| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
২০২০ থেকে নিয়মিত পড়ার চেষ্টা করি। শুরুতে ৫ ওয়াক্ত পড়তাম। মাঝখানে বেশ অনিয়ম হলেও বর্তমানে ৫ ওয়াক্ত পড়া হয় আলহামদুলিল্লাহ। তবে মাঝেমাঝে ফজর কাযা হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
৩/৪ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ। তবে তিলাওয়াতের সুর খুব সুন্দর হয় না, তবে আরো সুন্দর ও সহিহ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানামতে মানসিক কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তবে স্কিন প্রবলেম আছে যার জন্য হিজামা করাচ্ছি । শারীরিক মানসিক ও সকল প্রকার রোগব্যাধির জন্য কোরআন সুন্নাহ ও রুকিয়াহ এর ওপর দৃঢ় হয়ে প্র্যাকটিসিং হওয়ার ইচ্ছে এবং চেষ্টা আছে আর বদনজর,জাদু বা সাধারণ সমস্যায় রুকিয়াহ করার। আল্লাহ কবুল করুন।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক। মাজার সামনে পরলে শুধু কবরে মৃত এর জন্যে দোয়া করা যেতে পারে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
মুহসনাত, প্যারাডক্সিকেল সাজিদ, মা মা মা এবং বাবা, স্যারেন্ডারড ওয়াইফ, সুরা কাহাফ ও বর্তমান বিশ্ব , আর রাহিকুল মাখতুম
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ, খন্দকার আবদুল জাহাঙ্গীর,জাকির নায়েক, Usama Alshurafa, নোমান আলি খান, (তবে এখন প্রয়োজন অনুসারেই শোনা হয় কেবল)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শান্ত পরিবেশে থাকতে পছন্দ করি, তবে পরিবার ও নিকটাত্মীয় সকলের সাথে মজা করতে ভালো লাগে মাঝেমাঝে । সবাই বলে আমি খুব সহজ সরল, আল্লাহ্ ভালো জানেন। বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞান খুব কম। ঘরেই থাকতে ও পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি। মা বাবার সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। আত্মীয় ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে ভালো লাগে। ঘরের কাজ করতে ভালো লাগে। তবে আমার সেলাই রান্না কিছুতেই দক্ষতা নেই, করা হয় কম, টুকটাক আলহামদুলিল্লাহ । আগে কোনো কাজ না করলেও এখন করা হয় এবং এবাদত হিসেবে করার চেষ্টা করি। প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত রান্নাঘরে থাকাটা অপছন্দ করি এবং স্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ করি। অনেক দিন পর পর লং ড্রাইভ বা দূরে সফর করতে ভালো লাগে। সিম্পল থাকতে পছন্দ করি, মাঝে মাঝেই প্রকৃতিতে বা নিরব পরিবেশে একা সময় কাটাতে ভালো লাগে। * আমার স্বপ্ন নিজের পরিশুদ্ধি, সারাজীবন কমবেশি ইলমের পথে ইলম অর্জন করতে থাকা ও নিজে একটি আস্ত দাওয়াহ হওয়া এবং একটি সুন্দর মৃত্যু, অনুগত স্ত্রী ও মেয়ে ও আদর্শ মা হওয়া, পরিবারকে পরবারের সকলের সাহায্য নিয়ে ইসলাম ও আল্লাহর জন্যে বাঁচা , এমন পরিবার গঠন করা যারা আল্লাহর পথে চলতে এবং দ্বীনের প্রয়োজনে নিজেদের সবটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে । সত্যি বলতে আমি ভুলে ভরা,,,কিন্তু প্রতিদিন চেষ্টা করছি আত্মশুদ্ধির। এতটুকুই আমি। **শেষ জামানার বিষয়গুলোর প্রতি সচেতনভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইচ্ছে আছে . আর বিষয়টা এমনও নয় আমি ইচ্ছে পোষণ করছি বলে আমি একদম প্রস্তুত নিজ জায়গায় বা দক্ষ। আমার নিয়ত আছে। আল্লাহ কবুল করলে তাওফিক দিলে হবে যতটা কল্যানকর ইন শা আল্লাহ। * দ্বীনে ফেরার পূর্বে ও পরে আল্লাহ আমাকে সকল হারাম রিলেশনশিপ থেকে পবিত্র রেখেছেন আলহামদুলিল্লাহ এবং আগে থাকতেও স্কুল লাইফে ছেলেদের সাথে প্রয়োজন ছাড়া কমই কথা বলা হয়েছে তুলনামূলক আর দ্বীনে ফেরার পর থেকে এখন অবধি কোনো প্রয়োজনই দেননি আল্লাহ তায়ালা নন মাহরামের সাথে যোগাযোগ করার। আলহামদুলিল্লাহ। * অতীতে বা বর্তমানে গুনাহ বা ভুল তো অনেক আছে তবে সংশোধনের চেষ্টায় রত। প্রকৃত ও আল্লাহর পছন্দনীয় তাকওয়াহর পথে চলার চেষ্টা করছি। আল্লাহ কবুল করুন। আমিন। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (বায়োডাটা দেয়ার সময় অবশ্যই আমরা ভালো গুণগুলোতে ফোকাস করি, তবে অবশ্যই আমার প্রচুর কমতি আছে, দোষ আছে। যেমন আমার মাঝে মাঝে কোনো বিষয়ে প্রচন্ড রাগ হয়ে যায়, আমি মাঝে মাঝে অনেক বেশি কথা বলি, আমার কন্ঠ নিচু করতে খুব চেষ্টা করতে হয়,,,এরকম আমি দোষে ভরপুর মানুষ। তবে মানুষ পরিবর্তনশীল। আল্লাহ যখন চান যাকে ইচ্ছে দয়া করেন।)
|