Profile

বায়োডাটা নং : 10689

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: লাউদিয়া, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: লাউদিয়া, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
কোথায় বড় হয়েছেন? পাগলাকানাই সড়ক, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2014
বিভাগ ভোকেশনাল
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন সিএসই (চলমান)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ঢাকাতে দীর্ঘদিন চাকুরী করেছেন, এরপর ঝিনাইদহে চলে আসেন ইলেকট্রনিক্সের ব্যবসা ছিলো, সাথে পার্সোনাল প্রাইভেট কার ছিলো। তারপর প্রাইভেট চালাতেন। এখনও বর্তমানে প্রাইভেট কার চালান (সীমিত ভাবে)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী, তবে বাড়িতে সেলাই মেশিনের কাজও করেন মাঝে মধ্যে।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমার পরে যেই ভাই সে ইন্টার শেষ করে বিএসসি ভর্তি হয়েছিলো, কিন্তু যেকোন কারণে শেষ করেনি আর। তারপর নিজস্ব ব্যবসা শুরু করে। বর্তমানে ঝিনাইদহে সুনামের সাথে ইন্টারনেট আইএসপি ব্যবসা করছে। ছোট একটা ভাই আছে সে মাদ্রাসায় পড়ে। বর্তমানে কোরআনের হিফজ করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার আপন কোন চাচা নাই। মামা ৩ জন। বড় মামা একটা কোম্পানীতে চাকুরী করেন। মেঝ মামা বড় ব্যবসায়ী এবং ছোট মামাও চাকুরী করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অবস্থা মধ্যবিত্ত। গ্রামের সম্পত্তি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। তবে আমাদের অনেক জমি-জমা আমাদের শরীক চাচা, দাদারা অবৈধ ভাবে ভোগ দখল করে খাচ্ছেন। যেগুলোর মামলা চলমান। ইতিমধ্যে তারা কেসে হেরেও গেছেন। আবারো মামলা করেছে হাইকোর্টে কিছু চলমান। আর আমাদের বর্তমানে ঝিনাইদহে সুনামের সহিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইন্টারনেট আইএসপি। আমি এবং আমার ছোট ভাই দুজন মিলে ব্যবসা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। বাইরে চাকরীর চেয়ে ব্যবসায় বরকত বেশি এজন্য আমরা ব্যবসাতে বেশি ফোকাস। এর পাশাপাশি আরও কিছু ব্যবসার পরিকল্পনা রয়েছে, আল্লাহ তা'য়ালা তাওফিক দিলে আস্তে আস্তে শুরু করার নিয়্যত আছে ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক ভাবে দ্বীন পালনে যথেষ্ট সচেতন আমরা। দ্বীনের ব্যাপারে সতর্কও থাকার চেষ্টা করি। আমি ব্যক্তিগত ভাবেও দ্বীনের ব্যাপারে কোন কম্প্রোমাইজ পছন্দ করিনা। আমরা মাহরাম-নন মাহরামও মেনে চলি আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজই পড়ি, খুব ছোট থেকেই পারিবারিক শিক্ষা নামাজের ক্ষেত্রে পেয়েছি। নামাজ না পড়লে খুব শাসনের মধ্যে দিয়ে যেতে হতো, এজন্য ছোট থেকেই নামাজ রোজার অভ্যাসটা রয়ে গেছে। তবে ২০১৫ সাল থেকে পূর্ণ ৫ ওয়াক্ত হিসাব করেই পড়ে আসছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৫ ওয়াক্ত নামাজই পড়ার চেষ্টা করি, তবে হয়তো ১-২ ওয়াক্ত কাযা যায় তাও প্রতি সপ্তাহে না। অনেক সময় ঘুম বা কোথাও বাসে এমন হয়। যদি কোন কারণে নামাজ অনিচ্ছায় কাযা যায়, তবে সেটাও সময় করে আদায় করে ফেলি। কাযা নামাজ বাকি রাখিনা, স্মরণে রেখে সেটা আদায়ও করে ফেলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। ছোট বেলাতে শিখেছি, এরপর কলেজে উঠে আবারো শুদ্ধ করে শিখেছি। এছাড়া বর্তমানেও একজন হাফেজের কাছে নিয়মিত তেলাওয়ার করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ জন্মগত তেমন কোন রোগ আমার নাই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মূলত কোন দ্বীনদার বা আল্লাহ ওয়ালা কাউকে সমাধিত করা হয় যেখানে সেটা বুঝায়। কিন্তু এর বাইরে আমাদের সমাজে যে মাজার কেন্দ্রীক অ-ইসলামিক কর্মকান্ড হয় আমি তা একদমই পছন্দ করিনা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফযযিয়াত, মুসলমানের হাসি, হেকায়েতে সাহাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি তারিক মাসুদ (পাকিস্তান), মাওলানা তারিক জামিল (পাকিস্তান),শাইখুল হাদীস মুফতি ইয়াহইয়া মাহমুদ (হাফি.) (মাসনা মাদ্রাসা যশোর)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুবই সাধারণ ভাবে চলাফেরা পছন্দ করি। কোন ঝগড়া, ঝামেলা একদমই পছন্দ করিনা। ফেতনার পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করি। হালাল রিজিক গ্রহনের চেষ্টা করি সর্বদা। দ্বীনি পরিবেশে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। যারা দ্বীনদারিত্বের সহিত চলাচল করে তাদের সাথে উঠা-বসা করার চেষ্টা করি। আমার শখ সর্বদা দ্বীনের খেদমতে নিজের জান, মাল, সময় যেন ব্যয় করতে পারি। পরিবার বা আত্নীয় স্বজনের সহিত সু-সম্পর্ক রাখার চেষ্টা করি। আমার স্ত্রী হবেন রব্বাতুল বাইত। সেভাবেই তাকেও দ্বীন পালন করতে হবে। দ্বীনের ব্যাপারে কোনরূপ যদি কিন্তু আমি একদমই পছন্দ করিনা। নিজের মানুষদের জন্যে খরচ করাটা আমার সবসময়ের অভ্যাস। নিজের কাছে যতক্ষণ অর্থ থাকে আমি কোনরূপ কার্পন্যতা করিনা। আমার ভবিষ্যৎ চিন্তাও খুব স্বচ্ছ। সৎ ভাবে জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়া এবং নেক সন্তান রেখে যাওয়া। যারা কীনা আমাদের মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার মতন নেক আমল করবে এবং দোয়া করবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত পাঞ্জাবি-পাইজামাতেই বেশি চলাফেরা করি। আমার পোশাকও বলা যায় সবই পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ দাড়ি আছে। ২০১৬ সাল থেকেই দাড়ি রেখেছি। তখনতো সেভাবে উঠেনি বেশি, বর্তমানে পরিপূর্ণ ভাবেই দাড়ি আছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ, টাখনুর উপরে কাপড় পরা অনেক কম বয়স থেকেই শিক্ষা পেয়েছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ, যতটা সম্ভব এটা মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারনত এসব এড়িয়ে চলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আলহামদুলিল্লাহ। ঝিনাইদহের ঐতিহ্যবাহী আস-সুন্নাহ মাদ্রাসায় উচ্চতর দাওয়াহ ও আত্নশুদ্ধির কোর্সে সময় দেয়। শায়েখ মুশহীদ আলী চমকপুরী (হাফি.) থেকে দ্বীনি শিক্ষা নিচ্ছি বর্তমানে। এর পাশাপাশি মহল্লাতে দ্বীনি মেহনতে যুক্ত হই।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে ঝিনাইদহ শহরেই ইন্টারনেট (আইএসপি-ব্রডব্যান্ড) ব্যবসা করছি। আমাদের মেইন অফিস পাগলাকানাই সড়ক, ঝিনাইদহ। এছাড়াও কালিকাপুর বটতলা এবং ব্যাপারী পাড়া, ঝিনাইদহতেও আমাদের অফিস/ফ্ল্যাট নেওয়া আছে। আমরা ঝিনাইদহ এবং এর বাইরের বিভিন্ন জেলাতেও রিসেলারের মাধ্যমে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ। ঝিনাইদহে বেশ সুনামের সহিত আমাদের ব্যবসা পরিচালিত হচ্ছে।
মাসিক আয় ব্যবসায়িক হিসেবে মাসিক আয় নির্দিষ্ট বলাটা একটু কষ্টকর। তবে স্বাভাবিক ভাবে চলতে যে অর্থ আয় হয় যথেষ্ট আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? শতভাগ পর্দায় রাখবো। দ্বীনের ব্যাপারে আমি খুবই সিরিয়াস।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তিনি যদি পরিপূর্ণ দ্বীনদারিত্বের সাথে চলে পড়াশোনা চালাতে চান আমার তাতে কোন আপত্তি নাই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রথমত আমার পছন্দ না যে স্ত্রী বাইরে চাকুরী করবেন। তবে দ্বীন দারিত্বের সাথে এমন কোন কাজ যেটা সেবামূলক বা সওয়াব হবে এমন হলে তিনি চাইলে আমি শিথিলতা রাখব এই ব্যাপারে। কিন্তু দ্বীন বা পর্দার বিধানের ক্ষেত্রে কোনরূপ শিথিলতা চলবেনা।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছেই থাকবেন তিনি।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নবীজি সঃ এর হাদিস মোতাবেক উভয়ই হাদিয়া দেওয়া নেওয়াকে পছন্দনীয় আমল মনে করি। সেই হিসাবে দেওয়া নেওয়া হলে সমস্যা নাই। কিন্তু জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া বা উভয় পক্ষ থেকেই আবদারের ব্যাপারে আমি পুরোপুরি অনাগ্রহী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহের মাধ্যমে নিজের দ্বীনের অপূর্ণতা দূর করতে চাই। দ্বীন পালনে একজন দ্বীনদার সঙ্গীর গুরুত্ব অপরিসীম। যার সাথে দুনিয়া ও আখিরাত উভয়ই সহজতর হবে। নবীজি (সঃ) যে দ্বীন আমাদের কাছে রেখে গেছেন সেটা নিজের মধ্যে, পরিবার, সমাজ, রাষ্ট্র ও দুনিয়াতে প্রতিষ্ঠিত করতেও একজন নেককার দ্বীনদার জীবনসঙ্গীর গুরুত্ব অনেক। কিয়ামতের ময়দানে যেন নবীজির সামনে নিজের নেক সন্তানদের নিয়ে দাড়াতে পারি এবং বলতে পারি ইয়া রসুলুল্লাহ সঃ আপনার রেখে আসা দ্বীন মেনে আমার পরিবার নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। বিবাহ সেই বন্ধন যার মাধ্যমে হারাম দূরে চলে যায় এবং হালালের দরজা খুলে যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫.২"-৫.৫" এর মধ্যে হলেই চলবে ইনশাআল্লাহ
গাত্রবর্ন ফর্সা
পেশা কওমী বা জেনারেল যেকোন পর্যায় হলেই চলবে ইনশাআল্লাহ।
জেলা খুলনা বিভাগের মধ্যে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশার প্রয়োজন নেই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত স্বচ্ছল হলেই হবে ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত দ্বীনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা চাই। পরিপূর্ণ পর্দার সহিত চলাফেরা এবং শতভাগ নামাজি মানসিকতা ও সংসারী মনোভাব থাকতে হবে। দ্বীনের ব্যাপারে আমাকে সহযোগীতা করতে হবে। দুনিয়াবি লাইনে বিচক্ষণ হওয়া চাই। পরিবারের প্রতি বিনয়ী আচরণ আশা করি। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা একান্তই নিজেদের মধ্যে থেকে আলোচনার মাধ্যমে সমাধান করার মানসিকতা থাকাটা জরুরী। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু গেলে সবরের মানসিকতা রাখাটা জরুরী। আপনাকে অবশ্যই স্বামীর সম্মানের প্রতি গুরুত্ব রাখতে হবে। সেই সাথে দুনিয়া ও আখিরাতের তৈয়ারি হওয়ার লক্ষ থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঝিনাইদহ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2756

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8634

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6815

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6257

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8973

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9454

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
ঝিনাইদহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন