বায়োডাটা নং : 10505
| বায়োডাটার ধরণ | পাত্রের বায়োডাটা |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্ম সন | 1998 |
| উচ্চতা | ৫′ ৮″ |
| গাত্রবর্ন | উজ্জ্বল শ্যামলা |
| ওজন | ৬৫ কেজি কেজি |
| রক্তের গ্রুপ | এবি পজিটিভ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| ঠিকানা | |
|---|---|
| স্থায়ী ঠিকানা |
বিরল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ১০ নং রাণীপুকুর ইউপি। |
| বর্তমান ঠিকানা |
বিরল, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ১০ নং রাণীপুকুর ইউপি। |
| কোথায় বড় হয়েছেন? | একই |
| শিক্ষাগত যোগ্যতা | |
|---|---|
| আপনার শিক্ষা মাধ্যম | জেনারেল |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল |
| এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন | ২০১৪ |
| বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| ফলাফল | এ+ |
| এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? | এইচএসসি |
| এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন | ২০১৬ |
| বিভাগ | বিজ্ঞান বিভাগ |
| ফলাফল | এ |
| স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? | উদ্ভিদবিজ্ঞান বিভাগ |
| শিক্ষা প্রতিষ্ঠানের নাম | দিনাজপুর সরকারি কলেজ |
| পাসের সন | ২০২১ (সেশন জটে শেষ হয়েছে ২০২৩ এর শেষে) |
| পারিবারিক তথ্য | |
|---|---|
| আপনার পিতা কি জীবিত আছেন? | জী, জীবিত |
| পিতার পেশার বিবরণ | কৃষি। নিজেদের আবাদি জমি চাষ করেন। |
| আপনার মা কি জীবিত আছেন? | জী, জীবিত |
| মাতার পেশার বিবরণ | গৃহিণী |
| আপনার কতজন ভাই আছে? | ২ জন |
| ভাইদের তথ্য | ১/ বড় ভাই কুমিল্লাতে থাকেন পরিবারসহ। ব্যবসা করেন। এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। বিবাহিত। ২/মেঝো ভাই আলিম পাশ করেছেন। পেশায় একজন ইলেকট্রিশিয়ান। বিবাহিত। |
| আপনার কতজন বোন আছে? | ১ জন |
| বোনদের তথ্য | রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। বিবাহিত। পেশায় গৃহিণী। |
| চাচা মামাদের পেশা | ৫ জন চাচা। চাচারা প্রায় সবাই ব্যবসা করেন। ৪ জন মামা। মামারা কৃষি পেশায় যুক্ত। |
| পারিবারিক অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| অর্থনৈতিক অবস্থার বিবরণ | আলহামদুলিল্লাহ্ বাবা থাকার জন্য আবাসস্থল তৈরি করে দিয়েছেন। কৃষি জমি আছে বাবা নিজেই সেগুলো চাষাবাদ করেন। মহান আল্লাহতায়ালার দয়ায় আমরা দুনিয়ার জীবনে আলহামদুলিল্লাহ ভাল চলি। বাকি পরে জানানো হবে। |
| পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? | আমাদের বাসায় আলহামদুলিল্লাহ্ সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। মা-বাবা এ বিষয়ে কঠোর, কিন্তু আমাদের মধ্যে শিথীলতা ছিল। শয়তানের দ্বারা অলসতা দেখিয়ে কোনোদিন ফযরে না উঠলে বাবা বলে দেন, ব্যাটা নামাজ না পড়লে আমার উপার্জন খাবেনা আর আমার বাড়িতেও থাকার দরকার নেই। আর পর্দার বিষয়ে শীথিলতা দেখি। কারণ এ ব্যপারে ইসলামিক শিক্ষার অভাব একটু আছেই। গ্রামের সাধারণ পরিবারগুলোর মতই আমার পরিবার। তবে আমরা ন্যায়ের পথে চলার চেষ্টা করি। দ্বীনের জ্ঞান আমার অনেক কম, তবে প্রচুর বই পড়তে ভালোবাসি। আর সব সময় সত্যের পথ খুঁজি। জেনারেলে পড়েও এভাবেই ধীরে ধীরে আল্লাহর দিকে ফেরা। আমি চেষ্টা করছি পরিবারটিকে পূর্ণ ভাবে ইসলামিক সিস্টেমের মধ্যে নিয়ে আসার। ইনশা-আল্লাহ আমি একদিন সফল হবো। |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? | হ্যাঁ। ৪/৫ বছর ধরে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? | ২/১ ওয়াক্ত ফযর। চেষ্টা করছি কাযা না করার ইনশা-আল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | শিখতেছি ইনশা-আল্লাহ্। আমি কখনো মাদ্রাসাতে যেতে পারিনি,হয়তো এটা আমার দূর্ভাগ্য। এখন একটা মাদ্রাসাতে ভর্তি হয়েছি। আল্লাহর সিদ্ধান্ত সব সময় উত্তম। পৃথিবীতে অনেক আলেমকে দেখি জালেমের মত, তখন ভাবি আল্লাহ শুরুতে না হলেও শেষে তো তার পথই চিনিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আল কুরআন আল্লাহর পক্ষ থেকে,যা অশান্ত হৃদয়কে শান্ত করে। |
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? | নেই। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? | সম্পূর্ণ শিরক। |
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন | "Enjoy Your Life", "লা-তাহযান", "তাসাউফ ও আত্মশুদ্ধি", "আর-রাহিকুল মাখতুম", "দ্যা প্রফেট", "আকাশের ওপারে আকাশ", "আসমান", "মনটাকে কাজ দিন", "নন্দিত জাতি নিন্দিত নরকে"। বই অনেক পড়েছি আর বই আমাকে আল্লাহর দাসত্ব্য পালনে সহযোগিতা করেছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন | শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ হারুন ইজহার হাফিঃ, ওস্তাদ নোমান আলী খান, শায়েখ আহমাদুল্লাহ। এখানে আমি সালাফি হয়েও হানাফি মাযহাবের উক্ত আলেমদের পছন্দ করি তাদের দ্বীনের দাওয়াতের মেহনত ও পদ্ধতির জন্য। হৃদয়টা হোক আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের দাওয়াতের মত কোমল, শায়েখ হারুন সাহেবের দাওয়াতের মত একত্ববাদের ঝান্ডাবাহী, আর আল কুরআনকে জানা হোক ওস্তাদ নোমান আলীর মত প্রজ্ঞার সহিত। আমিন। |
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন | আসসালামুআলাইকুম। পছন্দ করি মানুষের সেবা করতে,লিখতে, মস্তিষ্ক আলোকিত করে মনকে প্রশান্ত করে এমন বই পড়তে ভীষণ ভাল লাগে। পৃথিবীতে মানুষের সুন্দর ব্যবহার আমাকে কেমন যেনো মুগ্ধ করে। উত্তম ব্যবহারকারীদের সাথে সময় কাটানোর মুহুর্তে মনে হয় দুনিয়ায় সমস্ত সৌন্দর্যের আধার মানুষের হৃদয়। আকাশ দেখতে ভালোবাসি। ঝগড়া,গীবত অপছন্দ করি। আক্ষেপে আছি প্রিয়তমার সাথে একটা ভরা জ্যোছনা রাত দেখার। শখ বলতে বুঝি আল্লাহর দেওয়া সীমার মধ্যে মনের ইচ্ছেগুলোকে। তাহলে বলব এখন শখ বলতে আপাদতো একজন দ্বীনদার মেয়ে বিয়ে করা। , স্বপ্নঃ- প্রথম স্বপ্ন আল্লাহর রাস্তায় শহিদ হয়ে জান্নাত লাভ। কেনোনা আল্লাহর যতো নিয়ামত ভোগ করি তার হিসেব আমার মত পাপী বান্দার পক্ষে দেওয়া অসম্ভব। আর এখন দুনিয়ায় একটাই স্বপ্ন প্রতিটি কাজে আল্লাহকে খুশি করা। পূর্বে মানুষকে খুশি রাখতে গিয়ে আমি হতাশ! আল্লাহ খুশি রাখাতেই প্রশান্তি পাই। পরকালের স্বপ্ন প্রিয়তমার সাথে জান্নাতুল ফিরদাউসে লুকোচুরি খেলা করা ইনশা-আল্লাহ্। শাহাদাতের তামান্না বুকে ধারণ করে নববী মানহাজে জীবন পরিচালনার চেষ্টা চলছে ইন-শা-আল্লাহ। মধ্যমপন্থায় পরকালের জন্য দুনিয়াকে ঢেলে সাজানো। পৃথিবীতে একান্ত ভাবে কাউকে মুগ্ধ করার মত বিশেষ কোনো গুণ আমার মধ্যে নেই। তাই বায়োডাটা পড়ে ফ্যান্টাসীর যায়গা থেকে বিয়ের বিষয়ে আগানো ঠিক হবেনা। বাস্তবতা বোঝার সক্ষমতা থাকতে হবে। ও হ্যাঁ পৃথিবীর মানুষের কাছে বাস্তবতা মানে চলমান পরিস্থিতি অর্থ,সম্পত্তি,জোশ-খ্যাতি,সত্য-মিথ্যাকে,অন্যায় মানিয়ে নিয়ে নিজেকে নিরাপদ বা কমফোর্টজোনে রাখা,সত্য-ন্যায়ের বিপরীতে অবস্থান। আর আমার কাছে বাস্তবতা হচ্ছে "আল্লাহর দেওয়া দ্বীনই চূড়ান্ত বাস্তবতা। সর্বাবস্থায় মধ্যমপন্থা অবলম্বন। এবং পৃথিবীকে জেনে বুঝে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবনকে নতুন করে সাঁজানো। আল্লাহর দেওয়া জীবন বিধানই প্রকৃত মধ্যমপন্থা। আমাদের মনগড়া কোনোকিছু নয়।" , নিজের যোগ্যতা নিয়ে লেখার যোগ্যতাটুকু আমার এখনো হয়নি মনে হচ্ছে!কেনোনা যা লিখছি তা আপাত দৃষ্টিতে বাহির থেকে দৃশ্যমান নাও মনে হতে পারে। ওআল্লাহি 'আল্লাহ আমাকে দ্বীনের উপরে স্থির থাকার তৌফিক দিন। আমীন' তবে কাজের মাধ্যমেই আমাকে আশপাশের বন্ধু শুভাকাঙ্খীরা চেনে,সেটাই আপাদতো। , ***এই প্রজন্মের মেয়ের পিতা(অভিভাবক) মাত্রই ডিমান্ডফুল চাকরি,উচ্চবিত্ত পরিবার, আভিজাত্য, হাই স্ট্যাটাস খোঁজে আর মেয়ে মাত্রই স্বাচ্ছন্দ্যময় জীবন ও সিকিউর কর্মের নিরাপদ অবস্থানে আছে এমন জামাই প্রত্যাশা করেন। সত্যি বলতে এমনটা মানে আমি আপনার জন্য বেস্ট চুস না। আপনার জন্য আমার থেকেও বেটার কেউ আছেন। আমি যেটুকু জানি আল্লাহ সূরা ইনশিরায় বলছেন "ইন্নামা আ'ল উসরি ইউসরা" অথ্যাৎ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। দুনিয়ার জীবনে দুঃখ,বেদনা সঙ্গী হবেই। আর এখানে এক মুহুর্তের বেঁচে থাকার নিশ্চয়তা নেই,সেখানে কর্মের সিকিউরিটি!!! |
| জীবনযাপনের তথ্য | |
|---|---|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? | পাঞ্জাবি ও পায়জামা আমার প্রিয় পোশাক। তবে ছেলেদের সব রকম শালীন পোশাকই পড়ি। |
| সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? | আলহামদুলিল্লাহ আছে ২০২২ থেকে। আল্লাহ দাড়িও দিয়েছেন মাশা-আল্লাহ। |
| টাখনুর উপরে কাপড় পরেন? | হ্যাঁ। এটা শৈশব থেকেই। এই ছোট একটা সুন্নত অনেক সম্মানিত করেছে বিভিন্ন সময়। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? | চেষ্টা করছি ইনশা*আল্লাহ। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশে এটা কঠিন। আল্লাহ আমার জন্য সহজ করুন। আমীন। |
| নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? | এক সময় দেখতাম তুর্কি সিরিজ ঈমান মজবুত করতে প্রথম এসব সিরিজ অনেক প্রভাব ফেলে, পরে জেনেছি এসব দেখাও পাপ। তাই আর দেখিনা। |
| আপনি কোন ফিকাহ অনুসরন করেন? | আহলে হাদীস / সালাফি |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? | যেসব বই পড়লে মানুষের দ্বীনের ব্যাপারে সচেতনতা আসতে পারে সেসব বই সাজেস্ট ও লাইব্রেরী করা। নির্দিষ্ট কোনো দলে নেই। তবে কিছু তরুণকে নিয়ে ইসলামী সংগঠন করি। যা সঠিক আকিদা ও সঠিক ইসলাম সম্পর্কে ধারণা দেয়। |
| পেশাগত তথ্য | |
|---|---|
| পেশা | শিক্ষার্থী |
| পেশার বিস্তারিত বিবরণ | পেশায় মূলত একজন শিক্ষার্থী। পাশাপাশি প্রাইভেট একটা কোম্পানিতে অফিসিয়ালি কাজ করছি। নতুন ভাবে ব্যবসা শুরু করেছি বিভিন্ন প্রডাক্ট প্যাকেটজাত করে অনলাইন অফলাইনে সেল করছি। হালাল উপার্জন করি। মূলত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ও সাহাবাদের প্রচলিত পেশা “ব্যবসা” করার প্রয়াস চালাচ্ছি। কর্ম হিসেবে ব্যবসা আমার প্রথম চয়েস। কারণ এটার মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ সহজ হয়। বাকি সরাসরি জানানো হবে। |
| মাসিক আয় | ২৫-৫০ হাজার প্রায় বর্তমানে। |
| বিবাহ সম্পর্কিত তথ্য | |
|---|---|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | রাজি আছে । মা তো সব সময় বিয়ের কথা বলে। |
| বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? | ইনশা-আল্লাহ এটা আরেকটা স্বপ্ন আমার। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? | পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে। তবে জ্ঞানার্জনে পূর্ণ স্বাধীনতা দেব, তিনি যদি দ্বীন ঠিক রাখেন। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? | এটা কখনো চাইনা। বউ হবে আদর্শ মা। যাঁর গর্ভে সন্তানের চেয়ে আদর্শের জন্মই যথাযথ। তাই সবকিছুর উর্ধ্বে সন্তানের শ্রেষ্ঠ মা হতে হবে। এজন্য চাকরী করে এটা সম্ভব হয়না। আমার উপার্জনেই ডালভাত হবে ইনশা-আল্লাহ। তবে একটা স্বপ্ন ছিল একজন গাইনী ডাক্তার হলে তার দ্বারা একটা হাসপাতাল চালু করতাম ইনশা-আল্লাহ। যেখানে শুধুমাত্র নরমাল ডেলিভারি করা হবে। আর এর শাখা সারা বাংলাদেশে হবে। মেয়েদের দ্বারা পূর্ণ পর্দার মাধ্যমে এটা হবে। এটা বিশেষ কিছু না, জাস্ট একটা ইচ্ছা দ্বীনের জন্য। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? | পরিবারের সাথে। ইচ্ছে ছিল বাবা মা কে সহ শহরে নিয়ে একসাথে থাকার,আবারও গ্রামের প্রকৃতির মাঝেও একটা টান আছেই। শহর থেকে গ্রাম বেশি দূরেও নয়। তবে যেখানে থাকি পরিবারের সাথে থাকার চেষ্টা করব। তারপরও শতভাগ নিশ্চয়তা কোনোকিছুরই দেওয়া যায়না। |
| আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? | কখনোই না। সুন্নত পরিপন্থী কাজ ও আত্মমর্যাদা বিনষ্ট করে এমন ছোট কাজ থেকে আল্লাহ আমাকে হেফাযত করুন। আমীন |
| কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | যুবক বয়সের পাপ হতে মুক্তির মাধ্যম । বিয়ে একটা দায়িত্ব্যবোধ। যুবক বয়সে ফিতনাময় পৃথিবীতে পাপ থেকে দূরে থাকতে বিয়ে অনেকটা সহায়তা করে । সাথে জীবনের পূর্ণাঙ্গতা জরুরী। পারিপার্শ্বিক পরিবেশও অনুকূলে নয়। স্থিতিশীলতা দরকার। প্রশান্তি দরকার। মনের সাথে আরেকটি মনের শক্তির দরকার। রিযিক বৃদ্ধি করা দরকার। মনের গল্পগুলো শেয়ার করা দরকার। ব্যস্ততা শেষে একজনের কোলে মাথা রাখা জরুরী হয়ে পড়েছে। আসলে বিয়ে করা দরকার- আল্লাহ এই নিয়ম তৈরি করেছেন আমাদের জন্য এজন্যই বিয়ে করা দরকার। বিয়ে একটা সুন্দর সম্পর্ক যার দ্বারা দুটো হৃদয়ের স্বপ্ন এক হয়ে যায়। এটি পবিত্র সম্পর্ক তাই পবিত্রতার সহিত এর দায়িত্ববোধ সম্পন্ন করা উচিত। বিয়ে মানে আপনি এবং আপনার সমস্ত কিছুর দায়িত্ব্য আমার। অথ্যাৎ প্রিয়তমার দায়িত্ব্য চূড়ান্ত সফলতা জান্নাতের দ্বারে আমাকে নিয়ে যেতে সব রকম সহযোগী হওয়া একই ভাবে আমার পক্ষ থেকেও সেটাই করা। একা বিজয়ের আনন্দ উপভোগে আনন্দ নেই, এজন্যই বিয়ে। যা কিছু উপভোগ্য সঙ্গী হোক আরও..... আর হ্যা পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাচ্ছে। যেকারণে আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য একাধিক সন্তান প্রত্যাশী যাদের হাত ধরে আমরা মুসলিমদের হারানো গৌরব ফিরে পেতে পারি ইনশা-আল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা আল্লাহ আমাদের সাহায্য করুন। |
| প্রত্যাশিত জীবনসঙ্গী | |
|---|---|
| বয়স | 18-40 |
| উচ্চতা | ৫'৩"-৫"৬" দ্বীনের অনেক বিষয় বিবেচনায় এটা শিথিলযোগ্য |
| গাত্রবর্ন | উজ্জল শ্যামলা, ফর্সা |
| পেশা | যেটা জরুরীঃ দ্বীনদার ও সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়ার সক্ষমতা থাকলেই হবে। একত্ববাদের জন্য ছোট বেলা থেকেই ইসলাম,দর্শন,রাজনীতি প্রজ্ঞার সহিত মমতা দিয়ে শেখানো। |
| জেলা | দিনাজপুর,ঠাকুরগাঁও, রংপুর,নীলফামারি,ঢাকাসহ পছন্দ হলে দূরত্ব বিষয় না। |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত, বিধবা |
| পেশা | শিক্ষার্থী+চাকরি+ছোট ব্যবসা |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত। আর এটার বিশেষ প্রয়োজন নেই, অপরের সাথে আন্তরিকতা অতিথিয়তা সম্মান,শ্রদ্ধাবোধ থাকলেই আলহামদুলিল্লাহ। |
|
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রাকটিসিং হবে এটাই প্রত্যাশা। আমি সাহিত্যপ্রেমী মানুষ। যে কারণে সৌন্দর্যের গভীরতা আমার হৃদয়কে বিগলিত করে। বাহ্যিক সৌন্দর্যের থেকে হৃদয়ের সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করে। এদিকে রান্না ভাল পারলে তো কথাই নেই,না পারলে মা অথবা আমি শিখিয়ে দিতে পারব। আসলে বউয়ের হাতের রান্না খাবার জন্য কতশত অপেক্ষা! আর সন্তানদের ইসলামী ইমারত প্রতিষ্ঠার দৃঢ় শিক্ষা দিতে হবে। পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়নে সন্তানদের সেভাবে দীক্ষা দেবে এমন মহিয়সী প্রয়োজন। বেশি সন্তান নেওয়ার মানসিকতা থাকতে হবে এজন্য নরমাল ডেলিভারিকে প্রাধান্য দিতে হবে। জানি এটা যন্ত্রণার আমার নিজের কলিজাটাও কেঁপে কেঁদে উঠবে ভালোবাসার মানুষের এমন যন্ত্রণায়, কিন্তু যেটা নিয়ম সেটাই উত্তম। ইনশা-আল্লাহ এতে কল্ল্যাণ আছে। আর বাকি যা গুণ থাকবে তা আমার জন্য আল্লাহতায়ালার পক্ষ থেকে বোনাস। |
|
| অঙ্গীকারনামা | |
|---|---|
| ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? | হ্যাঁ |
| আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? | হ্যাঁ |
| কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? | হ্যাঁ |
| যোগাযোগের তথ্য | |
|---|---|