Profile

বায়োডাটা নং : 10966

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1993
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: গাড়ামারা (উত্তর পাড়া), পোষ্টঃ হলিধানী
বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: গাড়ামারা, হলিধানি
কোথায় বড় হয়েছেন? ঝিনাইদহে নিজ গ্রামে জন্ম থেকে ২০১১ সেপ্টেম্বর পর্যন্ত এরপর ২০১১ থেকে ২০১৬ জানুয়ারি পর্যন্ত বরিশালে এরপর থেকে September 2025 পর্যন্ত ঢাকা। 22 July 2025 হঠাৎ বাবা মারা জাওয়ার পর বাড়িতে চলে এসেছি কিছু টাকার লেনদেন ও জায়গা জমি বিষয়ক কিছু কাজ থাকায়।বর্তমানে বাসায় আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2011
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ lang.
ফলাফল lang.
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি এস সি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল
পাসের সন 2015
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষি, পূর্বে ব্যবসা করতেন পরবর্তীতে নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। ২২ জুলাই ২০২৫ হার্ট অ্যাটাক করেন এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন।।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার তিন/চার বছরের ছোট, বিবাহিত এবং বর্তমানে ওদের বাসার সাথেই সরকারিভাবে, সরাসরি ইসলামি ফাউনডেশন কর্র্তৃক পরিচালিত একটি এফতেদায়ী মাদ্রাসাতে কর্মরত আছে (২০১৫ সালে এস এস সি পরিক্ষার পূবে বিবাহ দেওয়া হয়।পরে এইস এস সি শেষ করে অনার্সে একাউন্টিং এ চান্স পাই কিন্তু ছেলে মেয়ের জন্য আর শেষ করা হইনি), আমার বোনের দুই ছেলে, এক মেয়ে। *** আর বোন জামাই (কামিল পাস) একটি প্রাইভেট কোম্পানি তে চাকরিরত আছেন ২০১৬ সাল থেকে।
চাচা মামাদের পেশা ★★★ দাদা-দাদী মৃত (দাদা একাধারে গ্রামের মসজিদের মোয়াজ্জেম ও ইমামতি করতেন এবং কৃষি কাজ করতেন নিজ জমিতে।) ১. চাচারা কৃষি কাজ করেন। নিজেদের যথেষ্ঠ জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ। ★★★ নানা-নানি মৃত (নানার পেশা ছিলঃ কৃষি) ২. আমার পাঁচ মামা। দুই জনের দোকান আছে বাজারে অর্থাৎ ব্যবসা করেন। বাকি তিন জনই কৃষি(ফলের বাগান আছে সবার) এর মধ্যে ২ জন প্রবাসী ছিলেন আগে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ***সম্পদ বলতে মাঠান ধানি জমি ও ভিটা বাড়ি আশপাশ মিলে প্রায় ৪০০ শতক, বাবা নিজেই কিছু জমি চাষ করতেন কাজের লোক নিয়ে এবং বাকি জমি বর্গা দেওয়া। ★★★ আমি এমন কেও নই যে পথ দেখাবো,,,পথ দেখাতে পারে এক মাত্র আল্লাহ ও তার বন্ধু মোহাম্মদ (সাঃ)। আমরা কেবল সেই দেখানো পথে চলার চেষ্টা করতে পারি। সংগ্রামী জীবনের সাথী হয়ে একটি দ্বীনি পরিবার গঠনের উদ্দেশ্যে এবং ভবিশ্যষত প্রজন্মকে দ্বীনি পরিবেশে উভয় শিক্ষায় শিক্ষিত করে সাদকায়ে জারিয়াহ হিসেবে রেখে যাওয়ার প্রত্যাশায় আমাকে নির্বাচন করতে হবে। কেননা ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের পথে পরিচালিত করতে একই মানুসিকতা ও উপলব্ধি সম্পন্ন জীবন সঙ্গী ও সঙ্গিনী নির্বাচন অতি গুরুত্বপূর্ণ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সামাজিক ভাবে সুপরিচিত, নিজে পরিকল্পিত ভাবে আমার বাড়ির ডিজাইন করেছি জাতে পর্দার বিষয় পুক্ষানুপুক্ষভাবে পালন করা যায়। এখন মা বাড়িতে আছেন। কিন্তু আমার পরিবার খাস পর্দা বা স্ট্রিকলি সবার সাথে মাহরাম মেহনটেইন করেন না। এজন্য আমি চাই আমার যিনি জীবন সঙ্গী হবেন তার এবং আমার মাধ্যমে পরিপূর্ণ দ্বীনি পরিবেশ গড়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ভবিষ্যত প্রজন্ম দ্বীনি পরিবেশে বেড়ে উঠে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। তিনটি অছিয়তের প্রথমটি ছিল নামাজ ছেড়ে দিও না, দ্বিতীয়টি ছিল দাড়ি রাখো, সর্বশেষ ছিল টাখনুর উপর কাপড় রাখো। শ্রদ্ধেয় প্রফেসর ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের রুহের মাগফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চতর সম্মানে সম্মানিত করুক।যার একটি মাহফিলের অছিলায় লাইফলাইন টাই যেন চেঞ্জ হয়ে গেছে আমার। প্রায় ১৩ বছর,,মাঝে মাঝে কাজা হয়ে গেছে অনেক সময়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে 2/3 ওয়াক্ত কাযা আদায় করা হয় নিদ্রা অথবা যানবাহনে চলাচল করলে অন্যথায় কাযা হয়না বললেই চলে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ পারি, কিন্তু দ্রুত পড়তে পারি না, এজন্য Quran Teaching Research and Training Centre (QTRTC) সাভার শাখার অনলাইন ব্যাচে "অর্থ শিক্ষা কোর্সে এবং নাজেরা কোর্সে" ক্লাস করেছিলাম ।(ছোট বেলায় মক্তবে পড়েছি,,পরে অনেক বার চেষ্টা করেছি কিন্তু নানাবিধ সমস্যার কারণে পড়া শেষ করতে পারিনি, এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং সম্পুর্ণ ভাবে ইসলামি জ্ঞান অর্জনে মননিবেশ করেছি । ভবিষ্যতে সহধর্মিণীর সহায়তায় নিজ তাগিদে হেফজ করার ইচ্ছা আছে এবং অনলাইন কোন ভালো মাধ্যমে পুনরায় নাজেরা করার। একটাই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে সর্বদা আল্লাহ আমাকে তার দিনের খেদমত না করিয়ে যেন মৃত্যু না দেন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় নিয়ামত গুলোর একটি হলো সুস্থতা যা আমাকে দিয়েছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোন চাও পাওয়ার জন্য যাওয়া শিরক বলে মনে করি কেননা আল্লাহ ব্যাতিত কেও কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। তবে চলার পথে যদি কোন আল্লাহর প্রিয় বান্দার মাজার পড়ে তবে তার জন্য দোয়া করা উচিত বলে মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আর্-রাহীকুল মাখতূম , ২. মোহাম্মদ (সাঃ) এর বিপ্লবী জীবন, ৩. মুমিনের হাতিয়ার
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পছন্দের আলেমদের নাম বলার পূর্বে কয়েকজনের নাম না নিলেই নয় যাদের কথা নিয়মিত শুনি এবং অনুসরণ করে থাকি, যেমন Mufti Menk, Ostad Nomal Ali Khan, Sheikh Ahmadullah, Dr Bilal Philips, Mohammad Manjur E Elahi, Mufti Arif bin habib ১. মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদী , ২. মাওলানা মিজানুর রহমান আজহারী, ৩. প্রফেসর ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (জীবনে প্রথম বারের মতো ব্যাপক ভাবে হৃদয়ে দাগ কেটে যায় শ্রদ্ধেয় স্যারের সেই ২০০৮ কি ২০০৯ সালের হলিধানি আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে দেওয়া সেই বক্তব্যে। আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এতোটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মাধ্যমে আমাদের ছেড়ে পরলোকগমন করবেন ভাবতে পারিনি, আমার জেন আজও বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনি আমাদের মাঝে আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার কথা গুলোর প্রতিধ্বনি আজও কানে বাজে।)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ১. পছন্দ অপছন্দঃ আমি সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করি, সাধারণ বা সাবলীল ভাবে জীবন-যাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মূর্খ ও ব্যর্থ, যারা অসুখী, এবং পাগল মানুষের থেকে শিক্ষা নেই তারা জা করে আমি তা করি না। আমি সকলের থেকে পরামর্শ বা অভিমত নেই এমনকি শত্রু থেকেও তারপর আল্লাহর দেওয়া জ্ঞান ও বিবেক কে কাজে লাগিয়ে ভালোমন্দের পার্থক্য করি।অপছন্দের মধ্যে অধৈর্য্য হওয়া (বিপদ আপদে ধৈর্য্য ধারণ করতে হবে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে) এবং সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নেওয়া (মিথ্যা সকল ফ্যাসাদের মুল সুতরাং সর্বদা সত্য বলতে হবে )।আর একটি অপছন্দের কাজ হলো অসৎ উপায়ে উপার্জন করা( নিশ্চয়ই হারাম উপার্জনে জীবিকা নির্বাহ করলে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব নয়)। ২. শখ-ইচ্ছাঃ ইচ্ছা এক্টাই আল্লাহ যেন হকের পথে রাখে এবং তার বান্দা হিসেবে কবুল করে এবং জাহান্নামের আজাব থেকে হেফাজত করে এবং বাবা মায়ের খেদমত করার তৌফিক দেন। বেশকিছু স্বপ্ন আছে, দীনি খেদমত এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করার ইচ্ছা আল্লাহ তৌফিক দিলে, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, বর্তমানে কিছু মাদ্রাসার সাথে যুক্ত থাকারা তৌফিক দিয়েছে আল্লাহ, সময় সুযোগ হলেই স্বাধ্য অনুযায়ী ঘুরাঘুরি করার ইচ্ছে আছে জীবন সঙ্গীকে নিয়ে। ৩. দ্বীনি দুনিয়াবীঃ যতটা কঠিন ততোটাই সহজ মনে করি, মন্দ কাজ ও মানুষের থেকে বিরত থেকে ভালোর সাথে থাকা ও গুরুজন সহ সকলকে সম্মান ও স্নেহ করা উচিত। আর সুখী মানুষ হতে হলে অন্যায় পাপ হতে বিরত থাকতে হবে এবং সীমিত বা অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে।সর্বশেষ ব্যক্তি জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে সুখী হতে কিছু বিষয় মাথায় রাখতে হয় বলে মনেকরি, কোরয়ান হাদিসের আলোকে এবং বাস্তবতা থেকে যা শিখেছি তা হলোঃ আমি এগুলো করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করুন,, ১. জীবন সঙ্গীকে সম্মান করতে হবে অর্থাৎ তার চাওয়া পাওয়ার বিষয় লক্ষ রাখা এবং সে সকল বিষয়ে অভিমত পোষণে সুযোগ দিতে হবে যেখানে তার অধিকার রয়েছে। ২. কোরআন হাদিস অনুসারে নবীজীর কিছু সুন্নাহ অনুসারে কাজ করে সঙ্গীকে খুশি রাখা। (যেমনঃ এক সাথে খানা খাওয়া, ঘুরতে জাওয়া, উপহার দেওয়া, একসাথে সালাত আদায় করা ইত্যাদি) @@@ আমার স্বপ্নগুলোর সাথে যদি আমার জীবন সঙ্গীনির স্বপ্নগুলো মিলে যায় তাহলে তাহার সকল স্বপ্ন পূরন করার আপ্রান চেষ্টা চালিয়ে যাবো। *** আল্লাহ সর্বোজ্ঞ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা-পাঞ্জাবি সাথে টুপি থাকে মাথায়। অছিয়ত করেন হাফেজ ইমরান ভাই( ২০২০ নভেম্বর কি ডিসেম্বর মাসে ভাইয়ের নিজ মাদ্রাসায়★★ মাগুরা ★★মেহমান হওয়ার সময়)।কখনো কখনও ফরমাল পোশাক ও পড়া হয়। তবে পাত্রীপক্ষের সাথে সাক্ষাতের সময় আমি সাধারণত টুপি পড়ি না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ শুরু থেকেই আছে কখনো খুর বা ব্লেড লাগানো হয়নি।দাড়ি গজানোর পূর্বেই অছিয়ত করেছিলেন শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (২০০৮/২০০৯ সাল হলিধানি আলিম মাদ্রাসা প্রাঙ্গন বার্ষিক ওয়াজ মাহফিল)
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, আলহামদুলিল্লাহ পড়ি। তিনটি অছিয়ত করেছিলেন এটা তার মদ্ধ্যে একটি, একই মাহফিলে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একটা সময় ফোন ও বিটিতে দেখেছি এখন দেখিনা বললেই চলে প্রযুক্তির কারণে হুটহাট সামনে আসলে দেখা হয়ে যেতো।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, আলহামদুলিল্লাহ (ওলামায়ে) তাবলীগ করা হয় মাঝে মাঝে তবে কখনো দূরে জাওয়া হয়নি যেটা চিল্লা নামে পরিচিত , এখন জব ও পড়াশোনার জন্য ব্যাস্ত থাকি তাও আসেপাশে জাকে দেখি নামাজের দাওয়াত দিতে থাকি।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ 🟩 শিক্ষা ও ক্যারিয়ার সারসংক্ষেপ: আমি ২০২০ সালের অক্টোবরে BSc in Engineering শেষ করি। এরপর কিছুদিন চাকরি করেছি, পরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে (যেমন PGCB, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন) চাকরির জন্য প্রস্তুতি ও কয়েকটি ভাইভা দিই। ২০২৪ সালে প্রাইভেট জবে যোগ দিই। ২০২৫ সালে পার্ট-টাইমের পাশাপাশি সরকারি চাকরির জন্য পুনরায় পড়াশোনা করি। কিন্তু ২২ জুলাই বাবা মারা যাওয়ায় এখন বাড়িতেই আছি এবং সবকিছু গুছাইতেছি। 🟩 উচ্চশিক্ষার পরিকল্পনা: বাহিরে ফুল-ফান্ডেড স্কলারশিপে MSc করার জন্য যদি সুযোগ হয় যাবো ইনশাআল্লাহ স্ত্রীকে নিয়েই যেতে চাই। তবে স্ত্রীর অবস্থা ও পারিবারিক বাস্তবতায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। অন্যদিকে জার্মানির স্টুডেন্ট ভিসা পেয়েছি ২৭ জুলাই কিন্তু এই মুহুর্তে জার্মান নিয়ম অনুযায়ী স্ত্রীকে সাথে নিয়ে জেতে পারবো না এজন্য যাবো কিনা ভাবতেছি। 🟩 ভবিষ্যৎ লক্ষ্য ও দ্বীনি পরিকল্পনা: মহা পরিকল্পনাকারি একমাত্র আল্লাহ। শহর কেন্দ্রিক(নিজ জেলা) স্থায়ী বসবাসের ইচ্ছা আছে। ইসলামি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যুগ উপযোগী করে গড়ে তুলতে একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি প্রতিষ্ঠান গড়ার ইচ্ছে স্ত্রীর জ্ঞান অর্জন কে কাজ লাগিয়ে। এবং অনলাইনে ইসলামি কোর্স ও আরবি শেখার মাধ্যমে নিজেকে গড়ে তুলছি ইনশাআল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি বলবো যদি কেও আমাকে পছন্দ করে তাহলে বায়োডাটার ইনফরমেশন নেওয়ার আগে ইস্তেখারা করে এবং অনেক ভেবে নেই কারণ এই বিষয় আমি বেশ সিরিয়াস তথাকথিত পর্দা করলে চলবে না,, আপনি দেখতে কেমন শুধু সেটার পর্দা করলেই হবে না সব দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাকিটা আল্লাহ ভরসা। দেখুন একজন নন মাহরাম যদি কোন নারীর কোন অংশের সাথে স্পর্শ করে সেই অংশ জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে যায় যতটুকু জেনেছি শুনেছি সেইদিক থেকে যানবাহনে চলা এবং বাহিরে চলাচলের ক্ষেত্রে আমি সতর্ক থাকবো আমার সামর্থ্য অনুযায়ী।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ, সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? যেহেতু ভবিষ্যতে আমার একটি প্রতি্ষ্টান দেওয়ার ইচ্ছা আছে (আল্লাহ সর্বোজ্ঞ) সুতরাং তিনি চাইলে মাদ্রাসায় চাকরি করতে পারবে তবে অর্থের জন্য নয় অভিজ্ঞতা ও আমলের মধ্যে থাকার জন্য। আমি বিশ্বাস করি বাজার থেকে একখন্ড লোহা দন্ড এনে বাসায় কাজে না লাগালে ফেলে রাখলে তা মরিচা ধরে নষ্ট হয়ে যাবে সুতরাং আমি অবশ্যই তাকে অনুকূল পরিবেশের ব্যবস্থা করবো।ইসলামের শরিয়া অনুযায়ী পরিবেশ থাকলে সেখানে চাকরির অনুমতি পাবে যদি তার একান্তই ইচ্ছা থাকে। তবে অনলাইন প্লাটফর্মে খেদমত করানোর ইচ্ছা আছে। তবে হ্যাঁ পাত্রী পক্ষের অনান্য সদস্যদের সমন্বয়ে দ্বীনি ক্ষেদমতে বিশেষ কোন পরিকল্পনা থাকলে অবশ্যই শেয়ার করতে হবে মনের মধ্যে রেখে সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ রইল।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিবাহের পর আমি যেখানে থাকবো আমার স্ত্রী ও সেখানে থাকবে ইনশাআল্লাহ। শহর কেন্দ্রিক থাকার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে, কারণ আমি মনে করি গ্রামে নিজেদের আশেপাশের মানুষ অনেক আন্তরিক হলেও দিন শেষে এই পরিবেশ পরনিন্দা, গীবত ও ফ্যাসাদ সৃষ্টির মুল কেন্দ্রবিন্দু।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? উত্তম আচরণ, দীনি খেয়াল ও পারস্পারিক সহযোগী মনোভাব ব্যতীত অন্য কিছু আশা করি না কারণ, আপনি একটু ভাবুন তো একজন বাবার কাছে সবচেয়ে বেশি মুল্যবান সম্পদ কি আর কিছু হতে পারে সন্তান ছাড়া। সেই সন্তানকে কতোটা কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে, কতো আদর ভালোবাসা দিয়ে, ইসলামি শিক্ষায় শিক্ষিত করে আমার আপনার হাতে তার কলিজার টুকরা কে দিচ্ছে, এজন্য আমার কাছে তার এই ত্যাগ ও আদরের মেয়ের তুলনায় তথাকথিত সম্পদ আমার কাছে মূল্যহীন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত বিবাহ হলো একটি ইবাদত ও পবিত্র বন্ধন এবং রহমতের ডানা যা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নেক আওলাদ লাভের উদ্দেশ্যে ও চারিত্রিক বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ রাক্ষতে এবং জিনা ও অন্যান্য পাপ থেকে বিরত থাকতে বিবাহ করতে চাই। আল্লাহ বিবাহকে কখনও কারো জন্য ফরজ কারো জন্য সুন্নাহ করেছেন, বলা হয়ে থাকে যে বিবাহ করলো সে যেন তার জীবনে অর্ধেক দীন সম্পূর্ণ করলো। বিবাহে আল্লাহ তার বান্দার উপর রহমত বাড়িয়ে দেয়, রিজিক বৃদ্ধি করে ।এটাই একমাত্র সম্পর্ক জান্নাতেও তা অটুট থাকবে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার মধ্যে দিয়ে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-29
উচ্চতা ৫’ ১“ উপরে ( 5' 1" নিচে হলে হবে না)
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ★★★জেনারেল লাইনের নুন্যতম এইচ এস সি সমমান এবং দ্বীন শিক্ষার প্রতি প্রচন্ডরকম আগ্রহ থেকে অনলাইন বা অফলাইনে আলেমা কোর্স শেষ করা বা চলমান। ★★★অন্যথায়, জেনারেল শিক্ষিত নুন্যতম এস এস সি হতে হবে যদি পাশাপাশি কওমি (দাওরায় হাদিস) শেষ অথবা প্রায় শেষের দিকে হয়। ★হাফেজা হলে ভালো। যেহেতু আমি নিজে দীনের জ্ঞান অর্জনের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী এজন্য একই মনমানুসিকতার সহ যোদ্ধা কিংবা একজন ইসলামি জ্ঞানের আলোয় আলোকিত সঙ্গীনি আবশ্যক এবং যার দীনের জ্ঞান অর্জনে একে অপরকে সহযোগী মনোভাব থাকতে হবে। এক্ষেত্রে কোন প্রকার কম্প্রোমাইজ করা সম্ভব নয়।
জেলা ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া,যশোর, নড়াইল,চুয়াডাঙ্গা, অর্থাৎ ঝিনাইদহের পার্শবর্তী জেলা সমুহু এবং ঢাকা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিণী, শিক্ষিকা (দীনি প্রতিষ্ঠান এবং ইলম চর্চায় আগ্রহী থাকতে হবে একই সাথে আমলের সাদৃশ্য থাকতে হবে)
অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক সহ অন্যান্য মুল বিষয় গুলো কুফু মেলা জরুরি খুব বেশি বা একদম কিছু নাই এমন হওয়া যাবেনা ,,এই দ্বীনদার বলতে ব্যহিক পোশাক বা চলাচল ও কথোপকথন নয় বরং যেকোন মুহুর্তে আপনি রেগে থাকেন কিংবা যে কোন অবস্থায় আল্লাহর কাছে নত হয়ে সব কিছু ভুলে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম অনুযায়ী নিজেকে পরিচালিত করা,,পাত্রী পক্ষের থেকে কিছু পাবার বা নেবার কোন প্রকার ইচ্ছা নাই আমার। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন।বিশেষ করে আমার বাবা আর্থিক ভাবে কোন অপূর্ণতা রাখেননি অনেক পরিশ্রম করেছেন তার এই ছোট্ট জীবনে। ইসলামি সংস্কৃতি ও শরিয়া অনুযায়ী চলা এবং অবশ্যই হালাল উপার্জনের অর্থে পরিচালিত পরিবার হতে হবে। ব্যাংকার, পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং যে কোন হারাম উপার্জনকারি সদস্যের পরিবার কে যোগাযোগ না করার অনুরোধ রইল।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন সহধর্মিণী খুঁজি, যিনি ধৈর্যশীল, পর্দানশীল, সত্যবাদী ও আমলদার হবেন—জীবনের দুঃসময়েও দ্বীনের উপর অটল থেকে আমাকে দ্বীনি পথে সঙ্গ দেবেন; সম্পদ, বংশ বা সৌন্দর্যের চেয়ে যার মধ্যে সত্যিকারের দ্বীনদারিতা ও সহানুভূতি থাকবে। অর্থাৎ ভবিষ্যত সন্তানের জন্য আদর্শ মা। স্বামী-স্ত্রীর প্রচেষ্টা ও আল্লাহর রহমতে সন্তানদের দীনের পথে রাখা এবং সদগায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাই ইনশাআল্লাহ। বিস্তারিতঃ 🟩 ১. পাত্রী সংক্রান্ত শর্ত ও প্রত্যাশা: পাত্রীকে ধৈর্যশীল ও মানিয়ে চলতে পারা স্বভাবের হতে হবে। যেকোনো পরিস্থিতিতে জীবনসঙ্গীর পাশে থাকতে হবে। আমি হালাল উপার্জনে বিশ্বাসী- অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। মৌলিক প্রয়োজন পূরণ করে আমি দ্বীনি শিক্ষা ও দ্বীনি মেহনত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। পর্দা বিষয়ে সচেতন ও অভ্যস্ত হওয়া জরুরি, কারণ নতুন পর্দানশীলদের মধ্যে অনেকে টিকে থাকতে পারে না। যারা পারেন, তারা ব্যতিক্রম। একটি মাত্র গুণ আমি চাচ্ছি—দ্বীনদারিতা। আপনি যতটুকু দ্বীনের জ্ঞান রাখেন, সেটা নিজে আমল করতে হবে এবং অন্যকে শেখাতে সক্ষম হতে হবে। নামমাত্র জ্ঞান, কিন্তু আমলের অভাব—এমনটা আমি চাই না। 🟩 ২. নিজের জীবনদর্শন ও পটভূমি: আমি ব্যর্থতায় কাউকে দোষারোপ করি না, বরং নিজেকে উপযুক্ত করার চেষ্টা করি। শৈশব থেকেই মাহফিলে অংশগ্রহণ করতাম; ২০০৮/৯ সালে ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তৃতায় ইসলামমুখী হই। তখন থেকেই দাঁড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরা ইত্যাদি নিয়ে পারিবারিক ও সামাজিক চাপ সহ্য করেছি। বিশেষ করে অল্প বয়সে দাড়ি রাখা, কিন্তু আমি স্থির থেকেছি। বাবার পরিবর্তনশীল মনোভাবের কারণে সংগ্রামী জীবন কাটাতে হয়েছে, কিন্তু আমি লক্ষ্যচ্যুত হইনি। 🟩 ৩. দ্বীনের পথে চলার প্রেরণা: ২০১৭ সালে হাফেজ ইমরান ভাইয়ের সাথে পরিচয় হয়। তিনি দ্বীনপন্থায় চলার অনুপ্রেরণা দেন। ২০২০ সালে তার মাদ্রাসায় গিয়ে আরও পরামর্শ পাই, বিশেষ করে সুন্নতি পোশাক ও কুরআন শিক্ষার ব্যাপারে। ২০২১ সাল থেকে আমি পাজামা-পাঞ্জাবি ও টুপি পড়া শুরু করি, যা এখনো বজায় রাখছি। আমি চাই, একজন দ্বীনদার সহধর্মিণী আমাকে দ্বীনি পথ চলায় সহযোগিতা করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ইসলামী পরিবেশে গড়ে তুলবেন। 🟩 ৪. বর্তমান চ্যালেঞ্জ ও অভিপ্রায়: ইসলামী জ্ঞান অর্জনে সময় দিতে পারিনি, কারণ জেনারেল শিক্ষায় ব্যস্ত ছিলাম। তবে সমস্যা হলো—অনেক দ্বীনদার মেয়ে কেবল আলেম বা হাফেজ স্বামী চায়, অথচ কেউ চাই না জ্ঞান অর্জনে সহযোদ্ধা হতে। মানুষ সাধারণত সম্পদ, বংশ, সৌন্দর্য ও দ্বীন দেখে বিবাহ করে—আমার একমাত্র চাওয়া শুধু দ্বীন। 🟩 ৫. জীবনসঙ্গীর প্রতি প্রত্যাশা (সুনির্দিষ্ট পয়েন্টে): ১. পারস্পরিক সহযোগিতা—আল্লাহর সন্তুষ্টি অর্জনে একে অপরকে সহযোগিতা করা। ২. সালাতের হিসাব রাখা—প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত পড়েছি কিনা, সে বিষয়ে প্রশ্ন রাখা। তাহাজ্জুদেও অংশগ্রহণ করা। ৩. গোপন কিছু না রাখা ও মিথ্যা না বলা—বিশ্বাসের ভীত গড়তে হবে। ৪. ভদ্রভাবে ভুল ধরিয়ে দেওয়া—রাগের মাথায় নয়, বুঝিয়ে বলা। ৫. দ্বীনি ইলম ও খেদমতে আগ্রহী থাকা—নিজে শিখে আমাকে সহায়তা করা এবং দীন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। 🟩 ৬. কনে দেখার পদ্ধতি ও শর্ত: কনে দেখার অধিকার শুধুমাত্র আমার এবং মহিলা সদস্যদের, আমি নিজে সাক্ষাৎ করব। পরিবারের অন্য পুরুষ সদস্য দেখবে না। কনে পক্ষ আমার বিষয়ে খোঁজ নিতে পারবে। 🟩 ৭. অভিভাবক ও বিবাহের পদ্ধতি: আমার বাবা ২২ জুলাই ২০২৫ ইন্তেকাল করেছেন। ফলে, আমি নিজেই বিবাহের চুড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে, প্রাথমিকভাবে একমত হলে, পরবর্তীতে চাচা ও দুলাভাইয়ের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঝিনাইদহ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2756

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8634

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6815

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6257

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8973

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9454

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন