Profile

বায়োডাটা নং : 10560

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ সেওতা, মানিকগঞ্জ পৌরসভা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। ( DC অফিস এর নিকটে, স্টেডিয়াম মাঠের পশ্চিম পাশে)
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মোহাম্মদপুর, ঢাকা 1207
কোথায় বড় হয়েছেন? মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Computer Science & Engineering (CSE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম American International University Bangladesh
পাসের সন 2018
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি ১ম শ্রেণির কর্মকর্তা (এলজিআরডি অফিসার), অবসরপ্রাপ্ত
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ২ জন—তন্মধ্যে একজন ইন্তেকাল করেছেন এবং অপরজন অবসরপ্রাপ্ত। তাঁরা দীর্ঘদিন গ্রামের স্থাবর সম্পত্তি তত্ত্বাবধান ও কৃষিভিত্তিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মামা ৪ জন—তন্মধ্যে ৩ জন ইন্তেকাল করেছেন এবং ১ জন বর্তমানে অসুস্থ। তাঁদের মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন, একজন বাংলাদেশ সেনাবাহিনীর ফুড সাপ্লাই বিভাগে কর্মরত ছিলেন, একজন গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন এবং অপরজন সেনাবাহিনী থেকে অবসর নিয়ে কৃষি ও খামার ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য, আমার আম্মার আপন ফুফা বহু বছর পূর্বে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত। বর্তমানে আমরা ঢাকায় ভাড়া বাসায় থাকি। আলহামদুলিল্লাহ, মোহাম্মদপুরে পারিবারিক জমির অংশ, মধুমতি মডেল টাউনে প্লট, আমিনবাজারে জমির অংশ এবং মানিকগঞ্জ শহরে (ডিসি অফিসের নিকটে) নিজস্ব ৫ শতাংশ জমি রয়েছে। ইনশাআল্লাহ, মানিকগঞ্জের জমিতে ৫ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর মোহাম্মদপুরের জমিতে ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনের প্রতি অনুরাগ রয়েছে। আব্বা-আম্মা উভয়েই যথাসম্ভব দ্বীন মেনে চলার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই তাঁদের নামাজ, রোজা ও কুরআন তিলাওয়াতের প্রতি যত্নশীল দেখেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় পরিপূর্ণ পর্দার পরিবেশ রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নিয়মিত পড়ি। প্রায় ১২–১৩ বছর বয়স থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কোনো নামাজ কাযা হয় না। হটাৎ অসুস্থ বা অন্য কোনো পরিস্থিতিতে দেরি হলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, তৃতীয় শ্রেণিতে প্রথম কোরআন খতম করি। বর্তমানে তিলাওয়াতে কিছুটা জড়তা রয়েছে; ইনশাআল্লাহ অনুশীলনের মাধ্যমে তা দূর করার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, কোনো মানসিক বা শারীরিক রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত আখিরাতের স্মরণ ও মৃতের জন্য দোয়ার উদ্দেশ্যে সুন্নাহসম্মত মনে করি। তবে ইবাদত, দোয়া ও সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করতে হয়। মাজারকে কেন্দ্র করে শিরক-কুফর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. কিতাবুত তাওহীদ ২. আর-রাহীকুল মাখতূম ৩. আদর্শ বিবাহ ও দাম্পত্য
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মিজানুর রহমান আজহারী, মাওলানা তারিক জামিল।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি সাধারণত সাদাসিধা, শান্ত ও গোছানো জীবনযাপন পছন্দ করি। নেক ও আল্লাহওয়ালা মানুষের সঙ্গ, দ্বীনি পরিবেশে থাকা, ইসলামী বই পড়া, কুরআন তিলাওয়াত, বিভিন্ন আলেমদের দ্বীনি আলোচনা শোনা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। অবসর সময়ে মাঝে মাঝে রান্না করতেও ভালো লাগে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিমিত জীবনযাপন আমার কাছে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বিলাসিতা, লোকদেখানো আচরণ, অহংকার ও মিথ্যা অপছন্দ করি। ব্যক্তিগতভাবে minimalistic ও simple lifestyle পছন্দ করি এবং অল্পতে তুষ্ট থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ, জীবনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ঈমান-আমল ও দ্বীনি ইলমে ক্রমাগত উন্নতি সাধন করা এবং আল্লাহর একজন কৃপাধন্য বান্দা হিসেবে দুনিয়ার জীবন শেষ করা। ভবিষ্যতে আরও দ্বীনি ইলম অর্জন, কুরআন হিফজের চেষ্টা, মক্কা-মদিনায় বারবার সফর এবং সুযোগ হলে মক্কা-মদিনায় ইতিকাফে বসার ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ। দুনিয়াবি জীবনে পিতা-মাতার খেদমত করা, একজন দ্বীনদার ও নেক জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা, বিশ্বস্ততা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি দ্বীনি পরিবার গড়ে তোলা এবং নেক সন্তানদের সুন্দর ইসলামী পরিবেশে বড় করা আমার অন্যতম স্বপ্ন। পাশাপাশি পেশাগতভাবে নিজেকে একজন দক্ষ Full Stack Developer থেকে ধীরে ধীরে DevOps ও Cybersecurity-তে আরও দক্ষ করে গড়ে তুলে, আল্লাহর তাওফিকে নিজের দক্ষতা দিয়ে সমাজ ও মুসলিম উম্মাহর উপকারে আসতে চাই। দুর্বর মুমীন অপেক্ষা শক্তিশালী মুমিনের মর্যাদা বেশি। স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতাকেও গুরুত্ব দিই। নিয়মিত ব্যায়াম, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ সাধারণত জুব্বা-পাগড়ি অথবা পাঞ্জাবি-টুপি পরি। প্রয়োজন ও পরিবেশ অনুযায়ী ফরমাল শার্ট-প্যান্টও পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, সুন্নতি দাড়ি আছে। আনুমানিক ২০১৬/২০১৭ সাল থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাহরাম ও নন-মাহরামের বিধান মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক, সিনেমা ও গান অপছন্দ করি, তাই সাধারণত দেখা বা শোনা হয় না। মাঝে মাঝে এডুকেশনাল ডকুমেন্টারি, ফানি/অ্যানিমেশন কনটেন্ট দেখি ও ইসলামিক নাশীদ শুনি। তবে অনলাইনে কাজ বা ভিডিও দেখার সময় অনেক ক্ষেত্রে না চাইলেও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সম্মুখীন হতে হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই বিভিন্ন আলেম উলামা ও আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকা হয়েছে এবং নিয়মিত তাফসীর ও হাদীসের দরসে অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করে আসছি। বর্তমানে যতটুকু সময় বের করতে পারি, আলহামদুলিল্লাহ Youth Intifada, Mohammadpur-এর দ্বীনি মেহনতে থাকার চেষ্টা করি। স্কুল-কলেজ জীবনে আলহামদুলিল্লাহ মোটামুটি তাবলীগের মেহনতে সময় দেওয়ার সুযোগ হয়েছে। ২০২৩ সালের রমযানে এক চিল্লা দেওয়ার চেষ্টা করেছি, যদিও প্রয়োজনবশত কয়েকবার বাড়িতে ফিরতে হয়েছিল। বর্তমানে পেশাগত ব্যস্ততার কারণে গত প্রায় দুই বছর তাবলীগের মেহনতে নিয়মিতভাবে সময় দেওয়া সম্ভব হয়নি; তবে পুনরায় সময় দেওয়ার নিয়ত রয়েছে, ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Full Stack Developer & Project Coordinator Infolect Group — USA-based Company March 2026 – Present | Remote from Bangladesh বর্তমানে Infolect Group-এ Full Stack Developer & Project Coordinator হিসেবে কর্মরত আছি। Engineering Team-এর Web ও Mobile Development কার্যক্রম এবং Digital Marketing Team-এর কাজ সমন্বয় ও তদারকি করি। পাশাপাশি নিজে Full Stack Development-এ কাজ করি এবং Chairman-এর সঙ্গে সরাসরি সমন্বয় করে বিভিন্ন project-এর planning, execution ও delivery monitor করি। We are a group of companies, and you could find some of our websites below: Please note that some of our websites are currently under UI updates.
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ। আমার অভিভাবকগণ আমার বিয়েতে সম্মত আছেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশাআল্লাহ। স্ত্রীকে শরয়ী পর্দা পালনের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা প্রদান করার চেষ্টা করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী, ইনশাআল্লাহ। পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করবে। পড়াশোনা করতে চাইলে শরয়ী পর্দা ও দ্বীনি পরিবেশ বজায় রেখে পড়াশোনার সুযোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? বাহিরে চাকরি করার ব্যাপারে আগ্রহী নই। তবে শরয়ী পর্দা ও পারিবারিক দায়িত্ব বজায় রেখে ঘরে বসে উপযুক্ত কোনো কাজ বা Freelancing করতে চাইলে ইনশাআল্লাহ সমস্যা নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, উপহারের কোনো প্রত্যাশা নেই। হাদিয়া দেওয়া-নেওয়া সুন্নাহ; তবে উপহারের নামে যৌতুক বা কোনো ধরনের দাবি থাকবে না, ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, বিয়েকে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ও ইবাদত হিসেবে দেখি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল ভালোবাসা, পারস্পরিক শান্তি ও সহযোগিতার মাধ্যমে একটি দ্বীনি পরিবার গড়ে তোলা এবং দুনিয়া ও আখিরাতের জন্য একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া—এটাই বিয়ের মূল উদ্দেশ্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বা তার বেশি; উচ্চতা নিয়ে বিশেষ কোনো কঠোরতা নেই।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম SSC/HSC বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। আলেমা/হাফেজা হলে ভালো। দ্বীনি ইলম, কুরআন-হাদিস, ইংরেজি, প্রযুক্তি, রান্না বা স্বাস্থ্য-সচেতনতার মতো কোনো বিষয়ে আগ্রহ ও দক্ষতা থাকলে অগ্রাধিকার থাকবে।
জেলা ঢাকা বিভাগের মধ্যে হলে অগ্রাধিকার থাকবে। অন্যান্য জেলা হলেও সমস্যা নেই; তবে বরিশাল, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা জেলা ব্যতীত।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী হলে অগ্রাধিকার থাকবে। বাসার বাইরে চাকরি করা পছন্দনীয় নয়। তবে ঘরে বসে শরয়ী পর্দা বজায় রেখে উপযুক্ত কোনো কাজ বা Freelancing করতে চাইলে এতে সমস্যা নেই।
অর্থনৈতিক অবস্থা দ্বীনদার, শিক্ষিত ও স্বচ্ছল মধ্যবিত্ত পরিবার হলে ভালো। তবে প্রকৃত দ্বীনদারিতা ও উত্তম পারিবারিক মূল্যবোধ থাকলে নিম্ন-মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার হলেও সমস্যা নেই, ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ইনশাআল্লাহ দ্বীনদার, ইখলাসসম্পন্ন ও আল্লাহভীরু একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি—যে নামাজ, রোজা ও শরয়ী পর্দার ব্যাপারে যত্নশীল এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে । সংসারী, দায়িত্বশীল, বিনয়ী এবং স্বামীর অনুগত,স্বামীর প্রতি সম্মানশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাবের হওয়া ইনশাআল্লাহ। গায়রে-মাহরামের সঙ্গে শরয়ী সীমারেখা বজায় রাখা এবং পূর্বে কোনো হারাম সম্পর্কে জড়িত না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ । আমি নিজে পরিচ্ছন্নতা, পবিত্রতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও গোছানো পরিবেশকে গুরুত্ব দিই। তাই ইনশাআল্লাহ আমার জীবনসঙ্গীর মধ্যেও পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিমিত জীবনযাপনের মানসিকতা থাকা প্রত্যাশিত। সর্বোপরি, এমন একজন আহলিয়া প্রত্যাশা করি, যে শুধু স্ত্রী নয়—দুনিয়া ও আখিরাতের পথে আমার বিশ্বস্ত সহযোগী, ভালো বন্ধু ও ভালোবাসার সঙ্গী হবে ইনশাআল্লাহ। পারস্পরিক সম্মান, ভালোবাসা, বিশ্বস্ততা ও সহযোগিতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শান্তিপূর্ণ ও দ্বীনি পরিবার গড়ে তুলবে ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মানিকগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5955

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5041

বয়স
30 বছর
উচ্চতা
৬′
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9438

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #522

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1537

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4009

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ঢাকা
মানিকগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন