Profile

বায়োডাটা নং : 1080

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: বাঁশবাড়িয়া
বর্তমান ঠিকানা মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: বাঁশবাড়িয়া
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫ (দাখিল)
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আইন (এল এল বি)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় আইন (এল এল এম)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই: মাধ্যমিক পাস, বিবাহিত, পেশা: কৃষক ও আমিন (ভূমি জরিপের কাজ)। মেজো(২য়) ভাই: প্রাথমিক পাস, বিবাহিত, পেশা: কৃষক । ছোট ভাই: উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত, অবিবাহিত, ছাত্র।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন: মাধ্যমিক পাস, বিবাহিতা, গৃহিণী।
চাচা মামাদের পেশা আমার বাবা সহ ৮ জন চাচা যারা সবাই কৃষক (তবে তারা আগে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল)। ১ জন ফুফু আছে (ফুফা, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) আমার চারজন মামা (বড় মামা মৃত) আছে। বড় মামা : কৃষক ও গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। মেজো মামা: অবসরপ্রাপ্ত সরকারি সহকারি শিক্ষক। আর বাকি দুজন কৃষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ কৃষি জমি, বসতভিটা(১ বিঘা) ও অন্যান্য ইত্যাদি মিলিয়ে সম্পদ প্রায় ৫ একর।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ মোটামুটি ভালো, দ্বীন পালনের ক্ষেত্রে কোন কিছুতেই বাধা নেই তবে গ্রামীণ পরিবেশে যৌথ ভিটায় সবার বসবাস বিধায় মাহরাম নান - মাহরম মেনে চলা কষ্টসাধ্য বিষয় তবে অসম্ভব নয়। অতএব কষ্টসাধ্য বিষয়টি বিবেচনা করে, দ্বীনি পরিবেশ নিশ্চিতকরণ, কর্মস্থল ইত্যাদি সুবিধা অসুবিধা মাথায় রেখে বিবাহের পর স্ত্রীকে নিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করার পরিকল্পনা আছে,ইনশাল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। ২০১৯ সাল থেকে তথা সাত বছর যাবৎ। মূলত গ্রামে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান ও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে কম বেশি নামাজ আদায় করার অভ্যাস ছিল।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, বিশেষ কারণবশত ছাড়া নামাজ কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে তেমন কোন রোগ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অনেক ইসলামী বই পড়া হয়েছে তবে এই মুহূর্তে যা মনে পড়ছে তাহলো: মা মা মা ও বাবা, জান্নাতের স্বপ্ন, আর রাহীকুল মাখতুম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর জাকির নায়েক।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসলে দুনিয়ার জীবনে আমার তেমন শখ আহ্লাদ নেই যা আছে পরকাল তথা জান্নাতকে কেন্দ্র করে। তবে মা ও স্ত্রীকে সাথে নিয়ে হজ্জ পালন করার ইচ্ছা আছে। আর, দ্বীনি পরিবেশ গড়ে তোলা ও তিনি পরিবার গঠন করাঊ প্রবল ইচ্ছা আছে। তাছাড়া আমি জাঁকজমকতা, বিলাসিতা পছন্দ করি না। আমি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতে স্বচ্ছন্দ্যবোধ করি। যে কোন কাজ পরামর্শ ভিত্তিক করার চেষ্টা করি এবং নিজের সিদ্ধান্তকে অন্যদের উপর চাপিয়ে না দিয়ে বরং তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেই। চেষ্টা করি সবসময়ই মধ্যম পন্থা অবলম্বন করার। এছাড়াও স্ত্রীকে কেন্দ্র করে ইবাদত বন্দেগীর ব্যাপারে অনেক ইচ্ছা আছে। এই যেমন ধরুন, একসাথে তাহাজ্জুদের নামাজে ওঠা, বিভিন্ন সময়ের নফল রোজা একসাথে রাখা ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলোর স্বপ্ন সব আমি মনে মনেই বুনে চলেছি জানিনা এগুলো বাস্তবায়ন হবে কিনা! তবে আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আসলে মানুষের সব পছন্দ-অপছন্দের কথা শব্দের ফ্রেমে বন্দী করা যায় না! এই মুহূর্তে যেগুলো মনে আসলো সেগুলোই লিখলাম।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? যেহেতু আমি আইনজীবী তাই ফরমাল ড্রেস কোড ব্যবহার করতে হয়। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ইত্যাদি ব্যবহার করা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এই বিষয়টা একটু বিস্তারিত পরিষ্কার জানাতে চাই যে আমার দ্বীনে ফেরার পূর্বে নাটক সিনেমা দেখার বাজে অভ্যাস তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ সেগুলো থেকে আমি এখন মুক্ত বলতে গেলেই চলে। আর গান শোনার অভ্যাস ত্যাগ করেছি দ্বীনে প্রবেশের শুরুর দিকেই। আর প্রায় মুক্ত বলছি কারণ এখন কয়েক মাস পর পর শয়তানের প্ররোচনায় নাটক সিনেমা দেখা হয়ে যায়। সুতরাং অন্যান্য বাজে অভ্যাস গুলো ত্যাগ করতে পেরেছি, ইনশাআল্লাহ এটাও পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারবো।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কোন দলের সাথে বিশেষভাবে মেহনতে যুক্ত নেই তবে ব্যক্তিগতভাবে কিছু মেহনত করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ পেশায় আমি একজন আইনজীবী(অ্যাডভোকেট)। বর্তমান কর্মস্থল: জেলা ও দায়রা জজ আদালত ও মহেশপুর উপজেলা চৌকি আদালত, ঝিনাইদহ। বর্তমান প্রেক্ষাপটে আইনজীবী পেশাটা সাধারণ মানুষের কাছে বেশ বিতর্কিত এবং তাদের একাংশ পেশাটাই হালাল বলতে নারাজ! যদি এই পেশাকে কেউ হারাম বলতে চান তাহলে বাংলাদেশের সকল সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করাই হারাম কেননা সকল প্রতিষ্ঠানে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হয়। তবে আমি অনেক জেনে- শুনে,বুঝে ও স্বনামধন্য আলেমদের পরামর্শে এ পেশায় নিয়োজিত হয়েছি। কারণ আমি বিশ্বাস করি,আমার মত সরল বিশ্বাসে ও সৎ থাকার নিয়তে এ পেশায় যদি কেউ না আসে তাহলে টাউট-বাটপার,দালালে ভরে যাবে তখন সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সুতরাং উপার্জন নিঃসন্দেহে হালাল যদি না আমি অসাদুপায়ে বা হারাম উপার্জন না করি। সুতরাং আমার বায়োডাটা যদি কেউ পছন্দের তালিকায় রাখেন অথচ পেশার কারণে ইতস্তত বোধ করছেন তাহলে আমার পরামর্শ থাকবে ভালো আলেমের কাছে বিষয়টি বিস্তারিত জেনে নেওয়ার, আশা করি আপনার ভুল ধারণা কেটে যাবে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ। এখানে একবিন্দুও ছাড় হবে না, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আপত্তি নেই তবে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। সে আমার রাজ্যের রানী হয়ে অন্যের অধীনে চাকরি করবে এটা তার জন্য শোভনীয় নয়, তার শানে এটা যায় না! (তবে কিছু ক্ষেত্রে বিবেচনাযোগ্য))
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আলাদা বাসায় যেখানে দ্বীনি পরিবেশের নিশ্চয়তা থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও ধর্মীয় দায়িত্ব। আমার বিয়ে করার প্রধান উদ্দেশ্য হলো জীবনের আধ্যাত্মিক পূর্ণতা অর্জন, একটি শালীন সমাজ গঠন এবং আল্লাহর নির্দেশিত পথে বংশবৃদ্ধি করা। বিয়ে মানুষের চরিত্র গঠন ও নৈতিকতা রক্ষায় সাহায্য করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ বিয়ে করলে সে তার অর্ধেক ঈমান রক্ষা করল।আত্মিক প্রশান্তি ও ভালোবাসা অর্জন হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো (সূরা আর-রুম, আয়াত ২১)।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'২"-৫'৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন এইচএসসি বা সমমান পাশ
জেলা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ইত্যাদি
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, গৃহিণী বা অন্যান্য
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রকৃত পূর্ণাঙ্গ পর্দানশীল হবে (এমনকি আমি চাই কেউ যেন তার চোখ দুটোও না দেখে, আমি ছাড়া)। এখানে পর্দাশীল বলতে আমি শুধু পোশাকের পর্দার কথা বলিনি! মাহরম নান মাহরম মেনে চলবে। কুরআনের হাফেজা, আলেমা হলে নিজেকে ধন্য মনে করবো,যা পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই! তবে বাধ্যতামূলক নয়। চক্ষু শীতলকারী হবে যেমনটা আল্লাহ তা আলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলেছেন। বিলাসিতা থাকবে না, অল্পতে সন্তুষ্ট থাকবে,মধ্যম পন্থা অবলম্বনকারী হবে। উত্তম আখলাক, সৎ চরিত্র, উদার মন মানসিকতা, পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ইত্যাদি ইবাদত বন্দীগি বিষয়ে কোনো অজুহাত বা অলসতা প্রকাশ করবে না। আমি এমন একজন আহলিয়া চাই যে আমার মা আমার সাথে তথা আমার পরিবারে থাকবে, আপত্তি করবে না। আমি এমন একজন বিশ্বস্ত (She must be a Loyal life partner) আহলিয়া চায় যার সাথে একটি জান্নাতি পরিবার গঠন করার স্বপ্ন দেখি। সুতরাং, ইহকালেও তাকে চাই পরকালেও তাকে চাই। সুতরাং উল্লেখিত সর্বদিক গুন বিবেচনায় আল্লাহ তায়ালার কাছে চাওয়া যেন আমার আহলিয়া আমার থেকে উত্তম হয় অথবা অন্তত আমার সমপর্যায়ের হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মহেশপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7448

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5618

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7702

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7194

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10688

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #688

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মহেশপুর, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন