| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ। তবে, ২০১১ থেকেই ৫ ওয়াক্ত পরি। তবে ফুল রেগুলার হয়ত, ২০১৭ থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ, এক ওয়াক্ত না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, আগে থেকেই পারি। তবে এখনো তর্জমা চলছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, নেই। তবে মাঝে মাঝে চশমা ব্যবহার করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
ধারনা নাই তেমন। তবে, কু-সংস্কার গুলো মানি না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আরিফ আজাদ, মাওলানা তারেক জামিল এর বই। আপাতত বই এর নাম মনে নেই।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মিজানুর রহমান আজহারি, আহমুদুল্লাহ, তারেক জামিল।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
প্রথম শখ হচ্ছে, দ্রুত আমার চক্ষুশীতলকারী কাউকে বিয়ে করা। পছন্দ: সব সময় সুন্নাত আর ফরজ বিধান মেনে চলা এবং নিজের ক্ষেত্রে পর্দা মেইনটেইন করে চলা, হাসি মুখে কথা বলা, সকলের হক আদায় করার চেষ্টা করি, পরিবারের মানুষদের সম্মান করা, সব সময় সত্য কথা বলা। অপছন্দ: মিথ্যা, প্রতারণা, মানুষকে ঠকানো, কাউকে ছোট করা, মানুষের হক নষ্ট করা, আরও অনেক কিছুই। ব্যাক্তিগত আরও কিছু ব্যাপার রয়েছে। যেমন, খাওয়া দাওয়া খুব পছন্দ, যেইভাবে খুশি রান্না করা হোক, স্বাদ হলেই হল, ঘুরতে যাওয়াও ভালই লাগে। সবুজ প্রকৃতি, সমুদ্রের ঢেউ, এইসব ভাল লাগে। ঘুমাতেও ভাল লাগে অনেক, তবে অনেক ব্যস্ততায় তেমন বেশি ঘুমাতে পারি না। স্বপ্ন হচ্ছে, ইনশাআল্লাহ, খুব ইচ্ছে যে, জীবন সংগীকে নিয়ে বিয়ের সাথে সাথেই উমরাহ করতে যাওয়া, ইনশাআল্লাহ। আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। আমি বিশ্বাস করি, আমি সেটা পূরণ করব, আল্লাহ যদি সহজ করেন তো, একটা এতিম মাদ্রাসা বানাবো। যেখানে ফ্রিতে সবাই থাকবে, পড়বে, দ্বীনের কাজ করবে৷ আর সকলের পরিচয় দেয়ার জন্য আমি হব তাদের গার্ডিয়ান। সকলকে হাফেয, মাওলানা, মুফতি বানাবো। আর কেয়ামতের দিন আমার অনেক গুলো হাফেয, মাওলানা, মুফতি বাচ্চাদের নিয়ে আল্লাহর দরবারে সম্মানের সহিত দাড়াতে পারি, এটাই আমার বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরন এর জন্য রাত- দিন কাজ করে যাব ইনশাআল্লাহ।
|