Profile

বায়োডাটা নং : 10541

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চিওড়া
বর্তমান ঠিকানা কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মুরাদপুর ২
কোথায় বড় হয়েছেন? চিওড়া
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2020
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2022
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? English Literature
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Cumilla government Women's College
এখন কোন বর্ষে পড়ছেন? 3rd
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে সিমেন্ট এর ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে দিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.বড় ভাই মাস্টার্স কমপ্লিট করে লন্ডনে জব করছেন।,অবিবাহিত Msc in public health London Metropolitan University ,England ২.ছোট ভাই আলিম ১ম বর্ষে পড়ে ,অবিবাহিত ।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বড় বোন বিবাহিত (ফ্রান্স প্রবাসী ) ২.মেঝো বোন নবম শ্রেণীতে পড়ে ৩.ছোট বোন পঞ্চম শ্রেণীতে পড়ে।
চাচা মামাদের পেশা চাচা ২ জন ১. বড় চাচা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ২. ছোট চাচা সৌদি প্রবাসী মামা ১ জন ১. ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার পৈত্রিক সম্পত্তি খুবই সামান্য পরিমাণে আছে।ব্যবসার খাতিরে লক্ষাধিক টাকা পাওনা এবং দেনা আছে ।বসতবাড়ির জায়গা আছে কিন্তু বাড়ির কাজ শুরু হয় নি ।পূর্বে 2 তলা বিল্ডিং ছিল কিন্তু ব্যবসায় লস হওয়ায় বিক্রি করে দিয়েছে বর্তমানে নিজের বাড়ি নেই ,পারিবারিক ব্যবসা নেই । মূলত আপস এন্ড ডাউন্স আসবেই মানুষের জীবনে বুদ্ধিমানের কাজ হল সব পরিস্থিতিতে সবর ,শোকর ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর নেয়ামতের কদর করা।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মোটামুটি দ্বীনি পরিবেশ বজায় রাখা হয়।পরিবারের সকল সদস্য ৫ ওয়াক্ত নামাজ পড়েন।ভাই বোন সবাই শুদ্ধভাবে কুরআন পড়েন ।দ্বীনের বুঝ সবার কম বেশি আছে। বাইরে বের হওয়ার সময় মা বোন সবাই পর্দা করে বের হন। আমরা প্রতিনিয়ত নিজের অবস্থা উত্তরণের চেষ্টা করছি। সব সময় ইসলামিক পড়াশোনা করার চেষ্টা করি। বাসায় সবাই সবাইকে দ্বীনের ব্যাপারে সাহায্য করে ,ভুল হলে শুধরে দেয়। সবাই আন্তরিক ভাবে দ্বীন কে ভালোবাসে ,জীবন বিধান হিসেবে মেনে চলে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ি । দ্বীনের বুঝ হওয়ার পর থেকে ৭বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? বড় কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ।ভ্যাক্সিন দেয়ার পর কিছু খাবারে এলার্জি আছে এর আগে ছিল না আল্লাহু 'আলাম।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, প্রত্যাবর্তন ২ খন্ড ,ডাবল স্ট্যান্ডার্ড ২ খন্ড,মিশন ইসলাম ,জীবন যদি হতো নারী সাহাবীর মতো সহ অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। মূলত আমাকে রাসূলের সিরাহ এবং সাহাবীদের জীবনী বেশি আকর্ষণ করে। এক সময়ে বিজ্ঞান ও যুক্তির আলোকে কুরআনকে দেখতাম কিন্তু এখন কোরআনের আলোকে ওগুলোকে দেখি "আমরা শুনলাম এবং মেনে নিলাম" ধরনের ঈমানে বিশ্বাস করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ,মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ সহ সকল হক্বপন্থি ,উম্মাহ দরদী আলেম উলামাকে সম্মান করি ,আল্লাহর জন্য ভালো বাসি ও দোয়া করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন একেবারে শুরু থেকে যদি শুরু করতে চাই ছোটবেলা থেকে আমি সব কিছুতে লজিক খুঁজতাম। দেখতাম বাসার সবাই নামাজ পড়ছে, সমবয়সীরা রমাদানে কুরআন খতম দিচ্ছে ,কোরআন শিখতে যাচ্ছে আমি এসব ব্যাপারে গাফেল ছিলাম। আল্লাহুম্মাগফিরলী।কিন্তু চিন্তা করতাম কখনো সালাত পড়লে বাধ্য হয়ে না ,ভালোবেসে পড়ব ।আল্লাহ তাআলা কবুল করলেন এমন কিছু বইয়ের সন্ধান দিলেন যা আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল ,খুব বেশি পড়তে হয়নি। আমার হৃদয় সত্য গ্রহণের জন্য উন্মুখই ছিল। এখন সালাত আমার চোখের শীতলতা ,কোরআন আমার হৃদয়ের বসন্ত। আমি খুবই সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি ।বিলাসিতা ,শো অফ ,অপচয় ইত্যাদি অতিরিক্ত দুনিয়ামুখীতা অপছন্দ করি।অল্পে তুষ্টি সুখের মূল সেটি অনুধাবন করতে পেরেছি আলহামদুলিল্লাহ ।আমার জীবনে আল্লাহর অসংখ্য নিয়ামাহ আছে ,যার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারব না। মোবাইলের প্রতি আমার কখনোই আসক্তি ছিল না ,এখনো নেই। আম্মুর ফোন থেকে ক্লাস করি। ফেসবুক ,রিলস,টিকটক ইত্যাদি এড়িয়ে চলি। আমি ঘরকুনো স্বভাবের। জাহিলিয়াতে থাকতেও হারাম রিলেশানকে আমি খুবই ঘৃণা করতাম। কখনো আবেগ অনুভূতি অপাত্রে খরচ করি নি। কো-এডুকেশন হারাম ,গান শোনা হারাম ইত্যাদি বিনা বাক্যব্যায়ে মেনে নিয়েছি। আমি খুবই মুখচোরা স্বভাবের ,ইন্ট্রোভার্ট।কিন্তু চেষ্টা করি সবার সাথে হাসিমুখে, মিষ্টি ভাষায় কথা বলতে। সমবয়সীদের থেকে বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করি,বয়সের তুলনায় ম্যাচুরিটি আসে নি ,বাচ্চামো রয়ে গেছে। ফ্রেন্ড সার্কেল একদম সীমিত । ফ্রেন্ড নির্বাচনে আমি সিলেক্টিভ চেষ্টা করি কলেজে দ্বীনি বোনদের সাথে ওঠাবসা করতে, দ্বীনি কমিউনিটি মেনটেন করতে। আমি পরিবারের দায়িত্বের প্রতি সচেতন ,আব্বু-আম্মুর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাচ্ছি। আমার খুব ইচ্ছে নিজেকে সন্তানের তারবিয়াহর জন্য যোগ্য করে তোলা ,এমন সন্তান রেখে যাওয়া যারা আল্লাহ ও তাঁর রাসূলকে (ﷺ)জীবনের থেকে বেশি ভালবাসবে ,কোরআন ভালোবাসবে , আত্মকেন্দ্রিক না হয়ে উম্মাহ কেন্দ্রিক হবে। আলকুদস মুক্ত করার স্বপ্নের বীজ বুনে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন জান্নাতে আল্লাহর কাছে ,খুব কাছে একটি ঘর থাকবে আমার ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ,হিজাব ,নিকাব সহ হাত , পা মোজা পড়া হয় ।চোখ ঢেকে রাখায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি ।আল্লাহ যেন সহজ করে
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৬ বছর যাবৎ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না । আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।তবে ভাই বোন ,মা বাবাকে ,ফ্রেন্ড দের দ্বীনের ব্যাপারে সাহায্য করি। বাসায় উপকারী বই পড়ে শোনাই।চেষ্টা করি ভাইবোনের মাঝে যতটুকু পারি ইসলামের সৌন্দর্য তুলে ধরার যদিও আমি এক্ষেত্রে অপরিপক্ব তবুও আল্লাহ তো ভাষার সৌন্দর্যের চেয়ে চেষ্টারত অন্তর ই দেখবেন
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ কোন পেশায় যুক্ত নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হিসেবে, ফিতনা মুক্ত থাকতে । সালাত ,সিয়াম অন্যান্য ইবাদাতের মত বিয়ে একটি ইবাদাত।গুনাহমুক্ত থাকার,চরিত্র হিফাজত করার অন্যতম মাধ্যম ।বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ করা এবং বাকি অর্ধেকের জন্য চেষ্টা করে যাওয়া ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-33
উচ্চতা ৫'৬-৫'৯
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা হাফেজ ,আলেম অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড হলে অনার্স পাস।মাস্টার্স প্রেফারেবল
জেলা কুমিল্লা,ঢাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যাংকার,প্রবাসী ছাড়া ব্যবসায়ী,চাকুরিজীবী, উদ্দোক্তা , শিক্ষক, যেকোনো হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবন সঙ্গী বাছাই এর ক্ষেত্রে আগে দেখব সন্তানদের বাবা হিসেবে তিনি উত্তম আদর্শের হবেন কিনা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনদারিতা এবং উত্তম চরিত্রকে প্রাধান্য দিতে। আমিও এই দুটোকেই প্রায়োরিটি দিবো ইনশাল্লাহ। আমি আশা করব এমন একজন মানুষ যিনি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে এবং সবথেকে বেশি ভয় করেন। ছোটখাটো সব ব্যাপারে যিনি তাক্বওয়া অবলম্বন করেন। আল্লাহর রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে।একজন মুত্তাকী ব্যক্তির বাকি সব কিছুই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। যিনি গাইরত ওয়ালা,দ্বীনের ইলমের প্রতি গভীর অনুরাগী,ইলম শেখে এবং শেখাতে পছন্দ করেন। যিনি নম্র, ভদ্র ,বিনয়ী মার্জিত, ক্ষেত্রবিশেষে লাজুক, রাগের মুহূর্তে কখনো অন্যের আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলেন না নিজেকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি আছে। (বদমেজাজী, অহংকারী দাম্ভিক নিজেকে জাহির করার প্রবণতা একেবারে অপছন্দ করি) যিনি মা বাবা এবং আত্মীয়দের হক্বের ব্যাপারে সচেতন । যিনি আত্মকেন্দ্রিক নন মানুষের ব্যথায় সমব্যথী, অতিরিক্ত দুনিয়ামুখী নন বরং আখিরাতমুখী যিনি সব কিছুর ওপর দ্বীনকে প্রায়োরিটি দেন। উম্মাহর জন্য যার দরদ আছে এবং পেরেশানি আছে। যিনি নেক সোহবতে থাকতে পছন্দ করেন।নারী ও মোবাইলের ফিতনা থেকে মুক্ত। (বাদ বাকি আমি পারফেক্ট না তাই পারফেক্ট প্যাকেজ চাই ও না। আমি খুবই সাধারণ তাই সাধারণ ও সাদামাটা কারো সাথেই কম্ফোর্ট ফিল করব,ইনশাআল্লাহ আল্লাহর কাছে বান্দার হালাল চাওয়ার কোন সীমা পরিসীমা নেই,তিনি আল ওয়াহহাব ,অবশ্যই অবশ্যই ব্যালেন্স করে দেবেন)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চৌদ্দগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5062

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1444

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4605

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5885

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2120

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5318

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন