| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। ৪ বছর যাবত নিয়মিত পড়ছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাযা হয় না আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ পারি। আরও শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টারত
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ জানামতে কোনো রোগ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তিনিই আমার রব, খুশু খুযু, নবী জীবনের গল্প,বেলা ফুরাবার আগে, জীবন যেখানে যেমন, জীবন যদি হত নারী সাহাবীর মত, হে আমার মেয়ে, পড়ো, বিবাহ পাঠ, ইসলামী আকিদা, বিবাহ পাঠ, কালের বিবর্তনে ফিলিস্তানের ইতিহাস।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ( রহ.),শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহা মোহম্মদ আদনান
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শব্দ চয়ন,চিন্তা এসবই মস্তিষ্কের ব্যাপার। একটা মানুষ কেমন সেটা তার মস্তিষ্কের সাথে সাথে আত্নিকভাবে কেমন সেটা জানাও জরুরি। তাই কয়েকটা শব্দের মাধ্যমে নিজেকে পরিচয় করাতে গেলে হয়ত শুধু মস্তিষ্কের মধ্যে গড়ে উঠা বিষয়গুলোই প্রকাশ পাবে। আলহামদুলিল্লাহ রবের অনেক নেয়ামতের মধ্যে হেদায়েত সব থেকে বড় নেয়ামত বা উপহার বলা যায়... দ্বীনে ফেরার পর ইসলামকে শুধু মস্তিষ্কে ধারন করেছি এমনটা নই যতটা পেরেছি ইসলামকে লালন করার চেষ্টা করেছি যদিও পুরোপুরিভাবে পেরে উঠি নাই আল্লাহ সহজ করুক,,আমাদের সালফে সালেহীনরা বলেছিলেন ইলমের ঝর্নাধারা হও,হেদায়েতের প্রদীপ হও,,, তাই দ্বীনে ফেরার পর বরাবরই ইলম অর্জনে নিজেকে যতটা পারা যায় অগ্রসর রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যদিও নিজের অর্জিত ইলমের পুরোপুরি হক আদায় করতেপারি নাই,আল্লাহুম্মাগফীরলি,,,অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি। অনেক সময় নফস এবং শয়তানের ধোকায় পড়ে ইমানের কমতি হয়,এ সময় নফসের সাথে লড়াই করে আবার নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি। খুব বেশি কথা বলি না। কনজারভেটিভ ফ্যামিলি হওয়ায় সবসময় শালীনভাবে চলাফেরা করেছি। দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে পর্দা করে চলি এবং মাহরাম ননমাহরাম মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ অনেক পছন্দ করি।বাগান করা আমার শখ। অবসর সময়ে বিভিন্ন ইসলামিক বই পড়ি, ইসলামিক বক্তৃতা শুনি, ডায়েরি লিখি এবং আর্ট করতে পছন্দ করি। যেকোনো ঝামেলা,ঝগড়া বিবাদ অপছন্দ করি এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এমন একটি পরিবার গঠন করতে চাই যেখানে নিজে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে পারব এবং দ্বীনের মেহনতে কাজ করতে পারব। আমি নিজেকে সন্তানের জন্য যোগ্য মা হিসেবে দেখতে চাই এবং এমন সন্তান গড়তে চাই যারা ভবিষ্যতে উম্মাহকে নেতৃত্ব দেবে ইন শা আল্লাহ।
|