Profile

বায়োডাটা নং : 10445

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1991
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চিলমারী, কুড়িগ্রাম, রংপুর
এলাকা/গ্রামের নাম: থানাহাট।
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: চৌরাস্তা
কোথায় বড় হয়েছেন? চিলমারী।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৮। (জিপিএ-৫ মিস হওয়ায় জিপিএ-৫ প্রাপ্তির জন্য রিএক্সাম দিয়েছিলাম কিন্তু প্রত্যাশিত রেজাল্ট আসেনি)
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১১।
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ট্রিপল-ই
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
পাসের সন ২০১৭। (অসুস্থতার কারণে কিছু সময় সিমেস্টার ড্রপ ছিল)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এ 'কার্যসহকারী' পদ থেকে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে নিজস্ব পরিবহন ব্যাবসায় যুক্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী ।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য তিন ভাইবােনের মধ্যে আমি সবার বড়। ভাইটি সবার ছােট, হাফিজ-ই কুরআন, মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য অবিবাহিত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ধামরাই প্লান্টে কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসেবে কর্মরত আছেন।
চাচা মামাদের পেশা চাচা চারজন। বড়আব্বা পেশাইীন, বয়সের ভারে মুহ্যমান। এর পরের কাক্কু চাষাবাদ করেন, তার পরের কাকু গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি করেন, ছোট কাক্কু কলেজের পিয়ন ও চাষাবাদের সাথে যুক্ত। মামা তিনজন। বড়মামা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এবং বর্তমানে পরিবারসহ ঢাকায় নিজস্ব ফ্লাটে বসবাসরত। মেজোজন বিজিবি থেকে অবসরপ্রাপ্ত এবং নিজ গ্রামে বসবাস করেন। ছোটো মামা গণপূর্ত অধিদপ্তর-এর প্রকৌশলী এবং পরিবারসহ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদার ভিটাতে অল্প পরিমাণ জায়গায় করা টিনশেড পাকা বাড়িতে আমার পরিবার থাকে। বাসাটা মেইন রোড থেকে ভিতরে হওয়ায় এবং মেইন রোডের পাশে থাকা জায়গাতে বাসা করার পরিকল্পনা থাকায় বর্তমান বাসাটা সেভাবে সংস্কার করা হচ্ছে না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ নতুন বাসার কাজ আরম্ভ হবে। চাষাবাদের জমি ২/৩ বিঘা হবে এবং একটি ট্রাক আছে, যা পরিবহন ব্যবসায় ব্যবহৃত হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীন পালনের পরিবেশ ফেভারেবল। তবে পরিবারের সদস্যরা দ্বীনকে নিজদের চেতনা এবং কর্মে এখনো পুরোপুরি প্রতিফলিত করতে পারেনি। অর্থাৎ দ্বীনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার অভ্যাসটা এখনো হয়ে ওঠেনি। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সর্বদা আন্তরিক দোয়া অব্যাহত আছে। দ্বীন পালনের ব্যাপারে আম্মু অনেক বেশি আন্তরিক, বাসার বাহিরে যাবার প্রয়ােজন হলে সর্বদা পরিপূর্ণ পর্দা মেইনটেইন করেন, প্রায় রেগুলার তালিমে এটেন্ড করে থাকেন, বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা দেন। আব্বু একসময়ে দ্বীনের ব্যাপারে সচেতন থাকলেও এখন দ্বীন প্রাক্টিস থেকে বেশ দূরে। আমাদের বাসায় আব্বু কখনা টিভি, ক্যাসেট প্লেয়ার এলাউ করেননি, ছােটবেলায় অন্যের বাসায় যদি কখনাে টিভি দেখতে যেতাম তাহলে তিঁনি ব্যাপক মাইর দিয়ে আমাকে বাসায় নিয়ে আসতেন। তবে বর্তমানে আব্বুর ঈমান-আমলের অবস্থা খুবই শোচনীয়, দ্বীন পালনে তার গাফলতি ও দ্বীনি জ্ঞানের দৈন্যতা আমাকে অনেক বেশি মর্মাহত করে। পরিবারে আত্নীয়-স্বজন গায়রে মাহরামদের সাথে কঠোরভাবে পর্দা মেইনটেইন করা হয় না, তবে আহলিয়া সমেত একটি আদর্শ ইসলামিক পরিবার গঠনের স্বপ্ন দেখি। মহান রব কুবুল করুন। আমীন।।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ্ পড়ি। আনুমানিক ২০০৯/১০ সাল থেকে হবে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আনুমানিক ৩/৪ ওয়াক্ত কাযা হয়, তবে কাযা না করার চেষ্টায় আছি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? শুদ্ধভাবে পারিনা। ভার্সিটিতে পড়াকালীন সময়ে একাধিকবার মসজিদভিত্তিক বয়স্কদের কুরআন শিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, বাট ফলপ্রসূ হয়ে ওঠেনি। এখন ডিজিটাল মাধ্যমে শেখার চেষ্টা করতেছি। আরবী যেহেতু অনেক সহজ একটা ভাষা, খুব শীঘ্রই ইনশাআল্লাহ্ কুরআন শুদ্ধভাবে তিলওয়াত ও অর্থ অনুধাবনে সমর্থ হব।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ্, মেজর কোনো সমস্যা নাই। তবে গ্যাষ্ট্রিকের সমস্যা আছে এবং রাতে পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে মাথা ব্যাথা করে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কিছু মাজার/কবর আল্লাহর প্রিয় নেক বান্দাদের হতে পারে, এসব কবর জিয়ারত কিংবা দর্শনের উদ্দেশ্যে ভিজিট করা যেতে পারে, তবে অনেক সময়ই এসব কবরকে ঘিরে অনেক শিরকি কর্মকাণ্ড সংঘটিত হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ⊕ বিশ্বাসের যৌক্তিকতা ⊕ প্যারাডক্সিক্যাল সাজিদ ⊕ দার্শনিক মুহাম্মদ (দ) ⊕ হালাল বিনোদন ⊕ এস্লাহে নফ্স
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ◑ ডা. জাকির নায়েক ◑ খোন্দকার আব্দুল্লাহ্ জাহাঙ্গীর (রাহি.) ◑ দেলোয়ার হোসাইন সাঈদী (রাহি.) ◑ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ◑ নোমান আলী খান ◑ ইয়াসমিন মোজাহেদ ◑ ইয়াসির ক্বাদি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ও ভালোলাগার বিষয়: সবুজ প্রকৃতি ভালোলাগে, প্রকৃতির মাঝে একলা একলা বহুদূর হাটতে ভালোলাগে, সাইক্লিং করে বিভিন্ন পথে-ঘাটে ঘুরতে ভালোলাগে। সবসময়ই নতুন একটি পথ, নতুন একটি জায়গা, নতুন একটি গ্রাম, নতুন একটি প্রকৃতি হৃদয়ে অনেক আনন্দের সঞ্চার ঘটায়। পুকুরে-নদীতে সাতরাতে ভালো লাগে, ছোটবেলার দূরন্তপনাকে ছুঁয়ে দিতে ভীষণ রকম আনন্দ লাগে, ছোট বাচ্চাদের সাথে মিশতে, খেলাধুলা করতেও ভালো লাগে। রুচিবোধ ও ব্যক্তিত্ব: মানুষের সাথে হাসিমুখে কথা বলি, খেয়াল রাখি আমার মুখনিঃসৃত ভাষা কিংবা কথা বলার অ্যাপ্রোচ দ্বারা যেন ওপর মানুষটি কষ্ট না পান। ওপরের দুঃখ-কষ্ট বা অসহায়ত্ব অনুভব করার চেষ্টা করি। নিজের আচরণ বা কার্যাকলাপ দ্বারা ওপর কেউ যাতে কষ্ট না পায়, বিরক্ত না হয় সে দিকে খেয়াল রাখি। কোথাও নিজের অবস্থান বা উপস্থিতি যেন কখনো অন্য কাউকে অস্বস্তি কিংবা বিরক্তিতে না ফেলে সে দিকটাও খেয়ালে রাখি। মানুষ ভূল-ত্রুটির ঊর্ধ্বে নয়, নিজের ভূল স্বীকার করতে আপত্তি করিনা এবং সংশোধনের সদিচ্ছা রাখি। নিজের কাজ নিজে করতে পছন্দ করি, যেমন: নিজের রুমটা পরিস্কার-পরিপাটি রাখা, খাবারের পর প্লেটটা পরিস্কার করা, নিজের পোশাক পরিস্কার করা, ইত্যাদি। কোনো কাজ সম্মানহানিকর হতে পারে এমনটা মনে করিনা, সব ধরনের কাজ করার মানসিকতা ও সামর্থ্য রাখি। পছন্দ, অপছন্দ ও আগ্রহের বিষয়: পরিবারের মানুষ কিংবা অন্য যে কোনো মানুষের জন্য ত্যাগের মানসিকাতা রাখি, সুযোগ পেলেই স্যাক্রিফাইস করতে পছন্দ করি, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আত্বতৃপ্তি বা সুখ খুঁজে পাই। অসহায় মানুষজনদের দান কিংবা সাহায্য করেও সুখ পাই। দায়িত্বজ্ঞানহীন, অবিবেচক মানুষজনকে অপছন্দ করি। যেসব মানুষ নিজের জ্ঞান বা আন্ডারস্ট্যান্ডিংসকেই স্ট্যান্ডার্ড বানিয়ে মুহূর্তেই অন্য মানুষকে জাজ করে ফেলে, সেসব মানুষকেও অপছন্দ করি। নিরর্থক বা বাজে আড্ডা অপছন্দ করি, সময় অপচয় হলে খারাপ লাগে। গ্যাদারিং এভোয়েড করে একলা সময় কাটানোকেই বেশি প্রেফার করি। তবে ফ্রেন্ডদের আড্ডা কিংবা সোশ্যাল গ্যাদারিং-এ প্রেজেন্ট থাকলে প্রাণবন্ত ও একটিভ থাকতে পছন্দ করি। নতুন কিছু শিখা, পড়াশোনা করা, জ্ঞানার্জন করাকে ভীষণ রকম উপভোগ করি। স্বপ্ন: স্বপ্ন দেখতেছি মহান রব আমাকে শীঘ্রই এমন একজন সঙ্গীকে মিলিয়ে দেবেন যাকে পেয়ে আমার দ্বীনকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা তুলনামূলক সহজতর ও উপভোগ্য হবে। প্রিয়তমার নরম হাতটা ধরে কুরআন তিলোয়াত, মধুমাখা সংস্পর্শে থেকে জ্ঞান চর্চা, ভালোবাসার রোমাঞ্চকর আবেশে থেকে দ্বীন পালনের স্বপ্নটাও হৃদয়ে গভীরভাবে লালন করতেছি। স্বপ্ন দেখতেছি, রব প্রদত্ত দাম্পত্য সম্পর্কের মতো বিশেষ নেয়ামত লাভের এক্সপেরিয়েন্সটা আমাদেরকে রবের প্রেমে আরও বেশি আসক্ত করে তুলবে এবং তাঁর নৈকট্য অর্জনের পথকে সুগম করে দেবে ইনশাআল্লাহ্। আর বাচ্চাগুলোসহ একটি আদর্শ দ্বীনি পরিবার গঠনের স্বপ্নটাও অনেক প্রকট। আমার বিশ্বাসের(ঈমান) ভিতটা আসলে দৃঢ় হয় ইসলামের(কুরআন-হাদিস) বৈজ্ঞানিক দিকটা আমার সামনে উন্মোচিত হবার পর থেকেই, ইসলাম নিয়ে যৌক্তিক বিচার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে। সে সময়কাল থেকেই বিজ্ঞান-দর্শন চর্চার প্রতি তীব্র একটা আন্তরিক আকর্ষণ অনুভব করি। স্বপ্ন দেখি, ইসলামে অন্তর্নিহিত ফিজিক্স, মেটাফিজিক্সের বিষয়গুলো(যেগুলো আবিস্কৃত হয়েছে) স্টাডি করা এবং যেগুলো আবিস্কৃত হয়নি সেগুলো এক্সপ্লোরের চেষ্টা করা। আল্টিমেট স্বপ্ন হচ্ছে, জ্ঞানগত দক্ষতা অর্জন করে তা ইসলামের পক্ষে প্রয়োগ করা এবং চলমান বুদ্ধিবৃত্তিক জিহাদে পার্টিসিপেট করা। এছাড়া, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, ও জালিমের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও স্বপ্ন আছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ইসলামে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণের শুরুর সময়টাত সাদামাটা পাঞ্জাবি-পায়জামা,স্যান্ডেল ব্যাতিত আড়ম্বরপূর্ণ কোনো পোশাক পরতাম না, এখন সুন্নতি পােশাক ছাড়াও পলো শার্ট-প্যান্ট, টি-শার্ট পরা হয়। তবে ঘরের বাহিরে আবারও সর্বদাই সুন্নতি পােশাক পরিধানের প্রবল ইচ্ছা আছে। সুন্নতি পোশাক যে অন্তরে প্রশান্তি এনে দেয় এবং দ্বীন পালনে সহায়ক ভূমিকা রাখে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ্ আছে। ২০১৫/১৬ সাল থেকে হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ্ পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আত্নীয়-স্বজনদের মধ্যে কঠোরভাবে মানা হয়না, কঠোরভাবে মেনে চলার ইচ্ছা আছে। আল্লাহ্ তা'আলা সহজ করে দিক।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ তা'আলা অনেক সহজ করে দিয়েছেন, এসব হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। সময়-সুযোগ হলে ইসলামিক গান শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না নাই। ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই যুক্ত হবার ইচ্ছা আছে।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ(টেক্সটাইল) কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানে নভেম্বর-২০২২ থেকে সহকারী প্রকৌশলী(মেইনটেন্যান্স) হিসেবে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, আমার উপার্জন শতভাগ হালাল।
মাসিক আয় ২৬,০০০/= প্লাস
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ্ পারবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবশ্যই। আমি চাইবো মরণের আগ পর্যন্ত যেন পড়াশোনা চালিয়ে যায়। যেমনটা আমি নিজে চাই। তবে ইসলামিক বিধানের সাথে কোনাে ধরনের কম্প্রোমাইজ করে নয়। আর, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে জ্ঞান অর্জনের জন্য কোনো প্রতিষ্ঠানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকাটাও তো আবশ্যক নয়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? এটা স্ত্রীর অভিরুচি এবং চাওয়ার প্রবলতার উপর নির্ভর করবে। তবে ইসলামিক অনুশাসনকে মাস্ট ধারণ করতে হবে এবং কর্মপরিবেশকে ইসলাম এলাউ করতে হবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? কয়েক মাস মা-বাবার সাথে নিজ গ্রামে থাকার পর ইনশাআল্লাহ্ কর্মস্থলে নিজের সাথে রাখবাে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কেন বিয়ে করছি? ◑ অন্তরে প্রফুল্লতা আনতে, জীবনে স্থিরতা আনতে, নির্ভরযোগ্য প্রশান্তির একটা জায়গা পেতে। জীবনের প্রবাহমানতায় আসা ঝড় কিংবা দমকা হাওয়াতেও হৃদয়ের খুব কাছে, আত্মার খুব পাশে একটা মানুষকে পেতে। ◑ দ্বীনি জ্ঞান অর্জনের পথে একজন সহপাঠী পেতে, আল্লাহর ইবাদত করার পথে একজন সাথী পেতে, ব্যাক্তিজীবন-পরিবার-সমাজ-রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন সহযোদ্ধা পেতে। ◑ দুনিয়াতে কিছু উত্তম সন্তান রেখে যাওয়া, যে সন্তানেরা আল্লাহ্কে ভালোবাসবে, আল্লাহর মনোনীত ধর্মকে ভালোবাসবে এবং আল্লাহর প্রেরিত রাসূল (সা:) এর মত,পথ,ও আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। ◑ একজন তাকওয়াবান নারীর দায়িত্ব নেয়া, অভিভাবকত্ব গ্রহণ করা এবং নিরাপত্তা দেয়া। বিয়ে সম্পর্কে আমার ধারণা: সুন্নাহভিত্তিক দাম্পত্যজীবনে মহান আল্লাহ্ তা'আলা অপরিসীম জাগতিক ও আধ্যাত্মিক কল্যাণ নিহিত রেখেছেন। প্রকৃত অর্থেই 'বিবাহ' অদ্ভুতরকম সুন্দর একটা ইবাদত। এর মাধ্যমে একটা মানুষের সঙ্গীর অভাব পূরণ হয়, সত্তাগত চাহিদা পূরণের হালাল পথ তৈরি হয়, ইবাদতের অবারিত প্রান্তর উন্মোচিত হয়, রবের সাথে সম্পর্কটা আরও নিবিড় ও প্রগাঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জান্নাতের অজস্র নেয়ামত, এতো এতো মনোহর আয়োজনও যেখানে আদম আলাইহিস সালামের অন্তর থেকে একজন সঙ্গিনীর শূন্যতাকে কাটাতে পারেনি, সেখানে পার্থিব যাতনাময় জীবনে একজন সঙ্গিনীর(হালাল) মূল্য বা প্রয়োজনীয়তা যে কতটা তীব্র তা তো সহজেই অনুমেয়। বিয়ে এমন একটা ইউনিটি ক্রিয়েট করে– যা মনুষ্য সত্তাকে পূর্ণতা প্রদান করে জাগতিক জীবনপ্রবাহকে সাবলীল করে তোলে। বিয়ের মাধ্যমে দু'জন মানুষের আবেগীয় ও মানসিক স্থিরতা নিশ্চিত হয়। একইসাথে পরস্পরের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্যও প্রতিষ্ঠিত হয়। এছাড়া, বিয়ের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে, তা কেবল স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবনের আশ্রয় নয়; এটি সমাজের ক্ষুদ্রতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ওপরও স্রষ্টা প্রদত্ত কিছু নৈতিক, সামাজিক, মানবিক,ও আধ্যাত্মিক দায়িত্ব অর্পিত হয়— যার সুস্থ ও সঠিক পালন বৃহত্তর সমাজ-সভ্যতার কল্যাণে গভীর প্রভাব ফেলে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা 4'11" to 5'4"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক/স্নাতকোত্তর। তবে আনুষ্ঠানিক ডিগ্রির সাথেসাথে তার মধ্যে বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান ও বিশ্লেষণাত্মক দক্ষতা থাকা চাই, নতুন জ্ঞান অর্জনের জন্য ক্রমাগত চেষ্টারত থাকা উচিৎ। বর্তমান প্রযুক্তিনির্ভর স্মার্ট সভ্যতায় অনানুষ্ঠানিক শিক্ষাও যে যথেষ্ট কার্যকর ও ফলপ্রসু।
জেলা সকল জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আবশ্যক নয়।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত / মধ্যবিত্ত ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর মধ্যে প্রত্যাশিত বৈশিষ্ট্য বা গুণাবলী: ◑ Spiritually awakening থাকলে ভালো হয়, অন্তত Spritual awareness-টা তো থাকা চাই-ই চাই। ◑ বউ এবং পরিবারের জন্য সর্বদা উত্তম রিযিক সংস্থানের প্রচেষ্টায় আমার পক্ষ থেকে কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ্। আল্লাহর পক্ষ থেকে যে রিযিক নির্ধারিত আছে তাতেই বউকে সন্তুষ্ট থাকতে হবে, বান্ধবী কিংবা পাশের বাসার ভাবির সাথে নিজেকে তুলনা করে মনোকষ্ট পাওয়া যাবে না। বউয়ের যেকোনোরূপ মনোকষ্ট যে আমাকেও প্রভাবিত করবে এবং অন্তরে মনোকষ্টের উদ্রেক ঘটাবে। ◑ স্বচ্ছল জীবনযাপনে আশাবাদী থাকা উচিৎ, কিন্তু দুনিয়ার চাকচিক্য ও বিলাসবহুল জীবনের প্রতি মোহ থাকা যাবে না। ◑ সুখী জীবনে বিশ্বাসী হতে হবে। মানুষ অসুখী হতে পারে– ক্ষুধা নিবারণের জন্য ঘরে পর্যাপ্ত খাবার না থাকলে, কিংবা রাতে ঘুমানোর জন্য একটা ঘর না থাকলে। এছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ একটা মানুষ অসুখী হতে পারে– সঙ্গীর কাছ থেকে প্রয়োজনীয় পরিমাণ গুরত্ব ও ভালোবাসাটুকু না পেলে। এসবের পূর্ণ নিশ্চয়তা থাকার পরও যে মানুষটা মরিয়া হয়ে অন্য কিছুতে সুখ তালাশ করেন, তিনি আসলে জীবন-জগৎ ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি লালন করেন। ◑ আল্লাহর দেয়া নেয়ামতগুলো Acknowledge করতে হবে এবং সর্বদা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে অভ্যস্ত থাকতে হবে। আল্লাহ্ তা'আলা বলেন– "তোমরা যদি কৃতজ্ঞতা আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে আমার আজাব অবশ্যই কঠিন।" ◑ বউটা চিন্তাশীল হবেন। চিন্তা করবেন স্রস্টা ও তাঁর সৃষ্টিজগত সম্পর্কে, চিন্তা করবেন মানুষের জন্ম-মৃত্যু, পার্থিব জীবন-সংসার নিয়ে, চিন্তা করবেন স্রষ্টা প্রদত্ত জীবন-বিধান সম্পর্কে, চিন্তা করবেন মহান রবের নিকট প্রত্যাবর্তন সম্পর্কে। ◑ বউটা ইলম অর্জনকারী হবেন, এবং নিজের ইলম, হিকমা দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করার মনবাসনা রাখবেন এবং সাধ্যমতো চেষ্টা করে যাবেন। এ চেষ্টাটুকু হতে পারে একদম ক্ষুদ্র পরিসরেও। ◑ ভাষাগত দক্ষতা থাকলে ভালো। আঞ্চলিক ভাষায় পারদর্শী হওয়াটা প্রশংসনীয়, পাশাপাশি শুদ্ধ ভাষায় মনের ভাব প্রকাশ ও যোগাযোগ স্থাপনে সক্ষমতা থাকা উচিৎ। ◑ মানুষটা দায়িত্বজ্ঞানহীন, অহংকারী, দাম্ভিক, বদমেজাজি, কৃপণ হবে না। অন্যের কষ্ট, দুঃখ-দুর্দশা লাঘব করে তৃপ্তিবোধ করবেন, অন্যের মুখে হাসি ফুটিয়ে সুখ পাবেন। ◑ দাম্পত্য জীবনে চলার পথে যদি কখনো দুঃসময় আসে, দুর্দশা নেমে আসে জীবনে, তাহলে বউটাকে হতাশ না হয়ে ভেঙে না পড়ে আল্লাহ্র উপর ভরসা করে দ্বীনের পথে অবিচল থাকতে হবে। এমনও কঠিন সময়ে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ যেন কমে না যায়, দাম্পত্য সম্পর্কের বর্ণিল রঙটা যেন ফ্যাকাসে হয়ে না যায়, সঙ্গীটা মানসিক ও আবেগীয় সাপোর্টটা থেকে যেন বঞ্চিত না হয়। ◑ মেহমানদারিতায় উত্তম হবেন। এটি উত্তম চারিত্রিক বৈশিষ্টগুলোর একটি এবং আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ এক মানবিক গুণ। নবীজি (সা.) প্রথম জিবরাঈল(আ.)-এর সাক্ষাৎ পেয়ে ভীত হলে তাঁকে সান্ত্বনা দিয়ে খাদিজা (রা.) বলেন, "কখনো নয়। আপনি সুসংবাদ নিন। আল্লাহর শপথ, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়দের খোঁজখবর নেন, সত্য কথা বলেন, সহায়হীন লোকদের বোঝা লাঘব করে দেন, নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আসা বিপদাপদে পতিত লোকদের সাহায্য করে থাকেন।" আরও জানা যায়– "যে ব্যক্তি চায় যে, তার রিযক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে।”– [সহীহ বুখারী ও মুসলিম]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চিলমারী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5993

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিলমারী, কুড়িগ্রাম, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3263

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চিলমারী, কুড়িগ্রাম, রংপুর
কুড়িগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন