলহামদুলিল্লাহ ৬ জন। সরকারি, বেসরকারি চাকরি, ব্যবসা ও কৃষি কাজের সাথে সম্পৃক্ত। ৩. ফুফু একজন মৃত। ৪. খালা একজন গৃহিণী। খালু মাওলানা, মসজিদের ইমাম, ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল। নিজস্ব পৈএিক সম্পত্তিতে বসত বাড়ি ও জমিজমা আলহামদুলিল্লাহ যা দিয়ে আমাদের ভালোভাবেই চলে যায়। তাছাড়া বাবার সরকারি চাকরির সুবাদে মাসিক পেনশন ও অন্যান্য সরকারি সুবিধা পেয়ে থাকেন মা। বড় ভাই ব্যবসা করেন ওখান থেকে কিছু আয় হয়। সবকিছু মিলিয়ে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ আশি হাজার টাকা বার্ষিক আয় হয়ে থাকে আলহামদুলিল্লাহ।কোন মানুষের মুখাপেক্ষী না করে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক পৌঁছাচ্ছেন। সামাজিক অবস্থান মর্যাদাপূন ও সম্মানজনক।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। পরিবারে মা ও আমি চেষ্টা করি পরিপূর্ণ দ্বীন পালনের জন্য কিন্তু বড় বাড়ি এবং অনেক পরিবার একসাথে একই বাড়িতে বসবাস করাতে অনেক সময় অসম্ভব প্রতিকূলতা বহন করতে হয়। তাই মাহরাম নন মাহরাম মেনে চলতে পুরোপুরি পারি না। আল্লাহ তাআলার কাছে মাফ ও দোয়া করি আল্লাহ একজন উওম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দেন এবং আমি আল্লাহ হুকুম সমূহ মেনে চলতে পারি। মাঝে মাঝে ঘরে তাবলীগের ব্যবস্থা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হা । ফরজ হওয়ার পর থেকেই। তবে গত তিন বছর যাবত নিয়মিত আদায় করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মধ্যে সপ্তাহে ১-২ ওয়াক্ত কারা হয়। সব সপ্তাহে কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হা কুরআন তিলাওয়াত করতে পারি।গ্রামের মক্তবে পড়া হয়েছে। পুরোপুরি শুদ্ধ না। ভালো কোন আলেমার কাছে শুদ্ধ করে পড়ার চেষ্টা চলছে।।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? স্থায়ী কোনো রোগ নাই। আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সকল কিছুর মালিক আল্লাহ। মাজারে প্রচলিত কর্মকাণ্ড অধিকাংশ শিরক ও বিদআত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল কোরআন, ফাজায়েল আমল, হিজাব আমার পরিচয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন বর্তমান সময়ের আলেমদের সম্পর্কে খুব বেশি জানা নেই তাই বলা মুশকিল। তবে মুস্তাকিম নবী কাসেমী ও মিজানুর রহমান আজহারি সাহেবর কথা শুনতে ভালো লাগে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বাবা ও নানা দুই জন আলেম ছিলেন। দুই জনই স্কুল শিক্ষক ছিলেন। নানা মসজিদের ইমাম ও ঈদ গাহ ময়দানের ইমাম ছিলেন মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত। একমাত্র খালাকে নানা আলেম (মাওলানা) সাথে বিবাহ দিয়েছেন। আমারও ইচ্ছা ওনাদের দেখানো পথেই থাকা ইনশাআল্লাহ। আমি অতি সাধারণ একজন মেয়ে। নরম স্বভাব। জনসমাগ, অতিরিক্ত কোলাহল অপছন্দ করি। কম কথা বলা পছন্দ করি, তবে সবসময়ই হাসি খুশি থাকার চেষ্টা করি। অসহায় উপকার ও অপরের জন্যে খরচ করতে পছন্দ করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব ও নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে ছোট বেলা থেকেই বোরকা ও হিজাব পরিধান করা হত। কিন্তু গত প্রায় এক বছর পর্যন্ত বোরকা, হিজাব ও নিকাব পরিধান করা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পুরোপুরি হয় না। চেষ্টা চলছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ (কখনও যাওয়া হয় নাই)। ইনশাআল্লাহ বিবাহের পর মাসতুরা জামায়াতে যাব ইনশাআল্লাহ। ( অবশ্যই আলেম ওলামাদের জামায়াতে)।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বি.এ ( পাস কোর্স)। রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে।
মাসিক আয় নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হা।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজ দ্বীনকে পূর্ণতা দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করা। বর্তমান সময়ে চরিত্র হেফাজত ও ফেতনা থেকে বেঁচে থাকতে বিয়ের কোন বিকল্প নাই। এছাড়া ইসলামিক পরিবার গঠন ও সন্তান আল্লাহ তাআলার নেয়ামত দান করলে তা দুনিয়া ও আখেরাতের সম্পাদ হিসেবে গড়ে তোলা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-34
উচ্চতা ৫ ফিট ৫ এর উপর।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা আলেম/ জেনারেল ( স্নাতক/ স্নাতকোত্তর)
জেলা মাদারীপুর, বরিশাল বিভাগ ও এর আশপাশের জেলা (অন্যান্য বিষয় পছন্দ হলে শিথিল বিবেচিত হবে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকরি বা সম্মানজনক হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। সামাজিক মর্যাদা সম্পন্ন।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ঈমান, শিরক, বিয়ে, তালাক ,জীবনসঙ্গী ও পরিবারের হক সম্পর্কে ইসলামী জ্ঞান সম্পন্ন। আহলে সুন্নত আকীদায় বিশ্বাসী, হানাফী মাজহাবের অনুসারী ও অন্যান্য মাজহাবের প্রতি শ্রদ্ধাশীল। কোমল হৃদয় ও পরোপকারী হওয়া চাই। আলেমদের সাথে সুসম্পর্ক ও মোহাব্বাত থাকতে হবে। কোন আলেমের সাথে ইসলাহী সম্পর্ক থাকলে ভালো হয়। দাওয়াত ও তাবলীগের সাথে সরাসরি যুক্ত না থাকলে ও সমর্থন ও মহব্বত থাকতে হবে। এমন একজন মানুষ চাই যার সঙ্গে থাকলে নেক আমলের আগ্রহ সৃষ্টি হবে, গুনাহ দূর হবে। মে মানুষ এই সকল কিছুতেই আগ্রহ ও অনুপ্রেরণা যোগাবেন। এমন হওয়া চাই যার সঙ্গে থাকলে দুনায়াবী কষ্টকে সুখ মনে হবে। প্রতিনিয়ত জান্নাতের স্বপ্ন বেচে থাকবে। যে প্রকৃত অর্থেই জান্নাতের পথের রাহবার হবে। যার সাথে সম্পর্ক উভয়কেই জান্নাতে পৌঁছে দেবে। যে কোন নসিহত গ্রহন করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তাই অস্বাভাবিক স্বভাব, বদমেজাজি, একরোখা, বদরাগী স্বাভাব গ্রহনযোগ্য নয়। এছাড়া নিজ ও পরিবারে বেপদা, মাজার পূজারী,দাড়ী ছাঁটা, হিংসুক, দুনিয়া লোভী, আলেম বিদ্বেষী ও হারামে লিপ্ত ব্যক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাএীর পিতার থেকে সম্পদ পাওয়ার আগ্রহ বা পাএীর পরিবার থেকে দুনিয়াবি উপহার পাওয়ার বাসনা সম্পন্ন ব্যক্তি ও গ্রহনযোগ্য নয়। পাএীর সাথে টাংকি ভর্তি সম্পদ পাএীকে অসম্মানের নামান্তর এবং পাএ এর নিম্ন রুচির পরিচয়। সামাজিক মর্যাদা ও মূল্যবোধ সম্পন্ন, স্বভাব ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন পাএী কী শ্রেষ্ঠ উপহার নয়? বর্তমান সময়ে জালের মত ছড়িয়ে থাকা হাজার ফেতনা থেকে বাঁচিয়ে একটা মেয়েকে বড় করে কোন পাএ এর হাতে তুলে দেয়া কী পাএ এর জন্যে পাএীর বাবার বা পরিবারের থেকে যথেষ্ঠ উপহার নয়? অতএব এই বেলায় বুঝ সম্পন্ন ও আত্নমযাদাবান বক্তি ছাড়া যোগাযোগ না করার অনুরোধ করা হল।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালকিনি এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1399

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5883

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7077

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9550

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6701

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7720

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালকিনি, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন