| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জী, নিয়মিত ৬/৭ বছর। ছোটকাল থেকেই নামাজ পড়া হতো। এরপর আবার দ্বীনের বুঝ আসার পর থেকে শুরু হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয় না, এক্সিডেন্টলি ঘুম থেকে উঠতে না পারলে কেবল।পুরুষের জন্য এছাড়া অন্য কোন কারণে নামাজ কাজা করা জায়েজ নেই আমার জানামতে । |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জী, আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জানামতে নেই। সুস্থ, আলহামদুলিল্লাহ!
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
রাসূল (সা) থেকে উচু কবর ভেঙ্গে গুড়িয়ে ফেলার নির্দেশনা আছে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সংক্ষিপ্ত তাফসির সহ কুরআন মাজীদের বঙ্গানুবাদ, বেলা ফোরাবার আগে, ফেরা ১,২, আল্লাহর পথে দাওয়াত
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ, জাকির নায়েক হাফিঃ, আহমাদুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মাঞ্জুরে এলাহী (সকল হক পন্থী আলেমদেরকেই পছন্দ করি)।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
পছন্দ-অপছন্দ: ১। স্বাস্থ্যকর জীবন যাপন পছন্দ। অতিরিক্ত খাওয়া একেবারে অপছন্দ। ভাজাপোড়া ও আজেবাজে খাবার গুলো একেবারে এড়িয়ে চলার চেষ্টা করি। ২। একটু ইন্ট্রোভাট। স্বভাবতই বাচালতা পরিহার করি। কম বলতে পছন্দ করি। নতুন কারো সাথে মিশতে একটু বেগ পেতে হয় তবে পরিচিতদের মাঝে স্বাভাবিক, কাছের লোকদের সাথে অনেক সময় অনেক বেশি বলে ফেলি। ৩। বই প্রেমী, বই পড়ুয়া মানুষগুলোকে ভালো লাগে। ইচ্ছা আছে অর্ধাঙ্গিনীর সাথে মিলে ঝিলে অনেক বই শেষ করব। রুচিবোধ : ৪। মানুষের সাথে আলাপকালে কখনো গালি-গালাজ বা নোংরা শব্দ ব্যবহার করিনা, আলহামদুলিল্লাহ । যারা গালি-গালাজ করেন তাদেরকে ব্যাক্তিত্বহীন, ছোটোলোক মনেহয়। ৫। সর্বোচ্চ চেষ্টা থাকে গীবতকারী অথবা গীবতের মজলিসে না বসার। সমাজের উচ্চবিত্ত, খুব স্মার্ট বনে যাওয়া লোকগুলোর সাথে আমার ঠিক বনে না। খুব সাধারণ মানুষ গুলোর সাথে সহজে মিশে যায়। দ্বীনের বুঝ আছে এমন মানুষদের সাথেই খুব ঘনিষ্ঠ বা বন্ধুত্ব রাখতে পছন্দ করি। ৬। কারো সঙ্গে কঠোর ভাষায় কথা বলতে পারিনা, কর্কশভাষী বা বদমেজাজিও নই। আমি নরম মনের তাই নরম মনের মানুষদেরকেই পছন্দ। ৭। গীবতকারী, সংকীর্ণমনা, ছাড় দেওয়ার মানসিকতা না থাকা, ছোটখাটো বিষয় নিয়ে বউ-শাশুড়ি কিংবা স্বামীর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি মনের মধ্যে ক্ষোভ কিংবা হিংসা পুষে রাখা, স্বামী পরিবারের আত্মীয়দের দেখতে না পারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, অশ্রদ্ধা। এসব হলো সমাজের অধিকাংশ মহিলাদের চারিত্রিক বৈশিষ্ট্যের নমুনা। এমন কেউ আমার জীবনে না আসুক। আউজুবিল্লাহ। স্বপ্ন-শখ: ৮। প্রথমত, আমি অল্পে তুষ্ট থাকাকে পছন্দ করি এবং অল্পে তুষ্ট থাকতে চাই। ক্ষণিক পৃথিবীর হায়াতের সময়টা কোনরকম পার করে অনন্ত অসীম আখেরাতে আল্লাহর জান্নাতে নিজের অবস্থান তৈরি করতে পারাটাই বড় সার্থকতা। আল্লাহ যেন সে তাওফিক দেন। ৯। স্বপ্ন- পরিবারকে ইসলামের আলোকে সাজিয়ে, একটি সুন্দর ইসলামী পরিবেশ গঠন। ১০।শখের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, ছোট্ট হলেও একটি পারিবারিক লাইব্রেরী বানানো, ঘোরাঘুরি ইত্যাদি। ১১।এমন একজন মানুষকে সঙ্গিনী হিসেবে পেতে চাই,যিনি জীবনের সর্ব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলেন, যিনি আল্লাহর জন্য গীবত-পরনিন্দা, হিংসা,বিদ্বেষ,অহংকার, কুটনামি এবং অন্যসব চারিত্রিক কুটিলতা থেকে নিজেকে মুক্ত রাখেন। ১২। দায়ী ইলাল্লাহ এর গুন গুলো অর্জন করতে চাই। (উল্লেখ্য: উচ্চতা ৫ফিট ৯/১০, জন্ম দিন, এবং ওজনের বিষয়টা পুরোপুরি নিশ্চিত না)
|