Profile

বায়োডাটা নং : 10562

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2006
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ডিমলা, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইং শা আল্লাহ
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: রংপুর সদর
কোথায় বড় হয়েছেন? এস এস সি পর্যন্ত গ্রামেই ছিলাম, এইচএসসি থেকে বাইরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2022
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2024
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc Honours
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
এখন কোন বর্ষে পড়ছেন? 1st Year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা পরিবার দেখাশোনা করেন। নিজেদের জমি-জমা আছে, সেগুলো দেখাশোনা করেন।মূলত কৃষির সাথে সম্পৃক্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একটা ভাই রয়েছে।সে ইন্টারমিডিয়েট এ অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বাবারা ৩ ভাই ১ম:বড় আব্বু ব্যাংকার (মৃত) ২য়:সরকারি কর্মকর্তা ছিলেন, বর্তমানে ব্যবসায়ী ৩য়: আমার বাবা মামা ১ জন,উনি বেসরকারিতে আছেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজস্ব বাসা(টিনশেড বিল্ডিং) আছে। এছাড়া আবাদি জমি রয়েছে।জমির কিছু অংশ প্রজাদের দিয়ে আবাদ করা হয় এবং কিছু অংশ নিজে দেখাশোনা করেন। পুকুর রয়েছে, বেশকিছু বাঁশঝাড় রয়েছে।বড় আব্বুর বিজনেসে বাবা যুক্ত আছেন, সেখান থেকে যেটা আসে ওটা দিয়ে আমার পড়াশোনা সহ আনুষঙ্গিক খরচ চালানো হয়। কৃষি থেকে যেগুলো আসে ওগুলো দিয়ে পরিবার চলে আলহামদুলিল্লাহ। গ্রামে পর্যাপ্ত সম্মানের সহিত চলা হয় আলহামদুলিল্লাহ।সব মিলেই নিজেদের মধ্যবিত্ত বলতেই সাচ্ছন্দ্য বোধ করি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।বাবা বিয়ের আগে ওমরা করেছেন। বাবার থেকে মা দ্বীনের ব্যাপারে একটু বেশি কঠোর।তিনি পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলামের ফরজ বিধান গুলো মেনে চলেন,সকাল সন্ধ্যার আমল করেন,আলহামদুলিল্লাহ।বাসায় শালীন ড্রেস পরিধান করেন,বাইরে গেলে বোরকা নিকাব পরিধান করেন। কিন্তু মায়ের নন মাহরাম মেইনটেইন করা হয় না(আল্ল-হুম্মাগফিরলী)।তবে পরিবার আমাকে মাহরাম, নন মাহরাম মেইনটেইন করতে অনেক সাহায্য করেন। যেহেতু আমার পরিবারে বড় আব্বু ,ফুপিসহ বেশ কিছু সদস্য তাবলীগের সাথে জড়িত তাই এক্ষেত্রে মাহরাম ,নন মাহরাম এই বিষয়ে বেশি পেরেশানি হতে হয় না আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আমার বয়স যখন ৯/১০ তখন থেকেই মায়ের কাছ থেকে নামাজ শিখেছি। আলহামদুলিল্লাহ কোন ওজর ছাড়া নামাজ কাযা করি না। ভ্রমণের সময় কাযা হলে খুব দ্রুত তা পড়ে নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ছোট থেকেই নামাজ, পর্দা, পড়াশোনা এ বিষয়ে আমাকে কখনো বলতে হয়নি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওজর ছাড়া কাযা হয় না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, তেমন কোন সমস্যা নেই।তবে ডার্স্টে এলার্জি আছে এবং চোখে চশমা পড়া হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা স্পষ্ট শিরক। তওবা না করে মারা গেলে আল্লাহ তায়ালা শিরকের গোনাহ ক্ষমা করবেন না। আমার পরিবারে কেউ এসব মাজার পূজারী নন।।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আহকামুন নিসা,তালিমুন নিসা,আর রাহিকুল মাকতুম, আকাশের ওপারে আকাশ, কাশ্মীরের শাহজাদী,ফাজায়েলে আমল,ফাজায়েলে সাদাকাত,মুন্তাখাব হাদিস, বিয়ের আগে ফ্যান্টাসি নয়,তারাবিহর সালাতে কোরআনের বার্তা, রেইনড্রপস সিরাহ (অডিও সিরিজ চলমান)এছাড়া আরো অনেক বই পড়া হয়েছে কোনোটা আংশিক কোনটা সম্পূর্ণ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ,শাইখ হারূন ইজহার,শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রফেসর মোখতার আহমেদ,নোমান আলি খান, ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ, আনিসুর রহমান আশরাফী, সৈয়দ মোকররম বারী, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, ডঃ শামসুল আরেফিন শক্তি এছাড়া আরো অনেকেই
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজেকে খুব বেশি দ্বীনদ্বার মনে করি না,প্রতি ক্ষণে ক্ষণে নফসের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নেককারদের সোহবত দিয়েছেন। কিছু ভালো অভ্যাস আমি তর্ক জড়ানো পছন্দ করি না। কেউ আমার ভুল ধরিয়ে দিলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বার আর ওই ভুলগুলো না করার চেষ্টা করি। কাউকে কোনো কিছু আমল শেখাতে বা কোনো ভুল ধরিয়ে দিতে গেলে আগে নিজের মাঝে খুঁজে নিই ওই গুণ গুলো আছে কিনা। আগে নিজের মাঝে গুণ/ভুল/আমল সংশোধনে নিয়ে আমি তারপর অন্যকে সাজেস্ট করি। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি। পূর্ববর্তী দিনের চেয়ে পরবর্তী দিন যেন আল্লাহকে বেশি স্মরণ করতে পারি তার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ গোপনে আমল করতেই পছন্দ করি। যেখানে গীবত/অন্যকে নিয়ে অপ্রয়োজনীয় কথা হয় সেখানে না যাওয়ার চেষ্টা করি। ফ্রী মিক্সিং তীব্রভাবে ঘৃণা করি, সবসময় হেসে হেসে কথা বলি। খুব সহজেই মিশতে পারি। তবে এক্ষেত্রে নন মাহরাম কনসেপ্টটা মাথায় রাখি। যথা সম্ভব দ্বীনি বৈঠকে উঠাবসা করি,দ্বীনি লোকদের সাথে চলাফেরা করি আলহামদুলিল্লাহ। নিজেকে এবং নিজের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। একটু গোছানো টাইপের, ক্রিয়েটিভ মাইন্ডের। সবসময় কোন না কোন কাজে নিজকে ব্যস্ত রাখার চেষ্টা করি। কিছু খারাপ অভ্যাস অভিমান জিনিসটা আমার মধ্যে একটু বেশিই কাজ করে, তর্ক করতে পারি না। অপ্রয়োজনীয় কথা বলতে বা শুনতে ভালো লাগে না, কারণ আমি মনে করি জবানেও হেফাজত থাকা দরকার। কারো বিষয়ে কোনো কথা বললে কেন জানি আমি ওই সমস্যার মুখোমুখি হই। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাকে সতর্ক করেন যেন অন্যের বিষয়ে কথা না বলি। কারো কাছে কোনো কিছু চাইতে পারিনা। কথার আঘাত সহ্য করতে পারি না। অপ্রয়োজনে ফোন স্ক্রল পছন্দ করিনা। যদিও আমার সাবজেক্ট অনেকটা ডিভাইস ভিত্তিক এবং অনলাইনে মাদ্রাসায় ক্লাস করতে হয়, সেক্ষেত্রে ডিভাইস ব্যবহার করতে হচ্ছে আল্লহুম্মাগফিরলী।মুসলিম ব্রাউজার ইউজ করি যেন নজরের হেফাজত করতে পারি। কেউ কোনো বিষয়ে ভুল বুঝলে, ভুল ভাঙাতে পারি না, অর্থাৎ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি না। পছন্দ: পরিষ্কার -পরিচ্ছন থাকতে পছন্দ করি,সাহাবিদের জীবনী পড়তে ,রুম সাজাতে ,হাদিয়া দিতে,গাছ লাগাতে,বই পড়তে খুবই ভালো লাগে। অপছন্দ: ফ্রী মিক্সিং তীব্রভাবে ঘৃণা করি, আমার কখন কোনো ছেলে বন্ধু ছিল না, ভার্সিটিতে এসেও এসবের ধারের কাছেও নেই। কৃপণতা,মিথ্যা বলা, একজনের কথা অন্যকে বলা,ফরজ আমলে আলসেমি, অযথা টাইম ওয়েস্ট, নিজের কথা মানুষকে বলা(আমার সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য বায়োডাটাতে এত কিছু এড করেছি)। আর একটা কথা না বললেই নয়-আমি নিজেও অনলাইনে/সোশাল মিডিয়ায় নন মাহরামের পোস্টে অযথা কমেন্ট,রিয়েক্ট দেওয়া একদমই অপছন্দ করি,আমি চাইব উনার ও এই গুনটি থাকবে। কেননা আমি মনে করি এটা গায়রতের একটা অনেক বড় অংশ। ইচ্ছে/শখ: জাওয সহ নবী সল্লাল্লহু আ'লাইহি ওয়া সালামের রওজা মোবারক দেখতে যাওয়া, ভবিষ্যত প্রজন্মকে দ্বীনের পথে রাখা।সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করার ইচ্ছে। একসাথে আমলের প্রতিযোগিতা করা। সর্বোপরি জান্নাতের স্হায়ী মেহমান হতে চাই।(ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ আমি নিজের বাসা এবং মেসেও পর্যাপ্ত শালীন ড্রেস পরিধান করি।বাবা এবং ভাইয়ের সামনে যথেষ্ট শালীনতা বজায় রেখে চলি।ছোট থেকেই আমার পরিবার আশেপাশের লোকদের কাছে আমার চলাফেরা, পোশাক পরিচ্ছদ এর জন্য প্রশংসিত।(জানিনা আল্লাহর কাছে কতটা প্রশংসিত)।বাসার বাইরে গেলে বোরকা নিকাব পড়ি,আগে মুজা পড়া হত না, আলহামদুলিল্লাহ এখন পায়ে মোজা পড়ি,হাতেও পড়ি তবে তা ফুল কাভার না।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আমার বয়স ৯/১০ থাকা অবস্থায় ওড়না/হিজাব পড়া শুরু করেছি , আলহামদুলিল্লাহ তখন থেকে এখন পর্যন্ত আমার মাথার চুল কোন পরপুরুষ দেখেননি(আল্লহু আলাম), ক্লাস 9 এ থাকা অবস্থায় নিকাব পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তা কন্টিনিউ করতেছি।2022 সাল থেকে পুরোপুরি পর্দা করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ মাহরাম,নন-মাহরাম মেনে চলা হয়
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? বাসার পাশেই মাদ্রাসা+মসজিদ থাকায় ছোট থেকেই গান বাজনা থেকে দূরে থাকা হত। আলহামদুলিল্লাহ এসবের ধারের কাছেও নাই,এসব যারা দেখে তাদের কাছ থেকে অনেক দূরে থাকি। কারণ আমি মনে করি -সঙ্গ দোষে লোহা ভাসে।ফোন স্ক্রল করতে সামনে আসলে সর্বোচ্চ চেষ্টা করি ইগনোর করার।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বাবা সরাসরি যুক্ত নন।পরিবারের অন্য সদস্যরা যেহেতু তাবলীগের মেহনত করেন সেক্ষেত্রে বলা চলে তাবলীগ ভালো লাগে। আলহামদুলিল্লাহ গণতন্ত্রের কুফরিকে এড়িয়ে চলি।আগে অফলাইনে তালিমে এটেন্ট করা হত,এখন অনলাইনে এটেন্ট করি মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ ভার্সিটিতে এসেও মেসে এশার পর বান্ধবীদের নিয়ে তালিম করা হয়(মুন্তাখাব হাদিস ,ফাজায়েলে আমল, ফাজায়েলে সাদাকাত এর উপর) ,ইচ্ছে আছে বিয়ের পর মাস্তুরাত জামাতে যাওয়ার।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ ১ম বর্ষে (Faculty of Science)অধ্যয়নরত, এছাড়া ইসলামিক অনলাইন মাদ্রাসায় (IOM) Bachelor in Dawah & Islamic Studies (Alim Preparatory Course)2615 ব্যাচে ১ম বর্ষে অধ্যয়নরত।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ রাজি আছেন
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? হারাম এই ফিতনাময় পরিবেশ থেকে বাঁচার উসিলা হিসেবে ইংশা আল্লহ, উম্মতের জন্য পরবর্তী ভবিষ্যত প্রজন্ম রেখে যাওয়া।যারা কিনা ইসলামের বিজয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে।সর্বোপরি নিজের অর্ধেক দ্বীন পূর্ণ করতে। যেন দুনিয়াও পরকালে রবের প্রিয় হতে পাই।কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করা। এই যৌবনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, তাই এই যৌবনে যেন হারামের দিকে আকৃষ্ট না হই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-27
উচ্চতা 5'7"-6'0"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল থেকে দ্বীনের পথে অটল,ইন্জিনিয়ারিং স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট,যেকোনো পাবলিক/ ১ম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত/স্নাতকোত্তর, নূন্যতম উপার্জনকারী শিক্ষার্থী
জেলা রংপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড় অর্থাৎ জন্মসূত্রে উত্তরবঙ্গের
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেডিকেল শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, ডাক্তার, কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক,সরকারি চাকরিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, উপাজনকারী শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী, ডেন্টিস্ট
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত (কুফু মিললেই হলো)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর চারিত্রিক বৈশিষ্ট্য জানি না এটা এক কথায় লিখে শেষ করা যাবে কিনা! তবে যেগুলো না থাকলে নয়___ => উত্তম চরিত্রবান, পরহেজগার, মাহরাম–নন মাহরাম কনসেপ্টটা ভালো করে জানেন এবং নিজে মেনে চলেন এবং সেরকম একটা পরিবেশ উনার আহলিয়াকে দিতে পারবেন। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতের সহিত আদায় করেন, দাড়ি রেখেছেন, টাখনুর উপর কাপড় পরিধান করেন, শালীন পোশাক পরিধান করেন। ফ্রী মিক্সিং অভ্যস্ত হওয়া যাবে না, দান সদকার অভ্যাস থাকতে হবে গোপনে অথবা প্রকাশ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি থাকেন, এটা আমার পছন্দ। এই বিষয়টা প্রাধান্য দিতে হবে। ফরজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত, নফলকে প্রাধান্য দেন। তাবলীগ জামাতের সাথে যুক্ত হলে ভালো হয়। আমি চাই আমার পরিবারের দ্বীনদ্বারীতা না দেখে আমার দ্বীনের প্রতি আগ্রহ দেখবেন।নিজে সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, আই মিন পরনির্ভরশীলতা না থাকাই পছন্দ করব। আমাকে আমলের দিকে আকৃষ্ট করবেন, প্রতিদিন কিছু না কিছু শিখাবেন যাতে দুনিয়া ও পরকালে নেকি হাসিল করতে পারি। স্ত্রীর হক সম্পর্কে সচেতন, রাগ সংবরণকারী হতে হবে, গলার আওয়াজ যেন নিচু হয়, তিনি শুধু উনার আহলিয়াকে দুনিয়া নয় পরকালেও পাওয়ার আশায় রবের কাছে চাইবেন। তিনি চক্ষু ও জবানের হেফাজতকারী ,যিনি শৌখিন হবেন, হাসিমুখে। থাকার চেষ্টা করেন। যিনি মনে করেন একসময় একজন হালাল জীবন সঙ্গিনী পাবেন,এই আশায় হারাম রিলেশনশিপে কখনো ও জড়াননি, এটা আমি একদম মেনে নিতে পারি না।একাধিক বিয়ের নিয়ত থাকলে আল্লাহ কে ভয় করে আমাকে নক দিবেন না। ঘুরতে পছন্দ থাকলে ভালো, আমার ঘোরা পছন্দ কিন্তু উপযুক্ত মাহরাম না থাকার কারণে এটা অসম্পূর্ণ রেখেছি।আল্লাহ চান তো অর্ধেক দ্বীনের মাধ্যমে তা পূরণ হবে।কখনো ধূমপান বা অন্য নেশা দ্রব্য সেবন করেননি এবং করবেনও না। যিনি নিজে আমল করবেন এবং আমাকেও আমলের সুযোগ করে দিবেন ।কৃপণতা থাকবে না, মিশুক হবেন। তবে মাহরাম কনসেপ্ট বজায় রাখতে হবে। অহংকারী নন, আত্মসমর্পণের মন মানসিকতা থাকতে হবে।সবার সাথে হাসিমুখে কথা বলেন। উনার প্যারেন্টস এন্ড আদার্স ম্যাম্বারসদের সাথে যেনো কমিউনিকেশন ভালো থাকে। আমি যেমন উনার বাবা মাকে নিজের মনে করব, ইংশাআল্লাহ তিনিও যেন আমার প্যারেন্টস কে আপন মনে করে নেন। তালাক সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। রাগের মাথায় কিছু বলে পরে হাহুতাশ করে লাভ হবে না। আমি যেহেতু পছন্দের তালিকায় studentও দিয়েছি এবং আমি নিজেও পড়াশোনা কন্টিনিউ করব ইংশাআল্লাহ, তাই এই বিষয় বিবেচনায় রাখতে হবে। নূন্যতম হালাল উপার্জন থাকতে হবে যেন পরিবারের উপর ডিপেন্ট করতে না হয়। আমি চাই আমার থেকে তিনি যেন সব দিক দিয়েই টপ এ থাকেন, যেন আমি কখনো অহংকার করতে না পারি। মহান রব যেন আমাকে উনার চক্ষু শীতলকারী বানিয়ে দেন এবং সূরা ফুরকান এর ৭৪ নং আয়াতটি যেন কবুল করে নেন(আমিন)। আমার মায়ের মত একজন শাশুড়ি মা চাই, যিনি আমাকে ছেলের বউ নয় বরং নিজের মেয়ের মতোই ভালোবাসবেন। আমার ও তো ভাই আছে, আমার পরিবার যেমন একটা ভালো মেয়ে চান তেমনি আমিও যেন অন্য পরিবারের একজন ভালো মেয়ে হিসেবে থাকতে পারি। আমি চাই আমার শ্বশুর বাড়ির সবাই পরহেজগার হবেন, দ্বীন পালনে যথেষ্ট সচেতন হবেন। আমাকে দ্বীন পালনে সাহায্য করবেন। আমার ভুলগুলো সুন্দর করে সংশোধন করে দিবেন ইংশাআল্লাহ। এমন এক পরিবারের থাকতে চাই যেন কারোর জন্য কাউকে অপদস্থ হতে না হয়।সর্বোপরি আমি নেক সন্তানদের একজন নেক পিতা খুঁজছি, ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ। অতি উচ্চাকাঙ্ক্ষী কেউ নক না দিলেই খুশি হব। 📌ইস্তেখারা করে তারপর নক দেওয়ার অনুরোধ রইল। বাকিটা নয়তো মোনাজাতেই চেয়ে নিব।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ডিমলা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8769

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8938

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6951

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11687

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2431

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2086

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ডিমলা, নীলফামারী, রংপুর
নীলফামারী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন