Profile

বায়োডাটা নং : 10977

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভোলা সদর, ভোলা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গ্রামের নাম: মুন্সিরচর, পোস্ট অফিস: পাঙ্গাসিয়া(মেদুয়া)
বর্তমান ঠিকানা , বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: আব্দুল আজিজ সড়ক,২২ নং ওয়ার্ড, জিয়া সড়ক,বি.সি.সি.,বরিশাল।
কোথায় বড় হয়েছেন? শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Doctor of Veterinary Medicine (DVM)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাবুগঞ্জ ক্যাম্পাস, বরিশাল)
এখন কোন বর্ষে পড়ছেন? কম্পিলিট।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকুরীজীবী (অবসরপ্রাপ্ত),গ্রামীণ ব্যাংক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুলবাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই :অনার্স কম্পিলিট, ন্যাশনাল ইউনির্ভাসিটি,চাকুরিজীবী; কম্পিউটার অপারেটর, গ্রামীণ ব্যাংক। ছোট ভাই :কুরআনে হাফেজ এবং এবছর দাখিল পরিক্ষা দিচ্ছে। রমাদ্বানে তারাবির নামাজ পরায় আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা:৬জন ১ম চাচা-গৃহস্থ (বাড়ি দেখাশুনা করে) ২য় চাচা- গৃহস্থ । বর্তমানে খুব অসুস্থ। ৩য় চাচা- সৌদি আরব। ৪র্থ চাচা- চাকুরিজীবী। ৫ম চাচা- পল্লী চিকিৎসক ৬ষ্ট চাচা- ড্রাইভার। মামা-২ জন বড় মামা-অসুস্থ এবং নিজের বাড়িতে অবস্থান করছে। ছোট মামা -জালের ব্যবসায় কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজেদের বাসায় থাকি আলহামদুলিল্লাহ । বরিশাল শহরে ৫ শতাংশ জমি রয়েছে এবং সেখানেই বাসা করা হয়েছে।প্রায় ৩.৫০ শতাংশের উপর (৪ তলা ফাউন্ডেশন এবং ৩ তলা কম্পিলিট)করা হয়েছে।২ তলা বাদে ১ম ও ৩য় তলা ভাড়া এবং পাশের টিন শেড বিল্ডিং ভাড়া দেয়া হয়েছে( যা বর্তমানে আয়ের একটি উৎস)। এছাড়া গ্রামেও আব্বু কিছু জমি কিনেছে (১৫ গন্ডা /শতাংশ হিসেবে অনেক )।বর্তমানে শহরে কিছু জমি কেনার চেষ্টা করছে । (বাবার নিজস্ব ক্রয়সূএে) গ্রামে বসতিভিটা রয়েছে। এছাড়া পৈএিক সম্পত্তি রয়েছে কিন্তু সেগুলো এখনো ভাগ হয়নি (দাদার সূত্রে)।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাসার মধ্যে পর্দার সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। যার যার সেপারেট রুম রয়েছে। ফ্যামিলি আগে অন্যান্য সাধারণ,নড়বড়ে মুসলিম ফ্যামিলি ছিল।২০১৮ সালের পর থেকে বাবার চাকুরি থেকে অবসর,নিজে আস্তে আস্তে দ্বীনের মধ্যে প্রবেশ করা, ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে নিজের পরিবারের সদস্যরা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ ।যদিও পরিপূর্ণভাবে হতে পারেনি। তবে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল এবং অনুরাগী।তাই আমার দ্বীনের পথে চলা অনেকটাই সহজ।দ্বীনের বিষয়ে আমার পরিবার হেল্পফুল।আমার ছোট ভাইয়ের দ্বীনের পথে চলার চেষ্টা করে। মা দ্বীনের মধ্যে থাকার চেষ্টা করে তবে সবক্ষেত্রে নয়। মা বাসার বাহিরে নিকাব করে চলে তবে নন মাহরাম মেইনটেইন সবসময় করতে পারে না। বাবা এবং বড় ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো নন মাহরাম মেইনটেইন করতে পারেনি এখনো। বাবা আগে থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ে। দ্বীনে প্রবেশ করার আগে ইসলাম মেইনটেইন না ঠিকভাবে না করলেও বাবা মায়ের শাসন ও ভালোবাসার জন্য ভুল ও অন্যায় পথ থেকে নিজেকে সরিয়ে রাখা কিছুটা হলেও সহজ হয়েছিল। আল্লাহর কাছে দোয়া করি আমার ফ্যামিলির সবাই যেন পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারি।আমীন। বিশেষ দ্রষ্টব্য: আমার বাবা ও ভাই ব্যাংক জব করলেও আমি কখনোই তাদের সাপোর্ট করিনা।আমার বাবা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে মানুষ। ছোটবেলা থেকে নিজের আগ্রহের ফলে সে নিজের ইচ্ছাতেই পড়ালেখা করছেন পাশাপাশি তার ভাইদেরও পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছেন। আমার বাবা যখন ব্যাংকের চাকরিটা নিয়েছিলেন তখন সেই ব্যাপারে হয়তো তিনি জানতেন না পাশাপাশি অর্থের বিষয়টাও ছিল। বর্তমানে যদিও তিনি এই জব করছেন না। আমার বড়ভাইও আসলে এই জব চায় না এখন আর। হয়তো অন্য অপশন পেলে ওর জন্য এই জব ছেড়ে দেয়া সহজ হবে ইন শা আল্লাহ। তারা যেন সুদ রিলেটেড সকলকিছু থেকে নিজেদের মুক্ত করতে পারে।আশা করি আপনারাও বিষয়টা বুঝবেন। আমি নিজেও এই হারাম থেকে বেঁচে থাকতে চাই,চাই আমার পরিবারের যেন এই হারাম থেকে বেঁচে থাকে।আল্লাহ মাফ করুন, হেদায়েত দান করুন ও সহজ করুন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? প্রায় ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে দ্বীনের পথ চলা শুরু করি তখন থেকেই আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এটা বলাটা আমার জন্য কষ্টকর।কোনো সপ্তাহে হয়তো ১/২/৩বা তারও বেশি হয়ে যায়।আবার কোনো সপ্তাহ বা মাসে হয়না আলহামদুলিল্লাহ।সবসময় একরকম হয়না বিধায় আমার পক্ষে বলা কঠিন। আল্লাহ আমাকে মাফ করুন।নামাজ কাজা হয় সেটা পরবর্তীতে আদায় করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আর্লি অ্যাজমা।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? তাদেরকে উসিলা করে কিছু চাওয়া এবং তাদেরকে মধ্যম বানানো শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন লস্ট ইসলামিক হিস্ট্রি, ফেরা ১,২, কুররাতু আইয়ুন ; শিকড়ের সন্ধানে,পড়ো,রমাদানের সওগাত,ফ্রিমেসনস ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ,শায়েখ হারুন ইজহার,আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ, ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি হাফিযাহুল্লাহ , আব্দুল হাই মোঃ সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল মাসুদ ইত্যাদি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিচের ব্যাপারে বলা আসলেই কঠিন। তবুও যেহেতু কিছু বলতে হবে তাই প্রথমেই বলে নিতে চাই"আমি যেমন তার চেয়ে যেন বেশি কিছু না বলে ফেলি সেগুলো থেকে মহান রবের নিকট পানাহ চাই।" ➤আমার দ্বীনে আসার আগের অবস্থা এবং দ্বীনে প্রবেশ করার পরের অবস্থার মধ্যে তফাৎ খুঁজলে আমি অবাক হয়ে যাই।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।আমি এত সম্মান, ভালোবাসা পেয়েছি মহান রবের উসিলায় সেটা আসলে বলে বুঝানো যাবে না। আমি কখনোই এত কিছুর যোগ্য ছিলাম না,আজও নই।মহান রব আমাকে এত বেশি দিয়েছেন তা আমি কল্পনাও করিনি কখনো। ➤আমি আগে যেভাবে জীবন নিয়ে ভাবতাম, জীবনের লক্ষ্য যা কিছু বানিয়েছিলাম সেগুলো থেকে নিজের জীবনকে সরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ।নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালনা করতে চাই ইন শা আল্লাহ। ➤দ্বীনি মানুষের সহবতে থাকতে ভালোবাসি। তাদের জীবন আমাকে অনুপ্রেরণা দেয়। দুনিয়ার জীবনকে খুব জটিল লাগে।খুব ভয় হয় যদি দুনিয়ার ফিতনা।আল্লাহ মাফ করুন।কোনো জায়গায় গেলে নামাজের ব্যাপার সবসময় খেয়াল রাখি কোথায় নামাজ পড়বো,নামাজের যায়গা আছে কিনা,নামাজে মিস হবে এমন জায়গা হলে যাওয়া ক্যান্সেল করে দেই। আমি ভার্সিটিতে খুব কম মেয়েদের সাথে মিশি।আমার ব্যাচমেটদের চেয়েও জুনিয়র দ্বীনিবোনদের সাথে বেশি সখ্যতা। ভার্সিটিতে আমার সবচেয়ে কাছের মানুষ গুলো হলো আমার দ্বীনি বোন।সিনিয়র, জুনিয়র কোনো ভেদাভেদ নেই,আমি তাদের সবসময় সর্বোচ্চ স্পেস দেই।এই সম্পর্ক দেখলে কেউ বুঝবে না কে সিনিয়র আর কে জুনিয়র। এই সম্পর্ক আমাদের বন্ড আরো মজবুত করে এবং আল্লাহ পথে চলতে সাহায্য করে। ➤ধৈর্যের কমতি রয়েছে আমার। খুব বেশি Overthinking করি ও অস্থিরতা অনুভব করি । হঠাৎ রেগে যাওয়া ও পরে অনুতাপ করি । আল্লাহর কাছে পানাহ চাই এসব থেকে।নিরিবিলি পরিবেশ পছন্দ করি।সবার সাথে কথা বলি না,তবে সঙ্গ পেলে বা পরিচিত হলে বা কথা বলা শুরু করলে বেশি কথা বলে ফেলি।অবশ্যই বেশি কথা বলা নিন্দনীয়। আল্লাহর কাছ থেকে পানাহ চাই। ➤ইসলামিক বই পড়া, দ্বীনি আলোচনা (অনলাইন, অফলাইন) শোনা,কোরআন পড়া,প্রতিদিন মাসনূন দোয়া ও যিকর করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ➤পারিবারিক লাইব্রেরী করতে চাই ইন শা আল্লাহ। নিজের সন্তানদের বইমুখী করতে, আদর্শ দ্বীনি পরিবার গঠন করতে এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার স্বপ্ন দেখি ইন শা আল্লাহ। আমি ও আমার ছোট ভাই বই কেনার চেষ্টা করি সুযোগ পেলে।যদিও অল্প কিছু সংগ্রহ করেছি। হয়তো একদিন একটা অনেক বই হবে ইন শা আল্লাহ। এছাড়াও আল্লাহ তৌফিক দিলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চাই ইন শা আল্লাহ। ➤সাধারণভাবে জীবনযাপন করি। জাঁকজমকপূর্ণ জীবন থেকে দূরে থাকার চেষ্টা করি। বিড়াল পছন্দ করি। বিড়াল পালার ইচ্ছা থাকলেও বর্তমানে বিড়াল পালতে পারছি না। ভবিষ্যতে পালার ইচ্ছা পোষণ করি। ➤ আমি সহজেই মানুষের সাথে মিশতে পারি। অল্প সময়ের মধ্যেই আপন করতে পারি। ➤যদিও আমি শহরে বড় হয়েছি তারপরেও কৃষিকাজ, খামার এগুলোর প্রতি আলাদা একটা টান রয়েছে। ভেটেরিনারীতে পড়ার সুবাধে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে। যদি হাজবেন্ড পশুপালন, খামার ইত্যাদি করতে চায় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এই বিষয়ে তার সাথে থাকার এবং সহযোগিতা করার। আমি একজন দুর্বল ঈমানের গুনাহগার বান্দী। ঈমানের খুঁটি খুবই নড়বড়ে।তাই এমন একজন জীবন সঙ্গীকে চাই যাকে পেয়ে এই খুঁটি আরো শক্ত এবং মজবুত হোক। আমাকে দ্বীনের প্রতি চলতে সাহায্য করুক।এই বন্ধন শুধু দুনিয়ায় নয় আখেরাত পর্যন্ত অটুট থাকুক।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা,লং হিজাব,নিকাব ও হাত-পা মোজা পরিধান করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ এর মাঝামাঝি সময় থেকে নিকাব সহ পর্দা করি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ভার্সিটির সকল প্রোগ্রাম (যেখানে ফ্রিমিক্সিন থাকে ও শরীয়াহ বৈধতা দেয় না)),পারিবারিক বিভিন্ন প্রোগ্রাম যেখানে পর্দা মেইনটেইন করা যায় না,ফ্রিমিক্সিং থাকে সেগুলো সর্বদা পরিহার করার চেষ্টা করে থাকি।।তবে সবচেয়ে বেশি ভয় হয় আমার নিজের কন্ঠের পর্দা নিয়ে । আল্লাহ মাফ করুন ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীনে ফেরার পর থেকে এসব দেখা ও শোনা দুটোই পরিহার করেছি আলহামদুলিল্লাহ ।প্রথমদিকে খুব স্ট্রিক্ট ছিলাম। মাঝে গাফিলতি এসেছে(নিজে কখনো সার্চ দিয়ে বা ইচ্ছা করে খুঁজে খুঁজে দেখেনি কোন নাটক, সিনেমা বা গান দেখার জন্য।বেশি সমস্যা হতো যখন ফেসবুকে ভিডিওগুলো স্ক্রল করতাম। তখন সামনে আসতো এবংঅনেক সময় দেখা হয়ে যেত বাট সেভাবে নয়,তখন নিজেকে সরিয়ে নিতাম,আর এগুলো দেখার আসক্তি নেই ) ।আল্লাহ মাফ করুন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তেমন কোনো বিশেষ মেহনতে যুক্ত নেই। তবে ভার্সিটিতে অফলাইন ও অনলাইন দ্বীনি মেহনতে যুক্ত আছি, সপ্তাহে একদিন ভার্সিটিতে তালিম করা হয়, আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে (মেয়েদের মধ্যে)।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী,আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফিতনাময় পরিবেশে,নিজের চরিত্র হেফাজত করতে বিয়ের গুরুত্ব অপরিসীম।রসূল (স:)এমন এক জামানার কথা বলেছেন) -"যেখানে হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে"। সত্যি বলতে এত এত ফিতনার ভীড়ে নিজেকে হারিয়ে ফেলা অনেক সহজ অন্যদিকে সরল ও সঠিক পথে নিজেকে টিকিয়ে রাখাটাই কঠিন। বিয়ে হচ্ছে অর্ধেক দিন। নিজের চরিত্র হেফাজত করতে,বরকতময় জীবন লাভের জন্য, দ্বীনি পরিবার গঠন করার জন্য, দুনিয়া পাশাপাশি আখিরাতে জান্নাতে একসাথে থাকার লক্ষ্যে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা ৫'১"_<
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক (অধ্যয়নরত/কমপ্লিট ), স্নাতকোত্তর, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড (হাফেজ/ মাওলানা/মুফতি)
জেলা বরিশাল বা বরিশালের আশেপাশে, ভোলা।তবে অন্যান্য বিষয় ঠিক থাকলে এই বিষয় কন্সিডার করা যাবে।তবে বেশি দূরে হলে( যেমন -উত্তরবঙ্গ) আমার ফ্যামিলির খোজ নিতে সমস্যা হতে পারে।সেক্ষেত্রে আমার ফ্যামিলি রাজি না হলে হয়তো সম্ভব হবেনা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পশু চিকিৎসক,শিক্ষক (মাদরাসা/জেনারেল), ব্যবসা,বেসরকারি চাকুরী,ইন্জিনিয়ার,ডাক্তার, হালাল জব এবং মানানসই।( অবশ্যই হালাল উপার্জন হতে হবে) ;
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনদার জীবনসঙ্গী আল্লাহর পক্ষ থেকে উত্তম ও অন্যতম নিয়ামত। আমি যেসব বৈশিষ্ট্য ও গুনাবলী জীবনসঙ্গীর থেকে প্রত্যাশা করি, (তবে বাধ্যতামূলক নয়,তার মধ্যে অন্তত চেষ্টা করার মন মানসিকতা ও চেষ্টা করে এতটুকু আশা করি)........ ➤➤একজন দ্বীনদার, কর্মঠ, ব্যক্তিত্ববান আত্মমর্যাদাসম্পন্ন জীবনসঙ্গী আশা করি মহান রবের কাছে। যে দুনিয়ার ভোগ বিলাস, হারাম পথ থেকে নিজেকে হেফাজত রাখবে। ➤➤কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজে এবং তার পরিবারকে পরিচালনা করার মন মানসিকতা রাখবে এবং সহযোগিতা করবে। ➤➤নিজের বাবা-মার সকল দায়িত্ব ও প্রয়োজন পূরণে সর্বদা সচেষ্ট থাকবে।অন্যান্য আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। স্ত্রীর পরিবারকেও সম্মান দেয়া ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ➤➤এই পয়েন্টটি গুরুত্বের সাথে খেয়াল করার জন্য অনুরোধ করা হলো (আমি ফিকহ অনুসরণের অপশনে সালাফি/আহলে হাদিস দিয়েছি।তবে এর সাথে কিছুটা সংযোজন করার প্রয়োজন অনুভব করছি।কুরআন ও সুন্নাহ হলো ফার্স্ট প্রায়োডিটি। মাঝহাবও ফলো করি। তবে শুধু একটা মাঝহাব মানি এমন না।চেষ্টা করি যে মাঝহাব বেশি মিল পাই কোরআন, সুন্নাহের সাথে সেটা মানার চেষ্টা করি,অথবা যে আলেম বেশি হক্কের পথে চলে এবং কথা বলে তাদের মানার ট্রাই করি ও তাদের থেকে মাসয়ালা জানার ট্রাই করি।সেক্ষেএে সে সালাফি হোক,হানাফি হোক,কওমী ঘরনার হোক বা অন্য মাঝহাবের হোক না কেন। কট্টরভাবে শুধু মাঝহাব মানে এসব অপছন্দ করি।আবার সালাফিদের মধ্যে যারা বেশি বাড়াবাড়ি করে সেটাও অপছন্দ। সেসব আলেম বা শায়েখদের ফলো করি না। এই পয়েন্টটা যদি কারো সাথে না মিলে তাহলে যোগাযোগ না করার অনুরোধ। আসলে অন্যান্য বেসিক বিষয়গুলো গুরুত্ব দিলেও এই পয়েন্টটা খুব কম মানুষই গুরুত্ব দেয়। তাই আলাদাভাবে জানালাম।) ➤➤ সিগারেট, নেশা জাতীয় যাবতীয় পণ্য থেকে নিজেকে হেফাজত রাখবে। ➤➤অবশ্যই দাড়ি রাখতে হবে।তবে বায়োলজিক্যাল কারণে যদি না ওঠে সেটা অন্য বিষয়। বিয়েতে কোন কিছু (যৌতুক)দাবি করা যাবে না। ➤➤পরোপকারী,দান-সদকা,যাকাত ইত্যাদি পালন করার চেষ্টা করবে। ➤➤স্ত্রীর পর্দার ব্যাপারে কখনো ছাড় দিবে না। প্রয়োজনে যখন স্ত্রীর মধ্যে গাফিলতি বা ভুল কিছু দেখবে তখনই শাসন করবে ।স্ত্রীকে বুঝতে হবে,বিশ্বাস ও ভরসা করবে। ➤➤খারাপ কথা উচ্চারণ, অসংলগ্ন আচরণ থেকে বিরত থাকা, একগুয়েমি না করা, অন্যের মতামতকে সম্মান দেওয়া ইত্যাদি। ➤➤পরিবারকে সময় দেওয়া,হালাল হারাম মেনে চলা, নিজের পরিবার ও স্ত্রীর হক আদায় করার চেষ্টা করা, চোখের হেফাজত করা ইত্যাদি মেনে চলার চেষ্টা করা। ➤➤স্ত্রীর দ্বীনি পড়াশোনা,দ্বীনি কাজে সহযোগিতা ও সুযোগ প্রদান করে দেওয়া। দ্বীনি পরিবার গঠনে সহযোগীতা করা। পাশাপাশি তাকেও আজীবন দ্বীনি শিক্ষার মধ্যে অটল রাখা। আমি নিজেও ভুলত্রুটির উর্ধ্বে নই।আমি একজন অত্যন্ত পাপী ও গুনাহগার বান্দি।আমি যেমন জীবনসঙ্গীর থেকে উপরিউক্ত গুণাবলী আশা করি তেমনি নিজের জীবনেও তেমন গুণাবলী ধারণ করার আশা রাখি ও চেষ্টা করি। চেষ্টা করি নিজেকে শুধরানোর। এজন্য দুনিয়াতে দ্বীনি জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা খুব অনুভব করি, যার সাথে দুনিয়ায় আল্লাহর অনুগ্রহে বরকতময় জীবন কাটাতে পারি এবং আখিরাতেও যেন একসাথে জান্নাতে থাকতে পারি ইন শা আল্লাহ। আল্লাহ সহজ করুন, হিদায়াতের সাথে জীবন পরিচালনা এবং সরলপথে পরিচালনা করুন। আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভোলা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9209

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7102

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5541

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7571

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4607

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4022

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভোলা সদর, ভোলা, বরিশাল
ভোলা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন