Profile

বায়োডাটা নং : 10699

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর
এলাকা/গ্রামের নাম: গ্রামের নাম পরে জানানো হবে, ইনশাআল্লাহ।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মুগদা
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়ি, গাইবান্ধা শহর ও রাজশাহীতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় সরকার ও রাজনীতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ শিক্ষকতা (এবতেদায়ী মাদ্রাসা) ও কৃষি (নিজস্ব জমিতে)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৬ জন
বোনদের তথ্য ১ম বোনঃ ডাবল গ্রাজুয়েশন পাশ, বর্তমানে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষিকা উনার স্বামী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২য় বোনঃ মাদ্রাসা থেকে পড়াশোনা, বর্তমানে রব্বাতুল বাইত। স্বামী বরেণ্য আলেম ও মাদ্রাসা শিক্ষক। ৩য় বোনঃ গ্রাজুয়েশন পাশ, বর্তমানে রব্বাতুল বাইত। স্বামীঃ বেসরকারি চাকরিজীবি। ৪র্থ বোনঃ কামিল পাশ, বর্তমানে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, স্বামীঃ শিক্ষক ও ব্যবসায়ী। ৫ম বোনঃ আলিম পাস, ১ সন্তানের জননী হওয়ার পর মারা গেছেন। উনার স্বামীঃ শিক্ষক ৬ষ্ট বোনঃ এইচএসসি পাস, বর্তমানে ডিগ্রিতে অধ্যায়নরত, বর্তমানে পর্দার সাথে একটি ডায়াগনস্টিকে চাকুরি করছেন। উনার স্বামীঃ ব্যবসায়ী
চাচা মামাদের পেশা চাচা ১ জন ব্যবসায়ী ছিলেন। অনেক পূর্বে মারা গেছেন। মামা ২ জন বড়মামা, কৃষি কাজে নিজস্ব জমিজমা দেখাশোনা করেন। ছোটোমামা, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। ২০০১ সালে মারা গেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, পরিবার চালানোর মতো অর্থ আলহামদুলিল্লাহ ইনকাম হয়। ইনকাম সোর্সঃ ১। অনলাইন ভিত্তিক রিমোট জব (দেশের বাহিরের একটি প্রতিষ্ঠানে সদ্য জয়েন করেছি) তবে ছোটো সাইজের কোম্পানি। ২। অনলাইন ফ্রিল্যান্সিং তবে নিজেকে উদ্যেক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ বোধ করি। আলহামদুলিল্লাহ। Note: এছাড়াও নিজস্ব একটি অনলাইন ভিত্তিক টেলিমেডিসিন ও অনলাইন ফার্মেসি চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই চালু হয়ে যাবে। পাশাপাশি গ্রামে নিজস্ব বেশ জমি জমা আছে। যা বর্গা দিয়ে অর্ধেক ফসল পাওয়া যায়। যা দ্বারা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে পরিবারের খরচা-দি। এছাড়াও ১ টি পুকুর ও বিভিন্ন ভিটা জমি থেকেও ভালোই অর্থ আসে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মা ও বোনেরা সবাই পর্দা করেন। মাহরাম - নন মাহরাম মেনে চলেন। সবাই আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর সকল ফরজ বিধান সমূহ মেনে চলেন। সকলেই অবসরে দ্বীন চর্চা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ ২০১২ সাল থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ তেমন উল্লেখযোগ্য কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বেশিরভাগ মাজার কেই শিরকের আখড়া বলে মনে হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, দ্বীনে ফেরার গল্প, প্যারাডক্সিকাল সাজিদ/২
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি ত্বাকী উসমানী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিঃ, শায়েখ আহমাদুল্লাহ, ড. মনজুরে এলাহি,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি জন্মেছি একটি ধর্মভিত্তিক পরিবারে, যেখানে বাবা ছিলেন একজন বিচক্ষণ দাঈ। তিনি সংসারে ইসলামী অনুশাসনের কঠোর বাস্তবায়ন করতেন। টিভি, গান কিংবা নাটকের মতো দুনিয়াবি আমোদ-প্রমোদ থেকে পরিবারকে দূরে রাখতেন। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমাকে হাফেজ ও আলেম হিসেবে গড়ে তোলা। আমি কিছুদিন মাদ্রাসায় পড়লেও পরে তা ছেড়ে দিই। সে সময় তিনি আমার হাত ধরে কাঁদেন। আমি তাকে কথা দিয়েছিলাম, জীবনে একদিন তাঁর সেই স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। আজও তাঁর কান্না আমার হৃদয়ে অনুরণন তোলে। ছাত্রজীবনে বরাবর মেধার পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রাথমিক বৃত্তি, এসএসসি (৪.৬৩), এইচএসসি (৪.৮৩), জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (৩.০১), এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স (৩.৪৩) সম্পন্ন করি। বর্তমানে আবার ইসলামিক স্টাডিজে অনার্স করছি। আমার লক্ষ্য MPhil ও PhD সম্পন্ন করে একজন পরিপূর্ণ দাঈ হিসেবে নিজেকে গড়ে তোলা। তুলনামূলক ধর্মতত্ব আমার মূল আগ্রহ। সামাজিক কাজের প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক ছিল। ২০১৭ সালে এলাকার কয়েকজনকে নিয়ে গড়ে তুলি একটি সমাজকল্যাণ সংগঠন, যেখানে খাদ্য, বস্ত্র, দাওয়াহ ও শিক্ষা ছিল মূল লক্ষ্য। সংগঠনে আমি সহ-সভাপতি ও পরে সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। মসজিদে ছোটবেলা থেকেই নিয়মিত খেদমতে অংশ নিচ্ছি আলহামদুলিল্লাহ। দাওয়াহ কাজের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছি সোশ্যাল মিডিয়া। আমার নিজের নামে একটি ফেসবুক পেজে ৪১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। আরও কিছু পেজ রয়েছে ১ লাখ ফলোয়ার, ৩৬ হাজার ফলোয়ার ও ২৩ হাজার ফলোয়ারের আলাদা আলাদা ৩ টি পেজ। যেখানে ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। এগুলো সম্পূর্ণ মনিটাইজডমুক্ত, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার কিছু স্বপ্ন ও প্রকল্পের মধ্যে রয়েছে: একটি ইসলামিক মিডিয়া প্ল্যাটফর্ম, ডকুমেন্টারি ভিত্তিক ওয়েবসাইট, অনলাইন মাদ্রাসা, ট্রেনিং ইনস্টিটিউট এবং একটি পূর্ণাঙ্গ দাওয়াহ অর্গানাইজেশন গড়ে তোলা। এগুলো জীবনে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে এবং নিজস্ব জমিতে দাওয়াহভিত্তিক প্লাটফর্ম বাস্তবায়নের উদ্যোগের চিন্তা রয়েছে, ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি খুবই গোছানো জীবনযাপন পছন্দ করি। সত্য কথা বলা, পরিচ্ছন্নতা, সাধারণ জীবনধারা, আতিথেয়তা ও ধর্মীয় দায়িত্ব পালনে আগ্রহী। শখের বসে তৈরি করেছি ১০৫টি আমগাছ নিয়ে ৩ টি বাগান। ভবিষ্যতে গ্রামে একটি বৈঠকখানা ও মুসাফিরদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা করার নিয়ত রয়েছে ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, একদিন আমাদের গ্রাম হবে দ্বীনের খেদমতের এক অনন্য নিদর্শন। ইনশাআল্লাহ প্রযুক্তির মাধ্যমে ইসলাম কে সর্বোচ্চ মানুষের নিকট পৌছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট, পাঞ্জাবি-পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ। দাড়ি ৫-৬ বছর হলো তবে সুন্নতি দাড়ি ৩ মাস হলো।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ, টাখনুর উপর কাপড় পড়া হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ, মাহরাম-নন মাহরাম মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না দেখি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী আলহামদুলিল্লাহ, অনলাইনে দ্বীনের প্রচার, মহল্লা ভিত্তিক দ্বীনি কার্যক্রম গ্রহন, ইসলামিক বিভিন্ন প্রচারণা আয়োজন ও অংশগ্রহণ।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ছোটবেলা থেকেই আমার মনে একটা স্বপ্ন বাস করতো — নিজে চাকরি না করে অন্যকে চাকরি দেওয়ার মতো বড় কিছু করা। সবাই যখন চাকরির জন্য প্রস্তুতি নিতে বলেছিলো, আর তখন আমি ভাবতাম কিভাবে নিজের উদ্যোগে অন্যদের কাজ দিতে পারি। পড়াশোনার পাশাপাশি কয়েকটি কোচিং ও প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। বর্তমানে প্রতিষ্ঠানে অর্থের যোগান দিতে পুনরায় ফ্রিল্যান্সিং করছি। পাশাপাশি দেশে (ঘরে) বসেই (অষ্ট্রেলিয়ার) একটি প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক রিমোট জব করতেছি। আলহামদুলিল্লাহ ইনকাম হালাল। আমার নিজস্ব টেলিমেডিসিন ও অনলাইন ফার্মেসি রিলেটেড প্রতিষ্ঠান চালুর সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ, সময়ের সাথে সাথে প্রতিষ্ঠান বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নাম এখন বলছি না, তবে ভবিষ্যতে সুযোগ পেলে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবকিছুই আল্লাহর সাহায্য ও নৈতিকতার পথে চলার মাধ্যমে করতে চাই। ব্যবসায়িক চিন্তা মাথার মধ্যে নিয়ে আসার পেছনেও দাওয়াহভিত্তিক চিন্তাধারা আছে। কারন হিসেবে বলা যায় যে, ব্যবসা এমন একটি বিষয় একবার প্রতিষ্ঠিত ও পরিচিত হয়ে গেলে রিজিকের দ্বার উন্মুক্ত হয়ে যায়। এতে কারও প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। অন্যভাবে বললে বলা যায় জ্ঞানার্জনের জন্য বিভিন্ন দেশে গেলে সেখান থেকেই ব্যবসা কে পরিচালনা করা যাবে। আমার এই যাত্রা শুধু আমার জন্য নয়, অন্যদের জন্যও নতুন সুযোগ তৈরি করার একটা পথ হবে ইনশআল্লাহ
মাসিক আয় ৪০০০০ টাকা +
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ, পরিবার রাজী।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ, পর্দায় রাখবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীন চর্চা করতে চাইলে সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। আর চলমান কোনো কোর্সে ভর্তি থাকলে তা কমপ্লিট করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে নিজস্ব প্রতিষ্ঠান দিতে পারলে সেখানে সময় দিবেন ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে নিয়ে থাকবো, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জীবনে কখনো পাত্রীপক্ষের নিকট কোনো উপহার আশা করবো না ইনশাআল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসুল সাঃ এর অন্যতম একটি সুন্নাহ। মুসলিম উম্মাহ কে সংখ্যায় আধিক্য দেওয়ার জন্য বিবাহ অন্যতম একটি মাধ্যম। বিয়ের মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা পাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-28
উচ্চতা ৫' - ৫' ৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এইচএসসি চলমান অথবা অনার্স চলমান
জেলা গাইবান্ধা, রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল,
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ভবিষ্যত জীবন সঙ্গীর বিভিন্ন বিষয় নিয়ে কিছু শর্ত আছেঃ ১। দ্বীনদার ও পরহেজগার হতে হবে। ২। উনাকে পর্দাশীল ও উত্তম চরিত্রবান হতে হবে ৩। যাকে দেখলে দুচোখ প্রশান্তি মিলবে এমন হতে হবে। ৪। প্রচুর ইসলামিক জ্ঞানার্জনে আগ্রহী হতে হবে। ৫। দ্বীনের খেদমতে নারীদের মধ্যে কাজ করার আগ্রহী হতে হবে। ৬। স্বামীর সাথে দ্বীনের খেদমতে বাহিরে বা বিভিন্ন দেশে সফর করার মানসিকতা থাকতে হবে। ৭। ইংরেজি ও আরবি ভাষা জানা থাকলে উত্তম। ৮। আমার মা ও বোনদেরকে মেইনটেইন করে চলতে হবে। তবে আমার মা ও বোনরা যথেষ্ট আন্তরিক ও ইনসাফ ওয়ালা। আশাকরি তারা কোনোদিন সমস্যা করবে না। ৯। দান সদাকাহ বিষয়াবলি নিয়ে বেশ আগ্রহী হতে হবে। কার্পণ্য করা যাবে না। ১০। পরিবারকে ভালোভাবে পরিচালনা ও সন্তানদের দ্বীনি শিক্ষা ও পরিবেশ দেওয়ার যথেষ্ট আগ্রহ থাকতে হবে। ১১। তাকে অবশ্যই হতে হবে জ্ঞানী, অনেকের মধ্যে (নারীদের) মধ্যে কথা বলার যোগ্যতা। গবেষনা করার মানসিকতা। যারা একদমই যোগাযোগ করবেন না। ১। ধর্ম শিক্ষায় একদম অনাগ্রহী। ২। অতিরিক্ত ঘুম কাতুরে। ৩। স্বামীকে দ্বীনি খেদমতে সহযোগিতা করবে না। ৪। অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় একটিভ। ৫। আমার মা কে সহ্য করতে পারবেন না। ৬। উচ্চাভিলাসী, যার অনেক বাড়ি গাড়ির প্রত্যাশা। ৭। স্বামীর আনুগত্য করবে না। ৮। অল্পতেই নিরাশ হয়। ৯। চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা কম।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পলাশবাড়ী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8018

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #286

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6737

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর
গাইবান্ধা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন