| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি একজন সাধারণ মুসলিমাহ। দুনিয়ার পরিচয়ের চেয়ে আল্লাহর নিকট একজন নেক বান্দী হিসেবে পরিচিত হওয়াকেই বেশি গুরুত্ব দিই। আমার বিশ্বাস, মানুষের প্রকৃত সৌন্দর্য তার ঈমান, তাকওয়া, উত্তম চরিত্রের মধ্যে নিহিত। তাই প্রতিনিয়ত নিজেকে কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলার চেষ্টা করি। জেনারেল লাইনে পড়ার কারণে ছোটথেকে দ্বীনের পরিবেশ পাইনি সেভাবে, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের। যদিও এভাবে লিখে কিছু বোঝানো যাবে না সেভাবে তবুও লিখলাম একটু নিজের সম্পর্কে । শখ: বই পড়তে অনেক ভালো লাগে, আল্লাহ্ সুবহানাহু তাআলা চাইলে একটি ব্যক্তিগত লাইব্রেরী বানিয়ে ফেলব ইনশা আল্লাহ্। বিশেষ করে কুরআনের তাফসীর, হাদীস, আত্মশুদ্ধিমূলক ও চরিত্র গঠনমূলক বই পড়তে ভালো লাগে। নতুন কিছু শেখা, তা নিয়ে চিন্তা করা এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি যা আমাকে শান্তি দেয়। অবসর সময়ে কুরআন এর বাংলা অনুবাদ পড়া, ইসলামীক আলোচনা শোনা, দোয়া-যিকির করা এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। পছন্দ- অপছন্দ: আমি সাদাসিধে, পরিপাটি জীবনযাপন করতে পছন্দ করি । গাছপালা, পশু-পাখি অনেক ভালো লাগে। এছাড়াও ঘুরতে যেতে অনেক ইচ্ছা হয়, যদিও কখনও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। অপ্রয়োজনীয় বিলাসিতা, অপচয়, গীবত, মিথ্যা, অহংকার, অশালীনতা ও মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা(অপমান) ইত্যাদি অপছন্দ করি। মানুষের সঙ্গে নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা ও ক্ষমাশীল আচরণ বজায় রাখার চেষ্টা করি। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে গুরুত্বপূর্ণ মনে করি। রুচিবোধ: আমার রুচিবোধের কেন্দ্রবিন্দু ইসলাম। পোশাক, কথাবার্তা, চলাফেরা, আচার-আচরণ—সব ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা মেনে চলার চেষ্টা করি। বাহ্যিক সৌন্দর্য বা দুনিয়াবি চাকচিক্যের চেয়ে সুন্দর চরিত্র, উত্তম আচরণ, তাকওয়া এগুলোকে অধিক গুরুত্বের সাথে দেখি। স্বপ্ন: আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো এমন একটি পরিবার গঠন করা, যেখানে আল্লাহর সন্তুষ্টিই হবে সকল সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এমন একজন দ্বীনদার, তাকওয়াবান ও দায়িত্বশীল জীবনসঙ্গীর প্রত্যাশা করি, যিনি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে চলতে আগ্রহী । আমি চাই আমাদের সংসার হোক ভালোবাসা, রহমত, পারস্পরিক সম্মান এবং ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ একটি শান্তির নীড়। নিজেকে একজন নেককার স্ত্রী, উত্তম মা এবং পরিবারের জন্য কল্যাণকর সদস্য হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি দীনী ইলম অর্জন, নিয়মিত আমল বৃদ্ধি এবং নিজের আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করার আন্তরিক ইচ্ছা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে একটাই দোয়া—তিনি যেন আমাকে সর্বদা হালাল পথে অবিচল রাখেন, ঈমানের ওপর মৃত্যু দান করেন, আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী ও পরিবারকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং আমাদের উভয়কে জান্নাতুল ফিরদাউসে পুনর্মিলিত করেন।
|