| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
" হ্যাঁ " আদায় করি , ক্লাস ৮ থাকা অবস্থায় নামাজ আদায় করা শুরু করি কিন্তু ওইভাবে রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হতো না, আল্লাহর অসীম রহমতে ২০১৯ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে যাচ্ছি ,আনুমানিক ৮ বছর। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
বর্তমানে মাসে ১ থেকে ২ ওয়াক্ত, ইনশাআল্লাহ চেষ্টায় আছি এক ওয়াক্ত নামাজ কাজা না করা। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ ইনশাআল্লাহ পারি, এবং আরো সুন্দর করার চেষ্টা করে যাচ্ছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
ইনশাআল্লাহ কোন রোগ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার তো কবর সমতুল্য, মাজারে সেজদা করা এবং কিছু চাওয়া বড় শিরকের অন্তর্ভুক্ত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
• বেলা ফুরাবার আগে, এবার ভিন্ন কিছু হোক, মেসেজ,
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
• শায়খ আহমদউল্লাহ, •ডাক্তার মিজানুর রহমান আজহারী, • আনিসুর রহমান আশরাফী, • মুফতি শফি সাহেব ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি একজন জেনারেল মিডিয়ামে পড়াশোনা করেছি ঐ সুবাদে ছোটবেলা থেকে পরিবার এবং সামাজিকভাবে দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝে উঠাটা ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত অবস্থায় কলেজের স্যার ও বড় ভাইদের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে অল্প অল্প দ্বীন ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে শুরু করি, পরবর্তীতে বিভিন্ন হাদিস এবং *বেলা ফুরাবার আগে* এই বইটি পড়ার পরে ইসলামিক জীবন যাপন করার চেষ্টা শুরু হয়, তারপর পরবর্তীতে নবীজির জীবনী এবং বিভিন্ন আলেম-ওলামাদের আলোচনা থেকে অনেক উৎসাহিত হয় ইসলামি জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছি ।নিজেকে আল্লাহর একজন প্রিয় গোলাম হিসেবে তৈরি করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙের জীবনকে রাঙিয়েতুলতে। • আলহামদুলিল্লাহ আমি পার্থিব বিষয়ে অল্পে সন্তুষ্ট থাকি, আমি কখনো উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ বিলাসী ছিলাম না , যতটা সম্ভব চেষ্টা করি অনেক সাদাসিধে ভাবে জীবনযাপন করতে, • পরিবারের ও আত্মীয়-স্বজনের সাথে সময় কাটাতে অনেক পছন্দ ও সর্ব অবস্থায় মানুষের উপকার করতে পছন্দ করি। • আমার আশেপাশের সকল মানুষ সম্পর্কে আমি পজেটিভ চিন্তা করতে পছন্দ করি। • ফ্রী সময় পেলে দ্বীনের জ্ঞান অর্জন, দ্বীনের বিষয়ে আলোচনা শুনতে ও আলোচনা করতে পছন্দ করি। অপছন্দ সমূহ: • মিথ্যা বলা, মিথ্যা শোনা ,মিথ্যা প্রচার করা, এবং মানুষের সম্পর্কে নেগেটিভ ধারণা করা অপছন্দ করি। • বিভিন্ন অলিখিত সামাজিক কুসংস্কার এবং অপসংস্কৃতির বিধান গুলো সহ্য করতে পারিনা। স্বপ্ন সমূহ: • আমি আমার রবের একজন প্রিয় গোলাম হতে চাই, এই লক্ষ্যে নিজেকে তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। • আমি আমার ভিতরে ধৈর্য,বিনয়ী, উত্তম চরিত্র ও ইনসাফ অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। • জীবনে এমন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে "আমার আল্লাহর" প্রিয় হতে অনেক বেশি সাহায্যকারী হবে। • আমার পুরো পরিবার মিলে জান্নাতে বসবাস করতে চাই পরিশেষে বলতে চায় জীবনের সর্বাবস্থায় ইসলামকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চেষ্টা করি।
|