Profile

বায়োডাটা নং : 10745

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দুমকি, পটুয়াখালী, বরিশাল
এলাকা/গ্রামের নাম: মুরাদিয়া
বর্তমান ঠিকানা কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মডেল টাউন।
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফযিলত
ফযিলত কোন মাদ্রাসা থেকে পড়েছেন? চাঁন মিয়া ওয়াহাবুল উলুম মাদ্রাসা , কেরানীগঞ্জ। তবে যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে জালালাইন পড়েছি।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে টেইলার্সের দোকান ছিল, বর্তমানে অবসরে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী ও আরবি শিক্ষিকা
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই অনার্স পাশ, এখন একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন। সে বিবাহিত। ঢাকায় সে তার ফ্যামিলি নিয়ে আলাদা বাসা ভাড়া থাকেন। ছোট ভাই হাফেজ, এখন একটি দোকানে চাকরি করছে, সে অবিবাহিত। তবে সেও ঢাকায় আলাদা বাসায় থাকে। বাসায় এখন শুধুমাত্র আমি আর আম্মুই থাকি আর দুজনের ইনকাম দিয়েই সংসার চলে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ইন্টার কমপ্লিট, বিবাহিত এবং গৃহিণী। সে তার শ্বশুর-শাশুড়ির কাছাকাছি বরিশাল শহরে বাসা ভাড়া থাকেন।
চাচা মামাদের পেশা মেঝো চাচার মুদি দোকানের ব্যবসা আছে আর ছোট চাচা কৃষি কাজের সাথে সম্পৃক্ত। বড় মামা অসুস্থ, মেঝো মামা আলিয়া মাদ্রাসার সহকারী সুপার ছিলেন তবে কয়েক বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন এবং ছোট মামা নূরানী মাদ্রাসার টিচার এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকা ভাড়া বাসায় বসবাস তবে দুমকি ইউনিভার্সিটির পাশে এবং গ্রামের বাড়িতে বসবাসযোগ্য পৈত্রিক ভিটা ও চাষের জমি আছে। পারিবারিক কোন ব্যবসা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ আছে আলহামদুলিল্লাহ তবে পরিপূর্ণ নয়। তবে আমার স্ত্রীকে পরিপূর্ণরূপে পর্দায় রাখতে পারব।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, শুরু থেকেই পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? দুই-এক ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, তবে মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা দেওয়া শিরক। মাজার পাকা করা, ফুল দেয়া বিদআত। তবে মাজার জিয়ারত করা জায়েজ আছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন শিকড়ের সন্ধানে, বেলা ফুরাবার আগে, আদাবুল মু'আশারাত, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো, তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে, প্যারাডক্সিক্যাল সাজিদ, আরজ আলী সমীপে, আত্মার ব্যাধি ও প্রতিকার, দেশ-দেশান্তর, প্রচলিত ভুল, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, মানসাঙ্ক, ইউনিভার্সিটি ক্যান্টিন, মুক্ত বাতাসের খোঁজে, ডাবল স্ট্যান্ডার, ইনজয় ইয়োর লাইফ, হতাশ হইয়ো না, নওমুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মারকাযুদ দাওয়ার মুফতী আব্দুল মালেক সাহেব, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব,আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, শায়েখ আহমাদুল্লাহ সাহেব, শায়েখ হারুন এজহার, শায়েখ তামিম আল আদনানী, শায়েখ আব্দুর রহমান আরেফী, শায়েখ ইলিয়াস গুম্মান, আল্লামা ত্বকী ওসমানী সাহেব প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন পরস্পরকে যথাযথ সম্মান ও যত্ম করতঃ দুজনে মিলে দ্বীন অনুযায়ী শান্তিতে জীবন যাপন করা। এ জগতে সে আমাকে অন্ধভাবে সবচেয়ে বেশি ভালবাসবে এবং আমিও তাকে। জীবনে যত কঠিন অবস্থাই আসুক না কেন দুজনে বিচ্ছিন্ন হবো না, কখনো না। ভাবনাতেও এ কথা ভাবা যাবে না, এমন প্রতিজ্ঞা চাই। জীবনে যত দুঃখ-কষ্ট, বিপদ-আপদ আসুক সব সময় তাকে আমার পাশে চাই, তার কাছ থেকে মানসিক প্রশান্তি ও সর্বাত্মক সাপোর্ট চাই। শুধুমাত্র একজন বিশ্বস্ত জীবন সঙ্গীকে নিয়েই সারা জীবন পাড়ি দিতে চাই। দুনিয়ার সকল সৌন্দর্য থেকে শুধুমাত্র তার সৌন্দর্যেই আমি মুগ্ধ হতে চাই। "তোমাকে দর্শনের পূর্বে আমি অন্ধ থাকিতে চাই, তোমাকে ছোঁয়ার পূর্বে আমি অনুভূতিহীন থাকিতে চাই, তোমার কণ্ঠ শুনিবার পূর্বে আমি বধির থাকিতে চাই, তোমার ঘ্রাণ পাওয়ার পূর্বে পৃথিবীর সকল পারফিউম আমার জন্য হারাম হোক।" আর হ্যাঁ তোমার সাক্ষাতের পূর্ব পর্যন্ত আমার হৃদয়ের আবেগগুলো একটা ডায়েরীতে গুছিয়ে রাখছি। তুমি এসে ডায়েরীটা পড়ে নিও কিন্তু। মনে থাকে যেন! আর উপকার না করতে পারলেও অন্য কোন মানুষের ক্ষতি না করা। কারো সাথে ঝগড়া-ফ্যাসাদে না জড়ানো। আয় রোজগার থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে কোনভাবে কোন অবৈধ পন্থা অবলম্বন না করা; এতে যদি জীবন কষ্ট ও সমস্যায় পতিত হয় তারপরও। সকল ক্ষেত্রে স্বচ্ছতা পছন্দ। যেকোনো কথাবাত্রা কিংবা কাজে অস্পষ্টতা অপছন্দ। মিথ্যা বলা, ধোঁকা দেয়া একেবারই অসহ্য। কারো কাছে স্বীয় আত্মমর্যাদা বিসর্জন দেয়া আমার পক্ষে মৃত্যুতুল্য। দুজনে মিলে স্বচ্ছলতার সাথে শান্তিতে জীবন অতিবাহিত করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। যে কোন বিপদ আপদ, সমস্যায় দুজন পরস্পরকে সাপোর্ট করবে এটাই আমার আশা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নতি পাঞ্জাবি, পাজামা ও টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ,শুরু থেকেই সুন্নতি দাড়ি আছে।
টাখনুর উপরে কাপড় পরেন? অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝেমধ্যে ঐতিহাসিক তুর্কি সিরিজ গুলো দেখা হয়। তবে সে অপছন্দ করলে দেখব না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়ালেখার পাশাপাশি আপাতত টিউশনি করছি এবং একটি ফার্মেসিতে পার্ট টাইম জব করছি।
মাসিক আয় বর্তমানে (২০২৫) ১২,০০০ প্রায়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? তার ইচ্ছা।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় ভাড়া ফ্লাট বাসায়। (*আমার পড়ালেখা শেষ হওয়ার পূর্বে মেয়েকে উঠিয়ে আনতে পারব না। আর পড়ালেখা শেষ হবে ২০২৬ সাল নাগাদ।)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একেবারেই না। আমি শুধু আমার মত একজন জীবনসঙ্গিনী চাই আর কিচ্ছু না। *আর আমিও আমার সামর্থের বাহিরে গিয়ে মোহরের টাকা এক, দুই লাখের বেশি দিতে পারব না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মানসিক প্রশান্তি লাভ এবং সব ধরনের অশ্লীলতা থেকে বাঁচতে এবং একটি সুখী পারিবারিক জীবন গড়ে তুলতে। আর আমার মতে, বিয়ে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'৯'' - ৫'৪'' (এর চেয়ে বেশি,কম উচ্চতা হলে হবে না) *আর ওজন ৪০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫৫ কেজির মধ্যে হলে ভালো হয়।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি মাদ্রাসা থেকে অন্তত কাফিয়া পড়া আর জেনারেল হলে অন্তত SSC/দাখিল সমমান। পাশাপাশি শুদ্ধ রূপে কোরআন মাজিদ পড়তে পারা।
জেলা ঢাকা, পটুয়াখালী, বরিশাল এই তিন জেলা অগ্রাধিকার যোগ্য। অথবা পটুয়াখালী, বরিশালে জন্মস্থান এবং ঢাকা বাসা ভাড়া থাকে এমন হলে আরো ভালো। আসলে এটা আবশ্যকীয় কোন বিষয় নয়। তবে ঢাকা থেকে সর্বোচ্চ ২০০ কিলোমিটার দূরত্বের ভিতরের জেলা থেকে হলে ভালো হতো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, শিক্ষিকা ইত্যাদি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
গাইরে মাহরাম কোন ছেলের সাথে সামান্য যে কোন ধরনের সম্পর্ক না থাকা। এটাই আমার মূল প্রত্যাশা। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল শর্ত। আমি এমন মেয়ে চাই যে শুধুমাত্র আমারই হবে আর আমি তার। তাছাড়া আমিও আজ অব্দি কোন গাইরে মাহরাম মেয়ের সাথে কোন প্রকার সম্পর্কে জড়াইনি, আল্লাহ সাক্ষী। সুতরাং বৈবাহিক সম্পর্ক স্থাপনের পরেও যদি মেয়ের বর্তমানে চলমান কোনো ধরনের অবৈধ সম্পর্কের ব্যাপারে জানতে পারি তাহলে বিনা বাক্যে সম্পর্ক ছিন্ন করব। এ ব্যাপারে আমি বিন্দুমাত্র ছাড় দিতে পারব না। একেবারেই না। তাই অনুগ্রহ করে এই ব্যাপারটা ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিবেন। সংসার ও বাচ্চা লালন পালনের বিষয়গুলো সামাল দেয়ার মত মোটামুটি যোগ্যতা থাকতে হবে। পরস্পর পরস্পরের পছন্দ-অপছন্দগুলো কে যথাসম্ভব গুরুত্ব দিতে হবে। আহলে হাদিস না হলে ভালো হয়, কেননা আমি যেহেতু হানাফী মাযহাব অনুসরণ করি তাই হানাফি হলে ভালো হয়। আরেকটা বিষয়, আমার মাকে আমি অন্য কোন ভাই বোনদের কাছে থাকতে দিতে চাই না। সুতরাং আমার মায়ের ব্যাপারে অন্য ভাই-বোনদের সাথে ভাগাভাগির কোন কথা চলবে না। মায়ের সাথে পরিপূর্ণ মিলেমিশে থাকতে হবে,সদয় আচরণ করতে হবে। আমার মা অত্যন্ত উদার মনের একজন মহিলা। সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাই আমি তাকে পিছনে রেখে আগাতেই পারবো না। বিবাহ হয়ে গেলে জীবনসঙ্গীকে নিয়েই পরিপূর্ণ সন্তুষ্ট থাকা। অপরের দোষ চর্চা যথাসম্ভব পরিহার করত অন্য কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন যাপন করা। আমার প্রিয়জনদের মহব্বত করা ও যতটুকু দরকার যত্ন নেয়া। সবার সাথে মিশুক, হাসিখুশি থাকা। মানুষের ক্ষতি না করা। পর্দার বিধান অনুসরণ করা ইত্যাদি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দুমকি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4839

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7718

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8322

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6622

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9962

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11251

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুমকি, পটুয়াখালী, বরিশাল
পটুয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন