জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
الرَّحِيمِ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমি প্রথমে বিবাহ সম্পর্কিত ২ টি হাদীস উল্লেখ করলাম। নিচে আমি যেরকম জীবনসঙ্গী চাই তার বর্ণনা দেয়া আছে। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, 'নারীদের (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। যথা: ক. তার ধন-সম্পদ। খ. বংশমর্যাদা। গ. রূপ-সৌন্দর্য। ঘ. দ্বীনদারি বা ধার্মিকতা। তবে তুমি দ্বীনদার (ধার্মিক) নারীকে বিয়ে করে সফল হও; অন্যথায় তুমি লাঞ্ছিত হবে।' (বুখারি, হাদিস: ৫০৯০; মুসলিম, হাদিস: ১৪৬৬; সুনানে আবু দাউদ, হাদিস: ২০৪৭) রাসুল (সা.) বলেন, 'যখন তোমাদের নিকট এমন কোনো পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও দ্বীনদারিতে তোমরা সন্তুষ্ট; তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা করে দাও। যদি তোমরা তা না করো, তবে তা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে।' (তিরমিজি, হাদিস : ১০৮৪; ইবনে মাজাহ, হাদিস: ১৯৬৭) ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) বলেছেন, 'কোনো পুরুষ যদি কোনও নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি এ ব্যাপারে তার প্রশংসা করা হয়, তাহলে তার দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। দ্বীনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয়, তাহলে বিয়ে করবে; অন্যথায় দ্বীনের কারণে প্রত্যাখ্যান করবে। কিন্তু এমনটি করা ঠিক নয় যে- প্রথমেই দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করবে, আর এ ক্ষেত্রে প্রশংসনীয় হলে সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে; এরপর সৌন্দর্যের ব্যাপারে প্রশংসনীয় না হলে- ফিরিয়ে দেবে। তাহলে এ প্রত্যাখ্যান হবে সৌন্দর্যের কারণে; দ্বীনের কারণে নয়।' (শরহু মুনতাহাল ইরাদাত, লিল-ইমাম বুতি: ২/৬২১) ১. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি প্রথমেই একটা বিষয় মাথায় রাখবেন যে, আমার উচ্চতা আর ৮-১০ জন পুরুষের মত নয়। তাই আমি এমন একজনকে চাই, যিনি উচ্চতার থেকে গুণাবলীকে প্রাধান্য দিবেন। যার কাছে স্মার্টনেস হলো মানুষের ব্রেইন, তার আউটফিট না। ২. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি কুরআন তিলাওয়াত করতে পারবেন। কুরআনের আয়াত নিয়ে চিন্তা করবেন। তাফসীর পড়বেন, হাদীসের বই পড়বেন। তিনি একজন সারাজীবনের কুরআনের ছাত্রী হবেন। ৩. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি নামাজের ব্যাপারে উদাসীন হবেন না। মাহরাম গায়রে মাহরামের বাউন্ডারীটা মেনে চলবেন। ৪. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি বিনয়ী হবেন। আমি ভুল করলে অবশ্যই আমাকে সংশোধন করবেন। এমন কাউকে চাই না যিনি সবসময় অন্যের ভুল নিয়েই পরে থাকেন, যেকোন ছোট ইস্যু নিয়ে ঝগড়া বিবাদ করেন। ৫. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি বেসিক রান্না করতে জানবেন। আমি নিজেও অনেক কিছু রান্না করতে পারি। আমাকে জীবনে বেঁচে থাকার তাগীদে শিখতে হয়েছে। আমি চাই আমার স্ত্রীর সাথে আমি নিজেও বিভিন্ন আইটেমের রান্না এক্সপেরিমেন্ট করবো। তাই রান্না করার ব্যাপারে উৎসাহ আছে এমন কেউ হলে ভালো হয়। আমার মনে হয় এমন একজন মানুষের সাথে আমার খুব ভালো জমবে। আমরা দুইজন মিলে একসাথে অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ৬. যিনি আমার জীবনসঙ্গী হবেন, তিনি শরীয়তের বিধান অনুযায়ী বিয়ে করতে রাজী হবেন এবং কম খরচের বিয়ে করতে আগ্রহী হবেন। আমি চাই না আমাদের বিয়েতে অহেতুক অপচয় করতে। বিয়েতে যদি আমরা কিছু খরচ কমাতে পারি সেই টাকা দিয়ে আমরা আল্লাহর ঘর জিয়ারত করার পরিকল্পনা করতে পারি ইনশাআল্লাহ আরও বিস্তারিত বায়োডাটা ও আমার ব্যপারে খোজ খবর নেওয়ার রেফারেন্স প্রদান করবো ইনশাআল্লাহ। যারা বিয়ের ব্যপারে সিরিয়াস এবং দ্রুত বিয়ে করতে চান তারাই যোগাযোগ করবেন। যদি এমন কেউ থাকেন যে, কয়েক বছর ধরে পাত্রকে দেখবেন অনেক অপশন খুঁজবেন, অল্টারনেটিভ হিসাবে হাতে রাখবেন তাহলে দয়া করে যোগাযোগ না করার অনুরোধ রইলো। আবারও বলছি, আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তাই যদি কারো কাছে মনে হয় ছেলে খাটো তাহলে যোগাযোগ করবেন না আমি আপনাদের মেয়ের যোগ্য নই। যারাই আমার বায়োডাটা ভিজিট করবেন আমি সকলের জন্য এই দুয়া করি যেন, আল্লাহ আপনাদের সকলকে আপনাদের কাঙ্ক্ষিত উপযুক্ত নেককার পাত্র মিলিয়ে দেন। আল্লাহ আমাদের সমাজে বিয়েকে সহজ করুন। আমিন। জাজাকাল্লাহু খাইরান।
|