| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ পড়ি,আনুমানিক ২০২২ সাল থেকে নিয়মিত পড়ি,আগেও পড়তাম তবে অনিয়মিত। । |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ কাযা যায় না |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, মানসিক কোন সমস্যা নেই। তবে ডাস্ট ও কোল্ড এলার্জি আছে একটু।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
অধিকাংশই ভন্ডামি ও শিরক আর শিরকের গুনহা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহতালা শিরক ব্যতিত অন্যান্য সব গুনাহ মাফ করে দিতে পারেন চাইলে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ঈমান ও ইসলামী আকীদা, এবার ভিন্ন কিছু হোক, কয়েকজন নারী সাহাবীদের জীবনী,সংসার ভাবনা,বিয়ের আগে,সিরাতে খাতামুল আম্বিয়া, কুররাতুল আইয়ুন -১,২, মুসলিম মাইন্ড সেট,পরকাল, মহিলাদের মুক্তির বয়ান, প্রিয় নবীর প্রিয় সুন্নত, সান্নিধ্যের সৌরভে, নবী জীবনের গল্প...
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আল্লামা তাকি উসমানি(দা.বা),শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (দা.ব),মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব, মুফতি জাফর আহমাদ সাহেব, মাওলানা তারেক জামিল,মাওলানা মোহাম্মদ জুবায়ের ছাহেব
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আল্লাহ তায়ালার হুকুম মেনে খুব সাধারণভাবে জীবনযাপন করাটাই আমার কাছে অধিক পছন্দনীয়।জীবনের বাকি সময়টুকো পরিপূর্ণভাবে শরীয়তের বিধিবিধান মেনে আল্লাহর খাস গোলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হয়ে কাটাতে চাই। আমার দ্বীনি হালাকায় বসতে, কোনো আল্লাহওয়ালার বয়ান শুনতে ভালো লাগে আমার মনে হয় এতে আমার ঈমান বৃদ্ধি পায়। ইসলামিক বই পড়তে পছন্দ করি, সুন্নত মোতাবেক চলতে পছন্দ করি।পজিটিভ ভাবে সবকিছু ভাবতে, হাসিখুশি থাকতে,আশপাশের মানুষকে হাসিখুশি রাখতে পছন্দ করি। সরলতা, সত্যবাদিতা, সুধারণা , হায়া, আত্মসম্মানবোধ, সর্বোপরি উত্তম আখলাকওয়ালা মানুষকে পছন্দ করি। মিথ্যা, রিয়া, গীবত, কুধারনা, চোগলখোরী, ঝগডুটে এই ধরনের মানুষকে ভীষণ অপছন্দ করি।মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকাই চূড়ান্ত স্বপ্ন।একটি দ্বীনি পরিবার গঠন করার স্বপ্ন আছে। প্রিয় মানুষটির সাথে আল্লাহর ঘর তাওয়াফ করার তীব্র ইচ্ছা রয়েছে।
|