Profile

বায়োডাটা নং : 10993

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: শিয়ালকোল, সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ ।
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রহমতুন্নেসা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মতিহার, রাজশাহী।
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে, আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc (Honours) in Psychology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi university
এখন কোন বর্ষে পড়ছেন? 4th year 1st semester
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষিকাজ । এখন প্রায় অবসরে আছেন। লোক রেখে ক্ষেতের কাজগুলো করিয়ে থাকেন। এছাড়া বাসায় গাভী এবং ষাঁড় গরু আছে সেগুলো দেখাশোনা করেন, আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী কমপ্লিট করেছে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত পেশা: ব্যবসায়ী
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় আপু: বিবাহিত, গৃহিণী, তিন সন্তানের মা । ২. মেজো আপু: বিবাহিত, প্রাইমারি স্কুলের টিচার, দুই সন্তানের মা।
চাচা মামাদের পেশা চাচা তিনজন আলহামদুলিল্লাহ। ১. বড় চাচা : মক্তব পড়ান ২.মেজো চাচা: মৃত, ব্যবসায়ী ছিলেন। ৩. সেজো চাচা: কৃষিকাজ করতেন, এখন অবসরে আছেন। মামা দুইজন ১. বড় মামা : ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। ২. ছোট মামা: মৃত , ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা অর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা দান করেছেন।বেশ কিছু কিছু জমি রয়েছে। বাজারে দুইটা দোকান আছে। একটা ভাড়া দেওয়া আছে আর অপরটি ভাইয়া পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করে। সালাত , সিয়াম , যাকাত এগুলোতে কোনো উদাসীনতা নেই। নিয়মিত কুরআন তিলাওয়াত বাসায় হয়। ফজরের পর আমাদের বাসায় মাদ্রাসার মতো একটা আমেজ তৈরি হয় । আমার আব্বা নিয়মিত ফজরের পর বাসায় একটু উচ্চস্বরে কুরআন তিলাওয়াত শুরু করেন যা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। ছোটবেলায় আব্বার কুরআন তেলাওয়াতের শব্দেই আমার ঘুম ভেঙে যেত। আমার মায়ের বিষয়ে বলতে গেলে এক কথায় বলতে হয় উনি একজন সৎকর্মশীলা নারী, আলহামদুলিল্লাহ । ছোটবেলা থেকেই 'মা' এর চোখে আব্বার প্রতি যে সম্মান এবং আনুগত্য দেখি আসছি সেটি সত্যিই ঈর্ষণীয়। আমার বড় দুই আপু এবং ভাইয়া আলহামদুলিল্লাহ উত্তম আখলাকের অধিকারী। আমার পরিবারের সদস্যদের ভেতর একমাত্র ভাইয়ার মধ্যে সলাত এবং কুরআনের প্রতি একটু উদাসীনতা রয়েছে । যেটা কোনোভাবেই কাম্য নয়। দোয়া এবং দাওয়াহ দুটোই চলমান রেখেছি।রব্বে কারীমের নিকট প্রচুর দোয়া করে যাচ্ছি, তিঁনি যেন আমার ভাইয়ের হৃদয়টাকে সালাত এবং কুরআনের সাথে যুক্ত করে দেন। ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে দাওয়াহ চলমান রেখেছি। লক্ষ্য একটাই সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চাই ইন শা আল্লাহ। তবে মাহরাম নন মাহরাম মেইনটেইন এর ক্ষেত্রে উদাসীনতা রয়েছে। এক্ষেত্রে একমাত্র আমি মাহরাম নন মাহরাম মেইনটেইন করি। সবাই আমাকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করে। তাদের সহযোগিতার কারনে আমাকে কখনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় নি , আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০১৯ সাল থেকে। ছোট বেলা থেকে পড়তাম কিন্তু অনিয়মিত ছিলাম। সলাতের গুরুত্ব অনুধাবন করতে পারিনি তখন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না , আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, পারি। আরো শুদ্ধতা অর্জনের জন্য নিয়মিত চেষ্টা চলমান।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, আমার জানা মতে কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। এ হিসেবে সকল কবর ই মাজার।কেননা সকল কবর ই তো জিয়ারতের স্থান। মাজারে দুই উদ্দেশ্যে যেতে পারি ১. নিজেদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আর ২. কবরবাসীর কল্যাণের জন্য অর্থাৎ কবরবাসীর উপর সালাম পেশ করার জন্য। কিন্তু বর্তমানে মাজার বলতে মানুষ স্পেশাল কিছু কবরকে বুঝে থাকে। কেউ যদি এমন বিশ্বাস লালন করে যে মাজারে গিয়ে কিছু চাইলে তার অসম্ভব বিষয় সম্ভব হয়ে যাবে অর্থাৎ মাজারে যে শায়িত আছেন সে তার অসম্ভব বিষয়টি সম্ভব করার ক্ষমতা রাখেন , তাহলে নিঃসন্দেহে ঐ ব্যক্তি শিরক করে ফেলবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, বেলা ফুরাবার আগে, তিনিই আমার রব, হৃদয় জুড়ানো সালাত বেশ কিছু বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি জোবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ, মাওলানা রাহাত আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান( উনারা আমাদের মাদ্রাসার উস্তাদ, উনাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের মাহাত্ম্য বুঝতে শিখেছি, আলহামদুলিল্লাহ) এছাড়া খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি) , শায়খ আহমাদ উল্লাহ্ হাফিজাহুল্লাহ, উস্তাদ নোমান আলী।,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন ইলম অনুরাগী মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দ্বীনের বুঝ দান করার পর থেকে ইলম অর্জনের পেছনে লেগে আছি। আমার দীর্ঘ দিনের স্বপ্ন কুরআনের হাফেজা হওয়া পাশাপাশি কুরআনকে কুরআনের ভাষায় বোঝা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য সুযোগ করে দিয়েছেন। বর্তমানে আমি ইসলামিক অনলাইন মাদ্রাসার 6th সেমিস্টারের একজন ত্বলিবা। ২৬ এর ডিসেম্বরে আমার আলিম প্রিপারেটরি কোর্স শেষ হবে, ইন শা আল্লাহ। এরপর পুরোপুরি হিফজ এ ফোকাস করবো । হিফজ শেষ করার পর আমার ইচ্ছে দাওরা হাদীস কোর্সে ভর্তি হওয়া। পাশাপাশি অর্জিত জ্ঞানের মাধ্যমে নিজেকেসহ চারপাশের মানুষকে আলোকিত করা। আমার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে খুবই চিন্তাভাবনা করি। দ্বীনের বুঝ পাওয়ার পর থেকেই তাদের নিয়ে নানা স্বপ্ন দেখি। আমি জানি আমার উপর তাদের অনেক বৈশিষ্ট্য নির্ভর করবে। এজন্য নিজেকে সকল বাজে অভ্যাস থেকে বিরত রাখার চেষ্টা করি। যখনই নফসে আম্মারা মন্দ কর্মের দিকে ধাবিত হতে চায় তখন নিজেকে নানা ধরনের রিমাইন্ডার দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটা রিমাইন্ডার হলো " তুমি যদি এসব বৈশিষ্ট্যের অধিকারী হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমার রাহিমে কীভাবে তাঁর প্রিয় বান্দাদের পাঠাবে?" আমি স্বপ্ন দেখি আমি ই হবো আমার সন্তানদের প্রথম উস্তাযা ইন শা আল্লাহ। তারা আমার কাছ থেকে কুরআন হিফজ করবে,দ্বীনের মৌলিক বিষয়গুলো শিখবে। আমার স্বপ্ন আমি এমন বীর সন্তানদের মা হবো,যারা ইলমে আমলে হবে মুত্তাকিদের ইমাম, ইন শা আল্লাহ্, বিইযনিল্লাহ। নিজের প্রকৃতি নিয়ে বলতে গেলে বলতে হয় আমি অনেকটা Ambivert প্রকৃতির। মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি, সহজেই অচেনা কাউকে আপন করে নিতে পারি। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। পরিচিতদের খোঁজ - খোবর নিতে ভালো লাগে। প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে ভালো লাগে। দ্বীনি সোহবতে থাকতে মন চাই। অন্যের হকের ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকার চেষ্টা করি। চেষ্টা করি কেউ যেন আমার কথা ও কাজ দ্বারা কষ্ট না পায়। যদি বুঝতে পারি আমার আচারনের দ্বারা কেউ কষ্ট পেয়েছে তাহলে ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করি না , আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আমরা সবাই কমবেশি ভুলের মধ্যে আছি। তবে ভুল করে ফেললে কেউ যদি দরদ দিয়ে একটু ধরিয়ে দেয় তাহলে নিজেকে সর্বোচ্চ সংশোধনের মানসিকতা লালন করি। কারো বিপদ দেখলে নিজের সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করি। বাচ্চাদের গল্প শোনাতে ভালো লাগে। বিশেষ করে ইসলামের সোনালী যুগের ইতিহাস, নবীদের গল্প , সাহাবিদের গল্প । যার কারনে আমার বোন এবং কাজিন দের বাচ্চারা আমাকে খুবই ভালোবাসে। আমার অন্যতম একটা ভালো লাগার কাজ হলো ইসলামিক বই পড়া এবং বই সংগ্রহ করা , হাতে টাকা থাকলেই বই অর্ডার করে ফেলি। খুব ইচ্ছে একটা বিশাল লাইব্রেরী আমার হবে। যেখানে নানা ধরনের মূল্যবান কিতাব থাকবে, যার নূরে আলোকিত হবে আমার পরবর্তী প্রজন্ম ইন শা আল্লাহ। অবসর সময়ে বিভিন্ন লেকচার সিরিজ শুনতে ভালো লাগে। Bassera, raindrops media, Deen daily, ummah network, এবং উস্তাজ নোমান আলীর লেকচার শুনে থাকি। আমি বিলাসিতা বা কৃপণতা পছন্দ করিনা । পরিমিত এবং মার্জিত জীবনধারা আমার পছন্দের। আমার সবচেয়ে পছন্দের বিষয়গুলো হলো কুরআন তিলাওয়াত করা , ওয়াক্তমতো সালাত আদায় করা,সর্বদা সত্য কথা বলা। অপছন্দের বিষয় হলো: মিথ্যা কথা বলা, গান বা মিউজিকের শব্দ, গীবত , পরনিন্দা, চোগলখোরী।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা , হিজাব, নিকাব এবং হাত ও পা মোজা পরি, আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৬ বছর।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মাহরাম - নন মাহরাম মেইনটেইন করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো থেকে নিজেকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করি। গান আমার ভীষণ অপছন্দের।তবে মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে নাটকের ছোট ক্লিপ ভিডিও দেখা হয়ে যায়। যার কারনে অনুশোচনার আগুনে দগ্ধ হতে হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সেরকম ভাবে নেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই।
মাসিক আয় 00
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য। পবিত্র জীবনযাপনের জন্য। জান্নাতি পরিবার গঠনের জন্য।নেক সন্তানদের মা হওয়ার জন্য যারা আমার জন্য সদকায়ে জারিয়া হবে, ইন শা আল্লাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করলো , নিশ্চয়ই সে দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। সুতরাং সে যেন বাকি অর্ধেকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন। অর্থাৎ বিয়ে ইবাদতের একটি অংশ এবং আল্লাহর আনুগত্যে নিজেকে অগ্রগামী করার এক বিরাট সুযোগ। আল্লাহ পৃথিবীর সকল নারী পুরুষকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং বৈবাহিক সম্পর্কে পবিত্রতা দান করেছেন। ফলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী- স্ত্রী পরস্পরের সাহচর্যে অন্তরে প্রশান্তি লাভ করে, একে অপরের কাজে সহযোগিতা করে এবং পরস্পরের সহযোগী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন, ' আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তাভাবনা করে।' (৩০:২১) একটা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানহলো পরিবার, যা এই পবিত্র বন্ধনের মাধ্যমে গঠিত হয়। আমার ধারণায় বিয়ে হলো পারস্পরিক শান্তি, ভালোবাসা এবং দায়িত্ববোধের একটি চুক্তি- যেখানে স্বামী স্ত্রী একে অপরের জন্য সাকীনা বা প্রশান্তি হয়ে উঠে, একে অপরের নৈতিক ও দ্বীনি উন্নয়নে সহায়ক হবে। স্বামী স্ত্রী একে অপরের ভুল সংশোধনে হিকমাহ অবলম্বন করবে , ভালো কাজে সহযোগিতা করবে এবং কঠিন সময়ে একে অপরের আশ্রয় হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৪"-৫'৮"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কুরআনের হাফেজ+ মাওলানা অথবা কুরআনের হাফেজ+ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকারযোগ্য ,ইন শা আল্লাহ।
জেলা সিরাজগঞ্জ অথবা এর আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ও সম্মানজনক পেশায় নিয়োজিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কাছের মানুষটিকে নিয়ে সবাই কমবেশি স্বপ্ন দেখে। আমিও এর ব্যতিক্রম নই। কেননা তিনিই তো হবেন আমার জান্নাতের সাথী। যার সাথে আমার যাত্রা শুরু হবে দুনিয়াতে আর শেষ হবে জান্নাতে , ইন শা আল্লাহ। যিনি হবেন আমার ভবিষ্যৎ সন্তানদের সম্মানিত পিতা। আমার পরবর্তী প্রজন্মদের জন্য আদর্শ। তাকে অবশ্যই হতে হবে ইলম অনুরাগী। ইলম অর্জনের প্রতি তার গভীর ভালোবাসা থাকবে। ইলম অনুযায়ী আমল করবে কেননা ইলমের শর্ত হলো আমলে পরিনত করা। তাকে অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে। কেননা এটি এমন একটা বিষয় যা সকল ভালো বিষয়কে অন্তর্ভুক্ত করে।আমার প্রচন্ড ইচ্ছা সে যেন একজন কুরআনের হাফেজ হয় , কুরআন ও সুন্নাহর জ্ঞানে পারদর্শী হয়। সে যেন আমার জীবনে আসে একজন দায়িত্বশীল স্বামী এবং শিক্ষকের ভুমিকায়। যার কাছ থেকে আমি দ্বীন এবং দুনিয়ার নানাবিধ বিষয় শিখতে পারবো, যেমনভাবে আম্মাজান আয়িশা (রা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ইলম অর্জন করেছেন, সুবহানাল্লাহ! যিনি আমাকে ইলম অর্জনের জন্য সর্বদা সহযোগিতা করবেন। যার কথা ও কাজ হবে আমার জন্য অনুপ্রেরণা । যিনি হবেন আমার চোখের শীতলতা , অন্তরের প্রশান্তি। যিনি হবেন মুহসীনিন, মুত্তাকি এবং দায়িত্বশীল। যার গাইরতবোধ থাকবে অতি উচ্চ। যিনি আমার দ্বীন পালনে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমার পর্দার বিষয়ে কখনো শিথিলতা অবলম্বন করবে না।যার এবং আমার থেকে আসবে এমন সন্তানেরা যারা উম্মাহর রাহবারী করবে, যাদের লক্ষ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমার স্বপ্ন আমার প্রিয়তম যেন একজন দাঈ ইল্লাল্লাহ হয়। সে যেন উদার মানসিকতার অধিকারী হয়।তার মধ্যে উম্মাহর প্রতি দরদ থাকে।তার চিন্তা ও প্রচেষ্টা যেন ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে উম্মাহর বৃহৎ কল্যাণের দিকে বিস্তৃত হয়। যিনি আমার হক সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবেন ,আমাকে ভালোবাসবেন,মর্যাদা দেবেন , আমাকে কখনো কোনো বিষয়ে লো ফিল করাবেন না। আমার পিতা - মাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উত্তম আচরণ করবেন।তার ক্ষেত্রে আমার ভূমিকাও হবে অনুরূপ ইন শা আল্লাহ। তার মধ্যে ধৈর্য্য , ছাড় দেওয়ার মানসিকতা, পরস্পরের প্রতি বিশ্বাসও শ্রদ্ধাবোধ ,পরমতসহিষ্ণুতা, সহনশীলতার মতো উত্তম গুণাবলি থাকবে, কেননা একটা সফল দাম্পত্য জীবন গঠনে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। এছাড়া কখনো কোনো ভুল করলে তাচ্ছিল্য নয় বরং সর্বোচ্চ কল্যাণ কামনায় সংশোধনের নিয়তে সুন্দরভাবে ধরিয়ে দেবে। আহলিয়ার সাথে দৈনন্দিন জীবনের বিষয়গুলো শেয়ার করার মতো গুণাবলি থাকবে। আমি চাই আমার প্রিয় মানুষটি কুরআনকে প্রচন্ড ভালোবাসবেন। আমার হিফজের যাত্রায় আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। যে বিষয় গুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে যেখানে কোনোভাবে ছাড় দিতে রাজি না তা হলো- পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় , নিয়মিত কুরআন অধ্যয়ন, সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক , নজরের হেফাজত , নূন্যতম পক্ষে ফরজ পরিমাণ ইলমের অধিকারী, সত্যবাদী, পরিষ্কার - পরিচ্ছন্ন, এবং পরিশ্রমী,। যেহেতু বিয়ে দুইটা পরিবারের মধ্যে বন্ধন সেহেতু আমি এমন একটা পরিবারের স্বপ্ন দেখি যে পরিবারের সবাই হবে যথেষ্ট প্র্যাকটিসিং। যে পরিবারের প্রতিটি সদস্য আমাকে আল্লাহর জন্য ভালোবাসবে। আমি চাই আমার বিয়েটা হোক শরীয়া অনুযায়ী সুন্নাহ মোতাবেক। বিয়েটা সম্পন্ন হোক মসজিদে। বিয়েতে অবশ্যই পরিপূর্ণ পর্দা মেইনটেইন করতে চাই। এক্ষেত্রে পাত্রের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। (বি.দ্র. কারো একাধিক বিবাহের প্রতি আগ্রহ থাকলে এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি, জাঝাকাল্লাহু খইর)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজগঞ্জ সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6293

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12164

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12146

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6845

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6824

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7804

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন