Profile

বায়োডাটা নং : 10708

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শিবচর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শিবচর
বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পাড়াগাও
কোথায় বড় হয়েছেন? রুপগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন
বিভাগ lang.
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষি কাজ করতে
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমরা মোট তিন ভাই যার মধ্যে আমি সবার ছোট আমার বড় ভাই একটি গার্মেন্টসে কর্মরত আছেন এবং মেজ ভাই পেশায় একজন ড্রাইভার আমার দুই ভাই-ই বিবাহিত এবং তাঁরা নিজ নিজ স্ত্রী সন্তান নিয়ে আলাদাভাবে বসবাস করেন
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমাদের একটি মাত্র বড় বোন আছেন তিনি বিবাহিত এবং বর্তমানে তাঁর স্বামী ও সন্তানসহ ঢাকায় ভাড়া বাসায় বসবাস করছেন
চাচা মামাদের পেশা আমার কোনো মামা নেই নানার পরিবারে আমার মা একাই সন্তান আর চাচাদের বিষয় বলতে গেলে পারিবারিক কারণে অনেক বছর আগে থেকেই আমার আব্বু ওনার বাবার বাড়ি (দাদার বাড়ি) থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছেন দীর্ঘ সময় কোনো যোগাযোগ না থাকার কারণে কাকা/চাচারা বর্তমানে কোথায় আছেন কেমন আছেন বা ওনাদের পেশা কী সে সম্পর্কে আমাদের কোনো ধারণা বা সঠিক তথ্য জানা নেই
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের কোনো নিজস্ব জায়গা-সম্পত্তি নেই আমাদের একটা বাড়ি ছিল তা আমার জন্মের আগেই নদীভাঙনে বিলীন হয়ে গিয়েছে পরবর্তীতে সেই চরাঞ্চলে যখন আবার নতুন করে জমি জেগে ওঠে তখন অন্য পক্ষ তা দখল করে নেয় এবং এ নিয়ে বর্তমানে একটি মামলা চলছে এই জমি আমরা আদৌ ফেরত পাব কি না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমরা সেই জমির আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি বর্তমানে আমাদের নির্ভরযোগ্য বা ব্যবহারযোগ্য কোনো নিজস্ব জায়গা-সম্পত্তি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ বলতে গেলে আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে শুধু আম্মু আর আমি থাকি বাইরের মানুষের আনাগোনা না থাকায় পর্দা মেনে চলা একদম সহজ ও পরিবেশ বেশ শান্ত আম্মু নিয়মিত সালাত পড়েন এবং দ্বীনের যেকোনো কথা বুঝিয়ে বললে আগ্রহের সাথে মেনে নেন ইনশাআল্লাহ, ঘরে একজন দ্বীনদার ও বুঝদার পুত্রবধূ আসলে আম্মু তাঁর থেকেও অনেক সুন্দর আমল শিখতে পারবেন
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ আমি গত ৮ বছর ধরে নিয়মিত নামাজ আদায় করে আসছি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আমি সবসময় চেষ্টা করি যেন এক ওয়াক্ত নামাজও কাজা না হয় তবে টেক্সটাইল কারখানায় কাজের ব্যস্ততা ডিউটির শিফট এবং মাঝেমধ্যে জরুরি কাজের চাপের কারণে সপ্তাহে ২-৩ ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না আমি সরাসরি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না পারিবারিক ও পরিস্থিতির কারণে ছোটবেলায় শেখার সুযোগ হয়ে ওঠেনি তবে একজন মুসলিম হিসেবে নামাজের জন্য প্রয়োজনীয় সূরা ও দোয়াগুলো আমার মুখস্থ আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন দ্বীনি জীবনসঙ্গীর সহায়তায় বা নিজের চেষ্টায় কোরআন মাজীদ তেলাওয়াত শেখার তীব্র ইচ্ছা ও নিয়ত আমার রয়েছে
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত করা সুন্নত। তবে মাজার কেন্দ্রিক সেজদা, মানত বা মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া শিরক ও বিদআত; যেকোনো সাহায্য ও ইবাদত কেবল মহান আল্লাহর জন্যই নির্দিষ্ট
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি নিয়মিতভাবে ইসলামিক বই পড়ার সুযোগ পাই না তবে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আমি নিয়মিত নির্ভরযোগ্য আলেমদের গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা ও ওয়াজ শুনে থাকি বিশেষ করে রাসুলুল্লাহ (সা) এর জীবনী বা সীরাত এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্বীনি মাসআলা মাসায়েল সম্পর্কিত অডিও-ভিডিও আলোচনা শোনার প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে এবং আমি নিয়মিত তা থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন Sheikh Tamim Al Adnani, Mufti Harun Izhar, Shaykh Ahmadullah
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি অত্যন্ত সাধারণ ও সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করি সুযোগ পেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে দুনিয়ার কোনো চাকচিক্য বা বিলাসবহুল জীবনের প্রতি আমার কোনো মোহ নেই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ও স্বপ্ন হলো—একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা লাভ করা এবং শেষ পরিণতি হিসেবে জান্নাতুল ফিরদাউস নসীব হওয়া
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাইরে বেশি একটা শার্ট প্যান্ট পরা হয় তবে দূরে কোথাও গেলে আর কি পাঞ্জাবি পায়জামা পড়ে যাওয়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আমি ২০১৯ সাল থেকেই সুন্নতি দাড়ি রেখে আসছি
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ আমি সবসময় আমার প্যান্ট লুঙ্গি বা যেকোনো পোশাক টাখনুর ওপরে রেখেই পরিধান করি এবং সুন্নাহ অনুযায়ী এটি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ দ্বীনের সঠিক ও বুঝ আসার পর থেকে দৈনন্দিন জীবনে পর্দা এবং নন-মাহরাম থেকে দূরত্ব বজায় রেখে চলি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে এমব্রয়ডারি অপারেটর হিসেবে কর্মরত আছি আলহামদুলিল্লাহ এখানে সম্পূর্ণ স্বাধীন ও হালাল পরিবেশে মেহনত করে জীবিকা নির্বাহ করি উপার্জনের ব্যাপারে আমি অত্যন্ত সচেতন সুদ, ঘুষ বা যেকোনো অনৈসলামিক ও হারাম পথ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখি আমি সবসময় শতভাগ হালাল উপার্জনে চলাই নিজের দ্বীনি দায়িত্ব মনে করি এবং এটি কঠোর ভাবেই মেনে চলি
মাসিক আয় 20000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? আমি স্ত্রীকে সম্পূর্ণ ইসলামিক নিয়মে হিজাব ও নিকাবসহ পর্দায় রাখতে আগ্রহী তবে জোর-জুলুম করে নয় বরং ভালোবাসার মাধ্যমে তাকে পর্দা বজায় রাখতে উৎসাহিত করব তবে দ্বীনের এই গুরুত্বপূর্ণ বিধানটি মেনে চলার ব্যাপারে আমি খুবই কঠোর এবং সচেতন ও অবিচল
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বিয়ের পর স্ত্রীর জেনারেল বা সাধারণ লাইনে পড়াশোনা করা আমি পছন্দ করি না তবে তিনি যদি সম্পূর্ণ পর্দা বজায় রেখে বাইরে গিয়ে বা যেকোনো উপায়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে চান তাতে আমার কোনো আপত্তি নেই
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি বিয়ের পর স্ত্রীর বাইরে গিয়ে চাকরি করা পছন্দ করি না তবে সে ঘরে বসে কোনো হালাল উপার্জন করতে চান, তবে আমার পূর্ণ সমর্থন থাকবে সেক্ষেত্রে তাঁকে ঘরের সুরক্ষায় রেখে যেকোনো হালাল কাজের মাধ্যমে সহযোগিতা করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? যেহেতু আমার বাড়ি নেই জন্য ভাড়া বাসায় উঠতে হবে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পাত্রীপক্ষের কাছ থেকে কোনো যৌতুক বা উপহারের চিন্তা করাটাও আমার কাছে সম্পূর্ণ হারাম ও অন্যায় একটি কাজ একজন মুসলিম হিসেবে এই গুনাহের ধারেকাছে যাওয়াও আমার পক্ষে অসম্ভব একটি পরিবার তাঁদের কলিজার টুকরো কন্যাসন্তানকে আমার কাছে আমানত হিসেবে তুলে দিচ্ছেন, একজন মানুষের জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আমার ওপর তাঁদের বিশ্বাস ও ভরসা রাখাটাই তো আমার সবচেয়ে বড় অর্জন আমার একমাত্র ইচ্ছা একজন দ্বীনদার ও নেককার জীবনসঙ্গিনী পাওয়া, যিনি হালাল রুজিতে অল্পে সন্তুষ্ট থেকে আমার পাশে থাকবেন কোনো ধন-সম্পদের লোভ আমাদের নেই, আর এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা অত্যন্ত স্পষ্ট ও কঠোর
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে হলো মহান আল্লাহ তাআলার একটি অন্যতম মহান নেয়ামত আত্মশুদ্ধির মাধ্যম এবং রাসুলুল্লাহ (সা) এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ইসলামে বিয়ে যেমন সুন্নাত তেমনি বিশেষ কিছু পরিস্থিতিতে নিজের চোখ চরিত্র ও ইমানকে গুনাহ ও ফেতনা থেকে হেফাজত করার জন্য এটি ফরজও বটে বর্তমান যুগের ফেতনার পরিবেশে নিজের চরিত্রকে পবিত্র রাখতে এবং ইমানের অর্ধেক পূর্ণ করতেই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো এটি কেবল দুটি মানুষের শারীরিক বা সামাজিক বন্ধন নয় বরং এটি জান্নাতের পথে একসঙ্গে হাঁটার একটি পবিত্র চুক্তি আমি বিশ্বাস করি বিয়ে মানুষের রিজিকে বরকত আনে দুনিয়াবি জীবনে আমার উদ্দেশ্য হলো একজন নেককার জীবনসঙ্গীকে সাথে নিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলা একটি সুন্নাহভিত্তিক শান্তিময় পরিবার গড়ে তোলা এবং একে অপরের সুখ দুঃখে পাশে থেকে একটি হালাল ও বরকতময় জীবন পার করা
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-30
উচ্চতা 4'11"5'5
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা আলহামদুলিল্লাহ যদি আমার চেয়ে বেশি হয় ভালো বা আমার সমান না হলেও সমস্যা নেই তবে ইসলামী মৌলিক শিক্ষা থাকা লাগবে
জেলা ঢাকার আশেপাশে হলে ভালো হয় না হলে কোন সমস্যা নেই
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেয়েদের বাইরে গিয়ে চাকরি করা পছন্দ করি না
অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আমার কাছে কোন মেয়েটার করে না
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজন নেককার ও সাধারণ পাত্রী প্রত্যাশা করি যাঁর জীবনের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি সুন্নাহভিত্তিক শান্তিময় পরিবার গড়ে তোলা আর পাত্রী মাঝে আমি মূলত নিচের গুণাবলীগুলো আশা করি দ্বীনদারিতা ও পর্দা পাত্রীকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি এবং ইসলামের বিধান অনুযায়ী সঠিক পর্দা হিজাব নিকাব মেনে চলায় আগ্রহী হতে হবে দ্বীনের প্রতি তাঁর ভালোবাসা থাকাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অল্পে সন্তুষ্ট ও সমঝোতা আমি নিজে একজন সাধারণ চাকরিজীবী এবং বর্তমানে আমরা একটি ভাড়া বাসায় বসবাস করি তাই পাত্রীকে এমন মানসিকতার হতে হবে যিনি ধন সম্পদ বা বিলাসিতার চেয়ে হালাল উপার্জনে অল্পে সন্তুষ্ট থাকতে পারবেন এবং যেকোনো পরিস্থিতিতে আমার পাশে থেকে সংসার গুছিয়ে নিতে পারবেন
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শিবচর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3187

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4357

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12134

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4212

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8456

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3623

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবচর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন