Profile

বায়োডাটা নং : 10856

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন কালো
ওজন ৮০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: চর ভবসুর মন্ডলপাড়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা
কোথায় বড় হয়েছেন? ঢাকাতেই ছোট থেকে বড় হওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? একাউন্টিং ডিপার্টমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমরা যে বাসায় থাকি, সেই বাসারই দেখাশোনার দায়িত্বে আছেন দীর্ঘ বছর ধরে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একজনই ছোট ভাই। সে হেফজ খানায় পড়াশোনা করেন। তার বয়স ১২ বছর।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার চাচা একজনই ছিলেন, তিনি মারা গিয়েছেন ২০২২ সালে। মামা একজন তিনি গ্রামে থাকেন। আমার সমবয়সী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অবস্থা বলতে, গ্রামের বাড়িতে ১৬ শতাংশ জায়গার উপর নিজেদের পাকা বাড়ি আছে আলহামদুলিল্লাহ, যেহেতু শুরু থেকে ঢাকায় থাকি আব্বা আম্মাসহ সেই হিসেবে বাড়ির কিছু আংশিক কাজ সম্পন্ন হয়নি, কাজ বাকি রয়েছে । পাশেই মেইন রোডে সাথে প্রায় ৪ শতাংশ জায়গার উপর একটি দোকান রয়েছে দোতলা (ভাড়া দেওয়ার জন্য )আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ বলতে, আল্লাহপাক এই অধমকে এহসান করে, অনুগ্রহ করে, রহম করে হেদায়েত দিয়েছেন। আমার বাবা মা দ্বীন মানাকে এপ্রসিয়েট করত শুরু থেকেই, কিন্তু তারা খুব জোরালোভাবে দ্বীন পালন করতো না। মাহারাম নন মাহারম এগুলা মানতো না। মাঝে মাঝে নামাজ-কালাম পড়তো তো পড়তো না। আলহামদুলিল্লাহ আমার দ্বীনের পথে আসার পর থেকে আস্তে আস্তে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন ভালো করে, আগে দাড়ি রাখতেন না এখন আলহামদুলিল্লাহ দাড়ি রাখতেছেন। আম্মা নামাজ কালাম আগে পড়তেন না এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছেন, পর্দা করতেন না এখন চেষ্টা করতেছেন পর্দা করার, কিন্তু সম্পূর্ণভাবে মাহারম নন মাহারম মানতে পারতেছেন না, দোয়া এবং মেহনতের মধ্যে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো অতি শীঘ্রই আম্মাও পরিপূর্ণ পর্দায় চলে আসবেন ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ২০১৯ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শিখতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, ওরকম কোন বড় রোগ নেই বাকি সম্প্রতি সময় এলার্জির আবির্ভাব দেখাই দিয়েছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটি সম্পূর্ণ শিরর্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.ফাজায়েলে আমাল ২.ফাজায়েলে সাদাকাত (এই দুটি বই আমার জীবনের সর্বোচ্চ উপকারে আসছে) ৩.আর রাহিকুল মাখতুম । আরো অনেক বই পড়া হয় আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.হযরত মাওলানা তারিক জামিল সাহেব দাঃ বাঃ ২.হযরত মাওলানা জুবায়ের সাহেব দাঃ বাঃ(কাকরাইল মসজিদ )৩.হযরত মাওলানা রবিউল হক সাহেব দাঃ বাঃ(কাকরাইল মসজিদ) ৪.আব্দুল মতিন বিন হোসাইন দাঃ বাঃ ঢালকানগর পীর সাব ৫.মুফতি মনসুর সাহেব দাঃ বাঃ ৫.মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাঃ বাঃ (যদিও পছন্দের তিনজন আলেমের নাম লেখার কথা বলা হয়েছে কিন্তু , উক্ত আলেমদের নাম না লিখে আমি পারলাম না)। অন্যান্য যত হক্কানী আলেম ওলামা আছেন তাদের সবাইকেই পছন্দ করি, কেননা আলেম বিদ্বেষী হওয়া যাবে না তারা আমাদের রাহাবার, পথ প্রদর্শক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আমার ওরকম কোনো শখ,পছন্দ বা রুচি স্বাভাবিকভাবে নেই। কিন্তু অবশ্যই একজন নেককার বিবির শখ রাখা হয়(যে সব সময় আমার পাশে থাকবে, প্রত্যেকটা সময়ে আমলের জন্য উৎসাহ প্রদান করবে, যখন কোনো হালত বা পরীক্ষা আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে তখন সে দোয়া কান্নাকাটির দ্বারা, সবরের দ্বারা সেই সময়গুলো অতিবাহিত করবে আর যখন আল্লাহ পাকের নেয়ামত আসবে তখন সেটা উপভোগ করবে) আর নেককার সন্তানের। প্রত্যেকটা অবস্থায় দ্বীনের মেহনতের সাথে লেগে থাকা। হালাল মাল কামানো, হালাল মাল খরচ করা। একজন অপরজনের সাথে ঈমান, আমল ও এলেমের লাইনে প্রতিযোগিতা করা। অল্পতে তুষ্ট থাকা। এলেম চর্চা করা। আব্বা আম্মার খেদমত করে জান্নাত হাসিল করা। মাস্তুরাতসহ তবলিগে সময় লাগানো। বিবি সহ ওমরা করা। আমি সহজ সরল একজন মানুষ, বেশি একটা ভেজাল বুঝি না, সেক্ষেত্রে আমি নিজেও কোনো ধরনের মিথ্যুক প্রতারক বা কথা কাজে মিল থাকে না সেই ধরনের লোকদেরকে একেবারেই পছন্দ করি না। আখিরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়ার উপর। দুনিয়া ভালো হোক খারাপ হোক শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত কখনো শেষ হবে না। একটা মানুষ দুনিয়াতে সর্বোচ্চ কষ্ট পেলে সে মারা যায় কিন্তু আখেরাতে তো মৃত্যুই নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিক এ ঢিলা ঢালা সুন্নাতী পাঞ্জাবী, পায়জামা, টুপি পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ জীবনের শুরু থেকেই দাড়ি রাখা হয়েছে, এই পর্যন্ত দাড়িতে ক্ষুর বা ব্লেড লাগানো হয়নি। ২০২০ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি না। কেননা আমি নিজেই এটা পছন্দ করি না যে, আমার ভবিষ্যতের স্ত্রী সে তার খালাতো, মামাতো চাচাতো, ফুফাতো ভাইদের সাথে হাসি তামাশা করুক সেই হিসেবে আমি কিভাবে এটা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লাগিয়েছেন এই অধমকে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ মূলত আমি একজন শিক্ষার্থী। পাশাপাশি একটি চাকরি করা হয় আলহামদুলিল্লাহ, আমার নিজ মহল্লায়। একটি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে। আলহামদুলিল্লাহ মাল হালাল, হারামকে একেবারেই পছন্দ করি না। যে ব্যক্তি হালাল মালকে পছন্দ করে না তাকেও পছন্দ করি না। এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে, যদি কোনো মেয়ে হালাল মালকে পছন্দ না করে তাহলে আল্লাহর ওয়াস্তে মেয়ের অভিভাবকরা কথা কথাবার্তা আগায়েন না। কেননা জাহান্নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। অল্প খাবো কিন্তু অবশ্যই অবশ্যই হালাল খাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগের থেকে ত্যাগের মধ্যে বেশি সুকুন বা প্রশান্তি রেখেছেন। দুনিয়াতে চলার পথে মাল সম্পদ খুবই নগণ্য একটা জিনিস, এটার জন্য পাগল হওয়ার কিছু নাই এটাকে শুধু ব্যবহার করা। যেভাবে কিনা নৌকা পানিকে ব্যবহার করে থাকে। দুনিয়াটাকে ব্যবহার করে আখিরাত বানানো, আল্লাহপাক যদি রিজিকে মাল সম্পদ রেখে থাকে সেটা অবশ্যই আসবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই একজন পুরুষ মানুষ হিসেবে হালাল মাল কামানোর শখ রাখা উচিত।
মাসিক আয় ১৫০০০ (হালাল আলহামদুলিল্লাহ)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমি অন্য সব কিছুতে কম্প্রোমাইজ করলেও পর্দার বিষয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। আমার মরে যাওয়া ভালো গায়রে মাহারম আমার স্ত্রী দেখার চাইতে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দুনিয়ার জন্য কোনো পড়াশোনা করাতে আগ্রহী না, কিন্তু দ্বীনি এলেম শিখতে চাইলে তাতে কোন মানা নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকাতেই থাকার চিন্তাভাবনা আছে, আব্বা আম্মা সহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত হচ্ছে বিয়ে করা। বিয়ে হচ্ছে অর্ধেক দ্বীন,যে ব্যক্তি বিয়ে করল সে যেন তার অর্ধেক দ্বীনকে পূর্ণ করল বাকি অর্ধেকের জন্য সে যাতে আল্লাহকে ভয় করে। আরেকটা বিষয় হচ্ছে এখন এই সময় বিয়ে ছাড়া যৌবন কালকে হেফাজত করা খুবই খুবই কষ্টের। বিশেষ করে আমরা যারা জেনারেল পড়ুয়া ছেলে মেয়েরা আছি। এটা হতেই পারে না যে, কোনো ব্যক্তি কলেজ ভার্সিটি শেষ করেছে ফ্রি মিক্সিং এর পরিবেশে, অথচ সে আল্লাহকেও ভয় করে না। কিন্তু সে গুনাহ থেকে বেঁচে গেছে। আপনাদের গার্ডিয়ানদের কাছে বিনীত অনুরোধ বিয়েকে সহজ করুন। কিন্তু অবশ্যই ছেলেকে কর্মঠ হতে হবে দায়িত্বশীল হতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহতালার ভয় এবং আখেরাতের বুঝ থাকতে হবে। তাহলেই অল্প বয়সে বিয়ে হলে সেই বিয়ে টিকবে, আর গার্ডিয়ানদের সাপোর্ট তো আছেই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৪'৯"-৫'৫"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল শিক্ষিত হোক বা কওমির হোক বা আলিয়ার হোক কোনো সমস্যা নেই, কিন্তু বাহ্যিকভাবে দ্বীনদারীতার সাথে সাথে অভ্যন্তরীণ দ্বীনটা যাতে বেশি থাকে। অর্থাৎ আসল দ্বীনদার হোক, লেবাসধারী দ্বীনদার না। যদি স্কুল বা আলিয়া মাদ্রাসার হয় সেক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী বা এসএসসি পাস। আর যদি কওমির হয় সেক্ষেত্রে হাফেজা বা কিতাব খানায় পড়তেছে বা শেষ হয়ে গেছে।
জেলা ময়মনসিংহ, জামালপুরের দিকে হলে ভালো হয়, কিন্তু যদি অন্যান্য জেলার দ্বীনদার মেয়ে হয় তাহলেও কোন আপত্তি নেই। মূল কথা প্রকৃত দ্বীনদার হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা বিবিরদের পেশা বলতে কিছু হয় না। তারা হচ্ছে রাব্বাতুল বাইত।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবন সঙ্গীর গুণাবলী বলতে, প্রথমত আমি চাই যে,সে একজন এন্ড্রয়েড ফোন ইউজার না হোক, আর যদি হয়েও থাকে সে ক্ষেত্রে, সে যাতে মোবাইলটি ব্যবহার করে ।মোবাইল যাতে তাকে ব্যবহার না করে। অর্থাৎ মোবাইলে কোন ধরনের বাজে আসক্তি না থাকে। এই জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে এটা। এই জামানার সবচেয়ে বড় আরেকটি নেক সুরুতে ধোঁকা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মেহনত, সেটা থেকেও যাতে সে বিরত থাকে। সে যাতে পরিপূর্ণ পর্দা করে, পর্দার সাথে যাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে, মাহারাম নন মাহারাম সে মেনে চলে। সে যাতে ধৈর্যশীল হয়, বদমেজাজি না হয়। দ্বীনি বই পড়ুয়া হয়। দ্বীনি এলেম পিপাসু হয়। প্রত্যেকটা অবস্থায় সে যেন আমাকে ঈমান, আমল ও এলেমের লাইনে উৎসাহ প্রদান করে। আল্লাহ তায়ালাকে ভয় করে মহব্বত করে, হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে মহব্বত করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা'আলা আজমাইনদের আদর্শ নিয়ে নিজের জীবনকে চালাতে চায়। তার অতীতে যাই থাকুক না কেন তার বর্তমান যাতে পরিপূর্ণ দ্বীনেদারীতার সাথে থাকে । সহজ সরল থাকে, মিথ্যা কথা বলা বা প্রতারণা করার মতো বাজে অভ্যাস যাতে না থাকে। স্বামীর হালাল মাল খাওয়ার শখ রাখে। বিশেষ করে সে যাতে অল্পের মধ্যে তূষ্ট থাকে কেননা তার বাড়তি শখ পুরা করার জন্য আমি হারাম মাল কামাতে পারবো না। কারণ আমি আগেও বলেছি আমি জাহান্নামের আগুনকে ভয় করি, আমার সেই আজাব সহ্য করার মতো ক্ষমতা নেই। নিজের চাহিদাকে আখেরাতের উপর প্রাধান্য দেয়। স্বামীর আনুগত্য থাকাকে পছন্দ করে। প্রত্যেকটা অবস্থায় স্বামীর পাশে থাকে। নিজের জীবনকে সবর এবং শোকরের জিন্দেগীতে কাটায়। বিবি যদি নেককার হয় তাহলে জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো কোনো সমস্যাই মনে হয় না। আর যদি বিবি নেককার না হয় তাহলে জীবনে অনেক অনেক বেশি পস্তাতে হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দেওয়ানগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8454

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5606

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8305

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #50

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10697

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
জামালপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন