Profile

বায়োডাটা নং : 10946

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মধুপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মধুপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আফতাবনগর
কোথায় বড় হয়েছেন? আমার জন্মস্থান মধুপুর। ছোটবেলা থেকেই হোস্টেলে অবস্থান করে পড়াশোনা করছি।। সেই সুবাদে টাঙ্গাইল, ঢাকা ও চট্টগ্রামে দীর্ঘ সময় বসবাস করার অভিজ্ঞতা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? আল-জামিয়াতুল আহলিয়াহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সাংসারিক, নিজেদের জমিজমা কাজের লোকের মাধ্যমে দেখাশোনা ও চাষ করানো হয়। তিনি হৃদরোগে আক্রান্ত। তাই আমরা তাঁকে কোন ব্যবসা-বাণিজ্য বা সাংসারিক কাজে ইনভলভ হতে দেই না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত(গৃহিণী)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া আমার বড়। ভাইয়া মালয়েশিয়ায় উচ্চশিক্ষা অর্জন করেছেন; তিনি ACCA (Association of Chartered Certified Accountants) সম্পন্ন করেছেন। বর্তমানে মালয়েশিয়ায় একটি অডিট ফার্মে সিনিয়র অডিট এবং একাউন্টিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আরও পড়াশোনা করছেন। তিনি বিবাহিত। আমার ভাবী MBA করেছেন এবং বর্তমানে ‘রব্বাতুল বাইত’। তাদের এক পুত্র সন্তান রয়েছে। ভাইয়া, ভাবী ও ভাতিজা সকলেই মালয়েশিয়ায় বসবাস করেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু: সবার বড়। তিনি একজন আলেমা। টাঙ্গাইলের রাবেয়া বসরি মহিলা মাদরাসা থেকে ২০০৫ সালে দাওরায়ে হাদিস সমাপন করেছেন। বিবাহিত। স্বামী: তিনি একজন আলেম। আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস সমাপন করেছেন। উভয়ের দুইজন ছেলে ও একজন মেয়ে আছে। উভয়ের পেশা: শহরতলীতে দুলাভাইয়ের ব্যক্তিগত একটি প্রসিদ্ধ ও বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। কওমি বালক-বালিকা মাদরাসা। দুলাভাই বালকশাখার মুহতামিম দায়িত্বে আর আপু বালিকাশাখার মুহতামিমাহ দায়িত্বে আছেন।
চাচা মামাদের পেশা চাচা ও মামা ১. বড়চাচা (জ্যেঠু) ইন্তেকাল করেছেন। ২. ছোটচাচা পুলিশ পদে কর্মরত, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। মামারা শিক্ষক, সমাজসেবক(মেম্বার) ও সাংসারিক দায়িত্ব পালনে নিযুক্ত রয়েছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, পারিবারিক অবস্থান ভালো রয়েছে। আমাদের মোটামুটি জমিজমা রয়েছে, যেখানে ধান ও কলা চাষাবাদ করা হয়। বর্তমানে পরিবারের সার্বিক দায়িত্ব বড় ভাইয়া গ্রহণ করেছেন। আল্লাহ্র অনুগ্রহে তিনি একটি ভালো চাকরি করছেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে পরিবারের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের বাইরে ভাইয়ার পড়াশোনার কারণে অতীতে কিছু জমি বিক্রি করতেও হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ, সেগুলো পুনরায় ক্রয় করা হচ্ছে। পুরানো বাড়িটিই সংস্কার করে বাস করছি। নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাও রয়েছে, পাশাপাশি আরেকটি ভিন্ন ধরনের পরিকল্পনাও হাতে রয়েছে—যা আগ্রহীদের জানানো হবে। ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনের বোঝাপড়া ও সচেতনতা রয়েছে। পরিবারের অর্ধেক সদস্য আলেম হওয়ায় শরিয়াহ সম্পর্কে জ্ঞান অর্জন ও তা অনুসরণ করা অনেক সহজ হয়েছে। ভাইয়া-ভাবী জেনারেল পেশার হলেও তাদের মাঝে দ্বীনের প্রতি গভীর শ্রদ্ধা ও সচেতনতা লক্ষণীয়। তারা নিয়মিত নামাজ পড়েন, পর্দা ও শরীয়াহসম্মত পোশাক পরিধান করেন। আমাদের আব্বা ও আম্মা পরিপূর্ণ আলেম না হলেও যথাসাধ্য চেষ্টা করে চলেছেন—দাওয়াত ও তাবলীগের কাজের সাথে জুড়ে থাকতে। (তবে তা একদম নিয়মিত নয়)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটবেলা থেকেই, কওমি মাদরাসায় অধ্যয়নের বরকতে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বহু ফরজ ও নফল আমল সহজ করে দিয়েছেন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? জরুরত বা সফরের কারণে কখনো নামায কাযা হয়ে গেলে, পরবর্তীতে তা নিয়মিত আদায় করা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার শারীরিক অবস্থার মধ্যে অন্যতম চশমা পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে ধীরে ধীরে চশমার পাওয়ার কিছুটা উন্নতি হয়ে আসছে। মনে হয়, একেবারে চশমার প্রয়োজনীয়তা সম্পূর্ণ চলে যাবে না। তাছাড়া আল্লাহ্র রহমতে আমি সুস্থ আছি, কোনো ধরনের গুরুতর রোগে ভুগি না এবং নিয়মিত কোনো মেডিসিনও সেবন করতে হয় না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার নিয়ে ফিকহী আলোচনা থাকলেও মাজারে সিজদাহ ও অনেক কাজ শিরক ও বিদআত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার পঠিত ও পছন্দের তালিকায় বাংলা ছাড়াও ভিন্ন ভাষার ইসলামী বই রয়েছে। বিষয়ভিত্তিক ও লেখকভিত্তিক উভয় ধরণের অসংখ্য বই আমি পড়েছি। সাহিত্য বা উপন্যাসের চেয়ে আমার ঝোঁক বেশি ইন্টেলেকচুয়াল—অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ও মননশীল বইয়ের দিকে। আমার প্রিয় বইয়ের তালিকায় রয়েছে— ১. তোমাকে ভালবাসি হে নবী ২. মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো? ৩. কালামদর্শন একসময় প্রচুর বই পড়তাম ও সংগ্রহ করতাম, যার অনেকগুলো এখনো সংরক্ষিত আছে। বর্তমানে আমার পাঠের মূল কেন্দ্রবিন্দু ইসলামী অর্থনীতি। একাডেমিক ও নন-একাডেমিক—উভয় ক্ষেত্রেই এই বিষয়ে বিস্তৃতভাবে পড়ার চেষ্টা করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পছন্দের ওলামায়ে কেরাম ১. মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ২. মাওলানা আবু তাহের মিসবাহ (আদিব হুজুর) ৩. মাওলানা মূসা আল হাফিজ ৪. শায়েখ আহমাদুল্লাহ দেশি ও বিদেশি—জীবিত ও মরহুম—পছন্দের ওলামায়ে কেরামের তালিকা আরও দীর্ঘ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্ন: ১. প্রথমেই কিছু কথা উল্লেখ করা প্রয়োজন। আমি কওমি মাদরাসায় দীর্ঘ শিক্ষাজীবন সম্পন্ন করার পর পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি। বর্তমানে যে বিষয়ে অনার্স ও মাস্টার্স করছি, সেই বিষয়ে আপাতত পেশাগত জীবন গড়ার ইচ্ছা নেই। বহু আগেই আমি ইসলামী অর্থনীতির পথে পা বাড়াই। পরবর্তীতে ইসলামী অর্থনীতিতে একটি ফেলোশিপ অর্জন করি এবং আরেকটির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রাজ্ঞ ও উল্লেখযোগ্য কিছু প্রফেসর, শিক্ষক ও উস্তাদগণের সাথে সম্পর্ক রক্ষা ও পরামর্শ গ্রহণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য—সুদমুক্ত অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা, মানুষকে হালাল ব্যবসা, বিনিয়োগ, লেনদেন ও রুজিরোজগার বিষয়ে সঠিক দিকনির্দেশনা প্রদান করা। ব্যক্তি, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডলে হালাল অর্থনীতির প্রয়োগ ঘটানোই আমাদের মিশন। একসময় মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা থাকলেও ইচ্ছা করেই যাওয়া হয়নি। তাই দেশে থেকেই পড়াশোনা শুরু করি। তবে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন আমার পরিবারের সবারই। আমার দ্বিতীয় মাস্টার্স(ও পরবর্তী পিএইচডি, ইনশাআল্লাহ) দেশের বাইরে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি নিয়ে করার ইচ্ছা রয়েছে। এ লক্ষ্যে আমি ও আমার পরিবার একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের ইনটেকগুলোতে IELTS রিকুয়ারমেন্ট নয় এমন ভর্তি-যোগ্য দেশগুলোতে (যেমন—মধ্যপ্রাচ্য, তুরস্কসহ কয়েকটি দেশ) আবেদন করব। এরপর IELTS দিয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদন করব। আমার সর্বোচ্চ চেষ্টা ও পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে—আর রিজিকের চূড়ান্ত ফয়সালা আল্লাহ্ সুবহানাহু তা‘আলার পক্ষ থেকেই হবে। ২. বিদেশে পড়াশোনার স্বপ্ন থাকা সত্ত্বেও বিবাহের পরিকল্পনার কারণ: মূলত দেশে আহলিয়া রেখে বিদেশ যাওয়ার ইচ্ছা আমারও নেই, আমার পরিবারেরও নেই। যতদিন আহলিয়া নিয়ে যেতে না পারবো ততদিন চেষ্টা চালিয়ে যাবো। আমার বড় ভাইয়াও বিবাহের পরপরই তাঁর আহলিয়াকে কাছে নিয়ে গেছেন। আমাদের পরিবারও ভাইকে দ্রুততম সময়ে আহলিয়া নিয়ে যাওয়ার পরামর্শ ও তাগিদ দিয়েছিল। রুচি, শখ ও স্বভাব: জীবনে ধর্মীয় ও দ্বীনি রুচিতে অভ্যস্ত আমি এবং সবসময় মধ্যপন্থাকেই সর্বোচ্চ গুরুত্ব দিই। বিড়াল পালন আমার একটি দায়িত্বজ্ঞানসম্পন্ন শখ। শৈশব থেকেই বিড়ালের সঙ্গে ছিলাম, বাড়িতে দেশি বিড়াল ও পথবিড়ালের যত্ন রাখি। ভ্রমণ খুব প্রিয়; দেশের নানা জায়গা ঘুরেছি এবং আরও দেখার ইচ্ছা আছে। বইপড়া, লেখালেখি ও বই সংগ্রহও আমার আগ্রহের মধ্যে। কওমি মাদরাসায় পড়ার সময় নিয়মিত লেখা লিখতাম, বর্তমানে ব্যস্ততার কারণে কমে গেছে। গাছ-গাছালি এবং বাগান পরিচর্যা করি, শীতকালে বিশেষ করে ফুল লাগাই। রান্নাতেও আগ্রহ আছে; কোভিডে কিছু রান্না শিখেছি ও নিজে রান্না করি। স্বভাব সহজ-সরল, মানুষের সঙ্গে সহজে মিশি, মাঝে মাঝে একাকীত্ব পছন্দ করি। স্বাধীনচেতা, নিজের সিদ্ধান্ত নিতে ভালোবাসি, কিন্তু মুরুব্বিদের পরামর্শ গুরুত্ব দিই। রাগ-অভিমান হয়, তবে দীর্ঘস্থায়ী নয়। খাবারে অপছন্দ বেশি, তবে সাধারণ খাবারে অভ্যস্ত। বিড়াল বাদে সকল রুচি,শখ ও স্বভাব পরিমার্জনীয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি পোশাক পড়া হয়। পাঞ্জাবি পায়জামা।(সাদা অধিক পছন্দ)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, দাড়ি গজানো শুরু থেকেই তা রাখা হয়েছে এবং যত্নসহকারে পরিচর্যা করা হয়।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ। আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক ক্যাম্পাস রয়েছে; মেইল-ফিমেল কম্বাইনিং নেই। আমাদের ক্লাসে কোনো নারী শিক্ষকও পাঠদান করেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নীতিমালা কঠোরভাবে মেনে চলে। এই কারণে আমার এবং আমাদের জন্য এ পরিবেশ অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। এই সবের প্রতি আগ্রহ নেই। ভিন্ন ভাষার কিছু কবিতা ও নাশিত শুনি। যেগুলোতে হালকা মিউজিক থাকে। ইনশাআল্লাহ, এটার অভ্যাস কমে যাচ্ছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কওমি মাদরাসায় থাকতে তাবলীগের সাথে সময় দেওয়া হত। এখন আপাতত তাবলীগে আগের মত সময় দেওয়া হয় না। যদিও মাঝে মাঝে সময় দেই।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে একটি Research Firm এ Research Associate (Islamic Finance & Fintech) হিসেবে কর্মরত আছি। পাশাপাশি দেশের বাহিরে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছি।
মাসিক আয় 25,000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ। এতে আল্লাহর বিশেষ নেয়ামত কামনা করছি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি, অবশ্যই। এতে তাঁরই সিদ্ধান্ত প্রাধান্য পাবে। তবে অবস্থানের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বি না। তবে ফি-সাবিলিল্লাহ হিসেবে তা'লীম ও দাওয়াহ ক্ষেত্রে নিজেকে জড়িয়ে নিতে পারবেন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছেই বেশি সময় থাকবেন। তাই অল্প কিছুদিন সময় দিতে হবে। এর মাঝে দেশের বাহিরের ফায়সালা হয়ে গেলে, তাহলে তো আলহামদুলিল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি না। এই প্রথাতে আমিসহ সকলের জন্য আল্লাহর কাছে পানা চাচ্ছি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য ও অনিবার্য অংশ, যা দুনিয়া ও আখিরাতের পথে সহজতা ও শান্তি আনে। আমার বিয়ের ইচ্ছার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ন কারণ রয়েছে, যেগুলো শরীয়াহ, ব্যক্তিগত, মানসিক, পারিবারিক ও সামাজিক দিক থেকে বিবেচনা করা হয়েছে। শরীয়াহর দৃষ্টিকোণ থেকে......... আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর আদেশ পূরণ: বিয়ে ইসলামে সুস্পষ্ট ফরজ ও সুন্নত, যা আল্লাহর আইন অনুসারে পালন করা আমার দায়িত্বর অংশ। গুনাহ থেকে রক্ষা পাওয়া: বিয়ে নারীদের ও পুরুষদের অন্তরের পবিত্রতা রক্ষা করে এবং শারীরিক, মানসিক অপরাধ থেকে বিরত রাখে। 1. সুন্নত পালন করা: নবী মুহাম্মদ (সা.) বলেন, “বিয়ে করা আমার সুন্নত, এবং যে আমার সুন্নত অনুসরণ করে না, সে আমার দলভুক্ত নয়।” (বুখারী) 2. নৈতিকতা রক্ষা ও চাহিদা পূরণ: বিয়ে মানুষকে জিনা বা ব্যভিচার থেকে রক্ষা করে। এটি একমাত্র হালাল উপায়ে শারীরিক চাহিদা পূরণের ব্যবস্থা। 3. মানসিক শান্তি ও সহযোগিতা: আল্লাহ বলেন, “তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।...” (সূরা রূম: ২১) 4. সন্তান জন্ম ও প্রজন্ম রক্ষা: ইসলাম বিয়েকে সন্তান ধারণের বৈধ ও পবিত্র উপায় হিসেবে দেখেছে 5. সম্পর্কে দায়িত্ব ও অধিকার নির্ধারিত: বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর অধিকার ও দায়িত্ব স্পষ্ট হয়—যেমন: ভরণ-পোষণ, ভালোবাসা, সম্মান, নিরাপত্তা ইত্যাদি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-63
উচ্চতা ৫'০"-৫'৩"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন আলেমা বা এইচএসসি।(উভয়ের ক্ষেত্রে দ্বীনদারিতাই খেয়াল করা হবে।
জেলা টাঙ্গাইল ও আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা দ্বীনি খেমতের ব্যস্ততা(ফি-সাবিলিল্লাহ) ছাড়া কোন পেশাই গ্রহণযোগ্য নয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। (কুফুর সাথে মিল রেখে)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আল্লাহ সুবহানাহু তা'আলার কাছে এমন একজন আহলিয়ার জন্য দোআ করি, যিনি আল্লাহ ও তার শরীয়ত, রাসূল(সাঃ) ও তার সুন্নতকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন। সিরাতে মুস্তাকিমের পথে চলেন। ইসলামের মধ্যমপন্থা অবলম্বন করেন। নিজের জীবনকে দ্বীনে শরীয়তের আলোয় আলোকিত করেন। স্বামী ও স্ত্রীর মাঝে যে দরদ, মুহাব্বাত ও সৌন্দর্য আল্লাহ তা'আলা দান করেছেন, তা দিয়ে যেন আমাকে আগলিয়ে রাখবেন। দুনিয়াবী সকল কিছুর উর্ধ্বে আমাকে রাখবেন। আমি যেহেতু এখনও একজন শিক্ষার্থী, আপাতত সেই কথা চিন্তা করে আমার বাকি জীবনের প্রত্যেকটা সাফল্যে অংশীধার হতে পারবেন। আমাকে গুছিয়ে নিবেন। দ্বীন ও আল্লাহর পথে আমাকে সাথে নিয়ে চলবেন। দ্বীনের প্রতি আমার যে কোন গাফলতি তাঁর দোআ ও ভালোবাসা দিয়ে দূর করবেন। সবর আর দরদকে বানাবেন আমাদের বন্ধনের সর্বোত্তম হাতিয়ার। নিজের বাবা-মায়ের মতই আমার বাবা-মাকে ভালোবাসা,শ্রদ্ধা-সম্মান ও সেবা দিবেন। রাব্বাতুল বাইত হিসেবে যে সকল গুণ অপরিহার্য তার অভ্যাস রাখবেন। দ্বীনি তা'লীম ও দাওয়াহ্তে থাকবেন ব্যস্তময়। শিক্ষার ধারাবাহিকতা ধরে রেখে নিজেও উন্নত হবেন এবং নিজের পরিবার ও পরিবর্তী প্রজন্মকে উন্নত করে তুলবেন। এককথায়, যিনি আলো হয়ে এসে আলোকিত করবেন আমাকে, আমাদের সকলকে।ইনশাআল্লাহ। (উপরের প্রত্যেকটা গুণাবলীর দায় ও দায়িত্ব আমার প্রতিও অপরিহার্য)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য